উত্তরবঙ্গ

অপহরণের ঘটনায়, অপহরণকারী ও অপহৃত ব্যক্তি দুজনকেই গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ

অপহরণের ঘটনায়, অপহরণকারী ও অপহৃত ব্যক্তি দুজনকেই গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ

অপহরণের ঘটনার তদন্তে নেমে অপহরণকারী ও অপহৃত ব্যক্তি দুজনকেই কালচিনির আফিম পাচারকারী খুনের ঘটনায় গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ। ধৃতরা হল অপহরণকারী সুজন বিশ্বাস এবং অপহৃত মদন শর্মা। তাদের দুজনকেই শনিবার রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত জানুয়ারি মাসে উত্তর দিনাজপুর জেলার করনদিঘী থানার বাসিন্দা পেশায় লড়ি চালক মদন শর্মা ও তার সঙ্গী সুজন বিশ্বাস লড়ি নিয়ে আলিপুরদুয়ারের কালচিনি যায়। পথে হরিয়ানার এক আফিং পাচারকারীকে গাড়িতে তোলে। এরপর সুজন ও মদন দুজনে মিলে হরিয়ানার বাসিন্দা আফিং পাচারকারীকে খুন করে। ঘটনার তদন্তে নেমে সুজনকে গ্রেফতার করে কালচিনি থানার পুলিশ। তার তিন মাস জেলও হয়। এদিকে অপর অভিযুক্ত গাঢাকা…
Read More
বৈধ্য কাজপত্র না থাকায় তিন জনকে আটক করল শিলিগুড়ি রেলওয়ে জিআরপি

বৈধ্য কাজপত্র না থাকায় তিন জনকে আটক করল শিলিগুড়ি রেলওয়ে জিআরপি

বৈধ্য কাজপত্র না থাকার জন্য দুই জন বাংলাদেশি ও একজন আসামের যুবককে আটক করলো শিলিগুড়ি এনজেপি রেলওয়ে জিআরপি৷ শনিবার সকালে কাঞ্চনঘঙ্ঘা এক্সপ্রেস থেকে তাদের আটক করে জিআরপি৷ জানা গেছে তারা বাংলাদেশ থেকে আসামে ঢোকে এর পর তারা আসাম থেকে কলকাতার উদ্যেশ্যে রওনা হয়৷ এদিন করিমগঞ্জ রেল স্টেশনে কর্তব্যরত জিআরপি কর্মীরা রুটিন চেকিং করার সময় তাদের দেখে সন্দেহ হলে কর্মীরা তাদের আটক করে৷ তাদের জিঞ্জাসাবাদ করে তাদের বৈধ্য পরিচয় পত্র সহ অন্যান্য কাগজপত্র চাওয়া হলে তারা সেটাও দেখাতে পারে না৷ এরপর কর্তব্যরত জিআরপি কর্মীরা ওই তিন জনকে এনজেপি রেলওয়ে স্টেশনে নিয়ে আসে৷ জানা গেছে তাদের নাম: ১. জাহিরুল ইসলাম, ছদ্মনাম—দিনু(২০),আসামের করিমগঞ্জ…
Read More
দুঃস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল কালিয়াগঞ্জ পুরসভা

দুঃস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল কালিয়াগঞ্জ পুরসভা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুর এলাকার দুঃস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী সহায়তা তুলে দেবার কাজ শুরু করলো পুরসভা। শনিবার কালিয়াগঞ্জ পুরসভার এই মানবিক উদ্দ্যোগের সূচনা করেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষ। কালিয়াগঞ্জ পুরসভার প্রশাসক শচীন সিংহরায় এবং প্রশাসক মন্ডলীর সদস্য কমল ঘোষ, ঈশ্বর রজক, বসন্ত রায় ও রাজীব সাহা উপস্থিত ছিলেন এই মানবিক উদ্দ্যোগের সূচনায়। কালিয়াগঞ্জ পৌর এলাকার ১৭ টি ওয়ার্ডের অধিনে প্রায় ১৩ হাজার দুঃস্থ পরিবার পাবে এই খাদ্য সামগ্রী সহায়তা। করোনা বিধি মেনে শনিবার ১৫০০ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। ওয়ার্ড ভিত্তিক এই খাদ্য সামগ্রী বিলির কাজ চলবে আগামী একসপ্তাহ…
Read More
অ্যাসিড বৃষ্টির সর্তকতা জারি শ্রীলঙ্কায়: সপ্তাহ ধরে জ্বলছে রাসায়নিক ভর্তি জাহাজ

