প্রযুক্তি ও এ আই-নির্ভর হোম ইন্টেরিয়র ব্র্যান্ড হোমলেন(HomeLane) বর্ধমানে জিটি রোড -এ তাদের প্রথম এক্সপেরিয়েন্স সেন্টার চালু করেছে। এর মাধ্যমে পশ্চিমবঙ্গে সংস্থার উপস্থিতি আরও বাড়ল এবং টিয়ার ২ ও টিয়ার ৩ শহরে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা জোরদার হল।১,৫০০ বর্গফুট জায়গা জুড়ে তৈরি এই সেন্টারে মডিউলার কিচেন, ওয়ারড্রোব এবং সম্পূর্ণ হোম ইন্টেরিয়র সলিউশন পাওয়া যাবে। এখানে রয়েছে আধুনিক ডিসপ্লে, ব্যক্তিগত পছন্দ অনুযায়ী ডিজাইন, প্রযুক্তিনির্ভর পরামর্শ এবং স্বচ্ছ দাম। হোমলেন(HomeLane)-এর এআই-নির্ভর ডিজাইন প্ল্যাটফর্ম স্পেসক্রাফট-এর মাধ্যমে গ্রাহকরা 3D ডিজাইনে ঘরের লে-আউট ও ফিনিশিং দেখতে পারবেন এবং দ্রুত দামের হিসাবও জানতে পারবেন।
বড় শহরের বাইরে সংগঠিত হোম ইন্টেরিয়র পরিষেবার চাহিদা বাড়ছে। গ্রাহকরা এখন স্বচ্ছতা, ভালো মান এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার নিশ্চয়তা চাইছেন। এই চাহিদার কথা মাথায় রেখে হোমলেন(HomeLane) তাদের এফওএফও মডেলের মাধ্যমে ব্যবসা বাড়াচ্ছে এবং চলতি বছরে ১০০টি এফওএফও স্টুডিও খোলার পরিকল্পনা করেছে।বর্ধমানে এই নতুন কেন্দ্র চালু হওয়ায় শহরের বাড়ির মালিকরা পেশাদারভাবে ডিজাইন করা ইন্টেরিয়র পরিষেবা পাওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে স্থানীয় বাজারে প্রতিযোগিতা বাড়লে ইন্টেরিয়র পরিষেবায় স্বচ্ছতা ও মানও আরও বাড়তে পারে।
শুভজ্যোতি ভট্টাচার্য এবং দেবজ্যোতি ভট্টাচার্য-র সঙ্গে অংশীদারিত্বে এই সেন্টারটি চালু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি দেবাদ্রিতা বসু -র পাশাপাশি হোমলেন-এর প্রতিনিধিরা এবং স্থানীয় ব্যবসায়ী মহলের সদস্যরা উপস্থিত ছিলেন। হোমলেন জানিয়েছে, তাদের পরিষেবার মধ্যে রয়েছে কারখানায় তৈরি পণ্য, ৪৫ দিনের মধ্যে ডেলিভারির নিশ্চয়তা, উপকরণের উপর ১০ বছরের ওয়ারেন্টি এবং শুরু থেকে শেষ পর্যন্ত প্রজেক্ট ম্যানেজমেন্ট পরিষেবা।
