উত্তরবঙ্গ

পিছিয়ে মহিলারা, এবার লিঙ্গবৈষম্য টিকাকরণেও

পিছিয়ে মহিলারা, এবার লিঙ্গবৈষম্য টিকাকরণেও

ভারতে সামাজিক ক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের অভিযোগ নতুন নয় কিন্তু এবার অভিযোগ উঠল টিকাকরণ কর্মসূচিতেও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্র কের পরিসংখ্যান পর্যালোচনা করে একটি খবরে জানানো হয়েছে এখনো পর্যন্ত দেশে প্রতি ১,০০০ পুরুষ কিছুমাত্র ৮৬৭ জন মহিলা টিকা পেয়েছেন, যা দেশের মহিলাদের অনুপাত এর চেয়েও অনেকটাই কম। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া একটি তথ্যর দ্বারা জানানো হয়, এখনো পর্যন্ত দেশের প্রায় 22 কোটি টাকা দেওয়া হয়েছে। বুধবার পর্যন্ত অন্তত প্রথম করোনা টিকা পাওয়া পুরুষের সংখ্যা ৯ কোটি ১৩ লক্ষ ৮১ হাজার ৭৪৯ জন কিন্তু মহিলা সংখ্যা ৭ কোটি ৯২ লক্ষ ৩১ হাজার ৮৭০ জন। অর্থাৎ টিকাকরনের ক্ষেত্রে পুরুষের সংখ্যা মহিলাদের তুলনায় ১৫ শতাংশ বেশি। তবে কেরলে…
Read More
মারাত্মক হতে পারে করোনার তৃতীয় ঢেউও, দাবি এসবিআই রিপোর্টের

মারাত্মক হতে পারে করোনার তৃতীয় ঢেউও, দাবি এসবিআই রিপোর্টের

করোনার দ্বিতীয় ঢেউয়ের মতই মারাত্মক হতে পারে তৃতীয় ঢেউও। এসবিআই রিপোর্টে দাবি করা হয়েছে এই ঢেউ চলতে পারে দীর্ঘ ৯৮ দিন ধরে। তবে বলা হয়েছে যদি বেশি সংখ্যক মানুষকে টিকাকরণ এর আওতায় আনা যায় ও স্বাস্থ্য নিয়মাবলীর উন্নতি করা যায় তাহলে মৃত্যুর হার অনেকটাই কমতে পারে। তবে করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কা এড়িয়ে যাওয়া যাবে না। এসবিআই এর ৫ পাতার রিপোর্টে দাবি করা হয় উন্নত দেশগুলিতে ৯৮ দিন চলবে এই ঢেউ, এবং বলা হয় দেশগুলিতে যদি গুরুতর অসুস্থ করোনা রোগীর সংখ্যা কমানো যায় তাহলে মৃত্যু কমতে পারে। গবেষণায় দেখা যায় যদি গুরুতর অসুস্থ করোনা আক্রান্তের সংখ্যা ২০ শতাংশ থেকে ৬ শতাংশ…
Read More
সোনির নতুন মোবাইল ইএস সিরিজ

সোনির নতুন মোবাইল ইএস সিরিজ

কার অডিয়ো জগতে সোনির অন্যতম সেরা প্রোডাক্ট হিসেবে সোনি ইন্ডিয়া নিয়ে এসেছে নতুন মোবাইল ইএস লাইন-আপ। কার স্পিকার ও সাবউফার সমন্বিত মোবাইল ইএস সিরিজে রয়েছে এক্সএস-১৬২ইএস, এক্সএস-১৬০ইএস, এক্সএস-৬৯০ইএস ও এক্সএস-ডব্লিউ১০৪ইএস। সুপিরিয়র ইন-কার এন্টারটেনমেন্টের ক্ষেত্রে এগুলি এক নতুন স্ট্যান্ডার্ড সৃষ্টি করবে। মোবাইল ইএস লাইন-আপ গ্রাহকদের ফেবারিট মিউজিকের অভিজ্ঞতা যেমন দেবে, তেমনই গাড়ির ভেতরের পরিবেশও বদলে দেবে। মোবাইল ইএস লাইন-আপ: (১) এক্সএস-১৬২ইএস – ৬.৫” টু-ওয়ে কম্পোনেন্ট স্পিকার সিস্টেম, (২) এক্সএস-১৬০ইএস – ৬.৫” কোওঅ্যাক্সিয়াল টু-ওয়ে স্পিকার্স, (৩) এক্সএস-৬৯০ইএস – ৬X৯” কোঅ্যাক্সিয়াল টু-ওয়ে স্পিকার্স ও (৪) এক্সএস-ডব্লিউ১০৪ইএস – ১০” সিঙ্গল ভয়েস কয়েল সাবউফার। ১ জুন থেকে এই নতুন লাইন-আপ দেশের নির্বাচিত প্রিমিয়াম কার ডিলারদের…
Read More
ইসলামপুর বাস টার্মিনালে অবলীলায় চলছে শিশুশ্রম

