উত্তরবঙ্গ

দুধিয়ার অস্থায়ী সেতু চালু, স্বস্তিতে স্থানীয়রা

দুধিয়ার অস্থায়ী সেতু চালু, স্বস্তিতে স্থানীয়রা

২২ দিনের অচলাবস্থার পর অবশেষে দুধিয়ায় অস্থায়ী সেতুর মাধ্যমে ফের খুলে গেল শিলিগুড়ি – মিরিক সংযোগকারী ১২ নম্বর রাজ্য সড়কে। সোমবার আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে যান চলাচল। আপাতত শুধুমাত্র হালকা যানবাহনের জন্যই এই অস্থায়ী সেতু ব্যবহারযোগ্য রাখা হয়েছে বলে পূর্ত দপ্তর সূত্রের খবর। গত ৪ অক্টোবর বালাসন নদীর প্রবল জলে দুধিয়ার পুরনো লোহার সেতু ভেঙে পড়ে। ফলে এক ঝটকায় বন্ধ হয়ে যায় উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুটে যোগাযোগ ব্যবস্থা। পর্যটন, ব্যবসা থেকে শুরু করে স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনে এর বড়সড় প্রভাব পড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দ্রুত পদক্ষেপ নিয়ে পূর্ত দপ্তর মূল সেতু থেকে প্রায় ১০০ মিটার দূরে নদীর উপর…
Read More
১২০ বছরে নতুন দাঁত বৃদ্ধার! আনন্দে অন্নপ্রাশনের আয়োজন পরিবারের

১২০ বছরে নতুন দাঁত বৃদ্ধার! আনন্দে অন্নপ্রাশনের আয়োজন পরিবারের

জীবনের প্রতি এমন উদযাপন সচরাচর দেখা যায় না। ধূপগুড়ির বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খয়েরবাড়ি এলাকায় চমকে দেওয়া ঘটনা — এক ১২০ বছরের দিদার অন্নপ্রাশন! বয়স একশোর গণ্ডি পেরিয়ে অনেক দূর, তবু রুম্পা বর্মনের জীবনে যেন যেন নতুন করে শৈশবের সূচনা। বয়সের ভারে ন্যুব্জ শরীর, কিন্তু হঠাৎ তাঁর মুখে নতুন দাঁত গজাতে শুরু করায় আনন্দ আর বিস্ময়ে ভরে ওঠে পরিবারের সকলেই। আর সেই অবিশ্বাস্য ঘটনার সাক্ষী থাকতে আয়োজন করা হয় ব্যান্ডপার্টি, বাজি, ভুরিভোজ-সহ ঐতিহ্যবাহী অন্নপ্রাশনের। প্রায় তিনশো অতিথির উপস্থিতিতে চারদিক উৎসবের রঙে রঙিন। ছিল মাংস-ভাত, মিষ্টির পসরা, আলো ঝলমলে সাজসজ্জা। পরিবারের নাতি-নাতনিরা শিশুর মতোই আদরে দিদার মুখে প্রথম অন্ন তুলে দেন—…
Read More
মাথাভাঙ্গায় টিন কেটে মিষ্টির দোকানে চুরি, উধাও স্পেশাল মিষ্টি ও ইনভার্টার ব্যাটারি

মাথাভাঙ্গায় টিন কেটে মিষ্টির দোকানে চুরি, উধাও স্পেশাল মিষ্টি ও ইনভার্টার ব্যাটারি

মাথাভাঙ্গা, ২৫ অক্টোবর: মোবাইলের দোকানে চুরির পর এবার মাথাভাঙ্গা শহরে চোরের নিশানা হলো মিষ্টির দোকান। শহর সংলগ্ন পঞ্চানন মোড় এলাকায় এক মিষ্টির দোকানে টিনের বেড়া কেটে ঢুকে চুরি করে পালায় চোর। স্থানীয় সূত্রে জানা গেছে, দোকান থেকে তৈরি স্পেশাল মিষ্টি, ইনভার্টারের ব্যাটারি এবং কিছু নগদ অর্থ নিয়ে চোর চম্পট দেয়। দোকান মালিক জানান, গতকাল রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি ফিরে যান। সকালে এসে দেখেন, দোকানের টিনের বেড়া কাটা এবং বেশ কিছু জিনিসপত্র নিখোঁজ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যবসায়ীরা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন। পুলিশ তদন্ত শুরু করেছে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
Read More
সুভাষপল্লী সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হল উৎসবের প্রস্তুতি

সুভাষপল্লী সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হল উৎসবের প্রস্তুতি

