উত্তরবঙ্গ

আজ থেকে খুলছে ইসকন মন্দির

আজ থেকে খুলছে ইসকন মন্দির

দীর্ঘদিন থেকে বন্ধ থাকা ইসকন মন্দির খুলছে আজ । করোনা এবং লকডাউন পরিস্থিতিতে দীর্ঘ পাঁচমাস মন্দির বন্ধ থাকার পর আজ সোমবার দর্শনার্থীদের জন্য খুলে যাচ্ছে শিলিগুড়ির ইসকন মন্দির । এমনটাই জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ । তবে মন্দিরে প্রবেশ করতে গেলে পুণ্যার্থীদের মানতে হবে রাজ্য ও কেন্দ্রের কোভিড নির্দেশিকা । মন্দিরে নিৰ্দিষ্ট সংখ্যক পুণ্যার্থী মাস্ক , স্যানিটাইজেশন করে মন্দিরে প্রবেশ করতে পারবে বলে জানা গিয়েছে । একটা নির্দিষ্ট ব্যারিকেডের রাস্তা দিয়ে যেতে হবে তার বাইরে ক্যাম্পাসে ঘোরাঘুরি করার কোন অনুমতি থাকছে না । প্রতিদিন বিকাল চারটা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত দর্শন করার অনুমতি দেওয়া হবে । একসাথে 10 থেকে 15 জন…
Read More
রায়কত বংশের ২৯ তম রাজার জন্মবার্ষিকী পালিত হলো জলপাইগুড়িতে

রায়কত বংশের ২৯ তম রাজার জন্মবার্ষিকী পালিত হলো জলপাইগুড়িতে

জলপাইগুড়িতে পালিত হলো রায়কত বংশের ২৯ তম রাজার জন্মবার্ষিকী। আজ রাজা জগদীন্দ্র দেব রায়কতের ১৫৭তম জন্মবার্ষিকী।সোমবার বৃষ্টি ভেজা দিনে জলপাইগুড়ি সাংস্কৃতিক কলা কেন্দ্রে রাজার জন্মদিন পালন করলেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ এবং উত্তরবঙ্গ লোক সংস্কৃতি সমিতির সদস্যরা। আজ এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সকাল সতর্কতা এবং সামাজিক দুরত্ব মেনে। এই অনুষ্ঠানে জগদীন্দ্র দেব রায়কতের আবক্ষ মূর্তি তে মাল্য দান করে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সকলে। এর পরিপ্রেক্ষিতে জলপাইগুড়ি তথ্য সংস্কৃতি আধিকারিক সূর্য বন্দোপাধ্যায় বলেন, মানুষ তাদের মনে রাখে যারা সমাজ এবং সংস্কৃতি কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন।তাদেরই মধ্যে একজন ছিলেন রাজা জগদীন্দ্র দেব রায়কত।
Read More
কলেজ অধ্যাপকের ঘুষ নিয়ে ছাত্রীকে পাশ করিয়ে দেওয়ার প্রতিবাদে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ ,

কলেজ অধ্যাপকের ঘুষ নিয়ে ছাত্রীকে পাশ করিয়ে দেওয়ার প্রতিবাদে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ ,

দশ হাজার টাকার বিনিময়ে ছাত্রীকে পাশ করিয়ে দেওয়ার অভিযোগে আজ বিক্ষোভ মিছিল করে বিজেপির যুব মোর্চা। গত কয়েকদিন ধরে শিলিগুড়ির কলেজের এক অধ্যাপক দশ হাজার টাকার বিনিময়ে ছাত্রীকে পাশ করিয়ে দেওয়ার অডিও ক্লিপ প্রকাশ্যে এসেছে তা নিয়ে সরব ছাত্রসংগঠনগুলি। শিক্ষাঙ্গনে এই দুর্নীতির বিরুদ্ধে আজ শিলিগুড়ির হাসমিচকে বিক্ষোভ মিছিল বের করে বিজেপি যুব মোর্চা । জানা গিয়েছে এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন শিলিগুড়ি বিজেপি সাংগঠনিক দলের যুব সভাপতি কাঞ্চন দেবনাথ, যুবনেতা প্রীতম সিংহ সহ বিজেপি যুব নেতারা । সূত্রের খবর এই বিক্ষোভ মিছিল হাসমিচকে আসলে পুলিশ আটকে দেয় । ধ্বস্তাধস্তি শুরু হয়ে যায় বিজেপি কর্মীদের সঙ্গে । বিজেপির দাবি এই দুর্নীতি…
Read More
পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বজরা পাড়ায় ভেঙ্গে পরলো সেতুর এক অংশ

পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বজরা পাড়ায় ভেঙ্গে পরলো সেতুর এক অংশ

জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বজরা পাড়ায় ভেঙ্গে পরলো সেতু। সূত্রের খবর, শনিবার জলপাইগুড়ি জেলার অন্তর্গত পাহাড়পুর গ্ৰামে অবস্থিত একটি সেতুর প্রায় এক অংশ ভেঙ্গে পরে। এই সেতু ভেঙ্গে পড়ায় অসুবিধায় পরতে হয় এলাকার বাসিন্দাদের।যে কোনও মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। এমনকি এই এলাকায় দমকল এবং অ্যাম্বুলেন্সের আসতে ও অসুবিধা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে খুব তাড়াতাড়িই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেই জানিয়েছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা রাউত।
Read More
শেষ শ্রদ্ধা জানানো হলো তাপস বর্মনকে

শেষ শ্রদ্ধা জানানো হলো তাপস বর্মনকে

চোখের জলে বিদায় জানানো হলো তাপস বর্মনকে । শিলিগুড়ির ডাবগ্রামের স্বশস্ত্র পুলিশ লাইনে আজ মরদেহ নিয়ে আসা হয় এবং সেখানেই শেষ শ্রদ্ধা জানান শিলিগুড়ি পুলিশের আইজি ডিজি সহ পুলিশ আধিকারিকরা । উল্লেখ্য গত বৃহস্পতিবার সকাল ভোরে কলকাতা যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মারা যান স্বশস্ত্র বাহিনীর পুলিশ অফিসার দেবশ্রী চ্যাটার্জি সহ তিনজন । তাপস বর্মন ওই পুলিশ অফিসারের দেহরক্ষী ছিলেন । তার বাড়ি কোচবিহারের তুফানগঞ্জের ফুলবাড়ি এলাকায় ২০১০ সালে পুলিশে স্বশস্ত্র বাহিনীতে যোগ দেন। স্ত্রী সহ তার এক ৩ বছরের সন্তান রয়েছে । জানা যায় কলকাতা যাওয়ার পথে সকাল ছয়টা নাগাদ হলদিয়ার কাছাকছি ওই গাড়িটি একটি বালি বোঝাই ট্রাকে ধাক্কা মারলে…
Read More
টাকার বিনিময়ে পাশ করিয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে ডেপুটেশন জেলা তৃণমূলের

টাকার বিনিময়ে পাশ করিয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে ডেপুটেশন জেলা তৃণমূলের

টাকার বিনিময়ে ছাত্রকে পাশ করিয়ে দেওয়ার অডিও ক্লিপের পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে এবং ঘটনায় জড়িত অধ্যাপকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের দাবিতে আজ স্মারকলিপি জমা দিল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস। কিছুদিন আগেই ভাইরাল হয়ে যাওয়া কয়েকটি অডিও ক্লিপে এক ছাত্রী ও অধ্যাপকের কথোপকথনে দশ হাজার টাকার বিনিময়ে ছাত্রীকে পাশ করিয়ে দেওয়ার কথা শোনা গিয়েছিল । অভিযোগ ওই অডিও ক্লিপের গলার আওয়াজ শিলিগুড়ি কলেজেরই এক রাষ্ট্র্বজ্ঞানের শিক্ষকের । এই ঘটনা সামনে আসতেই ছাত্র ও শিক্ষক মহলে আলোড়ন ছড়িয়ে পড়ে । এই নিন্দনীয় ও ঘৃণ্য কাজের জন্য বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ করেন ছাত্র সংগঠন । ঘটনার তদন্তের দাবিতে আজ তৃণমূলের পক্ষ থেকে ডেপুটেশন দিল…
Read More
জলমগ্ন তুরতুরি গ্ৰাম পঞ্চায়েতের ধোওলাঝোড়া এলাকা

জলমগ্ন তুরতুরি গ্ৰাম পঞ্চায়েতের ধোওলাঝোড়া এলাকা

জল যন্ত্রনায় ভুগছে আলিপুরদুয়ার জেলার তুরতুরি গ্ৰাম পঞ্চায়েতের ধোওলাঝোড়া এলাকার বাসিন্দারা। গ্ৰামবাসী দের অভিযোগ বেহাল অবস্থা গ্ৰামের নিকাশি ব্যবস্থার। আর এই বেহাল অবস্থার কারনে সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পরে রাস্তা ঘাট। অসুবিধায় পরতে হয় গ্ৰামবাসীদের। এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে আজ থেকে নয়, বিগত কয়েক বছর ধরে এই একই সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে তাদের। এবং এই বিষয়ে অভিযোগ জানানো সত্ত্বেও কোনো যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন।
Read More
জন্মদিনে স্কুলে মদের আসর দ্বাদশ শ্রেণীর পড়ুয়ার

