উত্তরবঙ্গ

ভারত–নেপাল সীমান্তে টহল ও নজরদারির তদারকি করলেন এসএসবির বিশেষ মহানির্দেশক

ভারত–নেপাল সীমান্তে টহল ও নজরদারির তদারকি করলেন এসএসবির বিশেষ মহানির্দেশক

ভারত – নেপাল সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে ভাতগাঁও সীমা চৌকিতে পৌঁছান এসএসবির বিশেষ মহানির্দেশক আইপিএস অনুপমা নিলেকার চন্দ্রা। ভাতগাঁও সীমান্ত সমন্বয় কেন্দ্র পৌঁছাতেই তাঁকে স্বাগত জানান রাণীদাঙ্গা ক্ষেত্রীয় সদর দপ্তরের ডিআইজি মঞ্জীত সিং পাড্ডা ও ৪১ নম্বর বাহিনীর কমান্ড্যান্ট যোগেশ সিং। প্রথমেই বিট পোস্টে পুরুষ ও মহিলা জওয়ানদের ডিউটি ও নিরাপত্তা ব্যবস্থার তদারকি করেন তিনি। পরে সরেজমিনে পরিদর্শন করেন ভারত–নেপাল বর্ডার পিলার ১০১, নো ম্যানস ল্যান্ড সাথে নেপালের এপিএফ সীমা চৌকির পার্শ্ববর্তী এলাকা। এরপর কোম্পানি কমান্ডার সহকারী কমান্ড্যান্ট কেতন কৈলাশ সালুঙ্কে জিআইএস ম্যাপের মাধ্যমে পুরো সীমান্ত এলাকা ও নজরদারি ব্যবস্থার বিশদ বিবরণ তুলে ধরেন। ৪১ নম্বর বাহিনীর সাম্প্রতিক অভিযান ও…
Read More
বাজি নিয়ে ঝামেলা, এসপি-র বিরুদ্ধে অভিযোগ

বাজি নিয়ে ঝামেলা, এসপি-র বিরুদ্ধে অভিযোগ

কালীপুজোর রাতে বাজি পোড়ানোকে কেন্দ্র করে কোচবিহারের পুলিশ সুপার (SP) দ্যুতিমান ভট্টাচার্যের বিরুদ্ধে প্রতিবেশীদের মারধরের গুরুতর অভিযোগ উঠেছে। রাত ১২টা নাগাদ এসপি-র বাংলোর পাশে বাজি পোড়ানোর সময়, অভিযোগ, এসপি ও কয়েকজন পুলিশকর্মী মিলে নাবালক ও মহিলা-সহ প্রতিবেশীদের মারধর করেন। নিগৃহীতদের মধ্যে রয়েছেন পেশায় আইনজীবী মল্লিকা কার্জি। তিনি অভিযোগ করেছেন, কোনো সতর্কতা ছাড়াই এসপি আচমকা এসে মারধর শুরু করেন এবং একজন মহিলার গায়ে হাত তোলেন। তিনি এই ঘটনায় এসপি-র বিরুদ্ধে হাইকোর্টে মামলা করার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখার হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে, পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, প্রতিবেশীদের বারবার বাজি না পোড়াতে অনুরোধ করা হয়েছিল, কিন্তু…
Read More
সপ্তাহান্তেই খুলতে পারে দুধিয়া-মিরিক সড়ক : বিকল্প পথের কাজ শেষ পর্যায়ে