এবছর এই পুজো পদার্পণ করেছে চতুর্থ বছরে। প্রতি বছরের মতো এবারও এলাকা জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের পুজোর মূল থিম ‘নৈহাটির বড়মার মন্দির’। সবার পক্ষে নৈহাটি গিয়ে বড়মার মন্দিরে দর্শন করা সম্ভব হয় না, তাই শিলিগুড়িবাসীরা যেন শহরেই সেই পবিত্র পরিবেশে মায়ের দর্শন লাভের সুযোগ মেলে— সেই ভাবনা থেকেই এই থিমের পরিকল্পনা। আগামীকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে সুভাষপল্লী সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর। পুজো উপলক্ষে এলাকায় শুরু হয়েছে প্রস্তুতির চূড়ান্ত পর্যায়।
Read More
জলপাইগুড়ি শহরের ১০১টি কলস মাথায় মহিলাদের শোভা যাত্রা

জলপাইগুড়ি শহরের ১০১টি কলস মাথায় মহিলাদের শোভা যাত্রা

প্রতি বছরের ন্যায় এই বছরও কামারপাড়া ছট পুজো কমিটি শোভাযাত্রার আয়োজন করেছিল ছট পুজোকে কেন্দ্র করে। মহিলা পুরুষ সকলেই এই শোভাযাত্রার অংশগ্রহণ করেন। মহিলারা লাল পাড় শাড়ি পড়ে মাথায় কলস নিয়ে শোভাযাত্রায় হাটে।সামনে ছিল বাজনা তাসা। কামারপাড়া থেকে শুরু হয়ে দিন বাজার, বেগুন টারী, কদমতলা, সমাজ পাড়া হয়ে কামারপাড়ায় শেষ হয়। কামারপাড়া ছট পুজো কমিটির সদস্য বলেন বেশ কয়েকবছর ধরে ছট পুজো কে কেন্দ্র করে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়।এই বছর ও সেটাই করা হলো।তাসা ও ঢাক নিয়ে কয়েক শো পুরুষ ও মহিলা এখানে অংশগ্রহণ করেছিল।
Read More
আদিনা ডিয়ার পার্কে শুরু হয়েছে পাখি শুমারি

আদিনা ডিয়ার পার্কে শুরু হয়েছে পাখি শুমারি

এপ্রিল–মে মাসের পর থেকেই শামখোলসহ নানা প্রজাতির পরিযায়ী পাখিরা ভিড় জমাতে শুরু করে মালদার গাজোলের পান্ডুয়া অঞ্চলের আদিনা ডিয়ার পার্কের বনাঞ্চলে। এদিন আদিনা ফরেস্ট রেঞ্জ সূত্রে জানা যায়, শুরু হয়েছে বার্ষিক পাখি শুমারি বা পাখি গণনার কাজ। সকাল থেকেই বনদপ্তরের কর্মীরা বনাঞ্চলের বিভিন্ন স্থানে ও গাছে অবস্থান নিয়ে একে একে পাখি গননার কাজে ব্যস্ত ছিলেন। শুধু পাখি সংখ্যা নয়— কোন গাছের ব্যাসার্ধ কত, কোন ডালে কয়টি বাসা রয়েছে, কোন বাসায় বাচ্চা আছে— প্রতিটি তথ্যই খুঁটিনাটি ভাবে লিপিবদ্ধ করা হচ্ছে। বনদপ্তর সূত্রে জানা গেছে, গত বছর প্রায় ১৪ হাজার পাখি গণনা করা হয়েছিল। এবছর সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে—প্রায়…
Read More
ছট ব্রতীদের পাশে অমিত জৈন — পাঁচ শতাধিক ছট ব্রতীর হাতে তুলেদিলেন পুজোর সামগ্রী

ছট ব্রতীদের পাশে অমিত জৈন — পাঁচ শতাধিক ছট ব্রতীর হাতে তুলেদিলেন পুজোর সামগ্রী

পাটনার পর ব্যাপক আকারে পালিত হয় শিলিগুড়ির বৃহত্তর ছট পুজো। শহরের বিভিন্ন নদীঘাটে ইতিমধ্যেই শুরু হয়েছে ঘাট সজ্জা ও নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি। হিন্দি ভাষাভাষীকে কেন্দ্র করে শুরু হলেও এখন এই উৎসব হয়ে উঠেছে শিলিগুড়ির সর্বজনীন মিলনক্ষেত্র — ধর্ম, ভাষা, জাতিভেদ ভুলে এক আবেগে মেতে উঠেছে শহরবাসী। এই আবহের মধ্যেই শনিবার শিলিগুড়ি পুরনিগমের ৯ নম্বর ওয়ার্ড দপ্তরে প্রায় পাঁচ শতাধিক ছট ব্রতীর হাতে পুজোর প্রয়োজনীয় সামগ্রী তুলে দিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন। কুলো, নারকেল সহ পূজনীয় সামগ্রী একে একে ব্রতীদের হাতে তুলে দেন তিনি। এই উদ্যোগ প্রসঙ্গে সংবাদমাধ্যমের সামনে অমিত জৈন বলেন, বড় বড় মঞ্চ করে…
Read More
জলপাইগুড়ির বন্যাদুর্গতদের পাশে অসম সরকার, ত্রাণসামগ্রী বিতরণ করল বিজেপি