ইসলামপুর বাস টার্মিনালে অবলীলায় চলছে শিশুশ্রম

করোনা পরিস্থিতির মধ্যেও শিশুশ্রম অব্যাহত রয়েছে। এমনই চিত্র দেখা গেল ইসলামপুর বাস টার্মিনালে। সব থেকে আশ্চর্যজনক বিষয় হলো এইসব শিশু শ্রমিকরা না মানছে কোন করোনা বিধি, না ব্যবহার করছে মাস্ক-স্যানিটাইজার। সারাদিন বিভিন্ন এলাকায় নোংরা আবর্জনা প্লাস্টিক কুড়াচ্ছে এরা। অভিযোগ শিশু শ্রম দপ্তর বা প্রশাসনের বিষয়টির উপরে কোন নজর রাখছে না। বাস টার্মিনালে অবলীলায় দুটি শিশু শ্রমিক বিভিন্ন আবর্জনা প্লাস্টিক ইত্যাদি তুলে তুলে জমা করছিল। তাদের সঙ্গে কথা বললে তারা জানান এগুলি তারা সারাদিন কুড়িয়ে তারপরে বিক্রি করে কিছু উপার্জন করে। এই দিয়েই তাদের সংসার চলে। তারা সাংবাদিকদেরকে জানান তাদের বাড়ির আর্থিক অবস্থা ভালো নয়। তাই তারা এভাবে কাজ করে নিজের…
Read More
স্কুলের চক ডাস্টার ছেড়ে সংসার বাঁচাতে, ভ্যানের হ্যান্ডেল ধরলেন অতিথি শিক্ষক মনিন্দ্র

স্কুলের চক ডাস্টার ছেড়ে সংসার বাঁচাতে, ভ্যানের হ্যান্ডেল ধরলেন অতিথি শিক্ষক মনিন্দ্র

এযেন শিক্ষা আজ ভিক্ষে করার মতো অবস্থা। করোনা আবহে দীর্ঘদিন থেকে বন্ধ স্কুল। লক ডাউনে বন্ধ মানুষের রুজি রোজগার। আর এহেন পরিস্থিতিতে এক দরিদ্র মেধাবি অতিথি শিক্ষককে পেটের তাগিদে করতে হলো পেশা বদল। করণা পরিস্থিতিতে টানা বন্ধ স্কুল, অগত্যা পেটের তাগিদে ভ্যান চালাচ্ছেন মেধাবী অতিথি শিক্ষক। স্থানীয় বক্সিরহাট হাই স্কুলের বায়োলজির অতিথি শিক্ষক, স্কুলের মাইনে হাজার টাকা বাড়িতে অসুস্থ বাবা ভাই এবং মাকে নিয়ে পরিবারের মোট চারজন সংসার চালাতে চক ডাস্টার ছেড়ে হাতে নিতে হয়েছে ভ্যানের হ্যান্ডেল। মাধ্যমিকে স্টার বিজ্ঞান নিয়ে উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পাস কোচবিহার বক্সিরহাট এর বাসিন্দা মনিদ্র দত্ত।…
Read More
ফের ডাকাতির ছক বানচাল করলো নিউ জলপাইগুড়ি থানার পুলিশ

