উত্তরবঙ্গ

কোভিড পরিস্থিতিতে উত্তরবঙ্গের উদ্যানগুলিতে অস্থায়ী আইসোলেশন কর্নার তৈরি করার সিদ্ধান্ত  বনদপ্তরের

কোভিড পরিস্থিতিতে উত্তরবঙ্গের উদ্যানগুলিতে অস্থায়ী আইসোলেশন কর্নার তৈরি করার সিদ্ধান্ত বনদপ্তরের

পুজোর আগে খুলে যাচ্ছে উত্তরের পর্যটনকেন্দ্রগুলি । দীর্ঘ ছয়মাস উত্তরের মূল ব্যবসা পর্যটন খুলে যাওয়ায় মানুষের যে একটা ভিড় বাড়বে সেটার আগাম সতর্কতা হিসেবে উত্তরবঙ্গের প্রতিটা উদ্যানে অস্থায়ী আইসোলেশন কর্নার তৈরি করার সিদ্ধান্ত নিচ্ছে বনদপ্তর ।যাঁরা পার্কে বেড়াতে আসবেন, তাঁদের যাতে কোনওরকম অসুবিধা না হয়, তারজন্য স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগও রাখছে বনকর্তারা । বনদপ্তরের অধীনে থাকা উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ পার্কগুলিতে এই ব্যবস্থা রাখা হয়েছে। নজরে রাখা হচ্ছে স্বাস্থ্যবিধিকে। জানা গেছে, কোচবিহারের এনএন পার্ক, জলপাইগুড়ির তিস্তা উদ্যান, শিলিগুড়ি, মালবাজার, ইসলামপুর এবং বালুরঘাট পার্কে টেম্পোরারি আইসোলেশন কর্নার চালু করা হয়েছে। প্রতিটি পার্কে একটি করে ঘর তৈরি করে সেখানে আইসোলেশনের ব্যবস্থা করা হচ্ছে ।…
Read More
দুর্গাপুজা নিয়ে প্রশাসনিক বৈঠক মাটিগাড়ায়

দুর্গাপুজা নিয়ে প্রশাসনিক বৈঠক মাটিগাড়ায়

পিতৃপক্ষ শেষ, ঢাকে কাঠি পড়ে গিয়েছে । আর মাত্র কয়েকদিন বাদে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজা । যদিও এবার কোভিড পরিস্থিতিতে পুজো কেমন কাটবে বা কতটা জাঁকজমক পূর্নভাবে হবে সেবিষয়ে সন্দিহান থাকলেও পুজো যে হবে তার আগাম পূর্বাভাস পাওয়া গিয়েছিল ।মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল মিটিং এবং স্থানীয় পুজো কমিটিগুলোকে নিয়ে প্রশাসনিক বৈঠক করল মাটিগাড়া থানার পুলিশ । এদিন মাটিগাড়া বালিকা বিদ্যালয়ের হলঘরে বৈঠকে বসে প্রশাসন। এই বৈঠকে উপস্থিত ছিল মাটিগাড়া ও শিবমন্দির সহ স্থানীয় পুজা কমিটিগুলি। কোভিড পরিস্থিতিতে এবার কিভাবে পুজো হবে বা এবারের পুজোর নির্দেশিকা নিয়ে ক্লাবকর্তাদের সঙ্গে আলোচনা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন মাটিগাড়া থানার ওসি সুবল ঘোষ সহ বিশিষ্ট আধিকারিকরা।
Read More
প্রয়াত হলেন জলপাইগুড়ি কলেজের প্রিন্সিপাল ড. আব্দুর রেজ্জাক

