উত্তরবঙ্গ

সোনির নতুন মাইক্রোফোন চলবে ৯ ঘন্টা অবধি

সোনির নতুন মাইক্রোফোন চলবে ৯ ঘন্টা অবধি

দুটি নতুন মাইক্রোফোন লঞ্চ্‌ করল সোনি ইন্ডিয়া: ইসিএম-ডব্লিউ২বিটি মাল্টি ইন্টারফেস শ্যু কমপ্যাটিবল ওয়্যারলেস মাইক্রোফোন ও ইসিএম-এলভি১ কমপ্যাক্ট স্টিরিয়ো ল্যাভালিয়ার মাইক্রোফোন। ইসিএম-ডব্লিউ২বিটি ওয়্যারলেস মাইক্রোফোন দ্বারা লোয়ার নয়েজ ও স্টেবল কানেকশন-সহ ওয়্যারলেস হাই-কোয়ালিটি অডিয়ো রেকর্ডিং করা যাবে, বিশেষকরে এরসঙ্গে যদি ইসিএম-এলভি১ স্টিরিয়ো ল্যাভালিয়ার মাইক্রোফোন ও সোনির কোনও ডিজিটাল অডিয়ো কমপ্যাটিবিলিটি-যুক্ত ক্যামেরা ব্যবহার করা হয়। এই কম্বিনেশনের ফলে ভ্লগার, ইউটিউবার ও ভিডিয়ো ক্রিয়েটরগণ তাদের চাহিদার নিখুঁত সমাধান পাবেন। অধিকতর সময় ধরে ব্যবহারের জন্য ক্যামেরার মাল্টি ইন্টারফেস শ্যু’র মাধ্যমে পাওয়ার সাপ্লাই পাওয়া যাবে ব্যাটারি অ্যাসিস্ট ফাংশনের দ্বারা, ফলে এর রিসিভারটিকে ৯ ঘন্টা অবধি চালানো যাবে। ২৬ মে থেকে নতুন ইসিএম-ডব্লিউ২বিটি ও ইসিএম-এলভি১ মাইক্রোফোনদুটি যথাক্রমে…
Read More
বাস দুর্ঘটনায় মৃত ঘরমুখী বাংলার  দুই শ্রমিক

বাস দুর্ঘটনায় মৃত ঘরমুখী বাংলার দুই শ্রমিক

বিহারের গোপালগঞ্জে জাতীয় সড়কে মিনিবাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে প্রাণ হারালেন বাংলার দুই শ্রমিক। দুর্ঘটনায় ১৪ জন জখম হয়েছেন। পুলিস সূত্রে খবর পঞ্জাবে গমের জমিতে কাজ করতে গিয়েছিলেন তাঁরা। মিনিবাসটা যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সরাসরি ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের।  স্থানীয় সূত্রে খবর. সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল বাসটি একেবারে দুমড়ে মুচড়়ে যায়। তার মধ্যেই আটকে পড়েন শ্রমিকরা। চালক সহ আরও ১৪জন যাত্রীকে গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। গোপালগঞ্জের পুলিশ সুপার আনন্দ কুমার বলেন, 'মৃতরা পশ্চিমবঙ্গের বাসিন্দা।' প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মিনিবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে লরির সঙ্গে ধাক্কা দেয়। মন্ত্রী…
Read More
কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে  মালদাতে পালিত হলো কালা দিবস

কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে মালদাতে পালিত হলো কালা দিবস

কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবি জানিয়ে সারাদেশের সঙ্গে মালদাতে পালিত হলো কালা দিবস। বুধবার দুপুরে পুরাতন মালদা মঙ্গলবাড়ী এলাকায় সংযুক্ত কিষান মোর্চার ডাকে কৃষকদের স্বার্থের কথা ভেবেই এই কালা দিবস পালন করা হয়। এদিন জাতীয় সড়কের ধারে ওই সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। পাশাপাশি এদিনের বিক্ষোভ প্রদর্শনের মধ্যে বিদ্যুতের সংশোধনী বিল প্রত্যাহার, কৃষি আইন বিল প্রত্যাহার সহ বিভিন্ন বিষয়গুলি তুলে ধরা হয়। এদিন সংগঠনের ঝান্ডা হাতে নিয়ে জাতীয় সড়কের ধারে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে দলের নেতাকর্মীরা প্রায় এক ঘন্টা ধরে বিক্ষোভ কর্মসূচি করেন। যেখানে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য দাম নির্ধারিত করার দাবি তোলা হয়। এদিনের এই বিক্ষোভ কর্মসূচির মধ্যে সিপিএমের কৃষক…
Read More
শ্লীলতাহানীর প্রতিবাদকারী যুবককে গুলি করে খুন হরিশচন্দ্রপুরে

