09
Oct
বাংলার উপনির্বাচনের ভোটে বিপুল জয়ী হয়ে নিজ পদে ফিরলেন মুখ্যমন্ত্রী। বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ের পর দিল্লি গিয়ে একাধিক বিরোধী নেতাদের সঙ্গে দেখা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকেই উদ্যোগ ছিল বিজেপি বিরোধী শক্তি আরো সঙ্ঘবদ্ধ করা। সেই প্রেক্ষিতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী থেকে শুরু করে আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করেছিলেন তিনি। অন্যদিকে, দিল্লিতে ২১ জুলাই পালনের মাধ্যমেও বিরোধী জোট শক্ত করার বার্তা দেওয়া হয়েছিল ঘাসফুল শিবিরের তরফ থেকে। তবে তারপর থেকে হঠাৎ যেন সব অংক পাল্টে গেছে। এখন সুযোগ পেলেই জাতীয় কংগ্রেসকে খোঁচা দিচ্ছে তৃণমূল। সম্প্রতি নিজেদের মুখপত্রে কংগ্রেস এবং সাংসদ রাহুল গান্ধীর কড়া সমালোচনা করেছিল…
