উত্তরবঙ্গ

উত্তরবঙ্গে শুরু বৃষ্টি, দার্জিলিং–জলপাইগুড়িতে আকাশ মেঘলা

উত্তরবঙ্গে শুরু বৃষ্টি, দার্জিলিং–জলপাইগুড়িতে আকাশ মেঘলা

শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘মন্থা’। এর প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা ও দিনাজপুরের একাধিক জায়গায় আকাশ মেঘলা ও বৃষ্টিপাত চলছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি বর্তমানে উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন তেলেঙ্গানা অঞ্চলে অবস্থান করছে ও ধীরে ধীরে উত্তর ও উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ৩১ অক্টোবর শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। ওই দিন ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া মালদা ও উত্তর দিনাজপুরেও সেদিন ভারী বৃষ্টি হতে পারে। ৩০ অক্টোবর থেকেই…
Read More
মধ্যরাতে কোচবিহারের আকাশে যুদ্ধবিমান, চাঞ্চল্য

মধ্যরাতে কোচবিহারের আকাশে যুদ্ধবিমান, চাঞ্চল্য

ঘূর্ণিঝড় 'মান্থা'-এর প্রভাবে রাত থেকে বৃষ্টি শুরু হওয়ার মধ্যেই কোচবিহারের আকাশে মাঝরাতে যুদ্ধবিমানের চক্কর কাটাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। যুদ্ধবিমানের প্রবল গর্জনে বহু মানুষ ভয় পেয়ে রাস্তায় নেমে আসেন। আতঙ্কের কারণ ও ঘটনার বিবরণ: মাঝরাতে এমন ঘটনা বিরল। এর আগে 'অপারেশন সিঁদুর'-এর সময় রাতে ট্রায়ালের ঘটনা ঘটলেও, তা ছিল পূর্বনির্ধারিত। শুধু কোচবিহার নয়, ডুয়ার্সের আকাশেও যুদ্ধবিমানকে চক্কর কাটতে দেখা গেছে বলে দাবি করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই আতঙ্ক প্রকাশ করেছেন এবং কেউ কেউ ২৬-২৭ অক্টোবর মধ্যরাতে জম্মু ও কাশ্মীরে পাকিস্তানি সেনার গোলাগুলির প্রসঙ্গও টেনে আনছেন। প্রশাসন ও সেনার প্রতিক্রিয়া: এই রহস্যময় চক্কর কাটার কারণ সম্পর্কে সেনা বা বিমানবন্দর কর্তৃপক্ষের…
Read More
ভোটার তালিকার ভুলে SIR আতঙ্কে আত্মহত্যার চেষ্টা খায়রুলের

ভোটার তালিকার ভুলে SIR আতঙ্কে আত্মহত্যার চেষ্টা খায়রুলের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা 'স্পেশাল ইনটেনসিভ রিভিশন' (SIR) সংক্রান্ত আতঙ্কে আত্মহত্যার চেষ্টা করলেন কোচবিহারের দিনহাটার এক প্রৌঢ়। তাঁর নাম খায়রুল শেখ (৬৫), বাড়ি বুড়িহাট ২ পঞ্চায়েতের জিতপুর এলাকায়। বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করায় তাঁকে গুরুতর আহত অবস্থায় কোচবিহার এমজেএন হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে খায়রুল শেখ বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাঁকে দ্রুত দিনহাটা হাসপাতাল হয়ে কোচবিহার এমজেএন হাসপাতালে নিয়ে যান, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, খায়রুল শেখের ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নামের বানানে ভুল ছিল (খায়রুলের পরিবর্তে 'খয়রুল শেখ' নামে তালিকাভুক্ত হয়)।…
Read More
গোপাষ্টমী উৎসব শুরু হয়েছে জলপাইগুড়িতে

গোপাষ্টমী উৎসব শুরু হয়েছে জলপাইগুড়িতে

শতাব্দী প্রাচীন গোপাষ্টমী উৎসব‌কে ঘিরে জমজমাট অনুষ্ঠানের আয়োজন জলপাইগুড়ি‌র বৈকুন্ঠপুর পিঞ্জরাপোল প্রাঙ্গণে। এবছর ১১৪ তম উৎসব অনুষ্ঠান পালিত হচ্ছে গোশালায়। জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের গোশালায় আয়োজিত প্রাচীন এই উৎসবকে ঘিরে বিশাল মেলার আয়োজন করা হয়। প্রতিবছর অংশগ্রহণ করেন হাজারও মানুষ। প্রায় সারারাত ধরে চলে এই মেলা। অসংখ্য ভক্ত ও সাধারণ মানুষের ভিড়ে প্রতি বছরই বেশ জমজমাট হয়ে ওঠে গোপাষ্টমী‌ উৎসব ও মেলা। মাড়োয়াড়ি সম্প্রদায় পরিচালিত জলপাইগুড়ির গোশালায় বর্তমানে প্রায় আড়াইশো গরু রয়েছে। উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়েগরুগুলির পুজো শুরু হয়েছে। প্রতি বছরের‌ মত‌ এবারও মেলায় বিভিন্ন পণ্য সামগ্রীর দোকান বসেছে। জেলার বাইরে থেকেও অসংখ্য মানুষের আগমন ঘটে এই মেলায়। সকাল থেকে…
Read More
ড্রেন থেকে ধাতব পিস্তল উদ্ধার