প্রয়াত হলেন জলপাইগুড়ি কলেজের প্রিন্সিপাল ড. আব্দুর রেজ্জাক

প্রয়াত হলেন জলপাইগুড়ি কলেজের অধ্যক্ষ আব্দুর রেজ্জাক । জানা গিয়েছে আজ ভোরবেলা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি । তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয় । তাঁরশৈশব কেটেছে তুফানগঞ্জে। রায়গঞ্জ কলেজে রাষ্ট্র বিজ্ঞানের অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করেন। সেখান থেকে জলপাইগুড়ি পি ডি উইমেন্স কলেজে। তারপর কোচবিহারের মেখলিগঞ্জ কলেজে অধ্যক্ষ হিসেবে যোগ দেন। সেখান থেকে অধ্যক্ষ হিসেবে অবশেষে আনন্দচন্দ্র কলেজে যোগদান করেন ।শিক্ষকতার পাশাপাশি একজন সক্রিয় রাজনৈতিক নেতাও ছিলেন। দীর্ঘদিন কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। রাজ্যে পালাবদলের পর তৃণমূলে যোগদান করেন ।রাজনীতি উনার জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত । ছিলেন রাজবংশী একাদেমীর সদস্য । জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে তিনি একজন উদারপন্থী মানুষ…
Read More
পথ দুর্ঘটনায় পুলিশের গাড়ি, মৃত এক পুলিশ কর্মী সহ চার

পথ দুর্ঘটনায় পুলিশের গাড়ি, মৃত এক পুলিশ কর্মী সহ চার

পথ দুর্ঘটনার কবলে পড়ে খাদে পড়ল পুলিশের গাড়ি। ঘটনাটি ঘটেছে কোচবিহারের কুশিয়ারবাড়ি সংলগ্ন এলাকায় । স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকাল ছয়টা নাগাদ একটি পুলিশের গাড়ি পথ দুর্ঘটনার কবলে পড়ে রাস্তার পাশে নয়ানজুলিতে পড়ে যায় । গ্রামবাসীরা এসে প্রথমে উদ্ধারকাজ শুরু করে । ঘটনায় এক পুলিশ কর্মী সহ চারজন মারা গেছেন বলে জানা গিয়েছে ।আরো বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় প্রধাননগর থানার পুলিশের গাড়ি সাহেবগঞ্জ থানা থেকে ফেরার পথে এদিন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। পুলিশ জানিয়েছে দুর্ঘটনা গ্রস্ত গাড়িটি উদ্ধার করে গোটা ঘটনার…
Read More
শিলিগুড়ি থেকে সিকিম – রেলপথ এর কাজ অনেকটা এগিয়ে

শিলিগুড়ি থেকে সিকিম – রেলপথ এর কাজ অনেকটা এগিয়ে

দেশ জুড়ে লক্ডাউন এর কারণে পিছিয়ে গেছে সবকিছুই, ফের আনলক ফেজ এ শুরু সিকিম রেলপথ এর কাজ সেবক থেকে রংপো পর্যন্ত দীর্ঘ ৪৫ কি.মি. রেল-পথ এ৫ টি স্টেশন, ১৪ টি টানেল এবং ১৭ টি ব্রিজ থাকবেপরিবেশবিদরা জানিয়েছেন এই রেল পথের জন্য পাহাড়ি পরিবেশ এবং নানান প্রাকৃতিক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা যায়,কিন্তু এটাও ঠিক যে এই রেলপথ এর কারণে হাজার হাজার মানুষ এর কর্ম-সংস্থান সৃষ্টি হবেসিকিমের জন্য একটি গুরুত্বপূর্ণ লিঙ্ক পশ্চিমবঙ্গ এর দার্জিলিং,কালিংপং, পূর্ব সিকিম এ সেবক থেকে রংপো রেলওয়ে প্রজেক্ট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ট্রেনের রুটটি টানেল এবং সেতুগুলির মধ্য দিয়ে যাবে। রেললাইন এ ১৪ টি টানেল, ১৭…
Read More
করোনা পজিটিভ মন্ত্রী মনীশ শিশোদিয়া

করোনা পজিটিভ মন্ত্রী মনীশ শিশোদিয়া

গত সপ্তহেই ১৪ সেপ্টেম্বর ৪৮ বছর বয়সী দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীশ শিশোদিয়ার করোনা রিপোর্ট পজিটিভ আসে। করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই হোম আইসোলেশনে ছিলেন এই মন্ত্রী। আজ, আম আদমি পার্টির ওই নেতা জ্বরের উপসর্গ নিয়ে রাজধানীর সরকারি হাসপাতাল লোক নায়ক জয়প্রকাশ হাসপাতালে ভর্তি হলেন। মনীশ শিশোদিয়া অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন দিল্লির আম আদমি পার্টি সরকারের দ্বিতীয় মন্ত্রী।
Read More
পুজোর আগেই পুরোহিত ভাতা , ঘোষণা রাজ্যসরকারের