ফের ডাকাতির ছক বানচাল করলো নিউ জলপাইগুড়ি থানার পুলিশ

ফের ডাকাতির ছক বানচাল করলো নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ, গ্রেফতার ৩।গতকাল রাতে পৌনেএকটা নাগাদ, একটি দশবারো জনের ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয় অম্বিকা নগর এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে এন জে পি থানার, এস আই গৌতম মল্লিক এবং এ এস আই খগেন বর্মনের নেতৃত্বে পুলিশের একটি টিম হানা দেয়। পুলিশকে দেখেই সেখান থেকে ডাকাত দলটি পালাতে সক্ষম হলেও, তাদের পিছু ধাওয়া করে ৩ জনকে আটক করতে সক্ষম হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃতরা হলেন ভোলামরের বাসিন্দা সৌরভ বিশ্বাস, শুভম দত্ত এবং গোপাল মোহন্ত এদের দুজনের বাড়ি নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত মমতা পাড়া এলাকায়। কোনো…
Read More
হ্যান্ডবিল ও পর্চা বিলি করছেন কিশোরগঞ্জের নিখোঁজ কিশোরের পরিবার

হ্যান্ডবিল ও পর্চা বিলি করছেন কিশোরগঞ্জের নিখোঁজ কিশোরের পরিবার

কিশোরগঞ্জ থেকে নিখোঁজ হওয়ার ১০ দিন পরেও, এক কিশোর উদ্ধার না হওয়ার কারণে অভিভাবকরা বিহার, বাংলা সমস্ত জায়গায় নিজেরা হ্যান্ডবিল ও পর্চা বিলি করার কাজ শুরু করেছে, পাশাপাশি তারা মাইকিং এর মাধ্যমে জনসাধারণকে ওই বাচ্চা পেলে তাদের কাছে পৌঁছানোর জন্য অনুরোধ জানাচ্ছেন। গত ২০/০৫/২০২১ তারিখে কিশোরগঞ্জের কজলামনী গ্রামের বাসিন্দা অমিত হেমরমের ১৩ বছরের ছেলে ফ্রান্সিস হেমরম বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। তারপর তাদের বাড়ির লোকজন বিভিন্ন জায়গায় তার খোঁজখবর নিলে কোনো হদিস না পাওয়াতে তারা বিহার ও বাংলা পুলিশের কাছে লিখিত নিখোঁজের অভিযোগ দায়ের করেন। বিহার বাংলা দুই পুলিশ এর কাছে দরবার করলেও তাদের ছেলে এই পর্যন্ত পাওয়া যায়নি তাই…
Read More
বিজেপি নেতা অয়ন চন্দের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন বিধায়ক কৃষ্ণ কল্যানী

বিজেপি নেতা অয়ন চন্দের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন বিধায়ক কৃষ্ণ কল্যানী

পথ দুর্ঘটনায় মৃত বিজেপি নেতা প্রয়াত অয়ন চন্দকে শ্রদ্ধাঞ্জলি জানাতে ইসলামপুর দলীয় কার্যালয়ে আসেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যানী। প্রয়াত বিজেপি নেতা অয়ন চন্দের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার পর বিধায়ক কৃষ্ণ কল্যানী প্রয়াত নেতার বাড়িতে গিয়ে সমবেদনা জানান। বিধায়ক প্রয়াত বিজেপি নেতা অয়ন চন্দের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। বিজেপি নেতা অয়ন চন্দের দুর্ঘটনায় মৃত্যু হলেও এই মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তাঁর পরিবার। পুলিশ প্রশাসনকে ওইদিনের দুর্ঘটনার পুর্নাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানী। গত রবিবার রাতে শিলিগুড়ি থেকে ফেরার পথে ইসলামপুর চোপড়ার মাঝামাঝি ভিমডাঙ্গি এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি…
Read More
কৃষ্ণপল্লী এলাকায় শিশুর কাটা মুন্ডু উদ্ধার ঘিরে চাঞ্চল্য