সপ্তাহান্তেই খুলতে পারে দুধিয়া-মিরিক সড়ক : বিকল্প পথের কাজ শেষ পর্যায়ে

প্রশাসনের বরাত অনুযায়ী, চলতি সপ্তাহের শেষের দিকে এই গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল পুনরায় শুরু হতে পারে। গত ৫ অক্টোবরের ভারী বর্ষণে বালাসন নদীর জল বৃদ্ধি পেয়েছিল এবং দুধিয়ার অংশে ভাঙন সৃষ্টি হয়েছিল। ফলে শিলিগুড়ি-মিরিক সড়ক কয়েক সপ্তাহ ধরে বন্ধ ছিল। এই সমস্যার কারণে পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীরা বড় ধরনের অসুবিধায় পড়েন। স্থায়ী সেতু সংস্কারের কাজ এখনই সম্ভব না হওয়ায় প্রশাসন বিকল্প রাস্তার মাধ্যমে ছোট যানবাহনের চলাচলের ব্যবস্থা করেছে। গত ১৫ দিন ধরে দুধিয়ায় বালাসন সেতুর ওপরে হিউমপাইপ বসিয়ে বিকল্প পথ তৈরির কাজ জোরকদমে চলেছে। প্রশাসনের তথ্য অনুযায়ী, আগামী মঙ্গলবারের মধ্যে রাস্তার মূল অংশের কাজ প্রায় শেষ হবে। এরপর মাটি ফেলে…
Read More
কালীপুজোয় খুদে শিল্পীদের জন্য বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করল শক্তি সোপান ক্লাব

কালীপুজোয় খুদে শিল্পীদের জন্য বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করল শক্তি সোপান ক্লাব

কালীপুজোকে কেন্দ্র করে শৈশবের সৃজনশীলতাকে মঞ্চ দেওয়ার উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করল রাজগঞ্জ ব্লকের আমবাড়ি ফালাকাটা শক্তি সোপান ক্লাব।এদিন ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রায় শতাধিক খুদে শিল্পী অংশগ্রহণ করে। এবছরের অঙ্কন থিম রাখা হয়েছিল ‘কালী ঠাকুর’। শক্তি সোপান ক্লাবের পুজো কমিটির সদস্য শুভঙ্কর দত্ত জানান, “প্রতিবছর শ্যামা পুজোতে শিশুদের জন্য বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করে থাকি। এবছরও তার ব্যতিক্রম হয়নি। খুদেরা বিপুল উৎসাহ নিয়ে অংশ নিয়েছে।” তিনি আরও জানান, প্রতিযোগিতায় প্রথম তিনজন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। স্থানীয় অভিভাবক ও বাসিন্দাদের সক্রিয় উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় প্রতিযোগিতা। কালীপুজোর আবহে শিশুদের শিল্পভাবনা ফুটে ওঠে নানা…
Read More
মাঘপালায় কালীপুজোর প্যান্ডেলে আ*গুন

মাঘপালায় কালীপুজোর প্যান্ডেলে আ*গুন

কোচবিহার ১ ব্লকের মাঘপালা এলাকায় ব্যবসায়ী সমিতির আয়োজিত ৪৮তম বছরের ধুমধাম কালীপুজোর প্যান্ডেলে হঠাৎ আগুন লেগে চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে। বিশাল আটচল্লিশ ফুট উচ্চতার কালী প্রতিমা তৈরির নিখুঁত কারুকাজ দেখতে হাজারো মানুষের ভিড় উপচে পড়ে প্যান্ডেলে। এরই মাঝে মঙ্গলবার শেষ বিকেলে আচমকা আগুন ধরা পড়ে প্যান্ডেলের একাংশে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে প্রতিমার অংশেও। পরিস্থিতি গুরুতর বুঝেই দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ইঞ্জিন। প্রায় কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। প্রাথমিকভাবে অনুমান, প্যান্ডেলের সাজসজ্জায় ব্যবহৃত লাইন থেকেই আগুনের সূত্রপাত। ঘটনাটি ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়াল স্থানীয় বাসিন্দা ও ভক্তদের মধ্যে। সৌভাগ্যবশত বড় কোনও হতাহতের খবর মেলেনি, তবে প্যান্ডেল ও…
Read More
তিনশো বছরের ঐতিহ্যের ‘কালী দৌড়’, ভক্তি–উচ্ছ্বাসে উন্মাদনা

