উত্তরবঙ্গ

সংকটে উত্তরবঙ্গের পর্যটন শিল্প: ফের কড়া বিধি নিষেধ ডুয়ার্সে

সংকটে উত্তরবঙ্গের পর্যটন শিল্প: ফের কড়া বিধি নিষেধ ডুয়ার্সে

গত ডিসেম্বরে পর্যটকদের ভিড় বাড়ছিল ডুয়ার্স, দার্জিলিং, কালিম্পং- এ। ঘুরে দাঁড়াতে শুরু করেছিল উত্তরবঙ্গের পর্যটন শিল্প। যা অর্থনৈতিক সমৃদ্ধিকে প্রভাবিত করছিল। কিন্তু কড়া বিধি-নিষেধ জারি হওয়ায় তা সবই ভেস্তে গেল। বছরের শুরুতেই রাজ্যে দৈনিক সংক্রমণের লাগাম ছাড়া বৃদ্ধি পাওয়ার ফলে ফের সংকটে পড়লো পর্যটন শিল্প। গতকাল নবান্ন থেকে কড়া বিধিনিষেধ ঘোষণা করার পরই গরুমারা জাতীয় উদ্যান চাপরামারি ওয়াইল্ডলাইফ স্যানচুয়ারি এবং ইকো-ট্যুরিজম সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য। বন দফতর সূত্রে খবর, বর্তমানে নতুন কোনও নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
Read More
এবার অভিযোগ এল উরি খ্যাত অভিনেতার বিরুদ্ধে

এবার অভিযোগ এল উরি খ্যাত অভিনেতার বিরুদ্ধে

সদ্দ্যই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি৷ গত বছরের শেষেই রাজকীয় ভাবে বিবাহ সম্পন্ন করেছেন তিনি৷ এখনও চলছে তাঁর বিয়ের রেশ৷ বিবাহের কদিনের মাথায়ই বিপাকে পড়লেন উরি খ্যাত বলিউড অভিনেতা ভিকি কৌশল৷ তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন জয় সিং যাদব নামে এক ব্যক্তি৷ তিনি ইনদৌরের বাসিন্দা৷ অভিযোগ, তাঁকে জিজ্ঞাসা না করেই তাঁর বাইকের নম্বর প্লেট ব্যবহার করা হয়েছে ভিকির ছবিতে৷   প্রসঙ্গত, দিন কয়েক আগেই একটি ছবির শ্যুটিংয়ে বাইকে চেপে  ভিকির ঘুরে বেড়ানোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷  সেই ছবিটি নজরে আসে জয় সিংয়েরও৷ এর পরেই সোজা থানায় যান তিনি৷ সংবাদসংস্থা এএনআইকে জয় বলেন, “ছবিতে ভিকির বাইকে যে নম্বর…
Read More
নতুন বছরের শুরুতেই ভয়াবহ ভূমিধসের মুখে হরিয়ানা

নতুন বছরের শুরুতেই ভয়াবহ ভূমিধসের মুখে হরিয়ানা

বছরের শুরুতেই খারাপ খবর। নতুন বছরের প্রথম দিন পরপর দুর্ঘটনার খবর সামনে আসছে। একদিকে বৈষ্ণদেবী মন্দিরের পদপিষ্ট হওয়ার ঘটনা, অন্যদিকে, হরিয়ানায় একটি খনি অঞ্চলে ভূমিধস। এই ঘটনায় ইতিমধ্যেই ১ জনের মৃত্যু হয়েছে বলে খবর এবং কমপক্ষে ২০ জন নিখোঁজ হয়ে গিয়েছে। এ দিন সকাল ১০টা-১১টা নাগাদ আচমকাই হরিয়ানার ভিওয়ানি জেলায় একটি খনি অঞ্চলে ভূমিধস নামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও অবধি তিনজনকে উদ্ধার করা গিয়েছে। যার মধ্যেই একজনের মৃত্যু হয়েছে। এই ধসের কারণে বেশ কিছু গাড়ি আটকে পড়েছে এবং খনিজ উত্তোলনে বড় বড় যে মেশিনগুলি ব্যবহার করা হয়, সেগুলিও পাথরের মাঝে আটকে রয়েছে বলে জানা গিয়েছে। নিখোঁজদের যত দ্রুত সম্ভব…
Read More
ফিরহাদ: পাঁচ- ছয়জন কোভিড আক্রান্ত হলেই কনটেনমেন্ট জোন

