উত্তরবঙ্গ

কোনো প্রতিদ্বন্দী ছাড়াই জয়ী হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

কোনো প্রতিদ্বন্দী ছাড়াই জয়ী হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

বিগত বছরে স্বেচ্ছায় নিজ পদ ছেড়ে দিয়েছিলেন অর্পিতা ঘোষ। অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া আসনে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের প্রাক্তন নেতা লুইজিনহো ফেলেইরিওকে প্রার্থী হিসাবে মনোনীত করেছিল তৃণমূল কংগ্রেস। সেই আসনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হলেন তিনি। সোমবার ছিল প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এদিন পর্যন্ত আর কোনও প্রার্থী মনোনয়ন না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেলেন তৃণমূলের লুইজিনহো। এই নির্বাচনে প্রার্থী দেয়নি বিজেপি।   চলতি বছরের ১৫ সেপ্টেম্বর রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন অর্পিতা ঘোষ। তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব তিনি দলীয় সংগঠনে আরও জোর দিয়ে কাজ করতে চান। যদিও তাঁর এই ইস্তফা নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপি। তবে সে নিয়ে…
Read More
দেশের করোনা সংক্রমণের গ্রাফে বিরাট স্বস্তি মিলল

দেশের করোনা সংক্রমণের গ্রাফে বিরাট স্বস্তি মিলল

যত সময় এগোচ্ছে ধীরে ধীরে আবার আগের মতো সুস্থতার দিকে এগোচ্ছে দেশ। বিগত কয়েক দিনের তুলনায় আজ দেশের করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা অনেক কম যা বিরাট স্বস্তি দিচ্ছে দেশবাসীকে। সোমবারের তুলনায়ও আজ আক্রান্তের সংখ্যা কমে গিয়েছে। এই পরিস্থিতিতে আরো বেশি টিকাকরণের জোর দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের অনুমান ছিল যে শীত পড়ার সঙ্গে সঙ্গে হয়তো আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাবে কিন্তু আপাতত সেটা না হওয়ায় তারাও আশ্বস্ত। তবে এখনই অসচেতন হলে চলবে না সেটাও স্পষ্ট করে দিচ্ছেন তারা। শেষ পাওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫৭৯ জন এবং এই একই সময়ে মৃত্যু হয়েছে ২৩৬ জনের। সবথেকে স্বস্তির বিষয়…
Read More
১ হাজার কেজি গাঁজা পাচার! অ্যামাজনের বিরুদ্ধে মাদক মামলা রুজু

১ হাজার কেজি গাঁজা পাচার! অ্যামাজনের বিরুদ্ধে মাদক মামলা রুজু

ডিজিটাল দুনিয়ায় আমরা প্রায় সকলেই হয়ে পড়ছি অ্যাপের ওপর নির্ভরশীল। পোশাক থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যাচ্ছে বাড়িতে বসেই। এবার বাড়ির দোরগোড়ায় পাওয়া গিয়েছে নিষিদ্ধ মাদক। এমনই বিস্ফোরক অভিযোগ উঠেছে জনপ্রিয় ই-কমার্স সাইট অ্যামাজনের বিরুদ্ধে। মাদকের বেআইনি লেনদেনের অভিযোগে মধ্যপ্রদেশ পুলিশ স্থানীয় কর্তাদের বিরুদ্ধে মামলা রুজু করল। মিষ্টি তুলসী বলে ১ হাজার কেজি গাঁজা পাচার হয়েছে বলে অভিযোগ। যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি ১০ লক্ষ টাকা! তবে সংস্থার কতজন ডিরেক্টরের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তা জানানো হয়নি। তবে দাবি করেছে, হাতে কিছু সূত্র রয়েছে, যার মাধ্যমে একটি মাদক চক্র শীঘ্রই ফাঁস হবে। অ্যামাজনের কাছ থেকে পাওয়া উত্তর…
Read More
এবার অন্য সমীকরণ দেখা যাচ্ছে ত্রিপুরায়