ড্রেন থেকে ধাতব পিস্তল উদ্ধার

মালদা জেলার গাজোলের বিদ্রোহী মোড় এলাকায় ড্রেন পরিষ্কার করার সময় উদ্ধার হল ধাতব পিস্তল। ভোরবেলা পঞ্চায়েতের তত্ত্বাবধানে ড্রেন পরিষ্কারের কাজ চলাকালীন এক সাফাই কর্মীর কোদালে কাদামাখা অবস্থায় উঠে আসে ভারী ধাতব বস্তুটি। উপরে তোলার পর দেখা যায় তা দেখতে একেবারে পিস্তলের মতো। ঘটনাস্থলেই শুরু হয় চাঞ্চল্য ও আতঙ্ক। আসল পিস্তল নাকি খেলার সামগ্রী — তা নিয়ে স্থানীয়দের মধ্যে মুহূর্তে জল্পনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজোল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিস্তল সদৃশ ওই বস্তুটি উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, এটি আসল আগ্নেয়াস্ত্র নাকি এয়ারগান — তা পরীক্ষার জন্য ফরেন্সিক বিশেষজ্ঞদের দিয়ে তদন্ত শুরু হয়েছে। ঠিক কীভাবে ড্রেনের…
Read More
ডাক্তারের বাড়িতে লক্ষাধিক টাকার চুরি, নিষ্ক্রিয়তার অভিযোগে প্রশ্নের মুখে পুলিশ

ডাক্তারের বাড়িতে লক্ষাধিক টাকার চুরি, নিষ্ক্রিয়তার অভিযোগে প্রশ্নের মুখে পুলিশ

কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অসিত চক্রবর্তীর বাড়িতে পুজোর আগে প্রায় পাঁচ লক্ষ টাকা চুরির ঘটনায় পুলিশের তদন্তের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। কোচবিহার শহরের মীনা কুমারী চৌপথিতে ভাড়া করা ফ্ল্যাটে ২৩ সেপ্টেম্বর এই চুরির ঘটনা ঘটে। চিকিৎসক অসিত চক্রবর্তীর অভিযোগ, তাঁর স্ত্রীর চিকিৎসার জন্য রাখা নগদ প্রায় পাঁচ লক্ষ টাকা দিনের বেলা ফ্ল্যাট থেকে চুরি হয়ে যায়। এই ঘটনায় তিনি বাড়ির পরিচারিকা, ফ্ল্যাটের নিরাপত্তা রক্ষী, গাড়ির চালক এবং এক মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভসহ মোট পাঁচজনের বিরুদ্ধে প্রথমে কোতোয়ালি থানায় এবং পরে জেলা পুলিশ সুপারের দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। তবে, অধ্যাপক-চিকিৎসকের দাবি, অভিযোগ এবং সিসিটিভি ফুটেজ জমা দেওয়া…
Read More
ছটঘাটে বুনোহাতির হা*না

ছটঘাটে বুনোহাতির হা*না

মঙ্গলবার ভোরে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে আচমকা বেরিয়ে আসে একটি বুনো হাতি ও সরাসরি হ্যামিল্টনগঞ্জের বাসরা ছটঘাটের দিকে রওনা দেয়। তখন ওই ঘাটে হাজার হাজার দর্শনার্থী ও ভক্তদের ভিড় ছিল ছট উৎসব উপলক্ষ্যে। ফলে মুহূর্তের মধ্যেই সৃষ্টি হয় ব্যাপক আতঙ্কের পরিস্থিতি। ঘটনার খবর পেয়ে সেখানে কর্তব্যরত বনকর্মীরা দ্রুত সক্রিয় হয়ে হাতিটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। কিছুক্ষণ পর হাতিটি ছটঘাট এলাকা ছেড়ে সড়ক ধরে এগিয়ে যায় ও শেষে পুনরায় পাশের জঙ্গলে ঢুকে পড়ে। সৌভাগ্যবশত, এই ঘটনায় কেউ আহত হয়নি বলে বন দপ্তর সূত্রে খবর। স্থানীয়দের মতে, উৎসবের ভিড়ের মাঝখানে এ ধরনের ঘটনা বড়সড় বিপদের কারণ হতে পারত। বন দপ্তর…
Read More
অ*গ্নিকাণ্ডে ক্ষ*তিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মেয়র

