উত্তরবঙ্গ

প্রকাশিত হলো কোভিশিল্ডের কার্যকারিতা

প্রকাশিত হলো কোভিশিল্ডের কার্যকারিতা

করোনা সংক্রমণকে রোধ করার প্রধান উপায় টিকাকরণ। দেশ জুড়ে চলছে টিকাকরণের প্রক্রিয়া। চলতি বছর জানুয়ারি মাস থেকে শুরু হওয়া টিকাকরণ কর্মসূচির কেটে গিয়েছে প্রায় ১১ মাস। ইতিমধ্যেই ভারতে দেখেছে করোনাভাইরাস দ্বিতীয় ঢেউ। সেই ঢেউয়ের মাঝে টিকাকরণ কতটা সার্থক তার একটা সামগ্রিক চিত্র ধরা পড়ল। ভারতের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া নির্মিত করোনা ভ্যাকসিন কোভিশিল্ড দ্বিতীয় ঢেউয়ে কতটা কার্যকরী হয়েছে তার তথ্যই সামনে এসেছে। বিশ্বখ্যাত বিজ্ঞান ম্যাগাজিন ল্যানসেট এই তথ্য দিয়েছে। জানা গিয়েছে, সম্পূর্ণ টিকা প্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে করোনাভাইরাস প্রতিরোধে কোভিশিল্ড ৬৩ শতাংশ কার্যকরী। পাশাপাশি আরও জানা গিয়েছে, মাঝারি অথবা একটু বেশি সংক্রমিত রোগের ক্ষেত্রে এই টিকা ৮১ শতাংশ কার্যকর। এই প্রেক্ষিতে…
Read More
দেশে জুড়ে বাড়তে থাকা নতুন করোনা সংক্রমণের মাঝে স্বস্তি মিলছে আক্রান্তের সংখ্যায়

দেশে জুড়ে বাড়তে থাকা নতুন করোনা সংক্রমণের মাঝে স্বস্তি মিলছে আক্রান্তের সংখ্যায়

গোটা দেশ জুড়ে বাড়তে থাকা কারণে সংক্রমণকে অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে। নতুন প্রজাতির আতঙ্কের মাঝেই আজ দেশবাসী আরো বেশি স্বস্তি পেল। কারণ আজ দৈনিক আক্রান্তের পাশাপাশি অ্যাক্টিভ দেশের সংখ্যা বিরাট কমে গিয়েছে। এই প্রথমবার দেশের অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১ লক্ষের নীচে নেমেছে। তুলনায় অনেক কম দৈনিক আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যাও। তবে এখনই অসচেতন হওয়ার কোন কারণ দেখছেন না বিজ্ঞানী এবং গবেষকরা কারণ ওমিক্রন আতঙ্ক ভরপুর। আজ দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৯৫৪ জন, এবং এই একই সময়ে মৃত্যু হয়েছে ২৬৭ জনের। সব মিলিয়ে দেশের মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৪৫ লক্ষ ৯৬ হাজার ৭৭৬ জন এবং মৃত্যু…
Read More
২৪ ডিসেম্বরের মধ্যেই সারতে হবে মাধ্যমিকের টেস্ট, নির্দেশ পর্ষদের