শ্লীলতাহানীর প্রতিবাদকারী যুবককে গুলি করে খুন হরিশচন্দ্রপুরে

পাড়ার এক মেয়ের সঙ্গে অশ্লীল আচরণ করার প্রতিবাদ করেছিলেন প্রতিবেশী এক যুবক, আর তারই জেরে ওই যুবককে গুলি করে খুন করার অভিযোগ উঠল এক দুস্কৃতির বিরুদ্ধে। মঙ্গলবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার করিয়ালি বাজার এলাকায়। প্রকাশ্য রাস্তায় গুলি চালিয়ে প্রতিবাদী ওই যুবককে খুন করে উত্ত্যক্তকারী অভিযুক্ত ওই দুষ্কৃতী বলে অভিযোগ।   এই ঘটনার পর গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রতিবাদী যুবক খুন হবার পর গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে গুঁড়িয়ে দিয়েছে। রাতেই মৃত যুবকের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ। রাতেই গুলিবিদ্ধ যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর…
Read More
লকডাউনে দেদার সিমেন্ট বোঝাই লরি চলছে মালদহে

লকডাউনে দেদার সিমেন্ট বোঝাই লরি চলছে মালদহে

করোনা পরিস্থিতির মধ্যে লকডাউন অমান্য করে গৌড় মালদা স্টেশনের রেক পয়েন্ট থেকে দেদার ভাবে লরি বোঝাই করে সিমেন্ট সরবরাহ করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ব্যবসায়ী সংগঠনের কয়েকজন বড় মাথা জড়িত রয়েছে বলে অভিযোগ। পুরো বিষয়টি নিয়ে প্রতিবাদ করেছেন তৃণমূলের ইংরেজবাজারের টাউন সভাপতি তথা প্রাক্তন চেয়ারম্যান নরেন্দ্রনাথ তেওয়ারি। লকডাউন পরিস্থিতিতে ওই রেক পয়েন্ট থেকে শুধুমাত্র কেন সিমেন্ট বোঝাই লরি চলাচল করছে সে ব্যাপারেও প্রশাসনকে জানিয়েছেন ইংরেজবাজার পুরসভার তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান নরেন্দ্রনাথবাবু। যদিও এ প্রসঙ্গে প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। মালদা টাউন স্টেশন সংলগ্ন রেক পয়েন্ট থেকেই মূলত বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী লরি বোঝাই করে জেলা তথা…
Read More
চোপড়ায় তৃনমুল নেতার চা বাগান থেকে গাছ কাটার অভিযোগ উঠেছে

চোপড়ায় তৃনমুল নেতার চা বাগান থেকে গাছ কাটার অভিযোগ উঠেছে

তৃনমূল নেতার চা বাগানের গাছ উপড়ে ফেলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বুধবার সকালে এমনই ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয় উত্তর দিনাজপুর জেলার চোপড়া গ্রাম পঞ্চায়েতের বিলাসী মৌজার বাগডোগরা গ্রামে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায় ঝাড়বাড়ী গ্রাম পঞ্চায়েত সদস্য হাসান কামাল রানার (ছোটে) সাড়ে চার বিঘা চা বাগানের প্রায় চার থেকে পাঁচ হাজার গাছ উপড়ে ফেলা হয়েছে এবং কিছু গাছ কেটে ফেলে রেখে গেছে রাতের অন্ধকারে। অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুস্কৃতিকারীদের বিরুদ্ধে। যদিও সমস্ত ঘটনা অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের ফলেই এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিজেপি। তৃণমূল নেতা তথা ঝাড়বাড়ী তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্য হাসান কামাল রানা জানান, গতকাল রাতে…
Read More
স্বস্তির মাঝেই চিন্তার ভাঁজ দৈনিক সংক্রমণ নিয়ে

স্বস্তির মাঝেই চিন্তার ভাঁজ দৈনিক সংক্রমণ নিয়ে

কিছুটা স্বস্তির মাঝেই আবার চিন্তার ভাঁজ পড়ল কপালে। দীর্ঘদিন পর সামান্য স্বস্তি দিয়ে গতকালই ২ লক্ষের নিচে নেমেছিল দেশের দৈনিক করোনা সংক্রমণ। প্রায় ৪০ দিন পর মঙ্গলবার দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নেমেছিল ২ লক্ষের নীচে। কিন্তু বুধবার ফের ঊর্ধ্বমুখী গ্রাফ। আবার ২ লক্ষ ছাড়িয়েছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। এদিন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২ লক্ষ ৮ হাজার ৯২১ জন করোনা আক্রান্ত হয়েছেন। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৪,১৫৭ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৩ লক্ষ ১১ হাজার ৩৮৮ জন। করোনাভাইরাসের নতুন স্ট্রেন অনেক বেশি ঘাতক। আর সেই জন্যই মৃত্যুর হার…
Read More
সেফ হাউসের উদ্বোবন করলেন মালদহের জেলা শাসক