অ্যাসিড বৃষ্টির সর্তকতা জারি শ্রীলঙ্কায়: সপ্তাহ ধরে জ্বলছে রাসায়নিক ভর্তি জাহাজ

একেই করোনার থেকে রেহাই নেই, তার মধ্যে অ্যাসিড বৃষ্টির চরম সর্তকতা জারি হল শ্রীলঙ্কায়। সপ্তাহ ধরে জ্বলছে সমুদ্রে এক রাসায়নিক ভর্তি জাহাজ, তা থেকেই সৃষ্টি হচ্ছে সেই অ্যাসিড বৃষ্টি জানালেন সে দেশের পরিবেশ দফতর। সতর্ক থাকতে বলা হয়েছে দেশবাসীকে। গত সপ্তাহে কলম্বো উপকূল থেকে সাড়ে ৯ নটিক্যাল মাইল দূরে সিঙ্গাপুরের মালবোঝাই জাহাজ ‘এমভি এক্সপ্রেস পার্ল’-এ আগুনে লাগে, গুজরাতের হাজিরা বন্দর থেকে প্রসাধনী তৈরির উপকরণ ও রাসায়নিক নিয়ে কলম্বো যাচ্ছিল সেই জাহাজ। জাহাজের ট্যাংকে ছিল ৩২৫ মেট্রিক টন জ্বালানি, ১ হাজার ৪৮৬টি পাত্রে রাখা ছিল প্রায় ২৫ টন নাইট্রোজেন ডাইঅক্সাইডও। জ্বালানির থেকে নির্গত নাইট্রোজেন ডাই অক্সাইড থেকেই অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা, বলে…
Read More
মিললো ভয়ংকর ব্যাকটেরিয়ার হদিস !

মিললো ভয়ংকর ব্যাকটেরিয়ার হদিস !

শিলিগুড়ি: শিলিগুড়ি মহানন্দার জলে সন্ধান মেলে এক অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যাক্টেরিয়ার, নাম 'প্যান ড্রাগ রেসিস্ট্যান্ট'। বিজ্ঞানের সহজ ভাষায় বলা হয় 'সুপার বাগ'। 'প্যান ড্রাগ রেসিস্ট্যান্ট' ব্যাকটেরিয়াকে বিশ্বের ভয়ংকরতম ব্যাকটেরিয়া হিসেবেই চিহ্নিত করেছেন গবেষকরা। মানবদেহে এই জাতীয় ব্যাকটেরিয়া ঢুকলে কোন অ্যান্টিবায়োটিক দিয়েই সেটিকে বিনাশ করা না। 'মেরোপিনেম' কে বলা হয় সবথেকে শক্তিশালী অ্যান্টিবায়োটিক, মানবদেহে এই অ্যান্টিবায়োটিক শেষ অস্ত্র হিসেবে কাজ করবে। এই অ্যান্টিবায়োটিক কে প্রতিরোধ করতে পারে এমন অনেক প্রজাতি পাওয়া গিয়েছে জলপাইগুড়ি করলা নদীর জলে। এমন অনেক ধরনের অ্যান্টিবায়োটিক প্রতিরোধের শক্তি এবং মিলেছে বহু ব্যাকটেরিয়ার হদিশ তোর্সার জলেও। মহানন্দা জলে সেই ব্যাকটেরিয়ার মিলতেই হইচই পড়ে যায় সর্বত্র। চিন্তার ভাঁজ পড়েছে…
Read More
ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছে দেশ

ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছে দেশ

করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রাথমিকভাবে কিছুটা বেসামাল হয়ে পড়েছিল ভারত। তবে দেশের অধিকাংশ রাজ্যে লকডাউন-নাইট কার্ফু শুরু হওয়ায় সপ্তাহদুয়েক ধরে সংক্রমণের গতি কিছুটা নিম্নমুখী। স্বস্তি দিয়ে টানা দু-দিন কমল দেশের দৈনিক সংক্রমণ। করোনা-আক্রান্তের সংখ্যা আরও কমল শনিবার। গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা গত ৪৫ দিনের নিরিখে সর্বনিম্ন। দেশের স্বাস্থ্যদফতরের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে দেশের করোনা আক্রান্ত হয়েছে ১ লক্ষ ৭৩ হাজার ৯২১ জন। মহামারী মোকাবিলায় রাজ্যে-রাজ্যে লকডাউন -সহ একাধিক বিধি নিষেধ আরোপ করা হয়েছে। তারই জেরে সংক্রমণের বিদ্যুৎ গতিতে খানিকটা হলেও লাগাম পরানো গিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে তবে দৈনিক সংক্রমণ কমলেও দৈনিক মৃত্যু কিন্তু কমেনি। শনিবারও তা সাড়ে ৩…
Read More
পুলিশের পোষাক পরে থাকা তিন অপরাধী গ্রেফতার শিলিগুড়িতে

পুলিশের পোষাক পরে থাকা তিন অপরাধী গ্রেফতার শিলিগুড়িতে

পুলিশ সেজে অপরাধ করার আগে প্রধান নগর থানার পুলিশ গ্রেফতার করল তিন জনকে। পুলিশ সুত্রে জানা গিয়েছে শিলিগুড়ির শালবাড়ী এলাকায় নাকা চেকিং এর সময় সিকিমের উদ্দেশ্যে যাওয়া একটি ইনোভা গাড়ীতে তল্লাশি করে তারা। সেই সময় গাড়ীতে থাকা উত্তরপ্রদেশের পুলিশের পোষাক পড়া এক ব্যাক্তিকে দেখে তাদের সন্দেহ হয়। গাড়ীতে থাকা ওই ব্যাক্তিকে জিঞ্জাসাবাদ করলে প্রধান নগর থানার পুলিশের সন্দেহ হয়। তাদের থানায় নিয়ে আসা হয়। জেরার মুখে তারা স্বীকার করে যে টোল কর ফাঁকি দেওয়ার জন্য তারা পুলিশের পোষাক ব্যবহার করেছে। গাড়িটিতে তল্লাশি করে বেশ কিছু ধারালো অস্ত্রও উদ্ধার হয়। প্রধান নগর থানার পুলিশের অনুমান তারা বড় কোন অপরাধ করার উদ্দেশ্য…
Read More
সহায় সম্বলহীন মহিলার জন্য সাহায্যের হাত বাড়ালেন কালচিনির বিডিও

সহায় সম্বলহীন মহিলার জন্য সাহায্যের হাত বাড়ালেন কালচিনির বিডিও

কার্যত লকডাউনে সহায় সম্বলহীন এক মহিলা। স্বামী গিয়েছেন ভিনরাজ্যে কাজে। প্রত‍্যন্ত বনবস্তি এলাকায় প্লাস্টিক টাঙিয়ে কোলের দুই শিশুকে নিয়ে দিন যাপন করছেন এক মহিলা। স্বামী কাজের সন্ধানে ভিন রাজ‍্যে গিয়েছেন। পেটের ক্ষিদে মেটাতে শাক পাতা সংগ্ৰহ করে বাজারে বিক্রি করে যা আয় হয় তাই সম্বল। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সাঁতালি নাকাডালা বস্তি এলাকার। এলাকার বাসিন্দা দীপ্তি ওরাও জানান ঘড় নেই ছোটো দুই কোলের শিশুকে নিয়ে প্লাস্টিক টাঙিয়ে বসবাস করছি দীর্ঘদিন ধরে। রাতে জঙ্গল থেকে বুনো হাতি বেরিয়ে আসে মাঝেমধ্যে। সাহস জোগাড় করে ঘরের সামনে রাখা টিন জোড়ে জোড়ে বাজান। আতঙ্কে বিনিদ্র নিশিযাপন একমাত্র উপায়। ঘটনার খবর শোনামাত্র কালচিনির বিডিও…
Read More
মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল ছেলে

মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল ছেলে

ছেলের হাতে মায়ের খুন। এই মর্মান্তিক ঘটনা চোপড়া থানা এলাকার মৌলানি অঞ্চলের বিলাতি বাড়িতে বৃহস্পতিবার রাতে ঘটেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত যুবককে মারধর করে বলে অভিযোগ। মৃত মহিলার নাম মৌলামী সরকার ৫০ বছর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মৌলমী সরকার ও তার ছেলে নারায়ণ সরকার একই বাড়িতে থাকতেন বৃহস্পতিবার রাতে হঠাৎ করে নারায়ন সরকার নিজের মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে, তারপরে স্থানীয় উত্তেজিত জনতা ওই যুবককে মারধর করে আহত করে দেয়, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ও মৃতদেহ ইসলামপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠায় এবং অন্যদিকে ওই আহত যুবককে ইসলামপুর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। গোটা…
Read More
লকডাউনের জেরে দেশে কমল সংক্রমনের বিদ্যুৎ গতি

লকডাউনের জেরে দেশে কমল সংক্রমনের বিদ্যুৎ গতি

মিলল অনেকটা স্বস্তি। বড়সড় সুফল পাচ্ছে ভারত। একাধিক রাজ্যে লকডাউনের কড়া বিধিনিষেধ, টিকাকরণ বৃদ্ধি সাধারণ মানুষের সচেতনতা ফল মিলল জলদি। দীর্ঘদিন বাদে দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা ২ লক্ষেরও নিচে নেমে এসেছে। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৩৬৪ জন। প্রায় দেড় মাস সময়। তারই মধ্যে দেশে সর্বনিম্ন সূচক ছুঁল দৈনিক করোনা সংক্রমণ। উল্লেখযোগ্যভাবে কমেছে দৈনিক মৃত্যির সংখ্যাও। দেশে একদিনে মৃত্যু হয়েছে ৩৬৬০ জনের। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড মুক্ত হয়েছেন ২ লাখ ৫৯ হাজার ৪৫৯ জন। এই মুহূর্তে দেশে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ২৩,৪৩,১৫২। স্বাস্থ্য়মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী,…
Read More
ইয়াসের মোকাবিলায় তৈরি ইসলামপুর মহকুমা প্রশাসন

ইয়াসের মোকাবিলায় তৈরি ইসলামপুর মহকুমা প্রশাসন

প্রাকৃতিক দুর্যোগ ইয়াসের মোকাবিলায় তৈরি রয়েছে ইসলামপুর মহকুমা প্রশাসন। ইসলামপুর মহকুমার মহকুমা শাসক সপ্তর্ষি নাগ জানিয়েছেন, যেহেতু ইয়াস বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝাড়খন্ড উড়িষ্যার দিকে যাবার কথা। ইসলামপুর মহকুমার চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া ও করনদিঘি এই পাঁচটি ব্লকেরই পূর্ব দিকে বাংলাদেশ সীমান্ত রয়েছে। সেকারনে সমস্ত ব্লকের বিডিওকে তৈরি থাকতে বলা হয়েছে। উদ্ধারকারী দলকেও তৈরি রাখা হয়েছে। পাশাপাশি ত্রাণ সামগ্রীও তৈরি রয়েছে। তবে এখনও পর্যন্ত ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। এছাড়াও প্রতিনিয়ত সাধারন মানুষকে মাইকে প্রচারের মাধ্যমে সতর্ক করা হয়েছে। যেকোনও রকমের পরিস্থিতির মোকাবিলার জন্য ইসলামপুর মহকুমা প্রশাসন তৈরি রয়েছে।
Read More
লকডাউনের জেরে পেশা বদলে বাধ্য হচ্ছেন ছোট ব্যবসায়ীরা