২৪ ডিসেম্বরের মধ্যেই সারতে হবে মাধ্যমিকের টেস্ট, নির্দেশ পর্ষদের

মাধ্যমিকের সূচি ঘোষণার সময়ই জানানো হয়েছিল টেস্ট পরীক্ষা বাধ্যতামূলক। এবার সময়সীমা বেঁধে দেওয়া হল পর্ষদের তরফে। বলা হয়েছে, ১৩ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যেই নিতে হবে পরীক্ষা।  করোনার কারণে ২০২০ সালের মার্চ মাসে আচমকাই বন্ধ করে দেওয়া হয়েছিল রাজ্যের সমস্ত স্কুল-শিক্ষা প্রতিষ্ঠান। পরবর্তীতে করোনা পরিস্থিতি বিবেচনা করে অনলাইনে শুরু হয়েছিল পড়াশোনা। দীর্ঘদিন সেভাবেই চলছিল। ২০২১ সালের শুরুর দিকে খানিকটা নিয়ন্ত্রণে আসে করোনা। সেই সময় নবম থেকে দ্বাদশ শ্রেণির স্কুল খোলা হয়েছিল। কিন্তু পরবর্তীতে ফের বাড়তে থাকে করোনা। বন্ধ করে দেওয়া হয় স্কুল, কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। পড়ুয়াদের স্বার্থে চলতি বছরে নেওয়া হয়নি মাধ্যমিক-উচ্চমাধ্যমিক। বরং বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করা হয়। এবার মাধ্যমিকের…
Read More
দেশে করোনা সংক্রমণের নতুন প্রজাতি রুখতে তৃতীয় ডোজ চিন্তা করতে পারে কেন্দ্র

দেশে করোনা সংক্রমণের নতুন প্রজাতি রুখতে তৃতীয় ডোজ চিন্তা করতে পারে কেন্দ্র

বিগত কদিন ধরেই বড়ো স্বস্তি মিলছিলো দেশের করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায়। করোনাভাইরাস দ্বিতীয় ঢেউ পেরিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠার পথে এসেছিল ভারত কিন্তু এখনই আবার এক নতুন প্রজাতির আগমন ঘটেছে। করোনাভাইরাস নতুন প্রজাতি নিয়ে এখন উদ্বেগ এবং আতঙ্ক বর্তমান গোটা বিশ্ব জুড়ে। ইউরোপের ছাড়াও বিশ্বের একাধিক দেশে করোনাভাইরাস ভ্যাকসিনের বুস্টার ডোজ বা তৃতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। কিন্তু ভারতে এখনো পর্যন্ত সেই রকম কোন পরিকল্পনা নেওয়া হয়নি। কিন্তু এবার হয়তো সেই পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার। ওমিক্রন আতঙ্ক তৈরি হয়েছে চারিদিকে এবং সেই প্রেক্ষিতে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি হয়তো ভারতে করোনা ভাইরাস ভ্যাকসিনের তৃতীয় ডোজ দেওয়া শুরু…
Read More
দেশের করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায় বড়ো স্বস্তি

দেশের করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায় বড়ো স্বস্তি

ধীরে ধীরে করোনা সংক্রমণ মুক্ত হতে চলছে দেশ। করোনাভাইরাস নতুন প্রজাতির আতঙ্ক রয়েছে কিন্তু তার মধ্যেই দেশের দৈনিক আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কমল অনেকটাই। আজ দৈনিক আক্রান্তের সংখ্যা সাত হাজারের নিচে নেমে গিয়েছে। দৈনিক মৃত্যুও কমেছে ২০০-র নীচে। সব মিলিয়ে বড় রকমের শান্তি পেয়েছে দেশবাসী। যদিও এখনই আগের মতো হাল ছেড়ে দেওয়ার কোন ব্যাপার হয়নি বলে বারবার সতর্ক করছেন বিজ্ঞানী এবং গবেষকরা। আজকের ভারতের করোনাভাইরাস তথ্য বলছে, একদিনে ভাইরাস আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৯০ জন এবং একই সময়ে মৃত্যু হয়েছে ১৯০ জনের। সব মিলিয়ে ভারতের মোট ভাইরাস আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লক্ষ ৮৭ হাজার ৮২২ জন এবং মোট মৃত্যু…
Read More
ই-কমার্স সংস্থার মাধ্যমে গাঁজা পাচার! ভাইজাগ থেকে গ্রেপ্তার আরও ৫