তিনশো বছরের ঐতিহ্যের ‘কালী দৌড়’, ভক্তি–উচ্ছ্বাসে উন্মাদনা

দীপান্বিতা অমাবস্যা পেরোনোর পরের দিন মালদহ জেলার চাঁচল মহকুমার মালতীপুরে আয়োজিত হয় এক অনন্য ঐতিহ্য—‘কালী দৌড়’। প্রায় সাড়ে তিনশো বছর আগে চাঁচলের রাজা শরৎচন্দ্র রায় বাহাদুর যে প্রথার সূচনা করেছিলেন, আজও তা সমান উন্মাদনা ও গৌরবের সঙ্গে পালন করেন স্থানীয়রা। বিশ্বাস, এই প্রতিযোগিতা শুধু ধর্মীয় উৎসব নয়—এটি সম্প্রীতি ও একতার প্রতীক। এই দিন মালতীপুরে উপচে পড়া ভিড়। দূর-দূরান্ত থেকে হাজারো ভক্ত এসে সমবেত হন মা কালীর দর্শন ও ঐতিহ্যের সাক্ষী হতে। সাতটি ভিন্ন কালী প্রতিমা—বুড়ি কালী, চুনকা কালী, বাজারপাড়া কালী, আম কালী, হ্যান্টা কালী, হাট কালী ও শ্যামা কালী—কে কাঁধে নিয়ে দৌড় শুরু হয় মালতীপুর বাজার প্রদক্ষিণ করে কালীবাড়ির সংলগ্ন…
Read More
দীপাবলীর আনন্দ ভাগ করে নিতে বন্যাদুর্গত এলাকায় পৌছে গেলেন আইনজীবী দুলাল চন্দ্র রায়

দীপাবলীর আনন্দ ভাগ করে নিতে বন্যাদুর্গত এলাকায় পৌছে গেলেন আইনজীবী দুলাল চন্দ্র রায়

 “মানুষ মানুষের জন্য।" দীপাবলীর আনন্দ ভাগ করে নিতে ময়নাগুড়ি বন্যা দুর্গত এলাকায় বিশিষ্ট সমাজসেবী তথা আইনজীবী দুলাল চন্দ্র রায় পৌঁছে গেলেন। সনাতনী পরম্পরাকে স্মরণ করে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বিধানসভার আমগুড়ি এলাকার ত্রাণ শিবিরে বিশিষ্ট সমাজসেবী ও আইনজীবী দুলাল চন্দ্র রায় আজকের পূজার পঞ্চ সামগ্রী নিয়ে পৌঁছেলেন। দুলাল বাবুর মানবিক এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ।
Read More
উৎসবের আবহে মুখরিত সেবকেশ্বরী কালী মন্দির

উৎসবের আবহে মুখরিত সেবকেশ্বরী কালী মন্দির

কালীপুজোর আনুষ্ঠানিক দিন এগোনোর আগেই সোমবার ভোর থেকে সেবকেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল উপচে পড়ে। মা কালীর আরাধনায় অংশ নিতে শিবপুর, শিলিগুড়ি ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে ভোর বেলায়ই ভক্তদের আগমন শুরু হয়। মন্দিরে পুজো, মন্ত্রোচ্চারণ, প্রদীপ ও প্রসাদ অর্পণের মধ্য দিয়ে চলে ধারাবাহিক আরতি। মন্দির কর্তৃপক্ষের দাবি, উৎসবের মরশুমে এই ভিড় স্বাভাবিক, তবে ভক্তদের সুরক্ষায় প্রয়োজনীয় নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে। দিনভর বিশেষ পাঠ, আরতি ও সাংস্কৃতিক আয়োজন থাকছে বলে জানিয়েছে মন্দির কমিটি। কালীপুজোর আগেই এমন ভক্তসমাগম মন্দির চত্বরে উৎসব আবহ তৈরি করেছে।
Read More
শ্যামা পুজোর প্রস্তুতি শুরু শ্মশান কালী মন্দিরে