জলপাইগুড়ির বন্যাদুর্গতদের পাশে অসম সরকার, ত্রাণসামগ্রী বিতরণ করল বিজেপি

অসমের হিমন্ত বিশ্ব শর্মা সরকারের পাঠানো ত্রাণসামগ্রী এবার জলপাইগুড়ির বন্যা কবলিত মানুষের কাছে পৌঁছে দিল বিজেপি। ধূপগুড়ি ব্লকের জলঢাকা নদী সংলগ্ন এলাকার দুর্গতদের হাতে সেই ত্রাণ তুলে দিলেন জেলা বিজেপির নেতা-কর্মীরা। দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল যে বন্যাদুর্গতরা সরকারি সাহায্য পাচ্ছেন না। একইসাথে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ত্রাণ দিলেও সরকারি নজরদারির অভাব ছিল বলে অভিযোগ করা হয়। শুধু তাই নয়, ত্রাণ বিতরণে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছিলেন স্থানীয়রা। এই পরিস্থিতিতে অসম সরকার কন্টেনারে করে ত্রাণসামগ্রী পাঠায়। ধূপগুড়ি টাউন ও গ্রামীণ বিজেপি'র তরফে এই ত্রাণ বিতরণ করা হয়। এলাকার একাধিক উচ্চপদস্থ বিজেপি নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। বিজেপির দাবি, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত…
Read More
বাঁশের সামগ্রীর পসরা সাজিয়ে ক্রেতার অপেক্ষায় বাঁশের সামগ্রী বিক্রেতারা

বাঁশের সামগ্রীর পসরা সাজিয়ে ক্রেতার অপেক্ষায় বাঁশের সামগ্রী বিক্রেতারা

তবে বাঁশের দাম বেড়েছে ফলে বিক্রি নিয়ে চিন্তিত বাঁশের কাজের সাথে মানুষ জনেরা। সোমবার ও মঙ্গলবার হিন্দি ভাষী মানুষ দের একটি গুরুত্বপূর্ণ পুজা পার্বনের মধ্যে ছট পুজো একটি নিয়ম নিষ্ঠার উৎসব বা পুজো। যদিও এই উৎসব এখন আর শুধু হিন্দি মানুষ দের মধ্যে সীমাবদ্ধ নেই। সকল মানুষের উৎসব হয়ে দাঁড়িয়েছে এই ছট পুজো। তাই এই উৎসব উপলক্ষে বাঁশের সামগ্রী বিক্রি করা শুরু হয়েছে জলপাইগুড়িতে। জলপাইগুড়ি শহরের মিউনিসিপ্যাল মার্কেট,শিয়ালপাড়া সহ অন্যান্য জায়গায় বাঁশের বাঁশি,কুলা,ঝুড়ি ইত্যাদি সামগ্রী বিক্রির বাজার শুরু হয়েছে। এই বছর বাঁশের দাম আগুন হবায় দাম নিয়ে কি হবে তা বিক্রেতাদের মুখে অনিশ্চিত। যদিও এখন হাতে আর সময়ের অভাব তাই…
Read More
পুনর্বাসনের দাবিতে পথে ক্ষুদ্র ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা

পুনর্বাসনের দাবিতে পথে ক্ষুদ্র ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা

রেলের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে সরব হয়ে পুনর্বাসনের দাবিতে টানা সাত দিন ধরে লাগাতার অবস্থান বিক্ষোভে সামিল ক্ষুদ্র ব্যবসায়ী ও বসতবাড়ির বাসিন্দারা। নিউ জলপাইগুড়ি থানা মোড় এলাকায় এই ধর্নায় শুক্রবার সপরিবারে যোগ দেন বহু বিক্ষোভকারী। বিক্ষোভকারীদের অভিযোগ, রেলের কাছে পর্যাপ্ত ফাঁকা জমি থাকা সত্ত্বেও সৌন্দর্যায়ন ও উন্নয়নের প্রকল্পের নাম করে বিনা পুনর্বাসনে তাঁদের উচ্ছেদ করার পরিকল্পনা করা হচ্ছে। তাঁদের কথায়— “শুধুমাত্র কোচ রেস্টুরেন্ট তৈরির জন্য সাধারণ মানুষের জীবিকা ধ্বংস করা একেবারেই অমানবিক।”রেলের তালিকায় অন্তত ২৫টি দোকান ও ৮টি বসতবাড়ি উচ্ছেদের মুখে রয়েছে বলে দাবি বিক্ষোভকারীদের। পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে আশঙ্কা করে তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছে - রেল কর্তৃপক্ষ থেকে সুনির্দিষ্ট…
Read More
মোবাইল বিস্ফোরণে অল্পের জন্য প্রাণে বাঁচলেন তৃণমূল নেতা

