উত্তরবঙ্গ

জলঢাকায় বাঁধ ভেঙে বিপর্যয়, দুর্গতদের পাশে মীনাক্ষী মুখার্জী, পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের

জলঢাকায় বাঁধ ভেঙে বিপর্যয়, দুর্গতদের পাশে মীনাক্ষী মুখার্জী, পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের

জলপাইগুড়ি, ৯ অক্টোবর — জলঢাকা নদীর বাঁধ ভেঙে ধূপগুড়ির গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার পর বৃহস্পতিবার সকালে দুর্গতদের সঙ্গে দেখা করলেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জী। রেল লাইনের মাঝে তাবুতে আশ্রয় নেওয়া পরিবারগুলোর সঙ্গে কথা বলেন তিনি, শোনেন তাঁদের অভিজ্ঞতা ও অভিযোগ। পরিদর্শনের সময় মীনাক্ষী বাঁধের মূল ভাঙনস্থল এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিও ঘুরে দেখেন। দুর্গতরা তাঁর কাছে দাবি জানান, দ্রুত বাঁধ সংস্কার ও ঘরবাড়ি নির্মাণের ব্যবস্থা করা হোক। তাঁদের অভিযোগ, প্রশাসনের তরফে এখনও পর্যন্ত পুনর্বাসনের কোনও সুস্পষ্ট পরিকল্পনা নেই। মীনাক্ষী বলেন, “আমি, আপনি সবাই দেখতে পাচ্ছি, কিন্তু সরকার যেন চোখ বন্ধ করে আছে। রাজ্য সরকারকে মানবিক হতে…
Read More
দিনহাটার বুড়িরহাটে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পে দুইটি রাস্তা নির্মাণের সূচনা

দিনহাটার বুড়িরহাটে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পে দুইটি রাস্তা নির্মাণের সূচনা

দিনহাটা, ৯ অক্টোবর — ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের আওতায় দিনহাটার বুড়িরহাট এলাকায় দুটি গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার এই কাজের আনুষ্ঠানিক সূচনা করেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রোহন বিশ্বকর্মা, তৃণমূল কংগ্রেসের দিনহাটা দুই নম্বর ব্লকের সহ-সভাপতি আব্দুল সাত্তার, স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য এবং এলাকার বাসিন্দারা। প্রকল্প সূত্রে জানা গেছে, বুড়িরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কুকুরকচুয়া বুথে রবি বর্মনের বাড়ি থেকে অরুন বর্মনের বাড়ি পর্যন্ত ৩০০ মিটার দীর্ঘ একটি কংক্রিট রাস্তা নির্মাণ করা হবে, যার জন্য বরাদ্দ হয়েছে প্রায় ৯.৫ লক্ষ টাকা। পাশাপাশি, নাজিম উদ্দিন মিঞার বাড়ি থেকে…
Read More
জলঢাকার বাঁধ ভেঙে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন মীনাক্ষী মুখার্জী

জলঢাকার বাঁধ ভেঙে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন মীনাক্ষী মুখার্জী

জলঢাকা নদীর বাঁধ ভেঙ প্লাবিত হয়েছে ধূপগুড়ির গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার সকালে গধেয়ারকুঠির হোগলা পাতা এলাকার দুর্গতরা যারা রেল লাইনের মাঝে তাবুতে আশ্রয় নিয়েছে তাদের সঙ্গে দেখা করেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জী। এরপর দুটি রেল লাইন পেরিয়ে জলঢাকার বাঁধের মূল ভাঙন এলাকা এবং থেকে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা যেখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন তিনি। মীনাক্ষীকে কাছে পেয়ে দুর্গতরা অভিযোগ করেন দুই একবার বিডিও ,জয়েন্ট বিডিওর দেখা পাওয়া গেলেও কোন বড় নেতা মন্ত্রী তাদের ঘরবাড়ির অবস্থা দেখতে আসেনি। এলাকায় পড়ে রয়েছে মৃত গবাদি পশু, দুর্গন্ধে অতিষ্ঠ। প্রয়োজনীয় ওষুধ দরকার।তাদের মূল দাবি…
Read More
বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এবং স্পেশাল অপারেশন গ্রুপ

বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এবং স্পেশাল অপারেশন গ্রুপ

বুধবার রাতে শিলিগুড়ি থানার আইসি প্রসেনজিৎ বিশ্বাসের কাছে একটি গোপন সূত্রে খবর আসে মাদক নিয়ে দুইজন ব্যক্তি ঘোরাঘুরি করছে। তৎক্ষণাৎ খালপাড়ার OC সুদীপ কুমার দত্ত বিষয়টি জানা মাত্রই সাদা পোশাকের টিম নিয়ে ঠক্কর ব্রিজের কাছে দুজন ব্যক্তিকে একটি সাইকেল সহ আটক করে,স্পেশাল অপারেশন গ্রুপ এবং শিলিগুড়ি থানার পুলিশ। তাদের তল্লাশিতে ধৃত দুই ব্যক্তি থেকে প্রায় ৪০০ গ্রাম ব্রাউন সুগার সহ দুই দুষ্কৃতিকে গ্রেপ্তার করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং শিলিগুড়ি থানার পুলিশ। বুধবার রাতে গোপন সূত্রে স্পেশাল অপারেশন গ্রুপ এবং শিলিগুড়ি থানার পুলিশের কাছে খবর আসে দুই দুষ্কৃতী মাদক পাচার করার জন্য জ্যোতি নগর ঠক্কর ব্রিজ এলাকায় ঘোরাফেরা…
Read More
জলপাইগুড়ির বন্যাদুর্গত এলাকায় ত্রাণসামগ্রী পৌঁছে দিলেন তৃণমূলের সদস্যরা

জলপাইগুড়ির বন্যাদুর্গত এলাকায় ত্রাণসামগ্রী পৌঁছে দিলেন তৃণমূলের সদস্যরা

জলপাইগুড়িতে বন্যাকবলিত এলাকায় ট্রাকটারে করে ত্রান সামগ্রী সাহায্য পৌঁছে দিতে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। জলপাইগুড়ি নাগরাকাটা ময়নাগুড়ি সহ বিস্তীর্ণ এলাকায় জেলা প্রশাসনের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দল মত নির্বিশেষে অনেকেই। বর্তমানে এই মানুষগুলোর পর্যাপ্ত ত্রাণ সহ নতুন করে ঘরবাড়ি প্রয়োজন। প্রশাসন এবং সরকারের দিকেই তাকিয়ে রয়েছে বন্যা দুর্গত এলাকারই মানুষজনেরা।
Read More
বন্যায় বি*পর্যস্ত সিসামারা, ক্ষ*তির মুখে ডুয়ার্সের পর্যটন

বন্যায় বি*পর্যস্ত সিসামারা, ক্ষ*তির মুখে ডুয়ার্সের পর্যটন

একসময় পর্যটকে সরগরম সিসামারা আজ নিস্তব্ধ। বন্যার জলে ভেসে গেছে হাসি-খুশির শব্দ, ভেসে গেছে জীবিকা। পাহাড়ি জলের তোড়ে সিসামারা নদীর বাঁধ ভেঙে যাওয়ায় মুহূর্তে বিপর্যস্ত হয়েছে ডুয়ার্সের পর্যটন অঞ্চল। নদীর গর্জনে রাতারাতি বদলে গেছে চেনা দৃশ্য — যে জায়গায় একসময় গন্ডারের পদচারণা, আজ সেখানে শুধুই পলি ও ধ্বংসস্তূপ। বন্যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে জলদাপাড়ার বহু রিসোর্ট ও হোমস্টে। জনপ্রিয় “Jaldapara Rhino Cottage”-এর গাছবাড়ি এখন অতীত — নদী তার মাটি কেড়ে নিয়েছে। সিসামারা নদীর পাড় এখন রিসোর্টের একেবারে ধারে, ফলে মালিকদের বাধ্য হয়ে কাঠের কাঠামো ভেঙে ফেলতে হয়েছে। আশেপাশের আরও বেশ কিছু রিসোর্টে জল ঢুকে বিপুল ক্ষতি। পর্যটন নির্ভর এলাকার এই বিপর্যয়ে…
Read More
জলঢাকা নদীর বাঁধ ভে*ঙে বি*পর্যস্ত গধেয়ারকুঠি! দু*র্গতদের পাশে মীনাক্ষী