ফিরহাদ: পাঁচ- ছয়জন কোভিড আক্রান্ত হলেই কনটেনমেন্ট জোন

পাঁচ - ছয় জন করোনা আক্রান্ত রোগী কোনও এলাকাতে থাকলে সেই এলাকাকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হবে। বছরের শেষদিন বিকালে এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করলেন কলকাতার নতুন মেয়র ফিরহাদ হাকিম। শহরের ১৬-১৭টি জায়গাকে শনাক্ত করে সেই এলাকা গুলিকে মাইক্রো কনটেইনমেন্ট জোন করা হবে। শুক্রবার পুরসভায় লালবাজারের পদস্থ কর্তাদের সঙ্গে শহরের কোভিড নিয়ে পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম এবং সেই বৈঠকে সিদ্ধান্ত হয় কোন এলাকায় সংক্রমণ ৫ এর বেশি হলে সেই জায়গাকে কনটেইনমেন্ট জোনের আওতায় আনা হবে।
Read More
জম্মু ও কাশ্মীরে বৈষ্ণো দেবীর মন্দিরে ১২জন পদদলিত হয়েছে

জম্মু ও কাশ্মীরে বৈষ্ণো দেবীর মন্দিরে ১২জন পদদলিত হয়েছে

জম্মু ও কাশ্মীরে বৈষ্ণো দেবীর মন্দিরে পদদলিত হয়ে ১২ জন ভক্ত নিহত হয়েছেন। দুপুর ২টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। আহতের সংখ্যা ১৩ বলে জানা গেছে। জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং-এর মতে, কিছু নিয়ে তর্কের জেরে ভক্তরা একে অপরকে ধাক্কা দেয়, যার পরে তারা সেখানে পদদলিত হয়। ওই ঘটনার পর থেকে পবিত্র মন্দিরে যাত্রা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। রিয়াসি জেলার ত্রিকুটা পাহাড়ে অবস্থিত একটি মন্দিরের গর্ভগৃহের বাইরে পদদলিত হয়েছে। রিপোর্টের পরপরই জম্মু ও কাশ্মীর পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। আহতদের মাতা বৈষ্ণো দেবী নারায়ণ সুপারস্পেশালিটি হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি…
Read More
উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা

উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা

ধীরে ধীরে ওমিক্রনের আতঙ্ক ছড়াচ্ছে চারদিকে। ওমিক্রন নিয়ে এখন বিশ্বে আতঙ্ক, উদ্বেগ তুঙ্গে। নয়া এই করোনা প্রজাতিতে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এরই মাঝে, আমেরিকায় বিপুল পরিমাণে শিশুরা আক্রান্ত হচ্ছে করোনা ভাইরাসে। বিগত কয়েক দিনে যে চিত্র ধরা পড়েছে তাতে শিউরে উঠতে হবে বলে অভিমত মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের একাংশের। ওমিক্রন আতঙ্কের মাঝে শিশুদের এই হারে কোভিড আক্রান্তের ঘটনা ত্রাস সৃষ্টি করেছে। রিপোর্ট বলছে, বিগত কয়েক সপ্তাহে আমেরিকায় বিরাট সংখ্যক শিশু করোনা আক্রান্ত হয়েছে এবং বেশিরভাগ হাসপাতালে ভর্তি। ডিসেম্বরের ২২-২৮ তারিখের মধ্যে আমেরিকায় গড়ে ৩৭৮ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। আক্রান্তদের বয়স ১৭ বছর এবং তার নীচে। দেখা গিয়েছে, এই সময়…
Read More
কলকাতায় ওমিক্রনে আক্রান্ত আরো ৫, উদ্বিগ্ন রাজ্যবাসী

কলকাতায় ওমিক্রনে আক্রান্ত আরো ৫, উদ্বিগ্ন রাজ্যবাসী

কলকাতায় ওমিক্রনের হার দ্রুত গতিতে বেড়েই চলেছে। সংক্রমনের হার বেড়ে আরো ৫। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানা যায় বিদেশ থেকে আসা ছয়জন করোনা আক্রান্তের নমুনা জিনোম সিকোয়েন্সিং করা হয়েছিল, এরপর জানা যায় এদের মধ্যে পাঁচজনই ওমিক্রন আক্রান্ত। প্রতিনিয়ত রাজ্যে বেড়েই চলেছে পজিটিভিটি রেট। তাই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের দাবি এখনই সতর্ক না হলে সামনে আছে ভয়ঙ্কর বিপদ। সবাইকে মাক্স পড়তে হবে। ও মানতে হবে কোভিডবিধি। এবং ওমিক্রন আক্রান্তদের দ্রুত শনাক্তকরণের পর আলাদা করতে নমুনা পরীক্ষার হার আরো বাড়ানো হচ্ছে বলেও জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। আক্রান্তের মধ্যে একজন ৫ বছরের শিশু, আর একজনের বয়স ৪৪ বছর। শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি দু'জনেই। কোনও…
Read More
রাজ্যবাসীকে নতুন বছরের শুভেচ্ছা রাজ্যপালের, “সুস্থ থাকুক বাংলা বজায় থাকুক শান্তি সম্প্রীতি”