মোবাইল বিস্ফোরণে অল্পের জন্য প্রাণে বাঁচলেন তৃণমূল নেতা

অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন কোচবিহারের মহিষকুচি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি ধনো বর্মন। শুক্রবার ভোররাতে তিনি পরিবারের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। মুহূর্তের মধ্যেই ঘর ঘন ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্কে পরিবারের সকলে উঠে পড়েন। পরে দেখা যায়, তাঁর মাথার পাশে রাখা মোবাইল ফোনটি বিস্ফোরিত হয়ে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়েছে। পুড়ে গেছে বিছানার চাদর, বালিশ ও তোষক। সৌভাগ্যবশত, ধনো বাবু ও পরিবারের কেউ গুরুতর আহত হননি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। প্রতিবেশীরা ছুটে এসে ভিড় জমাতে শুরু করেন। বিস্ফোরণের শব্দ এতটাই জোরালো ছিল যে আশপাশের বাড়ির…
Read More
বদলি হলেন কোচবিহার জেলা পুলিশ সুপার

বদলি হলেন কোচবিহার জেলা পুলিশ সুপার

বদলি হলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। তাঁর জায়গায় নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন আইপিএস অফিসার সন্দ্বীপ খাররা। প্রশাসনিক মহলের মতে, সাম্প্রতিক বিতর্কিত ঘটনার জেরেই তাঁকে কার্যত সরিয়ে দেওয়া হল। জানা গেছে, কালীপুজোর রাতে কোচবিহারের রেলঘুমটি মোড় এলাকার পুলিশ সুপারের সরকারি আবাসন চত্বরে স্থানীয় বাসিন্দারা বাজি ফাটালে, কোনো সতর্কতা ছাড়াই দ্যুতিমান স্বয়ং লাঠি হাতে প্রতিবেশীদের ওপর চড়াও হন বলে অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজন আহত হন। পরদিনই ওই এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। জাতীয় সড়ক অবরোধ করে পুলিশ সুপারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয় ও অন্তত ১০ জনকে…
Read More
ভ*য়াবহ বাস দুর্ঘ*টনায়, আহ*ত বহু শ্রমিক

ভ*য়াবহ বাস দুর্ঘ*টনায়, আহ*ত বহু শ্রমিক

গভীর রাতে রাজগঞ্জের ভুটকিরহাট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী একটি বাস। জানা গিয়েছে, বাংলার নম্বরের ওই বাসটি আসাম থেকে বিহারের উদ্দেশ্যে রওনা হয়েছিল। বাসটিতে মূলত ইটভাটার শ্রমিকরা বিহারে কাজের জন্য যাচ্ছিলো। ভুটকিরহাট সংলগ্ন এলাকায় একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে বাসের সামনের অংশ প্রায় দুমড়ে-মুছড়ে যায়। ঘটনায় গুরুতর জখম হন চালক সহ একাধিক যাত্রী। গুরুতর আহত চালককে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহত যাত্রীদের সরকারি ও বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় রাজগঞ্জ থানার পুলিশ। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।…
Read More
রেলের উচ্ছেদে ক্ষু*ব্ধ বিক্ষো*ভকারী ব্যবসায়ীদের সাথে দেখা করলেন বিধায়িকা

রেলের উচ্ছেদে ক্ষু*ব্ধ বিক্ষো*ভকারী ব্যবসায়ীদের সাথে দেখা করলেন বিধায়িকা

রেলের বারবার উচ্ছেদ অভিযানে ক্ষুব্ধ ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম ভোগান্তির মধ্যে। এনজেপি থানা মোড় এলাকার ব্যবসায়ীরা অভিযোগ করে, রেলের কাছে পর্যাপ্ত ফাঁকা জমি থাকা সত্ত্বেও সৌন্দর্যায়ন ও উন্নয়নের নামে বারবার তাদের উচ্ছেদ করা হচ্ছে। এতে অনেক ব্যবসায়ী ও তাদের পরিবার জীবিকা হারাচ্ছে। ব্যবসায়ীরা অভিযোগ করে, রেল যেভাবে ক্ষুদ্র ব্যবসায়ীদের সরিয়ে কোচ রেস্টুরেন্ট নির্মাণ করছে, তা অন্যায় ও অমানবিক। এদিন ডাবগ্রাম–ফুলবাড়ীর বিধায়িকা শিক্ষা চ্যাটার্জি ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে। তবে ব্যবসায়ীরা জানান, যতক্ষণ না রেলের পক্ষ থেকে পুনর্বাসনের সুনির্দিষ্ট ব্যবস্থা করা হচ্ছে, ততক্ষণ তাদের অবস্থান বিক্ষোভ চলবে।
Read More