জলঢাকা নদীর বাঁধ ভে*ঙে বি*পর্যস্ত গধেয়ারকুঠি! দু*র্গতদের পাশে মীনাক্ষী

জলঢাকা নদীর বাঁধ ভেঙে বিপর্যস্ত হয়েছে ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। ভেসে গেছে ঘরবাড়ি, নষ্ট হয়েছে ফসল, মৃত গবাদি পশুর দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। বহু মানুষ আশ্রয় নিয়েছেন রেল লাইনের ধারে তাবু খাটিয়ে। বৃহস্পতিবার দুর্গতদের পাশে দাঁড়াতে ঘটনাস্থলে পৌঁছায় সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জী। প্রথমে গধেয়ারকুঠির হোগলাপাতা এলাকার ত্রাণশিবিরে আশ্রয় নেওয়া মানুষদের সঙ্গে কথা বলে। এরপর দুটি রেললাইন পেরিয়ে পৌঁছায় জলঢাকা নদীর বাঁধের মূল ভাঙন এলাকায়, যেখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা গ্রাম। দুর্গতদের ক্ষোভ, “বিডিও বা জয়েন্ট বিডিও এক-দু’বার এসেছেন, কিন্তু কোনও মন্ত্রী বা বড় নেতা দুঃখ দেখতে আসেননি। ঘরবাড়ি ভেসে গেছে, খাবার নেই, ওষুধ নেই, দুর্গন্ধে…
Read More
ম*র্মান্তিক সড়ক দু*র্ঘটনায় প্রাণ হা*রালেন সাহুডাঙ্গীর গৌরী রায়

ম*র্মান্তিক সড়ক দু*র্ঘটনায় প্রাণ হা*রালেন সাহুডাঙ্গীর গৌরী রায়

রাজগঞ্জ ব্লকের সাহুডাঙ্গী এলাকায় ঘটল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। কাজ থেকে বাড়ি ফেরার পথে মৃত্যু হলো গৌরী রায়ের (বয়স ২১)। ঘটনাটি ঘটেছে সাহুডাঙ্গীর সাহু ব্রিজের কাছে, বুধবার সন্ধ্যার দিকে। স্থানীয় সূত্রে জানা গেছে, গৌরী রায় সাহুডাঙ্গীর ছত্রর পাড়ার বাসিন্দা। তাঁর বাবা ধনেশ্বর রায় (হুলুং রায়) একজন রিক্সা চালক। আর্থিক অনটনের কারণে গৌরী পড়াশোনার পাশাপাশি কাজ করে সংসারের হাল ধরতে। কিন্তু সেই সংগ্রামী জীবনের করুণ পরিণতি ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনায়। প্রত্যক্ষদর্শী দিনবন্ধু রায় জানান, “গৌরী কাজ শেষে বাড়ি ফিরছিলো। হঠাৎ রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ি তাঁকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।” খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় এনজেপি…
Read More
শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডে ত্রাণ সংগ্রহ অভিযান, নেতৃত্বে শংকর ঘোষ ও বিজেপি কর্মীরা

শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডে ত্রাণ সংগ্রহ অভিযান, নেতৃত্বে শংকর ঘোষ ও বিজেপি কর্মীরা