এবার অন্য সমীকরণ দেখা যাচ্ছে ত্রিপুরায়

এবার আরো একবার উত্তপ্ত হয়ে ইঠল রাজ্যের শাসক দলের আগামী লক্ষ্য ত্রিপুরা৷ আরো একবার রাজনৈতিক কলহ দেখলো ত্রিপুরাবাসী৷ এই মুহূর্তে ত্রিপুরায় তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষের গ্রেফতারের ঘটনায় দেশজুড়ে শোরগোল৷ রবিবার ত্রিপুরায় গ্রেফতার হন সায়নী৷ এই ঘটনার প্রতিবাদে আন্দোলনের পথে যাচ্ছে তৃণমূল কংগ্রেস৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে এই বিষয়টি তুলে ধরার পরিকল্পনা নিয়েছে রাজ্যের শাসক শিবির৷ এই পরিস্থিতিতে ত্রিপুরায় তৃণমূলের পাশে দাঁড়াল সিপিএম৷ বিজেপি’র বিরুদ্ধে গর্জে উঠে প্রেস বিবৃতি জারি করল রাজ্য নেৃতত্ব৷  ত্রিপুরা সিপিএমের তরফে বিবৃতি জারি করে রাখাল মজুমদার বলেন, ‘‘রাজ্যে পুরসংস্থাগুলির নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই শাসক বিজেপির ফ্যাসিস্ট সন্ত্রাস বাড়ছে।’’ তৃণমূলের অভিযোগকে সমর্থন…
Read More
সব চেয়ে বড়ো স্বস্তি এলো দেশের করোনা সংক্রমণের সংখ্যায়

সব চেয়ে বড়ো স্বস্তি এলো দেশের করোনা সংক্রমণের সংখ্যায়

তবে কি এবার করোনা সংক্রমণের যুদ্ধে জয় মিলতে চলেছে ভারতে? কড়া কোভিডবিধি, টিকাকরণে জোর, জনসচেতনতার ত্রিফলায় দেশ ক্রমশই করোনা যুদ্ধে এগিয়ে চলেছে ভারত। বহুদিন পর দেশে একদিনে করোনা সংক্রমণ নেমে এল ১০ হাজার বেশ খানিকটা নিচে। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮,৪৮৮। মৃত্যু হয়েছে ২৪৯ জনের। আর একদিনে মহামারীর কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ৫১০ জন। কমছে অ্যাকটিভ কেসও। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে দেশে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ১৮ হাজার ৪৪৩ জন। মোট আক্রান্তের ০.৩৪ শতাংশ মাত্র। ২০২০ সালের মার্চ থেকে এটাই সর্বনিম্ন অ্যাকটিভ কেসের রেকর্ড। রবিবারও দেশে…
Read More
গুলিবিদ্ধ হয়ে জখম রাজগঞ্জ এর এক তৃণমূল নেতা

গুলিবিদ্ধ হয়ে জখম রাজগঞ্জ এর এক তৃণমূল নেতা

গুলিবিদ্ধ হয়ে মারাত্মক জখম অবস্থায় ভর্তি হলেন রাজগঞ্জ এর এক তৃণমূল নেতা। তার মাথায় গুলি লেগেছে। রবিবার রাতে ওই তৃণমূল নেতা সোলেমান আলী (৫৫) তার বাড়ি বলরাম এলাকায়। রাজগঞ্জের ভুটকি গন্ডার মোর এলাকায় একটি লটারি দোকানে বসে ছিলেন। সেসময় বাইক নিয়ে এসে দুই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি লটারি দোকানের সামনে দাড়ায়। বাইক তখন চালু অবস্থায় ছিল। অন্যজন বাইক থেকে নেমেই সোলেমানের মাথায় গুলি করে পালিয়ে যায়।  স্থানীয়রা ধাওয়া করেছিলেন, কিন্তু ততক্ষণে অন্ধকারে হারিয়ে যায় ওই দু'জন। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে সোলেমান। সেই গুলিটি ছিটকে লটারি দোকানদার এর লাগে। তিনি আহত হন। তার বাড়ি সেল্টারবাড়ি। দু'জনকেই মারাত্মক জখম অবস্থায় ফুলবাড়ী একটি…
Read More
পুলিশের মানবিক উদ্যোগ

পুলিশের মানবিক উদ্যোগ

জলপাইগুড়ি জেলায় শীতের সঙ্গে পাল্লা দিয়ে  বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, জেলা পুলিশের পক্ষ থেকে দুঃস্থ্ চা বাগান শ্রমিকদের মধ্যে বিতরণ করা হলো মশারি সহ ও শীতের কম্বল। গত কয়েকদিন থেকেই জেলায় ধীরে ধীরে বাড়ছে শীতের হিমেল হাওয়ার গতি, ঠিক তার সাথেই যেন পাল্লা দিয়ে বাড়ছে মশা বাহিত অসুখ ডেঙ্গিও। শহর , গ্রাম এবং চা বাগান এলাকা গুলি থেকে প্রায় প্রতিদিনই আসছে ডেঙ্গি আক্রান্ত হবার খবর, শীত এবং ডেঙ্গি এই দুয়ের  হাত থেকে রক্ষা পেতে রবিবার জলপাইগুড়ি শিকারপুর চা বাগানের দু:স্থ্ শ্রমিক পরিবারের মধ্যে রাজগঞ্জ থানার অধীনে বেলাকোবা ফাঁড়ির পক্ষ থেকে বিতরণ করা হয় মশারি এবং শীতের কম্বল। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত…
Read More
নব দম্পতির রহস্যজনক মৃত্যু শিলিগুড়িতে

