08
Mar
মালদা, ৭ মার্চ - ভিন রাজ্য থেকে বিজেপি নেতারা এ রাজ্যে একে বাংলা দখলের মরিয়া চেষ্টা চালাচ্ছে। সে ব্যাপারে সতর্ক করে মদন মিত্র বলেন, ‘যদি কেউ বাইরে থেকে মারতে আসে, এখানে দখল নিতে আসে, যদি গায়ের জোড়ে ভোট দখল করতে আসে, ওদের বলে দেবেন-মারবো এখানে, লাশ পড়বে পাশের রাজ্যে। বাংলায় জায়গা পাবে না তারা।’ খুব সহজেই কর্মী, সমর্থকদের মন জয় করে নেন তিনি। আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীদের সমর্থন জানিয়ে এবং আদিবাসীদের সারনা ধর্ম কলাম কোড এর দাবি জানিয়ে রবিবার গাজোল কলেজ ময়দানে সমাবেশের ডাক দিয়েছিল ঝাড়খন্ড দিশম পার্টি এবং আদিবাসী সেঙ্গেল অভিযান। এদিনের সভায় মদন মিত্র ছাড়াও হাজির ছিলেন…