নাগরাকাটায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে আক্রান্ত হওয়ার পরও দায়িত্বে পিছিয়ে থাকলো না শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। গতকালই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে, কিন্তু আজ, হাতে ব্যান্ডেজ নিয়েই নেমে পড়লে বন্যাদুর্গতদের সাহায্যে। এদিন শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ড সহ পার্শ্ববর্তী এলাকায় স্থানীয় মানুষ ও ব্যবসায়ীদের সহযোগিতায় ত্রাণ সামগ্রী সংগ্রহ করা হয়। এই ত্রাণ সংগ্রহ অভিযানে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষের সঙ্গে ছিলো স্থানীয় বিজেপি কর্মীরা। মানবিক উদ্যোগে এলাকার মানুষ ব্যাপক সাড়া দেয়। শংকর ঘোষ জানান, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই এখন সবচেয়ে বড় দায়িত্ব। ব্যথা-যন্ত্রণা ভুলে মানুষের পাশে থাকতে চাই।” ত্রাণ সংগ্রহ অভিযানে প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে দুর্গত এলাকায় পাঠানোর ব্যবস্থা করা হবে।
Read More
অপহৃত নাবালিকা উদ্ধার, ফিল্মি স্টাইলে অভিযুক্তকে ধরল পুলিশ

অপহৃত নাবালিকা উদ্ধার, ফিল্মি স্টাইলে অভিযুক্তকে ধরল পুলিশ

হরিশ্চন্দ্রপুরের কোতল গ্রামে বুধবার দুপুরে প্রকাশ্যে দিবালোকে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। আইসক্রিম কিনতে যাওয়ার পথে মোটরবাইকে আসা দুই যুবক ফিল্মি কায়দায় এক তিন বছরের নাবালিকাকে অপহরণের চেষ্টা করে। স্থানীয় মানুষজন বিষয়টি দেখে ধাওয়া শুরু করলে, দ্রুত খবর পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানায়। হরিশ্চন্দ্রপুর থানার এসআই জাকির হোসেনের নেতৃত্বে পুলিশ দ্রুত গোটা এলাকা এবং গ্রাম থেকে বেরনোর সমস্ত রাস্তা ঘিরে ফেলে। বিহার সীমান্ত পর্যন্ত নাকা চেকিং শুরু হয়। পুলিশের তৎপরতা দেখে আতঙ্কিত দুষ্কৃতীরা চলন্ত বাইক থেকে শিশুটিকে রাস্তায় ফেলে দিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ততক্ষণাৎ তাড়া করে অভিযুক্তদের একজনকে ধরে ফেলে। ধৃতের নাম ছোটন নাগ, তার বাড়ি হরিশ্চন্দ্রপুর সদর এলাকায়। মোটরবাইক থেকে…
Read More
হাসপাতাল থেকে বাড়ি ফিরলো বিধায়ক শংকর ঘোষ

হাসপাতাল থেকে বাড়ি ফিরলো বিধায়ক শংকর ঘোষ

শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ বুধবার শিলিগুড়ির বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পেলো। হাসপাতাল চত্বরেই তাঁকে ঘিরে ছিলেন দলীয় সহকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ। সকলের মুখে একটাই কথা—“বিধায়ক দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসুন।” কয়েকদিন আগেই বন্যাদুর্গত এলাকা পরিদর্শনের সময় আক্রান্ত হয় শংকর ঘোষ। ঘটনার পরই তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায় “বিধায়ক এখন স্থিতিশীল। আপাতত বিশ্রামই তাঁর প্রয়োজন।”হাসপাতাল থেকে বেরিয়ে বিধায়ক বলেন, “মানুষের ভালোবাসা আর আশীর্বাদেই আমি দ্রুত সুস্থ হচ্ছি। সবার প্রতি কৃতজ্ঞ।” দলীয় সূত্রে খবর, আপাতত কয়েকদিন বাড়িতেই বিশ্রামে থাকবে শংকর ঘোষ। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেই তিনি ফের মাঠে নেমে জনসেবার কাজে যোগ দেবেন বলে ঘনিষ্ঠ মহলের দাবি।
Read More
বন্যা দু*র্গতদের পাশে রাজ্য প্রশাসন

