ভারতে HOT 70 Pro স্মার্টফোন লঞ্চ করল ইনফিনিক্স। প্রথম দিনের অফারে ব্যাংক অফার-সহ দাম শুরু ২২,৯৯৯ টাকা থেকে। তরুণ গ্রাহকদের লক্ষ্য করে ফোনটিতে রয়েছে 5G কানেক্টিভিটি, শক্তিশালী পারফরম্যান্স ও নজরকাড়া ডিজাইন। ফোনটির বিশেষত্ব অ্যাক্টিভ ম্যাট্রিক্স কিউব (AMC), যা ফোনটি উল্টো করে রাখলে নোটিফিকেশন, লাইট-ইফেক্ট গেম, ব্যক্তিগতকৃত প্যাটার্ন ও ভিজ্যুয়াল অ্যালার্ট দেখায়।
ফোনে রয়েছে 50MP সোনি আইএমএক্স882 ক্যামেরা, লাইভ ফটো মোড, এ আই ইরেজার এবং 8MP ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও রয়েছে 6.76 ইঞ্চির এফএইচডি + 144 হার্টজ ডিসপ্লে, 240হার্টজ টাচ স্যাম্পলিং, মিডিয়াটেক ডাইমেনসিটি 7100 5জি প্রসেসর এবং আইপি68 ধুলো ও জল প্রতিরোধ ক্ষমতা।
6000mAh ব্যাটারির সঙ্গে রয়েছে 45W FastCharge। অ্যান্ড্রয়েড 16-চালিত ফোনটিতে তিনটি ওএস আপডেট ও পাঁচ বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে। রয়েছে এনএফসি এবং ওয়ান-ট্যাপ এআই বোটান, যা ৫০টির বেশি অ্যাপে শর্টকাট ও জেমিনি অ্যাক্সেস সমর্থন করে। শিলিগুড়িতে ২০,০০০–২৫,০০০ টাকার সেগমেন্টে ফোনটি তরুণ ক্রেতাদের আকর্ষণ করতে পারে। ফ্লিপকার্ট ও খুচরো দোকানে 6জিবি+128জিবি এবং 8জিবি+128জিবি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। রঙের বিকল্প থার্মো অরেঞ্জ, মিরাজ গ্রিন, সিল্ক গ্লো পার্পল ও ডাইভ ব্লু । তিন, ছয় ও নয় মাসের নো-কস্ট ইএমআই-ও থাকবে।