পুজোর আগেই পুরোহিত ভাতা , ঘোষণা রাজ্যসরকারের

পুজোর মাস থেকে অর্থাৎ আগামী মাস থেকেই রাজ্যের পুরোহিতদের জন্য ভাতার ব্যবস্থা করল রাজ্যসরকার । আজ সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আগামীমাস থেকেই রাজ্যের পুরোহিতদের জন্য ভাতা দেবে রাজ্যসরকার । মুখ্যমন্ত্রী এই ভাতা চালুর বন্দোবস্ত করলেও সেই প্রকল্প কিভাবে রূপায়ন করা হবে এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি উত্তরবঙ্গের প্রশাসনিক আধিকারিকরা । এদিকে উত্তরবঙ্গ পুরোহিত উন্নয়ন সমিতির সভাপতি বিকাশ রায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী এই ভাতা চালু করলেও কারা এই ভাতা পাবে সেবিষয়ে কিছু জানাননি । আর এই নিয়েই সংশয়ে পড়েছেন পুরোহিতরা । বিকাশ বাবু আরো জানিয়েছেন রাজ্যে প্রায় দুই থেকে আড়াই লক্ষ পুরোহিত রয়েছে । এদের মধ্যে রাজ্যসরকার…
Read More
টানা  বৃষ্টিতে বিপর্যস্ত কোচবিহারের বিস্তীর্ণ এলাকা, পরিদর্শনে  উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী

টানা বৃষ্টিতে বিপর্যস্ত কোচবিহারের বিস্তীর্ণ এলাকা, পরিদর্শনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী

টানা তিনদিনের বৃষ্টিতে বিপর্যস্ত কোচবিহারের বিস্তীর্ণ এলাকা । বৃষ্টির জল জমে একদিকে যখন জলমগ্ন এলাকা ঠিক আরেকদিকে নদীর জলস্ফীতিতে দুশ্চিন্তা বাড়ছে শহরবাসীর । ইতিমধ্যেই কালজানি নদীতে ভাঙন শুরু হয়েছে ।এলাকা পরিদর্শনে পৌঁছন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । জেলা সেচ দপ্তর সূত্রে জানানো হয়েছে, প্রায় দেড় কিলোমিটার এলাকা ভাঙ্গন কবলিত । বেশকিছু বাড়ি এবং কৃষি জমি ইতিমধ্যেই নদীগর্ভে তলিয়ে গেছে ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় 30টি বাড়ি নদীগর্ভে তলিয়ে গেছে । লাগাতার বৃষ্টিতে বাঁধের বেশ কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে। সেখান থেকেই নদীর জল ঢুকছে গ্রামে। সেই বাঁধ অবিলম্বে মেরামতি করে গ্রামবাসীদের কিছুটা সুরক্ষা প্রদানের জন্য এলাকা পরিদর্শনে পৌঁছন উত্তরবঙ্গ…
Read More
গ্রেফতার চোরাই মুরগি পাচার চক্রের পান্ডা !

গ্রেফতার চোরাই মুরগি পাচার চক্রের পান্ডা !