ই-কমার্স সংস্থার মাধ্যমে গাঁজা পাচার! ভাইজাগ থেকে গ্রেপ্তার আরও ৫

ই-কমার্স সংস্থা ব্যবহার করে গাঁজা বিক্রি! এই অপরাধে কিছুদিন আগেই পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। এবার এই চক্রে আরও ৫ জনকে বিশাখাপত্তনামের ভাইজাগ থেকে গ্রেপ্তার করল পুলিশ। এরা জনপ্রিয় ই-কমার্স সংস্থার প্ল্যাটফর্ম ব্যবহার করে মধ্যপ্রদেশে গাঁজা ডেলিভারি করত। অনলাইনে নিষিদ্ধ মাদক সরবরাহের র্যা কেটটি প্রথম সামনে এনেছিল মধ্যপ্রদেশের ভিন্দ পুলিশ। তল্লাশি চালিয়ে ৩ যুবক আর প্রায় ২০ কিলো শুকনো গাঁজা উদ্ধার করেছিল পুলিশ। সেই সূত্র ধরেই খোঁজ পাওয়া যায় ভাইজাগের এই পাঁচজনকে। ভাইজাগের স্পেশ্যাল এনফোর্সমেন্ট ব্যুরোর জয়েন্ট ডিরেক্টর এস সতীশ কুমার জানান, সঠিক সূত্র ও তথ্য অনুযায়ী ২১ নভেম্বর সিএইচ শ্রীনিবাস রাওকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে প্রায় ৪৮ কেজি শুকনো…
Read More
স্বস্তির নিঃশ্বাস পড়ছে দেশের করোনা সংক্রমণে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায়

স্বস্তির নিঃশ্বাস পড়ছে দেশের করোনা সংক্রমণে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায়

আপাতত এই মুহূর্তে নিয়ন্ত্রিতই রয়েছে দেশের করোনা সংক্রমণে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। কিন্তু শুধুমাত্র একটি রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতি ব্যাপক উদ্বেগ সৃষ্টি করছে। সেই রাজ্য হল কেরল। কারণ দেশের দৈনিক আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যার সিংহভাগ এই রাজ্যের। এমনিতেই এখন করোনাভাইরাস নতুন প্রজাতির আতঙ্ক গোটা বিশ্ব জুড়ে। তার মাঝে কেরল নিয়ে আলাদা চিন্তায় সরকার। যদিও ভারতের বাকি রাজ্যগুলির করোনাভাইরাস পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭৭৪ জন এবং এই সময় মৃত্যু হয়েছে ৬২১ জনের। চিন্তার বিষয় হল এই মৃত্যুর মধ্যে ৫৫৪ জন কেরলের। দৈনিক আক্রান্তের নিরিখেও এই রাজ্য এখন শীর্ষস্থানে। সব…
Read More
ত্রিপুরায় উঠলো গেরুয়ার ঝড়

ত্রিপুরায় উঠলো গেরুয়ার ঝড়

ত্রিপুরার পুরভোটে বিজেপির জয় জয়কার, পাল্টে গেলো সমীকরণ৷ আগরতলা কর্পোরেশন দখল করল বিজেপি৷ আগরতলায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল দল৷ সেই সঙ্গে আগরতলা কর্পোরেশন হাতছাড়া হল বামেদের৷ তবে প্রথমবার ভোটে নেমেই বামেদের কড়া টক্কর দিয়ে দ্বিতীয় স্থান দখল করল তৃণমূল কংগ্রেস৷  আগরতলা পুরসভায় ঘোষিত ২৬টি ওয়ার্ডের মধ্যে ২৬টিতেই জয়ী হয়েছে গেরুয়া শিবির৷ ফল ঘোষণা হতেই শুরু হয়ে গিয়েছে বিজয় উৎসব৷ কোথাও বাজছে শঙ্খ, কোথাও উলু ধ্বনি৷ শুরু হয়েছে গেরুয়া আবির খেলা৷ এদিকে ১৩টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল৷ ১২টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রেয়েছে বামেরা৷ দেখা যাচ্ছে বিজেপি’র চেয়ে আগরতলায় বিরোধী ভোট অনেক ওয়ার্ডেই বেশি৷ কিন্ত বিরোধী ভোট বিভাজিত হওয়ায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল…
Read More
ওমিক্রনে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি কোভিড সংক্রমিতদের, সাবধানবানী WHO এর