লকডাউনের জেরে পেশা বদলে বাধ্য হচ্ছেন ছোট ব্যবসায়ীরা

কেউ পান দোকান, কসমেটিক দোকান কেউ মুনিহারী দোকান, ব্যাগের দোকান, টেলার দোকান করছিলেন’। কিন্তু কয়েক দশক ধরে জড়িয়ে থাকা এ সব পেশার মানুষগুলিকে এক ধাক্কায় বদলে দিয়েছে ‘লকডাউন’। লকডাউনে একের পর এক পেশা বদলাচ্ছে চোপড়ার মানুষ। একসময় টেলারের দোকান চালিয়ে জীবন কাটানো নন্দিগছের বাসিন্দা আজিত আলম, বর্তমানে মাস্ক বিক্রেতা। আজিত আলম জানান, খুব একটা বিক্রি নেই তবে যা হচ্ছে তাতে সংসার কোনোমতে চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে টিকে থাকার লড়াইটাই বড় হয়ে উঠেছে। আর ওই টিকে থাকার জন্যই ওঁদের কেউ ‘মাস্ক’ বিক্রি করছেন, কেউ বা সেনিটাইজার। লকডাউন ঘোষণা হতেই দোকান বাজার খোলা রাখার সময় ঘোষণা হয়েছে সকাল ৭ টা থেকে ১০…
Read More
আলিপুরদুয়ারে কোভিড উপসর্গ নিয়ে মৃতের সৎকার করলো রেড ভলান্টিয়ার্স

আলিপুরদুয়ারে কোভিড উপসর্গ নিয়ে মৃতের সৎকার করলো রেড ভলান্টিয়ার্স

জ্বরের উপসর্গ নিয়ে বাড়িতেই মারা যান আলিপুরদুয়ারের মাদারিহাট থানার রাঙ্গালিবাজনার বাসিন্দা প্রভাষু রায়(৪৫)। তাতেই কোভিডের আতঙ্ক ছড়ায় ওই মহল্লায়। অভিযোগ বুধবার সন্ধে ছ'টায় ওই ব্যক্তির  মৃত্যু হলেও কেউই মৃতদেহ সৎকারের জন্য এগিয়ে আসেননি। মৃৃতের অসহায় পরিবারের স্ত্রী ও একমাত্র কন্যা চরম দুর্যোগের রাতে ওই মৃতদেহ আগলে রেখে বসে থাকতে বাধ্য হন। শেষ পর্যন্ত ত্রাতার ভুমিকায় এগিয়ে আসেন আলিপুরদুয়ার জেলার মাদারিহাট-বীরপাড়া ব্লকের রেড ভলান্টিয়ার্সের সদস্যরা। বৃহস্পতিবার ওই ব্যক্তির মৃত্যুর প্রায় সতেরো ঘন্টা পর লাল বাহিনীর সদস্যরা গ্রামের একটি খালের ধারে ওই মৃতদেহটি সমাহিত করতে বাধ্য হন। কারন হিসেবে তাঁরা জানিয়েছেন যে, একটি মৃতদেহ দাহ করার জন্যে লাকড়ি কেনার যে টাকার প্রয়োজন,…
Read More
জাতীয় সড়ক দখল করে বেআইনি নির্মানের অভিযোগ মালদহে

জাতীয় সড়ক দখল করে বেআইনি নির্মানের অভিযোগ মালদহে

৩৪ নম্বর জাতীয় সড়কের একাংশ দখল করে বেআইনিভাবে বালি, পাথর ফেলে রেখে রাস্তায় যানজট বাঁধানোর অভিযোগ উঠলো সংশ্লিষ্ট এলাকার এক নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল থেকেই এই ঘটনার জেরে চরম সমস্যায় পড়তে হয় বিভিন্ন যানবাহন ও সাধারণ মানুষকে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার গাবগাছি এলাকায়। এমনকি রাস্তার জাতীয় সড়কের একাংশ দখল করেই বড় বড় ডাম্পার গাড়ি দাঁড় করিয়ে রাখার অভিযোগ উঠেছে ওই নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই ঘটনার জেরে ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকতে হয় দূরপাল্লার বিভিন্ন যানবাহন থেকে সাধারণ মানুষকে।  এদিন সকাল থেকে দুপুর গড়িয়ে যাওয়ার পর ক্ষোভ বিক্ষোভ শুরু হতেই ঘটনাস্থলে পৌঁছায় জেলা ট্রাফিক পুলিশের কর্তারা। পরিস্থিতি বেগতিক দেখে…
Read More