বিমা পরিষেবায় এআই-র ছোঁয়া, নতুন উদ্যোগ আইসিআইসিআই প্রুডেনশিয়াল-এর

বিমা ক্ষেত্রে এআই-নির্ভর পরিষেবা ও ডিজিটাল ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ‘আইসিআইসিআই লাইফ পার্টনার স্ট্যাক ২.০’ আপগ্রেড করেছে আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্স। এই প্ল্যাটফর্মে এআই-ভিত্তিক পণ্য সুপারিশ, ব্যক্তিগতকৃত কোটেশন, ডিজিটাল অনবোর্ডিং এবং পার্টনার সিস্টেমের সঙ্গে ইন্টিগ্রেশনের সুবিধা রয়েছে। eQuote App গ্রাহকের প্রয়োজন অনুযায়ী উপযুক্ত পণ্য সুপারিশ করে, আর এআই-চ্যাটবট এলআইভিএ অ্যাডভাইজারদের পণ্যের তথ্য ও কোটেশন পেতে সাহায্য করে। ই

উআইডিএআই (UIDAI), সিইআরএসএআই (CERSAI), ভাহান (Vahan), জিএসটিএন (GSTN), ইপিএফও (EPFO), সিএএস (CAS) ও পারফিয়স (Perfios)-এর সঙ্গে সংযোগের ফলে আবেদনের প্রায় ৭০% তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ করা সম্ভব। আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ-এর চিফ ডিস্ট্রিবিউশন অফিসার আমীশ ব্যাঙ্কার বলেন, “‘আইসিআইসিআই লাইফ পার্টনার স্ট্যাক ২.০ -এর লক্ষ্য হল এ আই ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে অ্যাডভাইজারদের কাজ সহজ করা এবং গ্রাহকদের জন্য বিমা পরিষেবা আরও দ্রুত ও সহজলভ্য করা।”

বর্তমানে ২০০-র বেশি পার্টনার সিস্টেমের সঙ্গে যুক্ত এই প্ল্যাটফর্মে ৯৯% আবেদন ডিজিটাল মাধ্যমে আসে। ২০২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে কোম্পানি ২.৭ কোটি ডিজিটাল সার্ভিস ইন্টারঅ্যাকশন রেকর্ড করেছে এবং প্রায় ৫৪% সেভিংস পলিসি একই দিনে ইস্যু হয়েছে। প্ল্যাটফর্মে এএসবিএ ও হোয়াটসঅ্যাপ পেমেন্ট এবং এআ-নির্ভর ভিডিও ভেরিফিকেশনের সুবিধাও রয়েছে। একই সময়ে কোম্পানির ক্লেম সেটেলমেন্ট রেশিও ছিল ৯৯.৩%।