কৃষ্ণপল্লী এলাকায় শিশুর কাটা মুন্ডু উদ্ধার ঘিরে চাঞ্চল্য

শহরের রাস্তায় পড়ে রয়েছে শিশুর কাটা মুন্ডু। যা দেখে শিউরে উঠতে হয়েছে পথ চলতি মানুষদের। কোথা থেকে কিভাবে শিশুর কাটা মুন্ডু এলো তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে মালদা শহরে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে শহরের অভিজাত এলাকা হিসেবে পরিচিত কৃষ্ণপল্লীতে। আর সেই শিশুর কাটা মুন্ডু দেখতে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। সেখানেই গুজব রটে যায় গুনিন বা ওঝাদের খপ্পরে পড়ে নাকি শিশুগবলি দেওয়া হয়েছে। তবে এটা গুজব না সত্যি ঘটনা সে ব্যাপারে অবশ্য ইংরেজবাজার থানার পুলিশ পরিষ্কার করে কিছু জানায় নি। তবে ঘটনার খবর পেয়ে ওই এলাকায় তদন্তে আসে পুলিশ। রাস্তা থেকে শিশুর কাটা মুন্ডু উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে…
Read More
ডাকাতির তিন পান্ডাকে গ্রেফতার করলো এনজেপি থানার পুলিশ

ডাকাতির তিন পান্ডাকে গ্রেফতার করলো এনজেপি থানার পুলিশ

ডাকাতির আরোও তিন পান্ডাকে গ্রেফতার করলো এনজেপি থানার পুলিশ। গত শুক্রবার ডাকাতি উদ্দেশ্যে জড়ো হয়েছিল ফুলবাড়ি এলাকায় বেশ কয়েকজন দুস্কৃতি। তবে গোপন সুত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশী আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ সহ ৪ জন ডাকাতকে গ্রেফতার করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। দলের বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ সুত্রে জানা যায়, গত শুক্রবার রাত্রে ফুলবাড়ি বাজার এলাকায় ৮ থেকে ১০ জন দুষ্কৃতি আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়। গোপন সুত্রের খবরে, সেখানেই দুস্কৃতিদের ধরতে ঘাটি গাড়ে এন জে পি থানার সাদা পোশাকের পুলিশ। তবে পুলিশের হাত থেকে বেশ কয়েকজন দুষ্কৃতি পালিয়ে যেতে সক্ষম…
Read More
অবৈধ নেশার সামগ্রী সহ দুই ব্যাক্তি গ্রেফতার শিলিগুড়িতে

অবৈধ নেশার সামগ্রী সহ দুই ব্যাক্তি গ্রেফতার শিলিগুড়িতে

প্রচুর অবৈধ নেশার সামগ্রী সহ দুই ব্যাক্তিকে গ্রেফতার করলো এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। গোপন সুত্রের খবরের ভিত্তিতে সোমবার রাত্রে এনজেপি থানার অন্তর্গত গোরামোর থেকে নেশার ঔষধ সহ দুই কুখ্যাত ব্যাক্তিকে গ্রেপ্তার করলো এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। ধৃতদের কাছ থেকে প্রায় ৭০ হাজার টাকার অবৈধ নেশার ঔষধ উদ্ধার করে তারা। গাজা, ব্রাউন সুগার সহ নেশার ভিভিন্ন ঔষধে বর্তমানে আশক্ত যুব সমাজের একাংশ। অনেকে নেশার খপ্পরে পরে মানসিক বিকার গ্রস্থে হয়েছে পরিনত। পুলিশ লাগাতার এই ধরনের নেশার বিরুদ্ধে অভিযানে সামিল হলেও হাল ফেরাতে পারেনি এই সমাজকে। তবে যুব সমজকে নেশায় জগতে ঠেলে দিতে সব থেকে যারা বেশি উৎসাহিত করছে তারা…
Read More
বাংলায় করোনা সংক্রমণের গ্রাফ ক্রমশ নিম্নমুখী