ওমিক্রনে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি কোভিড সংক্রমিতদের, সাবধানবানী WHO এর

দক্ষিণ আফ্রিকায় পাওয়া গিয়েছে করোনার এক নতুন প্রজাতি 'বি.১.১.৫ একাধিক করোনা-প্রতিরোধী ভ্যাকসিন দিয়ে তার সঙ্গে লড়াই চলছে। এরই মাঝে এই নতুন প্রজাতি দেখা দেওয়ায় নতুন আশঙ্কা তৈরি হচ্ছে৷  WHO বলছে, যাদের আগে কোভিড-১৯ ছিল তাদের দেহে সহজে পুনরায় সংক্রমিত হতে পারে ওমিক্রন।WHO বলছে, কোভিড-১৯-এর ওমিক্রন ভেরিয়েন্টের প্রাথমিক প্রমাণ থেকে জানা যায় যে এই প্রজাতি পুনরায় সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে। অর্থাৎ, যাদের আগে কোভিড-১৯ ছিল তাদের দেহে সহজে পুনরায় সংক্রমিত হতে পারে ওমিক্রন। কিন্তু এ সংক্রান্ত তথ্য সীমিত। হু আরও বলেছে যে ভ্যাকসিন এই মারাত্মক রোগসংক্রমন এবং মৃত্যু কমাতে সবসময় কার্যকরী নয়।ডেল্টা সংক্রমণও অনেকক্ষেত্রে আকটাতে অক্ষম ভ্যাকসিন।  ভাইরাসের স্পাইক প্রোটিনের চরিত্রে একাধিক বার…
Read More
মুক্তি পেলো না রাকেশ

মুক্তি পেলো না রাকেশ

মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু আদতে তা সফল হলো না। বিফলে গেল সব আশা। জেল থেকে বেরনোর আগেই বিজেপি নেতা রাকেশ সিংয়ের জামিন খারিজের আবেদন এনসিবি’র৷ আইনি জটিলতার জেরেই জেল হাজত থেকে মুক্তি পেলেন না বিজেপি নেতা রাকেশ সিং। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রাকেশের জামিন মঞ্জুর করে৷ শর্ত সাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করা হয়৷ কিন্তু আইনি জটিলতার জেরে জামিন মঞ্জুর হলেও জেলেই আছেন রাকেশ। এ বিষয়ে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী রাজদীপ মজুমদার। তিনি জানান, ব্যক্তিগত বন্ডে কত টাকা তা নিয়ে সমস্যার কারণেই জামিন পেয়েও জেলে আছেন রাকেশ। এর পরেই বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় নতুন করে নির্দেশ দেন৷…
Read More
ডিসেম্বরেই চালু হচ্ছে আন্তর্জাতিক বিমান চলাচল, করোনা আতঙ্ক কাটিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

ডিসেম্বরেই চালু হচ্ছে আন্তর্জাতিক বিমান চলাচল, করোনা আতঙ্ক কাটিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

কমেছে করোনার দাপট, আতঙ্ক কাটছে। দেড় বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক বিমান চলাচলে অনুমোদন দিল কেন্দ্র। ডিসেম্বরের ১৫ তারিখ থেকে চালু হচ্ছে বিদেশে উড়ান পরিষেবা। যদিও এই সিদ্ধান্তের পিছনে কিছু শর্তও রয়েছে।  অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক সূত্রে খবর, যে সব দেশে এখনও কোভিড পরিস্থিতি স্বাভাবিক নয়, সেসব দেশ থেকে আপাতত বিমান চলাচল বন্ধই থাকবে।  ক্রিসমাসের আগেই কেন্দ্রের এই সিদ্ধান্ত খুশি অনেকেই। বুধবারই দ্রুত আন্তর্জাতিক বিমান চলাচল চালুর ব্যাপারে ইঙ্গিত মিলেছিল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে। তাতে বলা হয়েছিল, নতুন বছর থেকে চালু হতে পারে আন্তর্জাতিক বিমান। তার আগে গত সপ্তাহে মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছিলেন, নতুন করে কিছু দেশে করোনার প্রকোপ…
Read More
দেশে ফের বাড়ল দৈনিক মৃত্যু,ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ

দেশে ফের বাড়ল দৈনিক মৃত্যু,ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ

দক্ষিণ আফ্রিকায় কোভিডের একটি নতুন ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গিয়েছে। সেই আবহে দেশে ফের বাড়ল চিন্তা। ইতিমধ্যেই রাজ্যগুলিকে সতর্ক করেছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৫৪৯ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৯ হাজার ১১৯।  গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৮৮ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৯৬। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬৭ হাজার ৪৬৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লক্ষ ৫৫ হাজার ৪৩১। এখন সক্রিয় রোগীর হার ০.৩২ শতাংশ। দক্ষিণ আফ্রিকা, বৎসোয়ানা ও হংকংয়ে মিলল করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট। ভাইরোলজির পরিভাষায় যার নাম…
Read More
অশান্তির মধ্যে দিয়েই কেটেছে ত্রিপুরার গতকালের পুরভোট

অশান্তির মধ্যে দিয়েই কেটেছে ত্রিপুরার গতকালের পুরভোট

পশ্চিমবঙ্গের পর গতকাল পুরভোট ছিলো ত্রিপুরায়। এমনিতেই কিছুদিন যাবৎ উত্তপ্ত রয়েছে ত্রিপুরার রাজনৈতিক মহল তার মাঝেই সম্পন্ন হল পুরভোট। যথারীতি হিংসার আবহেই সম্পন্ন হল পুরভোট। অন্তত এমনটাই দাবি করছে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম। এই প্রেক্ষিতে তারা আবার নির্বাচন চাইছে রাজ্যে। এদিন সকাল থেকে ত্রিপুরার একাধিক এলাকা থেকে হিংসার খবর সামনে এসেছে। একদিকে যেমন ঘাসফুল শিবিরের প্রার্থীকে শারীরিক হেনস্থা করার অভিযোগ উঠেছে আবার অন্যদিকে সিপিএম পার্টি অফিস ভাঙচুর করার ঘটনা ঘটেছে বলে অভিযোগ। সব মিলিয়ে বিরোধীপক্ষ একেবারেই সন্তুষ্ট নয় আজকের ভোটে। যদিও আজকের নির্বাচনে ভোট পড়েছে ৭৫ শতাংশ। সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির ঘটনা গ্রাস করেছিল ত্রিপুরা পুরভোটকে। ভোট পর্ব শেষের আগেই…
Read More
সায়নীর গ্রেফতারে বিপ্লবকে তোপ রাজ্যের তরফে

সায়নীর গ্রেফতারে বিপ্লবকে তোপ রাজ্যের তরফে

আরো একবার পুরভোটের আগে উত্তপ্ত হয়ে উঠেছে ত্রিপুরা। ত্রিপুরায় প্রচারে গিয়ে গ্রেফতার হয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী সায়নী ঘোষ। এই নিয়ে ইতিমধ্যেই বাংলার রাজনৈতিক মহলে তোলপাড় এবং সোশ্যাল মিডিয়াতে একে একে ক্ষোভ উগরে দিচ্ছেন প্রত্যেকে। এদের মধ্যে রয়েছেন ঘাসফুল সাংসদ নুসরত জাহান। একই সঙ্গে আছেন বিধায়ক রাজ চক্রবর্তী, যিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে কাপুরুষ বলে কটাক্ষ করেছেন। সায়নীর গ্রেফতারি ইস্যু নিয়ে ইতিমধ্যেই উত্তাপ বাড়ছে রাজনৈতিক মহলের। এদিন সোশ্যাল মিডিয়াতে পরিচালক তথা বিধায়ক রাজ চক্রবর্তী লেখেন, তৃণমূল কংগ্রেস নেত্রী সায়নীকে গ্রেফতার করা হয়েছে খুনের চেষ্টার অভিযোগ এনে কারণ তিনি 'খেলা হবে' স্লোগান দিয়েছেন আর তার জন্য কাপুরুষ মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়…
Read More