উত্তরবঙ্গ

দার্জিলিং পৌরসভা কর্মচারী সংগঠন বিজেপিএম-এর সহভাই সংগঠন হিসেবে আত্মপ্রকাশ

দার্জিলিং পৌরসভা কর্মচারী সংগঠন বিজেপিএম-এর সহভাই সংগঠন হিসেবে আত্মপ্রকাশ

দার্জিলিং পৌরসভা কর্মচারীদের সংগঠন আনুষ্ঠানিকভাবে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (বিজিপিএম)-এর সহভাই সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করল। এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন সংগঠনের সভাপতি এলেন ছেত্রী। তিনি জানান, “দার্জিলিং পৌরসভায় আগে দুটি ইউনিয়ন ছিল। এখন দুইটি ইউনিয়ন একত্র করে একটি ঐক্যবদ্ধ সংগঠন। পৌরসভা কর্মীদের পিএফ, পেনশন, দৈনিক মজুরি-সহ একাধিক সমস্যার সমাধানে দীর্ঘদিন ধরে আলোচনার মাধ্যমে পথ খুঁজছিলাম।” এলেন ছেত্রী আরও বলেন, “বিজিপিএম সভাপতি অনীত থাপা যেভাবে বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষের সমস্যার সমাধানে এগিয়ে চলেছে, তা আস্থার জায়গা তৈরি করেছে। ওনার সঙ্গে বৈঠক করেছি। উনি সমস্যাগুলি মনোযোগ দিয়ে শুনেছে ও সমাধান একদিনে হবে না, সময় লাগবে, কিন্তু তিনি চেষ্টা করবেন বাস্তবসম্মত সমাধান…
Read More
শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকায় লাগাতার বৃষ্টিতে ব্যাহত জনজীবন

শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকায় লাগাতার বৃষ্টিতে ব্যাহত জনজীবন

মঙ্গলবার বিকেল থেকে শুরু হওয়া লাগাতার বৃষ্টিতে কার্যত থমকে গেল শিলিগুড়ি ও আশপাশের এলাকার জনজীবন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই শহরজুড়ে শুরু হয় বিক্ষিপ্ত বৃষ্টি, যা পরে রূপ নেয় মাঝারি থেকে ভারী বর্ষণে। বুধবার সকাল থেকেই টানা বৃষ্টির জেরে শিলিগুড়ির রাস্তাঘাট প্রায় শুনশান। কর্মব্যস্ত দিনে ছাতা, রেইনকোট মাথায় নিয়েই কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন বিভিন্ন পেশার মানুষজন। তবে অন্যান্য দিনের তুলনায় যানবাহনের সংখ্যা অনেকটাই কম থাকায় অনেককে গন্তব্যে পৌঁছতে সমস্যায় পড়তে হয়েছে। বিশেষ করে স্কুলগামী পড়ুয়া ও অফিসযাত্রীদের মধ্যে বিরক্তি লক্ষ্য করা গেছে। অন্যদিকে সমতলের পাশাপাশি পাহাড়ের দার্জিলিং, কার্শিয়াং এবং কালিম্পং-এও একই ছবি ধরা পড়েছে। পাহাড়ের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির কারণে ধসের…
Read More
শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে ত্রিপুরা থেকে আনা সিংহী তনয়া জন্ম দিলো চতুর্থ সন্তানের

শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে ত্রিপুরা থেকে আনা সিংহী তনয়া জন্ম দিলো চতুর্থ সন্তানের

ত্রিপুরার সিপাহিজলা চিড়িয়াখানা থেকে সিংহদম্পতিকে নিয়ে আসা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তাদের নাম দেন সুরজ ও তনয়া। সম্প্রতি সিংহী তনয়া তার চতুর্থ সন্তানের জন্ম দিয়েছে বলে জানা গিয়েছে। আর এতেই খুশির আমেজ শিলিগুড়ির নিকটে অবস্থিত বেঙ্গল সাফারি পার্কে। পুজোর মরশুমে পর্যটকদের জন্য আগাম সুখবর। পার্ক সূত্রের খবর এক দেড় মাসের মধ্যে পর্যটকদের জন্য জঙ্গল সাফারির সঙ্গে যুক্ত করা হবে এই সিংহ পরিবারটিকে।
Read More
যুব মোর্চার ডাকে আগামী একুশে জুলাই উত্তরকন্যা অভিযান

যুব মোর্চার ডাকে আগামী একুশে জুলাই উত্তরকন্যা অভিযান

যুব মোর্চার ডাকে আগামী একুশে জুলাই উত্তরকন্যা অভিযান। আর এই অভিযানকে সাফল্যমন্ডিত করতেই জলপাইগুড়িতে দেয়াল লিখন করতে দেখা গেল যুব মোর্চার সদস্যদের। জলপাইগুড়ি যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ বলেন এই  রাজ্যে নারীদের নিরাপত্তা বলে কিছুই নেই। যুবসমাজের চাকরি নেই ,বাড়ছে বেকারত্ব। নেশাগ্রস্ত হচ্ছে যুব সমাজ।এইঅবস্থায় তারা অসামাজিক কার্যকলাপ করছে।এই সমস্ত সহ আরো বিভিন্ন দাবি নিয়ে আগামী একুশে জুলাই যুব মোর্চার ডাকে উত্তর কন্যা অভিযান। আর এই অভিজানকে সাফল্যমন্ডিত করতে এই দেয়াল লিখন। উত্তর কন্যা অভিযানের জন্য জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় দেয়াল লিখন করতে দেখা গেল যুব মোর্চার সদস্যদের।
Read More
মঙ্গলবার প্রথম শিলিগুড়ি মহকুমা পরিষদ পরিদর্শনে এলেন দিলীপ দুগ্গা