বন্যা দু*র্গতদের পাশে রাজ্য প্রশাসন

দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গবাসীর পাশে রাজ্য প্রশাসন — ত্রাণ পৌঁছে দিতে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বাগডোগরা বিমানবন্দরে কলকাতায় ফেরার আগে মুখ্যমন্ত্রী জানান, “আমি আবার দুই-তিন দিনের মধ্যেই ফিরছি।” তিনি বলেন, “মিরিক সহ একাধিক এলাকায় চাল, লঙ্কা, হলুদ, দুধ সহ প্রয়োজনীয় জিনিস পাঠানো হচ্ছে। গতরাতেও ৪০০ ব্যাগ পাঠানো হয়েছে। কম্বল, সোয়েটার, জামাকাপড় পাঠানো হচ্ছে।” পাশাপাশি নাগরাকাটা, ধূপগুড়ি ও ময়নাগুড়ি এলাকার পরিস্থিতির উপর জেলাশাসককে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে নাগরাকাটায় বন্যা দুর্গতদের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত হয়েছে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শংকর ঘোষ। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে ত্রিপুরাতেও। সেখানে তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই…
Read More
নদীর পাড়ে গন্ডার, এলাকায় কুনকি হাতি মোতায়েন

নদীর পাড়ে গন্ডার, এলাকায় কুনকি হাতি মোতায়েন

মাথাভাঙা -২ ব্লকের প্রেমেরডাঙা গ্রাম পঞ্চায়েতের ধলোগুড়ি এলাকায় নদীর পাড়ে গন্ডার আতঙ্ক। সকাল থেকেই গ্রামজুড়ে গন্ডারের খোঁজে তৎপর বন দফতরের কর্মীরা। স্থানীয় সূত্রের খবর, স্থানীয় বাসিন্দারা নদীর ধারে একটি গন্ডার দেখতে পায়, খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গন্ডারের অবস্থান নির্ধারণে এদিন বন দফতরের পক্ষ থেকে দুটি কুনকি হাতি আনা হয়। কুলবাগানসহ আশপাশের এলাকায় গন্ডারের সন্ধানে তল্লাশি চালাচ্ছে বনকর্মীরা। তবে এখনও পর্যন্ত গন্ডারের কোনো হদিস মেলেনি। ফলে ভয় আর উৎকণ্ঠায় দিন কাটছে ধলোগুড়ি ও আশপাশের গ্রামের মানুষদের। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, গন্ডারটি নিরাপদে উদ্ধার না হওয়া পর্যন্ত এলাকায় নজরদারি জারি থাকবে।
Read More
ত্রাণ বন্টনে অনিয়মের অভিযোগে বিক্ষোভ গদেয়ারকুঠিতে

ত্রাণ বন্টনে অনিয়মের অভিযোগে বিক্ষোভ গদেয়ারকুঠিতে

অভিযোগ, সঠিকভাবে ত্রাণ সামগ্রী বন্টন করছেন না বিজেপি পরিচালিত পঞ্চায়েত কর্তৃপক্ষ। এই অভিযোগে সোমবার রাতে গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েত দফতরের সামনে বিক্ষোভে সামিল হন এলাকার প্রাক্তন প্রধান ধর্ম নারায়ণ রায় এবং স্থানীয় এক ক্লাবের সদস্যরা। বিক্ষোভকারীদের দাবি, সরকারের তরফে পাঠানো ট্রিপল ও অন্যান্য ত্রাণসামগ্রী বন্যাকবলিত পরিবারগুলির হাতে পৌঁছচ্ছে না। অভিযোগ, পঞ্চায়েত প্রধান বিজয় রায় নাকি তা অন্যত্র বিতরণ করছেন, যার ফলে প্রকৃত ক্ষতিগ্রস্তরা ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছেন। ‘ত্রাণ বন্টনে স্বচ্ছতা চাই’ স্লোগানে সরব হন অনেকেই। প্রাক্তন প্রধান ধর্ম নারায়ণ রায় জানান, “সরকার মানুষের বিপদের সময় সাহায্য পাঠাচ্ছে, কিন্তু রাজনৈতিক পক্ষপাতিত্বে সেই সাহায্য সাধারণ মানুষ পাচ্ছেন না।” তিনি অভিযোগের দ্রুত তদন্তের দাবিও…
Read More