রাজ্যবাসীকে নতুন বছরের শুভেচ্ছা রাজ্যপালের, “সুস্থ থাকুক বাংলা বজায় থাকুক শান্তি সম্প্রীতি”

রাত পোহালেই নতুন বছর শুরু। কিন্তু বর্ষ শেষেও সরলো না করোনার দাপট। বরং নয়া রূপে ওমিক্রনে পরিবর্তিত হলো। এই প্রেক্ষাপটে রাজ্যবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়, "রাজ্যবাসীকে শুভ নববর্ষ ২০২২- এর শুভেচ্ছা। শান্তি-সম্প্রীতি, সমৃদ্ধি ও সুখের সময় আসুক নতুন বছরে। করোনামুক্ত হোক আগামী বছর। কাছের এবং প্রিয়জনদের ভালোবাসায় ভরে উঠুক জীবন"।
Read More
আলিপুরদুয়ার ফ্লাইওভারের নিচে ভয়ানক অগ্নিকান্ড,জীবন্ত পুড়ে গেল একজন।

আলিপুরদুয়ার ফ্লাইওভারের নিচে ভয়ানক অগ্নিকান্ড,জীবন্ত পুড়ে গেল একজন।

বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ আলিপুরদুয়ার রেল আসাম গেট এলাকায় ফ্লাইওভার নিচে বড়ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । বেশ কিছুদিন যাবৎ ধরে আলিপুরদুয়ার এই ফ্লাইওভারের নিচে অবৈধ ভাবে বেশ কয়েকটি দোকান গজিয়ে উঠেছে। বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ড ঘটে এবং এই ঘটনায় এক জন জীবন্ত দগ্ধ হয়ে যায় । ঘটনাস্থলে এসে পৌঁছায় আলিপুরদুয়ার দমকল থেকে একটি দমকলের ইঞ্জিন প্রায় এক ঘণ্টা চেষ্টা পরিস্থিতি স্বাভাবিক হয় । ঘটনাস্থলে পরিদর্শনে আসেন আলিপুরদুয়ার পৌর প্রশাসক প্রসেনজিৎ কর প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী ।
Read More
এবার চিন্তা বাড়াচ্ছে ডেলমিক্রন

এবার চিন্তা বাড়াচ্ছে ডেলমিক্রন

গত বছরের শুরুতে চীনে প্রথম উৎপত্তি হয় করোনা সংক্রমণের, তারপর ধীরে ধীরে ছড়িয়ে গিয়ে মহামারির রূপ নেয় এই সংক্রমণ। এরপর আলফা, বিটা, গামা, ডেল্টা... এখন ওমিক্রন। করোনা ভাইরাস নয়া প্রজাতিদের নিয়ে আতঙ্কের কোনও শেষ নেই। একের পর এক প্রজাতির কারণে মানুষের চিন্তা বাড়ছে। এখন ডেল্টা এবং ওমিক্রন নিয়ে বিজ্ঞানী এবং গবেষকদের চর্চা। এরই মধ্যেই আবার জল্পনা বৃদ্ধি হয়েছে যে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে করোনার নয়া প্রজাতি 'ডেলমিক্রন'। এই নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে মহারাষ্ট্রের কোভিড টাস্ক ফোর্সের সদস্য চিকিৎসক শশাঙ্ক জোশীর মন্তব্যের পর। কী বলেছেন তিনি? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ইউরোপের কোনও দেশের কোনও বিজ্ঞানী এখনও পর্যন্ত এই নিয়ে মন্তব্য না…
Read More
অনলাইন খাবারের অর্ডার আরও ব্যয়বহুল হতে চলেছে ০১ জানুয়ারী, ২০২২ থেকে