ইংরেজবাজার থানার পুলিশের হাতে গ্রেফতার চোরাই মুরগি পাচার চক্রের পান্ডারা ।উল্লেখ্য, গতকাল রাতে অমৃতির লালাপুর এলাকার বিক্রম মণ্ডল এর একটি ফার্মে হানা দিয়ে ফার্মের মালিককে মারধর করে ৮০০ মুরগি নিয়ে পালায় দুষ্কৃতীরা । ঘটনা তদন্তে নেমে আজ ভোরে এই দুষ্কৃতীদের গ্রেপ্তার করে পুলিশ । পুলিশ সূত্রে জানা গেছে অপরাধীরা মোট আটজন । ধৃতদের আটজনের মধ্যে সাতজনের বাড়ি বৈষ্ণব নগর থানা এলাকায় ও একজনের বাড়ি ঝাড়খন্ড জেলায় ।ধৃতদের নাম যথাক্রমে গৌতম মন্ডল, আব্দুল জেমস , ইমদাদুল হক ,প্রসেনজিৎ মন্ডল ,পরিমল মন্ডল ,মিঠুন মন্ডল ,গৌরাঙ্গ মন্ডল ,সন্তোষ মন্ডল ।পোল্ট্রি ফার্ম থেকে মুরগিগুলো চুরি করে অন্যত্র বিক্রি করার উদ্দেশ্য ছিল ধৃতদের । ধৃতদের…
Read More
বৃষ্টিপাত কে উপেক্ষা করে শহর পরিদর্শনে বিধায়ক অশোক ভট্টাচার্য

বৃষ্টিপাত কে উপেক্ষা করে শহর পরিদর্শনে বিধায়ক অশোক ভট্টাচার্য

টানা বৃষ্টিতে জলমগ্ন শহর শিলিগুড়ি ।আজ জলমগ্ন ওয়ার্ডগুলি পরিদর্শনে বের হলেন প্রশাসক তথা বিধায়ক অশোক ভট্টাচার্য। এদিন সকালে পুরনিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে হায়দারপাড়া এলাকা পরিদর্শনে যান অশোক ভট্টাচার্য। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বৃষ্টির পরিমাণ অধিক হওয়ায় কারণে রাস্তাঘাট জলমগ্ন।পাশাপাশি বেশ কিছু অসাধু ব্যবসায়ী ড্রেনের উপর স্ল্যাব বসিয়ে নিকাশি ব্যবস্থার গতিরোধ করার কারনে তা নতুন করে জল জমার কারণ হয়ে দাঁড়িয়েছে। কি করে দ্রুত এর থেকে শহরকে রেহাই দেওয়া যায় সেই কারণে আজ পুরনিগমের আধিকারিকদের নিয়ে তিনি পরিদর্শনে বেরিয়েছেন। তিনি আশাবাদী খুব দ্রুত এই সমস্যা সমাধান করতে পারবেন তিনি।
Read More
টানা বৃষ্টিতে বেহাল শিলিগুড়ি

টানা বৃষ্টিতে বেহাল শিলিগুড়ি

শিলিগুড়ি সহ উত্তর বঙ্গে বিভিন্ন জেলার চলছে টানা বৃষ্টি। লাগাতার বৃষ্টিতে পাহাড়-সমতল এলাকায় নেমেছে বিপর্যয় । লাগাতার বৃষ্টিতে পাহাড়ে সেবক কালিবাড়ি সংলগ্ন অঞ্চলে নেমেছে ধস । যার ফলে বিচ্ছিন্ন হয়ে পড়ছে পাহাড় অঞ্চলের সঙ্গে সমতলের যোগাযোগ ব্যবস্থা । জানা গেছে কাল রাত থেকে চলা টানা বৃষ্টিতে সেবক থানা থেকে সেবকেশ্বরী কালি বাড়ির পার্শ্ববর্তী এলাকায় ধস নামেচ্ছে । রাস্তায় ধস নামার কারণে ১০ ও ৩১ নম্বর জাতীয় সাদাকে বন্ধ যোগাযোগ ব্যবস্থা। এদিকে যোগাযোগ বিচ্ছিন্ন সিকিম, কালিম্পং সহ ডুয়ার্সের বিভিন্ন এলাকা।
Read More
বাঁধের টাকা যাচ্ছে জলে ! বালাসনের ভাঙন অসহায়  মাউরিয়া বস্তি