নব দম্পতির রহস্যজনক মৃত্যু শিলিগুড়িতে

নব দম্পতির রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশের প্রধান নগর থানার অন্তর্গত চম্পাসারি দেবীডাঙ্গা এলাকায়। এক নব দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত যুবকের নাম  মশিউর রহমান ও যুবতির নাম নওজাদ নাসরিন ।  মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জানা গিয়েছে, চলতি মাসের  ৫ তারিখে তাদের বিয়ে হয়। রবিবার সকালে  বাড়ির লোক এবং স্থানীয় বাসিন্দারা দেখতে পান ঘরের ভেতরে স্বামী-স্ত্রী দুজনের দেহ  ঝুলছে। তৎক্ষণাৎ তারা প্রধান নগর থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ও হাসপাতালে পাঠিয়ে দেয় । স্থানীয় ও পরিবারের লোকজনের প্রাথমিক অনুমান গলায় ফাঁস…
Read More
আরো একবার ত্রিপুরার উদ্দ্যেশে রওয়ানা দিলেন অভিষেক

আরো একবার ত্রিপুরার উদ্দ্যেশে রওয়ানা দিলেন অভিষেক

আরো একবার উত্তপ্ত হয়ে উঠলো ত্রিপুরা৷ ভোটের প্রচারে গিয়ে রবিবার আগরতলায় গ্রেফতার হন যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষ৷ গতকাল দিনভর দফায় দফায় সংঘর্ষের পর আজ সোমবার ত্রিপুরায় রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷  আগরতলায় তৃণমূলের প্রচার নিয়ে রাজনৈতিক জটিলতার মধ্যে অভিষেকের ত্রিপুরা সফল নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ৷ দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সকালেই জানিয়ে দিয়েছেন, পদযাত্রার অনুমতি না মিললেও অভিষেক ত্রিপুরা যাবেন। এদিন সকাল ৯টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌছয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। ত্রিপুরায় তাঁর কর্মসূচি নিয়ে প্রশ্ন করা হলে অভিষেক বলেন, ‘যা বলার ত্রিপুরায় নেমেই বলব৷’ এদিকে, আইন শৃঙ্খলার ওজরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ত্রিপুরায় পদযাত্রার অনুমতি…
Read More
বনদপ্তর এর অভিযানে উদ্ধার হরিণের চামরা সহ পেঙ্গুইনের  আশ

বনদপ্তর এর অভিযানে উদ্ধার হরিণের চামরা সহ পেঙ্গুইনের আশ

গোপন সূত্রের খবরের ভিত্তিতে জলপাইগুড়ির ওদলাবাড়ি বাইপাস রোডে বৈকুন্ঠপুর বনদপ্তরের শালুগাড়া রেঞ্জের আধিকারিকরা অভিযান চালিয়ে উদ্ধার করলো প্রায় ২ কিলো ১০০ গ্রাম পেঙ্গুইনের আশ তারও সাথে উদ্ধার হয় একটি হরিণের চামড়া।  সুত্রের খবর, বনদপ্তরের প্রাথমিক অনুমান আসাম থেকে নেপাল হয়ে  চীনে পাচার করার উদ্দেশ্য ছিল পাচারকারীদের। তবে পুরো ঘটনার তদন্তে নেমেছে দপ্তর।  ঘটনায় পাচারকারী এক ব্যক্তিকে হাতেনাতে ধরা হয়।  জানা যায় ধৃত ব্যক্তি বিষ্ণু জৈন, আসামে তেজপুরের বাসিন্দা।  ধৃতকে এদিন জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে বলে জানা যায়।
Read More
৪০ বছর পর কলকাতা লিগ জয়ী মহামেডান, চ্যাম্পিয়নদের সংবর্ধনা জানাতে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে

৪০ বছর পর কলকাতা লিগ জয়ী মহামেডান, চ্যাম্পিয়নদের সংবর্ধনা জানাতে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে

দীর্ঘ চার দশক পর জয়ী মহামেডান স্পোর্টিং ক্লাব। রেলওয়েকে হারিয়ে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছে সাদা-কালো ব্রিগেড। আর মহামেডানের এই ঐতিহাসিক জয়ে এবার শামিল হতে চলেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানে ক্লাব কর্তারা আমন্ত্রণ জানাতে চলেছেন মুখ্যমন্ত্রীকে। করোনা আতঙ্ক কাটিয়ে কলকাতা ফুটবলে ফিরেছে উন্মাদনা। বৃহস্পতিবার যুবভারতীতে ৪০ হাজার দর্শকের সামনে রেলওয়েকে ১-০ গোলে হারিয়ে দেয় সাদা-কালো ব্রিগেড। আর তাতেই ৪০ বছর পর তৃতীয় প্রধানের ঘরে ওঠে কলকাতা লিগ ট্রফি। এই নিয়ে ১২ বার ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন মহামেডান। এমন সাফল্যে জমকালো সেলিব্রেশন না হলে কি চলে? ময়দানের ক্লাব তাঁবুতেই তাই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সেখানে লিগ চ্যাম্পিয়নদের সংবর্ধনা দেবে…
Read More
আবার কোচবিহারে গোষ্ঠী কোন্দল সামনে এলো তৃণমূল কংগ্রেসের

আবার কোচবিহারে গোষ্ঠী কোন্দল সামনে এলো তৃণমূল কংগ্রেসের

সাংবাদিক বৈঠক করে কোচবিহার জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন এবং চেয়ারম্যান উদয়ন গুহ দিনহাটা ১ নং ব্লকের তৃণমূল নেতা তথা জেলা পরিষদের বন ও ভূমি কর্মদক্ষ নুর আলমকে বহিষ্কার করার সিদ্ধান্ত জানালো। দীর্ঘদিন ধরেই দিনহাটা ১ নং ব্লক এবং সিতাই বিধানসভা কেন্দ্রের পঞ্চায়েত গুলিতে অনাস্থা আনছিল দলের একাংশ যার সাথে সরাসরি যোগ রয়েছে নুর আলমের বলে জানান জেলা সভাপতি আর সে কারণেই দলের নির্দেশ অমান্য করার কারণে তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। প্রসঙ্গত উল্লেখযোগ্য এর আগেও একবার নুর আলম কে বহিস্কার করা হয়েছিল পরবর্তীতে তাকে আবার দলে অন্তর্ভুক্ত করা হয়। নুর আলম সিতাই কেন্দ্রের বিধায়ক…
Read More
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে রাজ্য সরকারের তরফে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ঘোষণা করা হয়েছে

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে রাজ্য সরকারের তরফে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ঘোষণা করা হয়েছে

রাজ্যের দুস্থ এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে রাজ্য সরকারের তরফে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ঘোষণা করা হয়েছে। শনিবার আনুষ্ঠানিকভাবে গোটা রাজ্যের পাশাপাশি দার্জিলিং জেলায় 29 জন আবেদনকারী ছাত্র-ছাত্রীর হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেওয়া হল। এদিন দুপুরে শিলিগুড়ি মহকুমা শাসকের বাংলাতে অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড গুলো তুলে দিলেন দার্জিলিংয়ের জেলাশাসকের পুনমবালাম এস এছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ির মহকুমা শাসক শ্রীনিবাসন ভেঙ্কটশ রাও পাতিল । জানা গেছে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে উচ্চশিক্ষার জন্য সহজেই ছাত্রছাত্রীরা ঋণ পেতে পারবে। অন্যদিকে রাজ্য সরকারের এই উদ্যোগ খুশির ছাত্রছাত্রীরা। এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ধন্যবাদ জানিয়েছেন।
Read More
শনিবারের আন্দোলনকারী কৃষকদের সমর্থনে শিলিগুড়িতে বাম যুব সংগঠনের মিছিল বার হয়

শনিবারের আন্দোলনকারী কৃষকদের সমর্থনে শিলিগুড়িতে বাম যুব সংগঠনের মিছিল বার হয়

শুক্রবার বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করার ঘোষণা জানান প্রধানমন্ত্রী। এরপর থেকেই ক্রমাগত আন্দোলনকারীদের সমর্থনে শিলিগুড়িতে বাম - ডান দলের মিছিল বার হয়। শুক্রবারের পর শনিবারের আন্দোলনকারী কৃষকদের সমর্থনে শিলিগুড়িতে বাম যুব সংগঠনের মিছিল বার হয়। এদিন অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে দার্জিলিং জেলা বাম যুব সংগঠন মিছিল বার করে শহরের হিলকার্ড রোড প্রতিক্রিয়া করে কৃষকদের পাশে থাকা আন্দোলনকারীদের সমর্থন জানানো হয়।
Read More