অনলাইন খাবারের অর্ডার আরও ব্যয়বহুল হতে চলেছে ০১ জানুয়ারী, ২০২২ থেকে

আপনি যদি Zomato এবং Swiggy থেকে খাবার অর্ডার করতে ভালোবাসেন, তাহলে শীঘ্রই এটি আপনার জন্য ব্যয়বহুল হতে চলেছে। ০১ জানুয়ারী  থেকে, সরকারী আদেশ অনুসারে সমস্ত খাদ্য সরবরাহ অ্যাপ তাদের রেস্তোরাঁ পরিষেবাগুলিতে ৫% জিএসটি দিতে বাধ্য হবে। জিএসটি কাউন্সিলের ৪৫ তম সভায়, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন যে Swiggy এবং Zomato-এর মতো প্ল্যাটফর্মগুলিকে তাদের অংশীদার রেস্তোরাঁর পক্ষ থেকে জিএসটি  প্রদান করা উচিত, যার মধ্যে ক্লাউড রান্নাঘর এবং কেন্দ্রীয় রান্নাঘর রয়েছে, যাদের পরিষেবাগুলি তাদের অ্যাপের মাধ্যমে উপলব্ধ। এই প্রস্তাবটি গৃহীত হয়েছে এবং এখন ০১ জানুয়ারী,২০২২ থেকে প্রযোজ্য হতে চলেছে।
Read More
শুরু হতে চলেছে ছোটদের টিকা

শুরু হতে চলেছে ছোটদের টিকা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে টিকা পেতে চলেছে শিশুরা। নতুন বছরের শুরু থেকেই চালু হচ্ছে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ। ৩ জানুয়ারি থেকে করোনা টিকা দেওয়া হবে। সম্প্রতি এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এখন প্রশ্ন যে কোন টিকা দেওয়া হবে ছোটদের। এদিকে আবার বুস্টার ডোজ নিয়েও একাধিক প্রশ্ন দেখা দিয়েছে। সেই সব প্রশ্নের উত্তর মিলবে এই প্রতিবেদনে। দেশে প্রাপ্তবয়স্কদের জন্য একাধিক করোনা টিকা উপলব্ধ হলেও ছোটদের জন্য সেটা নেই। ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ও জাইডাস ক্যাডিলার জাইকোভ-ডি অনুমোদন পেয়েছে। কিন্তু দেশের টিকাকরণ কর্মসূচিতে এই ভ্যাকসিন নেই। তাই শিশুদের কোভ্যাক্সিন দেওয়া হবে বলেই জানান হয়েছে। এছাড়া ১০ জানুয়ারি থেকে দেওয়া…
Read More
২০২১ সালে ভারতে বাঘের রেকর্ড (১২৬) মৃত্যু দেখা গিয়েছে

২০২১ সালে ভারতে বাঘের রেকর্ড (১২৬) মৃত্যু দেখা গিয়েছে

ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি (এনটিসিএ) অনুসারে সাম্প্রতিক মধ্যপ্রদেশ থেকে বুধবারে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ভারত বিশ্বের প্রায় ৭৫% বাঘের আবাসস্থল। গত এক দশকে এনটিসিএ দ্বারা মৃত্যুর সবচেয়ে বড় কারণটি "প্রাকৃতিক কারণ" হিসাবে রেকর্ড করা হয়েছে, তবে অনেকে শিকারি এবং "মানব-প্রাণী সংঘর্ষের" শিকারও হয়েছে৷ সরকার বাঘের জনসংখ্যাকে আরও ভালভাবে পরিচালনা করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তবে, পশুদের জন্য সারা দেশে ৫০ টি আবাসস্থল সংরক্ষণ করা হয়েছে। ভারত এখন দৃঢ়ভাবে বাঘ সংরক্ষণে বিশেষ ভূমিকা পালন করে চলেছে।
Read More
একলাফে অনেকটা বেড়ে গেলো দেশে করোনা আক্রান্তের সংখ্যা

একলাফে অনেকটা বেড়ে গেলো দেশে করোনা আক্রান্তের সংখ্যা

ফের এবার বাড়ছে চিন্তা কোরোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা নিয়ে৷ একলাফে অনেকখানি বেড়ে গেল করোনা আক্রান্তের সংখ্যা৷ ২০ দিন পর দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ৯ হাজার পেরিয়ে গেল৷ মঙ্গলবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৩৫৮। সেই নিরিখে গত ২৪ ঘণ্টায় ৪৪ শতাংশ বাড়ল সংক্রমণ৷ উদ্বেগ আরও বাড়াচ্ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাবৃদ্ধি৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে এখনও পর্যন্ত করোনারভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৭৮১ জন। আক্রান্তদের মধ্যে ২৩৮ জন দিল্লিরই৷ মহারাষ্ট্রে আক্রান্ত ১৬৭ জন৷ এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ১১ জন৷  বিশেষজ্ঞরা বারবার সতর্ক করলেও ভোট থেকে বড়দিন, সবকিছুতেই ভেঙেছে করোনা বিধি৷ তার ফলও মিলতে শুরু করেছে৷…
Read More