সেফ হাউসের উদ্বোবন করলেন মালদহের জেলা শাসক

পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে বাচামারি জি কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম সেফহোমের ব্যবস্থা করা হয়। পুরাতন মালদা পৌরসভার প্রশাসক কার্তিক ঘোষের উদ্যোগে স্কুলের ৩০ টি বেডের ব্যবস্থা করা হয়েছে। করোনা রোগীদের থাকা, খাওয়া, অক্সিজেনেরও ব্যবস্থা করা হয়। মঙ্গলবার দুপুরে এই সেফহোমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা শাসক বৈভব চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার প্রশাসক কার্তিক ঘোষ, ব্লক স্বাস্থ্য আধিকারিক জয়দীপ মজুমদার, মালদা থানার আইসি হীরক বিশ্বাস সহ অন্যান্য অতিথিরা। সারাদেশের সঙ্গে মালদা জেলাতেও বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বহু মানুষের। এই পরিস্থিতিতে করোনা পজিটিভ হলে, সেই রোগীদের হালকা উপসর্গ থাকলে, হাসপাতালে না নিয়ে…
Read More
লকডাউনের জেরে সংকটে মালদার পান চাষীরা

লকডাউনের জেরে সংকটে মালদার পান চাষীরা

লকডাউনের জেরে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছেন মালদার পান চাষীরা। এতদিন বৃষ্টি কম হওয়ার কারণে পানের বোরজ শুকিয়ে যাবার ফলে বিভিন্ন ধরনের রোগ দেখা দিয়েছিল। যার ফলে উৎপাদন অনেকটাই কম হয়ে পড়েছে। তার ওপর চলছে লকডাউন। যার জেরে বেচাকেনা একেবারেই বন্ধ। আর এরপরই আসতে চলেছে ঘূর্ণিঝড় যশ। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পানের বোরজের যে একেবারে দফারফা হয়ে যেতে পারে তা নিয়ে এখন থেকে দুশ্চিন্তায় পড়েছেন মালদার চাষিরা। ইতিমধ্যে যতটা পেরেছেন পানপাতা ভেঙে বাজারে পাইকারদের কাছে বিক্রি করার চেষ্টা চালাচ্ছেন চাষিরা । কিন্তু লকডাউনের জেরে খদ্দেরদের অভাবে পান প্রায় নষ্ট হয়ে যাওয়ার জোগাড়। তাই প্রতিদিনই অসংখ্য পানপাতা ভেঙে নষ্ট করে ফেলে দিতে হচ্ছে…
Read More
কালিয়াচকে তৃণমূল কংগ্রেসের প্রধানের বাড়িতে আগুন লাগালো দুষ্কৃতিরা

কালিয়াচকে তৃণমূল কংগ্রেসের প্রধানের বাড়িতে আগুন লাগালো দুষ্কৃতিরা

বিধানসভা নির্বাচনে কালিয়াচকে তৃণমূল জয়ী হওয়ায়, দলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় তুমুল আতঙ্ক ছড়িয়েছে। পরপর তিনবার কালিয়াচকের আলিনগর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান রুমি বিবির বাড়িতে আগুন ধরিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনার পর পরিবার নিয়ে রীতিমতো আতঙ্কে দিন কাটছে তৃণমূল দলের পঞ্চায়েত প্রধান। পুরো বিষয়টি কালিয়াচক থানার পুলিশ এবং দলের জেলা নেতৃত্বকে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান রুমি বিবি ও তার স্বামী মহম্মদ এহেসানুল হক। কিন্তু এখনো পর্যন্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে পারে নি পুলিশ এমনকি পুরো বিষয়টি নিয়ে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল দলের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনকেও জানিয়েছেন পঞ্চায়েত প্রধান। দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি করা হয়েছে জেলা তৃণমূলের…
Read More
যশ মোকাবিলায় প্রস্তুত মালদা পুলিশ প্রশাসন