বাংলায় করোনা সংক্রমণের গ্রাফ ক্রমশ নিম্নমুখী

স্বস্তি দিয়ে দেশে কমছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ২ লাখ ৫৫ হাজার ২৮৭ জন। করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৫১০ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৭৯৫ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮১ লাখ ৭৫ হাজার ৪৪। মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৫৯ লাখ ৪৭ হাজার ৬২৯ জন। মোট মৃতের সংখ্যা ৩ লাখ ৩১ হাজার ৮৯৫। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৮ লাখ ৯৫ হাজার ৫২০। তাৎপর্যপূর্ণ হারে বেড়েছে কম বয়সিদের মৃত্যু। দ্বিতীয় ঢেউয়ে উল্লেখযোগ্য ভাবে কমে গিয়েছে বয়স্কদের মৃত্যুহার। বলা ভালো, মাঝবয়সিদের…
Read More
আইনের আঙিনা ছেড়ে সংসদীয় রাজনীতির বৃত্তে মহেশ জেঠমালানি

আইনের আঙিনা ছেড়ে সংসদীয় রাজনীতির বৃত্তে মহেশ জেঠমালানি

রাজ্যসভায় মনোনীত হলেন বর্ষীয়ান আইনজীবী মহেশ জেঠমালানি। সোমবার সংসদের উচ্চকক্ষে তাঁকে মনোনীত করা হল। রাজ্যসভার সাংসদ হিসেবে ২০২৪ সালের মে মাস পর্যন্ত এই পদে থাকবেন তিনি।অপরাধ  সংক্রান্ত মামলা এবং জনসাধারণকে আইনি সাহায্য পাইয়ে দিতে রাম জেঠমালানির লড়াই এবং অবদান নিঃসন্দেহে স্মরণীয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আইন পাসের পর, ১৯৮০ সালে ব্রিটিশ বার কাউন্সিল থেকে ব্যারিস্টার হন তিনি। গত ৪০ বছরে একাধিক মামলায় সাফল্য পেয়েছেন মহেশ জেঠমালানি। মহেশ জেঠমালানির রাজনৈতিক জীবন অবশ্য আজকের নয়।কর্মজীবনের শুরুতে মহারাষ্ট্র তৎকালীন মুখ্যমন্ত্রী এ আর আন্তুলে মামলায় তাঁর সওয়াল আইনজীবী মহলে প্রশংসিত হয়েছিল। তিনি বিজেপির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। দলের জাতীয় কর্মসমিতির সদস্য থাকাকালীন ২০১২ সালে তৎকালীন সভাপতি…
Read More
জলপাইগুড়ির এক বৃদ্ধার সৎকারে এগিয়ে আসলেন সমাজসেবী শান্তনু শর্মা ও তার ছাত্র ছাত্রীরা

জলপাইগুড়ির এক বৃদ্ধার সৎকারে এগিয়ে আসলেন সমাজসেবী শান্তনু শর্মা ও তার ছাত্র ছাত্রীরা

কোভিড রিপোর্ট নেগেটিভ হয়ে মৃত্যু হয় জলপাইগুড়ি শিরিষতলা এলাকার এক বৃদ্ধার। করোনার ভয়ে সৎকারে পাড়া প্রতিবেশী থেকে আত্মীয় এগিয়ে এলো না কেউই। পাড়া প্রতিবেশী আত্মীয় সকলের মনেই অজানা কারনে ভয়৷ অবশেষে খবর পেয়ে দেহ সৎকার করতে এগিয়ে এলো সমাজসেবী শান্তনু শর্মা । জলপাইগুড়ি শহরের শিরিষতলা এলাকার ঘটনায় শোরগোল পড়ে গেছে। জানা যায়, আনুমানিক ৮০ বছর বয়সী এক বৃদ্ধা হৃদ রোগে ভুগছিলেন। এদিন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু বাড়ির অন্যরা করোনা সংক্রামিত হওয়ায় কেউ এগিয়ে আসতে পারেনি। অবশেষে সোমবার শহরের সমাজসেবী শান্তনু শর্মা তার সহকর্মীদের সাথে নিয়ে দেহ সতকারের দায়িত্ব হাতে তুলে নেন। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেহেন অনেকেই৷ শেষমেষ…
Read More