জন্মদিনে স্কুলে মদের আসর দ্বাদশ শ্রেণীর পড়ুয়ার

লকডাউনে স্কুলের ভিতর মদ নিয়ে আসর বসাল দ্বাদশ শ্রেণীর ছয় পড়ুয়া । ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জের এনএম হাইস্কুলে । খোদ তুফানগঞ্জের মহকুমা শাসক হাতেনাতে ওই স্কুল পড়ুয়াদের ধরে ফেলায় রীতিমত অবাক এবং বিস্মিত এলাকাবাসী । জানা গিয়েছে এদিন লকডাউনের পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নামেন মহকুমা শাসক । হঠাৎ তুফানগঞ্জ হাইস্কুলের সামনে গেট খোলা দেখে সন্দেহবশে মহকুমা শাসকের ভিতরে প্রবেশ করতে চক্ষু চড়কগাছ । সূত্রের খবর ওই বিদ্যালয়েরই এক ছাত্রের জন্মদিন পালন করতে ছয়জন স্কুলের ভিতর প্রবেশ করে । লকডাউনে তারা কেন বাড়ির বাইরে বেরিয়েছে প্রশ্ন করতেই তাদের অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হয় মহকুমা শাসকের । মহকুমা শাসকের নির্দেশে উপস্থিত সিভিক ভলান্টিয়াররা ব্যাগ…
Read More
ডাকাতির অপরাধে ধৃত এক

ডাকাতির অপরাধে ধৃত এক

শুক্রবার গভীর রাতে ইংরেজবাজার থানার কাটাগর এলাকার একটি পেট্রোল পাম্পে হামলা চালায় ৮ থেকে ১০ জনের সশস্ত্র দুষ্কৃতীর দল। দুষ্কৃতীরা এক লক্ষ টাকা লুট করেছে বলে অভিযোগ। সূত্রের খবর , পেট্রোল পাম্পের চার কর্মীকে ব্যাপক মারধর করে তারপর ডাকাতি করে দুষ্কৃতীরা। পরবর্তি কালে ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় ইংরেজবাজার থানার পুলিশ। এই ঘটনার প্রেক্ষিতে পেট্রোল পাম্পের সিসিটিভির ফুটেজের সহায়তায় পুলিশ গ্ৰেফতার করেছে এক দুষ্কৃতীকে। শনিবার ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য মালদা আদালতের মাধ্যমে সাতদিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম গোকুল ঘোষ। এবং সে ইংরেজবাজার থানার অন্তর্গত খাসিমারি এলাকার বাসিন্দা। লুঠ হওয়া টাকা এখনো উদ্ধার…
Read More
প্রয়াত উত্তরবঙ্গের বিখ্যাত বংশীবাদক নকুল বর্মন

প্রয়াত উত্তরবঙ্গের বিখ্যাত বংশীবাদক নকুল বর্মন

দীর্ঘ ধরে কিডনির রোগে ভুগে অবশেষে মারা গেলেন উত্তরবঙ্গের খ্যাতনামা বংশীবাদক নকুল বর্মন । তিনি দীর্ঘ চারবছর যাবদ এই কিডনির রোগে ভুগছিলেন ।বিখ্যাত এই বংশীবাদকের বাড়ি কোচবিহারের দিনহাটায় ।নকুল বাবু দীর্ঘ দিন প্রসার ভারতী রেডিও অনুষ্ঠানে বাঁশি বাজাতেন । আকাশ বাণী শিলিগুড়িতে ১৯৮৪ সালে বংশীবাদক হিসাবে কাজ শুরু করেন তিনি । পরবর্তীকালে জলপাইগুড়ি দূরদর্শনের অনুষ্ঠানেও বাঁশি বাজান। দীর্ঘ চারবছর ধরে শয্যাশায়ী প্রখ্যাত বংশীবাদক নকুল বর্মন প্রবল আর্থিক অনটনে পড়েন। তাঁর আর্থিক অনটনের খবর স্থানীয় খবরের চ্যানেল মারফত প্রচারিত হলে নবান্ন মারফত সাহায্যের আশ্বাসও পান তিনি । কিন্তু গত বৃহস্পতিবার শারীরিক অসুস্থতায় হার মেনে অবশেষে পরলোক গমন করলেন তিনি। তাঁর মৃত্যুতে…
Read More
ভূত নাকি কুসংস্কার ?

ভূত নাকি কুসংস্কার ?