যশ মোকাবিলায় প্রস্তুত মালদা পুলিশ প্রশাসন

করোনা আবহের মাঝেই চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় যশ। যশের মোকাবিলায় রাজ্য জুড়ে চলছে প্রস্তুতি। মূলত এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। কিন্তু তার সাথে বহু জেলায় হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। সঙ্গে বইবে ঝড়ো হাওয়া। তার সংকেত মিলছে মঙ্গলবার থেকেই। যশ এর প্রভাব যে জেলাগুলির মধ্যে পড়বে তার মধ্যে রয়েছে মালদা জেলাও। বুধবার এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলায়। মঙ্গলবার সকাল থেকেই আকাশ মেঘলা দেখা গেছে। জেলার বিভিন্ন প্রান্তে হচ্ছে বৃষ্টি। মালদার মানিকচক দিয়ে বয়ে গেছে গঙ্গা নদী। নদীতেও বেড়েছে জলস্তর। নদী তীরবর্তী এলাকা গুলোতে বইছে ঝড়ো হাওয়া। বেড়েছে নদীর স্রোত। প্রশাসন থেকে বারবার সতর্ক করা হয়েছে…
Read More
কেন্দ্রীয় সরকারের গাইডলাইনে ফেসবুক-টুইটার-ইনস্টাগ্রাম বন্ধের মুখে ভারতে!

কেন্দ্রীয় সরকারের গাইডলাইনে ফেসবুক-টুইটার-ইনস্টাগ্রাম বন্ধের মুখে ভারতে!

গত ফেব্রুয়ারি মাসে সোশ্যাল মিডিয়া, ওটিটি প্ল্যাটফর্ম এবং ডিজিটাল খবরের জন্য একগুচ্ছ গাইডলাইন বেঁধে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেজন্য ২৫ ফেব্রুয়ারি নতুন নীতি ঘোষণা করেছিল। সেই গাইডলাইনে নির্দিষ্ট সময়সীমা শেষ হচ্ছে ২৫ মে। সেক্ষেত্রে ২৬ মে অর্থাৎ আর ঠিক দুদিন পরেই লাগু হতে চলেছে বিধি-নিষেধনতুন নীতি মেনে চলার জন্য ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সংস্থাগুলোকে তিন মাস সময়ও দিয়েছিল। কিন্তু এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়া সংস্থাগুলো কিছুই করেনি। সোশ্যাল মিডিয়ার পোস্ট নিয়ে প্রায়ই ক্ষোভ তৈরি হয়। এই ক্ষোভ নিরসনের জন্য তিন স্তরীয় পর্যবেক্ষণ পদ্ধতি চালু করতে চাইছে কেন্দ্র। নতুন বিধিতে অভিযোগ পেয়ে খতিয়ে দেখার জন্য এক জনকে নিয়োগ করতে হবে সব সংস্থাকে। সেই…
Read More
বড় সুখবর দেশের সংক্রমনের সংখ্যায়

বড় সুখবর দেশের সংক্রমনের সংখ্যায়

বড়সড় সুফল পাচ্ছে ভারত। একাধিক রাজ্যে লকডাউনের কড়া বিধিনিষেধ, টিকাকরণ বৃদ্ধি সাধারণ মানুষের সচেতনতা ফল মিলল জলদি। দীর্ঘদিন বাদে দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা ২ লক্ষেরও নিচে নেমে এসেছে। মিলল অনেকটা স্বস্তি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৪২৭ জন। প্রায় ৪০ দিন পর দু’লক্ষের নীচে নামল দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হল ২ কোটি ৬৯ লক্ষ ৪৮ হাজার ৮৭৪। গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যাও কমেছে। করোনা ৩ হাজার ৫১১ জনের প্রাণ কেড়েছে গত ২৪ ঘণ্টায়। দীর্ঘদিন বাদে দেশে দৈনিক মৃতের সংখ্যা নেমে…
Read More
লক ডাউনে সিমেন্ট পাড়াপাড় করায় একটি ট্রাক আটক করলো পুরাতন মালদহ থানার পুলিশ

লক ডাউনে সিমেন্ট পাড়াপাড় করায় একটি ট্রাক আটক করলো পুরাতন মালদহ থানার পুলিশ

লকডাউনের মধ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিস ছাড়া যানবাহন চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এরই মধ্যে সিমেন্ট বোঝাই লরি অবাঞ্ছিত ভাবে চলাচলের বিরুদ্ধে রাস্তায় গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন বেশকিছু লরির মালিকেরা। এমনকি এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকার স্থানীয় বাসিন্দারাও অবাঞ্ছিত ভাবে যানবাহন চলাচলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানা মঙ্গলবাড়ী এলাকায় । ওই এলাকার রাজ্য সড়কে বিক্ষোভকারী ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুরাতন মালদা থানার পুলিশ । এরপরই সিমেন্ট বোঝাই লরিটি আটক করে নিয়ে যায় পুলিশ। স্থানীয় এলাকার লরি চালকদের একাংশের বক্তব্য, করোনা সংক্রমন রুখতে রাজ্য সরকার লকডাউনের নির্দেশ দিয়েছে। এই লকডাউন পরিস্থিতিতে শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় জিনিস…
Read More