অ*গ্নিকাণ্ডে ক্ষ*তিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মেয়র

গত রবিবার গভীর রাতে দার্জিলিং মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্কের ছায়া নেমে আসে এলাকাজুড়ে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারটি আসবাবপত্রের দোকানে, যার ফলে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে অনুমান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন। টানা কয়েক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও আগেই পুড়ে ছাই হয়ে যায় দোকানের সমস্ত মালপত্র। প্রাথমিক অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ১ নম্বর বরো চেয়ারম্যান, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অন্যান্য আধিকারিকরা। মেয়র ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলে তাদের পাশেই থাকার আশ্বাস…
Read More
মহানন্দা ঘাটে ঝাড়ু হাতে পরিষ্কার অভিযান চালালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব

মহানন্দা ঘাটে ঝাড়ু হাতে পরিষ্কার অভিযান চালালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব

প্রতিমা নিরঞ্জন হোক কিংবা ছটপুজো। পুজো শেষে ঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করতে নিজ হাতে ঝাড়ু তুলে নিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মহানন্দা নদীর নিরঞ্জন ঘাটে পৌরকর্মীদের সঙ্গে একত্রে নেমে ঘাট এলাকা ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন তিনি। মেয়র জানান, “শহরের গর্ব এই ঘাট। প্রতিমা নিরঞ্জন হোক বা ছটপুজো—শহরবাসীর নদীর কথা ভেবে তার পরিচ্ছন্নতা রক্ষা করাই প্রথম লক্ষ্য।" ঘাটের চারপাশে জমে থাকা আবর্জনা ও ফুল-মালা সরিয়ে প্রয়োজনীয় স্যানিটেশন ব্যবস্থাও নিশ্চিত করা হয়।
Read More
এক মণ্ডপেই তিন শ্রীক্ষেত্র, জগদ্ধাত্রী পুজোয় বিশেষ আকর্ষণ শিলিগুড়ির কলেজপাড়ায়

এক মণ্ডপেই তিন শ্রীক্ষেত্র, জগদ্ধাত্রী পুজোয় বিশেষ আকর্ষণ শিলিগুড়ির কলেজপাড়ায়

কলকাতা – চন্দননগরের লাইট থিম থেকে এবার সরাসরি ওড়িশার পুরী জগন্নাথ মন্দিরের পবিত্র শব্দধারায় প্রবাহিত হল শিলিগুড়ি কলেজপাড়া জগদ্ধাত্রী পুজো। এবারের পুজোর মূল আকর্ষণে যুক্ত হয়েছে পুরী ধাঁচের লাইভ ঘন্টা, কাঁসা ও শঙ্খবাদকের দল, যা ইতিমধ্যেই শিলিগুড়ির দর্শনার্থীদের মধ্যে সাড়া ফেলেছে। কলেজপাড়া পুজো কমিটির সম্পাদক সৌরভ ভাস্কর জানান, “এবারের পুজোর পঞ্চম তম বর্ষে দর্শনার্থীরা পুজো চাক্ষুষ করার পাশাপাশি যাতে কান ও হৃদয় দিয়েও পুজো অনুভব করতে পারেন সেই ভাবনাতেই পুরীর মন্দির ঐতিহ্যের সাউন্ড লাইভ আনা হয়েছে।” এমন আধ্যাত্মিক আবেশের মধ্যে তৈরি হয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ভিত্তিক ভারতভ্রমণ থিম — প্যান্ডেলের প্রতিটি কোণ যেন একেকটি পুণ্যক্ষেত্র। নির্বিঘ্ন আলোকসজ্জা, দেবালয়ের স্টাইলের সাউন্ড, আর…
Read More
দুধিয়ায় বিকল্প হিউম পাইপ সেতু উদ্বোধন

দুধিয়ায় বিকল্প হিউম পাইপ সেতু উদ্বোধন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে অবশেষে। ভয়াবহ বন্যায় ধ্বংসপ্রাপ্ত দুধিয়া সেতুর স্থানে বিকল্প হিউম পাইপ সেতুর নির্মাণ সম্পূর্ণ হয়েছে, এবং আজ, সোমবার থেকেই সেই সেতুর উপর দিয়ে স্বাভাবিক যান চলাচল শুরু হয়েছে। এর ফলে ফের সচল হয়েছে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। গত ৫ অক্টোবর বালাসন নদীর উপর অবস্থিত ১৯৬৫ সালে নির্মিত দুধিয়া সেতুটি প্রবল জলোচ্ছ্বাসে ভেঙে পড়েছিল। সেতু ভেঙে যাওয়ায় কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে মিরিক-শিলিগুড়ি রুট। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং পর্যটকরা চরম দুর্ভোগে পড়েন। শিলিগুড়ি থেকে মিরিক যেতে যেখানে আগে সময় লাগত দেড় ঘণ্টা, সেখানে বিকল্প পথে ঘুরে যেতে হচ্ছিল তিন থেকে চার ঘণ্টা পর্যন্ত — তাও অতিরিক্ত…
Read More
বিএসএফের মালদা সেক্টরের উদ্যোগে ২৭ অক্টোবর থেকে শুরু হয়েছে ভিজিল্যান্স সচেতনতা সপ্তাহ