ভৌতিক আতঙ্ক থেকে রক্ষা পেতে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করার সিদ্ধান্ত নিল রথখোলা স্পোর্টিং ক্লাবের সদস্য সহ সমগ্র এলাকাবাসী। এলাকাবাসীদের দাবি গত ১৫ আগস্ট চারচাকা গাড়ি নিয়ে কার্শিয়াং - এ ঘুরতে গিয়ে খাদে পড়ে যে পাঁচ যুবকের মৃত্যু হয় তার মধ্যে চারজন শিলিগুড়ি রথখোলা এলাকার বাসিন্দা। এই ঘটনার পর থেকেই এলাকায় ভূতের উপদ্রব শুরু হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে, রাত বাড়তেই নাকি বাড়ছে অশরীরীদের উপদ্রব। কখনো শোনা যাচ্ছে বাড়ির ছাদে শব্দ আবার কখনো শোনা যাচ্ছে ভয়ানক চিৎকার। তবে এই কথা মেনে নিতে অস্বীকার করেছে শিলিগুড়ি রথখোলা স্পোটিং ক্লাবের সদস্যরা,তাদের দাবির প্রতি বছর পুজোর আগে এলাকায় কোনো না কোনো ব্যক্তির মৃত্যু হচ্ছে। সেই…
Read More
তাঁতের শাড়িতে কৃত্তিবাসী রামায়ণ

তাঁতের শাড়িতে কৃত্তিবাসী রামায়ণ

এবার সম্পূর্ণ শাড়িজুড়ে সুতোর কাজের তৈরি হলো কৃত্তিবাসী রামায়ণ।স্পষ্ট করে বলতে গেলে বলা যায় যে পুরো শাড়িতে রামায়ণের কাহিনী সুতোর কাজের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন বাংলার তাঁত শিল্পীরা। কেবলমাত্র সুতোর কাজের বর্ণিত হয়েছে সম্পূর্ণ মহাকাব্যের আখ্যান। অক্লান্ত পরিশ্রমে ভারতীয়দের অন্যতম মহাকাব্য রামায়ণ এর ঐতিহ্য বজায় রাখতে সম্পূর্ণ শাড়িতে তুলে ধরা হয়েছে রামায়ণের পূন্য কথা। শিল্পীদের এই কাজ অত্যন্ত প্রশংসনীয়। বর্ণনা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই শাড়ির দাম হতে চলেছে আকাশছোঁয়া। এই শাড়ির মজুরি আনুমানিক এক লক্ষ আশি হাজার টাকা। এই শাড়িটির প্রধান কারিগর রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত তাতে শিল্পী বীরেন কুমার বসাক, তিনি ফুলিয়ার বাসিন্দা। এক্ষেত্রে উল্লেখ্য যে রামায়ণ রচয়িতা কৃত্তিবাস…
Read More
সদ্যোজাত শিশুর মৃত্যুতে হাসপাতালে বিক্ষোভ

সদ্যোজাত শিশুর মৃত্যুতে হাসপাতালে বিক্ষোভ

চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর ঘটনায় বিক্ষোভ ইংরেজবাজার থানার মিলকি গ্রামীণ হাসপাতালে । হাসপাতালের সামনে প্রায় দুই ঘন্টা ধরে বিক্ষোভ দেখায় মৃত শিশুর পরিবার এবং স্থানীয় বাসিন্দারা । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইংরেজবাজারের শোভানগরের মাদিয়া এলাকার বাসিন্দা মনীষা রায় নামক এক গৃহবধূ বৃহস্পতিবার প্রসব যন্ত্রণা নিয়ে মিল্কি গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়েছিলেন । শুক্রবার সকালে সে গৃহবধূ সদ্যজাত সন্তানের জন্ম দিলেও পরবর্তীকালে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় সন্তানের মৃত্যু দেহ । এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়ে রোগীর পরিবার এবং স্থানীয় বাসিন্দারা । পরবর্তীকালে ক্ষুব্দ জনগণ মারমুখী হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ইংরেজবাজার থানার পুলিশ ।পুরো ঘটনার…
Read More
জলপাইগুড়িতে লকডাউন উপেক্ষা করে মাংসের দোকান !

জলপাইগুড়িতে লকডাউন উপেক্ষা করে মাংসের দোকান !

সরকারের তরফ থেকে নির্ধারিত মাসিক লকডাউনের আজ দ্বিতীয় দিন। সারা রাজ্য জুড়ে চলছে লকডাউন। তবে শুক্রবার এই লকডাউন মানে নি অনেকেই। লকডাউন অমান্য করে জলপাইগুড়িতে খোলা থাকতে দেখা গেছে মাছ মাংসের দোকান। শহরের তিস্তা বাঁধের উপর বসেছে এই দোকান বলে জানা গিয়েছে। লকডাউনের জেরে অনেক ব্যবসায়ীকে দেখতে হয়েছে ক্ষতির মুখ। কতদিনই বা বাড়িতে বসে থাকা যায়। এই দিন এই মাছ মাংসের দোকানে দেখা গিয়েছে ক্রেতাদের ভিড় এমনকি ছিপ হাতে মাছ ধরতে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়যাওয়ার দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়। এই দিন লকডাউন এ শহরজুড়ে পুলিশের তৎপরতা খুব একটা নজরে পড়েনি বললেই চলে।
Read More