বাঁধের টাকা যাচ্ছে জলে ! বালাসনের ভাঙন অসহায় মাউরিয়া বস্তি

প্রতিবছর বর্ষা আসে, বালাসনের করাল গ্রাস থেকে বাঁচতে সরকারি টাকা খরচ করে দেওয়া হয় বাঁধও ।কিন্তু সেই বাঁধের কোনো চিহ্ন দেখা ।মেলেনা বালাসনের মাউরিয়া বস্তিতে এমনটাই অভিযোগ গ্রামবাসীর । জানা গিয়েছে গত দুদিনের ভারী বৃষ্টিতে বালাসনে ভাঙন আরো বেড়েছে । গত একমাসের আগের বর্ষায় সেই একই জায়গায় চার পাঁচটি বাড়ি স্রোতে ধ্বসে গেলেও আবার গত দুদিনের ভারী বৃষ্টি ঘুম কেড়েছে স্থানীয় বাসিন্দাদের । মাউরিয়া বস্তির বাসিন্দারা জানিয়েছে বর্তমানে গ্রামের গঙ্গা মন্দিরের ধার ভেঙে গেছে, যেকোনো মুহূর্তে ভেঙে যেতে পারে মন্দিরটি । বাসিন্দাদের অভিযোগ বারবার সরকারি টাকায় বাঁধ দেওয়া হলেও কেন বাঁধ টিকছে না তার কারণ খুঁজতে আমাদের প্রতিনিধিরা সেখানে পৌঁছালে…
Read More
আলিপুরদুয়ারে টানা বৃষ্টিপাতের ফলে বেহাল জনজীবন

আলিপুরদুয়ারে টানা বৃষ্টিপাতের ফলে বেহাল জনজীবন

উওর বঙ্গের অন্যান্য সকল জায়গার মতো টানা বৃষ্টিতে বিপর্যস্ত আলিপুরদুয়ার।সকাল থেকে আলিপুরদুয়ার জেলা জুড়ে চলছে মুষলধারে বৃষ্টি যে কারণে বেহাল দশায় জনজীবন। সকাল থেকে কখনও হালকা আবার কখনও ভারি বৃষ্টিপাতে প্রায় জলমগ্ন হয়ে পড়েছে আলিপুরদুয়ার। গত ২৪ ঘণ্টায় আলিপুরদুয়ারে ১০২.৪০ মিমি বৃষ্টিপাত হয়েছে এবং হাসিমারাতে ৭৯ মিমি বৃষ্টিপাত হয়েছে। জেলার প্রতিটি নদীতে উপচে পড়ছে জল। আলিপুরদুয়ার জেলার কুমারগ্ৰাম,শামুকতলা,কালচিনি,হাসিমারা,মাদারিহাট,ফালাকাটা সহ সর্বত্র বৃষ্টি হচ্ছে । বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।
Read More
দ্বিতীয় সেবক সেতুর দাবি  ডুয়ার্স ফোরামের

দ্বিতীয় সেবক সেতুর দাবি ডুয়ার্স ফোরামের

সেবকে দ্বিতীয় সেতুর দাবিতে ফের আন্দোলনে নামছে ডুয়ার্স ফোরাম । আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন ফোরামের সভাপতি চন্দন রায় । দ্বিতীয় সেবক সেতু নির্মাণে গত আট নয় বছর ধরে দাবি জানিয়ে আসছে ডুয়ার্সবাসী । পথে নেমে আন্দোলনও করেছে। কিন্তু কাজ হয়নি। তাই আবার নতুন করে আন্দোলনের যাওয়ার কথা ভাবছে ডুয়ার্সবাসী । শিলিগুড়ি থেকে ডুয়ার্সগামী রাস্তায় একমাত্র মাধ্যম শতাব্দী প্রাচীন সেবকের করোনেশন ব্রিজ দীর্ঘদিন বেহাল । গত ২০১১ সালের ভূমিকম্পে ব্রিজের একাংশ ক্ষতিগ্রস্ত হয় । সেইসময় থেকে ভারী যানবাহনে নিষেধাজ্ঞা করেছে প্রশাসন । ভারী গাড়িগুলিকে ঘুরপথে শিলিগুড়ি নিয়ে আসা হয় এতে ক্ষতি হচ্ছে ডুয়ার্সের ব্যবসা । সমীক্ষা চালিয়ে নতুন আরেকটি সেতু…
Read More