বিএসএফের মালদা সেক্টরের উদ্যোগে ২৭ অক্টোবর থেকে শুরু হয়েছে ভিজিল্যান্স সচেতনতা সপ্তাহ

বিএসএফের মালদা সেক্টরের উদ্যোগে ২৭ অক্টোবর থেকে শুরু হয়েছে ভিজিল্যান্স সচেতনতা সপ্তাহ। চলবে 2 নভেম্বর পর্যন্ত। এই উপলক্ষে সোমবার বিএসএফের মালদা সদর দপ্তরের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মালদা রেঞ্জের ডিআইজি  অজিত কুমার ছাড়াও  উপস্থিত ছিলেন একাধিক উচ্চপদস্থ আধিকারিক। সীমান্তবর্তী এলাকায় বিএসএফের  গোয়েন্দা বাহিনী কিভাবে কাজ করে সে বিষয়ে তিনি বিস্তারিত ব্যাখ্যা করেন। সন্দেহমূলক কোনো রকম বিষয় দেখলে সাধারণ মানুষকেও  সচেতন থাকার বার্তা দেন। এছাড়াও তিনি জানান  সারা বছর ধরেই বিএসএফ সীমান্তে কাজ করে থাকে। কিন্তু বছরের এই বিশেষ দিনগুলিতে  তাদের কাজকর্ম সাধারণ মানুষের সামনে  তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, সীমান্তের বেশ কিছু এলাকায়…
Read More
ছটপূজা উপলক্ষে জলপাইগুড়ির ঘাটগুলিতে ভক্তদের ভিড়

ছটপূজা উপলক্ষে জলপাইগুড়ির ঘাটগুলিতে ভক্তদের ভিড়

জলপাইগুড়িতে ছট ভক্তরা কেউ কেউ দণ্ডী কেটে ঘাটের পথে। আজ ছটপুজোর প্রথমদিন। জলপাইগুড়িতে কিং সাহেবের ঘাট, মাসকালাই বাড়ি, সমাজপারা,বাবুঘাট, করলা নদী সহ বিভিন্ন নদী ও পুকুর সেজে উঠেছে ছটঘাট। দণ্ডী কেটে সেইসব ঘটে শামিল হতে শুরু করেছেন ছটব্রতীরা। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি ছটঘাটে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ। ঘাটে মোতায়েন রয়েছে সিভিল ডিফেন্স। নজরদারিতে পুরসভা এবং ব্লক প্রশাসন।
Read More
শিলিগুড়িতে ছটপুজোর সাজে উৎসবের রঙ — মহানন্দা ঘাটে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে

শিলিগুড়িতে ছটপুজোর সাজে উৎসবের রঙ — মহানন্দা ঘাটে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে

শিলিগুড়ি শহর ও শহর সংলগ্ন ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ সহ বিভিন্ন নদীর ঘাট জুড়ে চলছে ছটপুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি। আজ বিকেলে অনুষ্ঠিত হবে ছটব্রতীদের পবিত্র সান্ধ্য অর্ঘ্য। সেই উপলক্ষে সকাল থেকেই পরিবারের সদস্যরা, স্থানীয় স্বেচ্ছাসেবী দল সহ স্থানীয় প্রশাসনিক কর্তৃপক্ষ একযোগে ব্যস্ত ঘাট সাজানো ও পরিষ্কার - পরিচ্ছন্নতার কাজে। প্রতিটি ঘাটে কলাগাছ পুঁতে, ফুল, আলপনা ও বর্ণিল কাপড় দিয়ে সুন্দর ভাবে সজ্জিত করা হচ্ছে পুজো মঞ্চ। জল প্রবাহের ধার ঘিরে চলছে ঘাটের চারপাশ পরিষ্কার, বালি সমতলকরণ ও নিরাপত্তা নিশ্চিত করার নানা উদ্যোগ। ইতিমধ্যেই উৎসবের আবহে মুখর হয়ে উঠেছে মহানন্দা নদী এলাকা ও শহরের অন্যান্য ছট ঘাটগুলিও। ভক্তদের ভিড় সামাল দিতে তৈরি…
Read More