শ্যামা পুজোর প্রস্তুতি শুরু শ্মশান কালী মন্দিরে

প্রাচীন ঐতিহ্য ও রহস্যে মোড়া জলপাইগুড়ি গোশালা মোড়ের দেবী চৌধুরানী শ্মশান কালী মন্দিরে সকাল থেকেই শুরু হয়েছে শ্যামা পুজোর প্রস্তুতি। মন্দিরের পুরোহিতরা ব্যস্ত মা’কে অলংকারে সজ্জিত করতে। ইতিমধ্যেই ভিড় জমতে শুরু করেছে ভক্তদের, শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসছেন ‘শ্মশান কালী’ মায়ের দর্শনে। দিনের আলোয়ও যেন গা ছমছমে পরিবেশ। সন্ধ্যা নামতেই নিঝুম হয়ে যায় চারদিক। পাশ দিয়ে বয়ে চলেছে রুকুরা নদী, তার লাগোয়া ঘন জঙ্গল আর শ্মশান ঘেরা পরিবেশে দাঁড়িয়ে এই মন্দির আজও বহন করে শতাব্দী প্রাচীন তান্ত্রিক সাধনার ইতিহাস। এই মন্দিরে দেবীর হাতে নেই কোনও অস্ত্র — এক হাতে রক্তমাখা নরমুণ্ড, অন্য হাতে পাত্র। প্রাচীন রীতি অনুযায়ী…
Read More
আটিয়াবাড়ি চা বাগানে শ্রমিক আন্দোলন: পরিকাঠামোর অভাবে কর্মবিরতির ডাক

আটিয়াবাড়ি চা বাগানে শ্রমিক আন্দোলন: পরিকাঠামোর অভাবে কর্মবিরতির ডাক

আটিয়াবাড়ি চা বাগানে পরিকাঠামোর অভাব এবং কর্মী সংকটের অভিযোগ তুলে আন্দোলনে নেমেছেন শ্রমিকরা। শনিবার সকাল থেকে কালচিনি ব্লকের বাঙ্গাবাড়ি এলাকায় শতাধিক শ্রমিক ধর্নায় বসেন এবং পূর্ণ কর্মবিরতির ডাক দেন। তাঁদের অভিযোগ, বাগানের ক্রেশে শিশুদের দেখাশোনার জন্য চারজন পরিচারক থাকার কথা থাকলেও বর্তমানে সেখানে পর্যাপ্ত কর্মী নেই। পাশাপাশি, শ্রমিকদের জন্য জল সরবরাহের দায়িত্বে থাকা কর্মচারীর অভাবও রয়েছে। শুক্রবার বিকেল থেকেই আন্দোলনের সূচনা হয়। শ্রমিকরা চা পাতা তুলে তা রাস্তায় ছড়িয়ে দিয়ে প্রতিবাদ জানান। শনিবার সকাল থেকে তাঁরা কাজ বন্ধ রেখে আন্দোলনে সামিল হন, ফলে চা উৎপাদন কার্যক্রম সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা দাবি তুলেছেন শিশুদের নিরাপত্তা ও পরিচর্যার জন্য পর্যাপ্ত পরিচারক…
Read More
শিলিগুড়িতে ধনতেরাসের বাজারে মন্দা, বিক্রি নেই, ব্যবসায়ীদের মুখে হতাশা

শিলিগুড়িতে ধনতেরাসের বাজারে মন্দা, বিক্রি নেই, ব্যবসায়ীদের মুখে হতাশা

আজ ধনতেরাস। শুভ এই দিনে সারা শহরজুড়ে চলছে লক্ষ্মী-গণেশের পুজো আর কেনাকাটার রীতি। কেউ কিনছেন পিতল বা কাঁসার বাসনপত্র, কেউ আবার নতুন ঝাড়ু বা ছোট্ট দেবদেবীর মূর্তি। সোনার দোকানগুলোতেও দেখা যাচ্ছে ভিড়, তবে সেই ভিড়ের জৌলুসের আড়ালে লুকিয়ে রয়েছে ব্যবসায়ীদের হতাশা। শিলিগুড়ির বিধান মার্কেট, হিলকার্ট রোড, মহাবিস্থান বাজার—সব জায়গাতেই একই ছবি। দোকান সাজানো, আলোকসজ্জা সম্পূর্ণ, তবু বিক্রির গতি নেই বললেই চলে। ব্যবসায়ীদের একাংশের বক্তব্য, পণ্যের দাম বেড়েছে অনেক, কিন্তু ক্রেতা নেই হাতে টাকা নিয়ে। অনেকেই আবার মনে করছেন , পাহাড়ের বিপর্যয় পরিস্থিতির প্রভাব পড়েছে সমতলের বাজারেও। ফলে বাইরে থেকে আগত ক্রেতার সংখ্যা আগের বছরের তুলনায় অনেক কম। একজন ব্যবসায়ী বলেন,…
Read More
শিলিগুড়িতে অবৈধ আতশবাজির বিরুদ্ধে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে

শিলিগুড়িতে অবৈধ আতশবাজির বিরুদ্ধে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে

শিলিগুড়িতে অবৈধ আতশবাজির বিরুদ্ধে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে, ৩০ কেজি অবৈধ আতশবাজি জব্দ করেছে এবং একজনকে গ্রেপ্তার করেছে। দীপাবলির সময় আতশবাজির কালোবাজারির বিরুদ্ধে পুলিশ ও প্রশাসন ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। এই ঘটনায়, রবীন্দ্রনগর সহ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩০ কেজি অবৈধ আতশবাজি জব্দ করেছে পুলিশ। জব্দকৃত আতশবাজির আনুমানিক মূল্য আনুমানিক ২৫,০০০ টাকা। এই ঘটনায় প্রণব রায় (৫৫) কে গ্রেপ্তার করা হয়েছে।
Read More
নি*ষিদ্ধ বাজির বি*রুদ্ধে বার্তা, বিপ*র্যস্তদের পাশে দাঁড়াতে আহ্বান ন্যাফ-এর

নি*ষিদ্ধ বাজির বি*রুদ্ধে বার্তা, বিপ*র্যস্তদের পাশে দাঁড়াতে আহ্বান ন্যাফ-এর

উৎসব মানেই শুধু আলো-আড়ম্বর নয়, দায়িত্ববোধও সমান জরুরি — এই বার্তাই সামনে আনল শিলিগুড়ির হিউম্যান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন (NAF)। দীপাবলিকে কেন্দ্র করে যেখানে শহরজুড়ে চলতে থাকে শব্দবাজি ও ধোঁয়ার প্রতিযোগিতা, সেখানে এক ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরে মানবিকতার আবেদন জানাল সংস্থা। সংস্থার সম্পাদক দীপ নারায়ণ তালুকদার জানান, “নিষিদ্ধ শব্দবাজি কয়েক সেকেন্ডের আনন্দ দিলেও তার বদলে প্রকৃতি ও মানুষের যে দীর্ঘস্থায়ী ক্ষতি হয়, তা ফেরানো যায় না। বরং সেই অর্থ যদি উত্তরবঙ্গের বিপর্যস্ত মানুষদের পুনর্গঠনে কাজে লাগে, তাহলেই দীপাবলির আলো প্রকৃত অর্থে আলোকিত করবে মানবসমাজকে।” ন্যাফ-এর সদস্য ডঃ শেখর চক্রবর্তী বলেন, নিষিদ্ধ বাজির বিষাক্ত শব্দ ও ধোঁয়া বহু প্রবীণ, শিশু সহ…
Read More
দার্জিলিং থেকে ফেরার পথে মর্মা*ন্তিক দু*র্ঘটনা, মৃ*ত ২ যুবক, গুরুতর আহ*ত ৩

দার্জিলিং থেকে ফেরার পথে মর্মা*ন্তিক দু*র্ঘটনা, মৃ*ত ২ যুবক, গুরুতর আহ*ত ৩

পাঁচ বন্ধু মিলে দার্জিলিং বেড়াতে গিয়ে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের। পাংখাবাড়ি রোডে গাড়িটি গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় নকশালবাড়ির বাসিন্দা রাজেশ পাশওয়ান ও সুমিত সিং-এর। গুরুতর আহত আরও তিন যুবককে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে তড়িঘড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। হঠাৎ কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারানোর কারণ হিসেবে ঘন কুয়াশা ও তীব্র বাঁকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নিহত দুই তরুণের অকাল মৃত্যুতে নকশালবাড়ি এলাকায় নেমেছে শোকের ছায়া।
Read More