মঙ্গলবার প্রথম শিলিগুড়ি মহকুমা পরিষদ পরিদর্শনে এলেন দিলীপ দুগ্গা

শিলিগুড়ি,এসজেডএর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার প্রথম শিলিগুড়ি মহকুমা পরিষদ পরিদর্শনে এলেন দিলীপ দুগ্গার। পরিদর্শনের শুরুতেই তিনি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনাগুলিকে সামনে রেখে একাধিক বিষয়ে আলোচনা করেন। বিশেষত শহরে দিন দিন বাড়তে থাকা ট্র্যাফিক জ্যামের কার্যকর সমাধান, পতিরাম জোত থেকে মাটিগাড়া বাজার পর্যন্ত রাস্তা উন্নয়ন, বিধাননগরে প্রস্তাবিত আনারস হাব এবং উত্তরবঙ্গকে কেন্দ্র করে একটি সমন্বিত পর্যটন হাব তৈরির পরিকল্পনা—এই চারটি বিষয়কে অগ্রাধিকার দেন তিনি। ট্যুরিস্ট হাব ও সমন্বিত পরিকল্পনার কথা চেয়ারম্যান দিলীপ দুগ্গার জানান, উত্তরবঙ্গের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি সমন্বিত ট্যুরিস্ট হাব গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে, যা এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।তিনি এও বলেন,…
Read More
নদীয়ায় জেলেদের নৌকা মেরামত ও নিরাপত্তার কাজ শেষ পর্যায়ে

নদীয়ায় জেলেদের নৌকা মেরামত ও নিরাপত্তার কাজ শেষ পর্যায়ে

নদীয়ায় এই সময় রাজ্যে বর্ষা মরশুম চলছে। এমন পরিস্থিতিতে গঙ্গা ও অন্যান্য নদীতে মাছ ধরার প্রস্তুতি পুরোদমে চলছে। মাছ ধরার জন্য নৌকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই জেলেরা তাদের নৌকার ইঞ্জিন মেরামত, রঙ করা এবং মেরামতে ব্যস্ত। শুধু মাছ ধরার জন্যই নয়, সম্ভাব্য বন্যার ক্ষেত্রে ডুবে যাওয়া এলাকা থেকে মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্যও নৌকা মেরামতের কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। নদীয়ার অনেক জেলে ইতিমধ্যেই গঙ্গা ও সমুদ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন, আবার অনেকে নৌকা সম্পূর্ণ প্রস্তুত রাখতে ব্যস্ত। নৌকা মেরামতের কারিগররা বলছেন যে বর্ষার আগে কয়েক মাস ধরে তাদের কাজ অনেক বেড়ে যায়। তারা বংশ পরম্পরায় এই ঐতিহ্যবাহী কাজ করে আসছেন। কারিগরদের মতে,…
Read More
ভয়ংকর আবহাওয়ায় থমকে গেল শৃঙ্গ জয়ের চেষ্টা

ভয়ংকর আবহাওয়ায় থমকে গেল শৃঙ্গ জয়ের চেষ্টা

অদম্য সাহস আর অটুট দলগত সংহতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকল উত্তরবঙ্গের ছয়টি অ্যাডভেঞ্চার ক্লাবের যৌথ পোলোগংঙ্কা অভিযান। ভয়াবহ আবহাওয়ার মধ্যেও অভিযাত্রীরা সফলভাবে পোলোগংঙ্কা পর্বত শৃঙ্গের প্রায় ২০ হাজার ফুট উচ্চতায় পৌঁছায়, যদিও শেষপর্যন্ত প্রবল তুষারপাত ও ঝোড়ো হাওয়ার কারণে শৃঙ্গ জয়ের আগেই ফিরে আসতে বাধ্য হন তাঁরা। গত ৭ জুলাই অভিযান শুরু করে ১১ সদস্যের এই দলটি ১৬ হাজার ফুট উচ্চতায় বেস ক্যাম্প স্থাপন করে। তারপর ১০ জুলাই প্রথম শিবির (১৭,৫০০ ফুট) ও ১১ জুলাই দ্বিতীয় শিবির (১৯,৫০০ ফুট) স্থাপন করা হয়। দলের সদস্য হীরক ব্রহ্ম অসুস্থ হয়ে পড়ায়, ড. স্বরূপ খান ও সুস্মিতা সরকার বেস ক্যাম্পে থেকে যান…
Read More
মালবাজার পুরসভায় নবান্ন থেকে বিশেষ অডিট টিম! কেন? বাড়ল জল্পনা

মালবাজার পুরসভায় নবান্ন থেকে বিশেষ অডিট টিম! কেন? বাড়ল জল্পনা

মালবাজার পুরসভায় হঠাৎ নবান্ন থেকে বিশেষ অডিট টিমের আগমন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহল সহ সাধারণ নাগরিকদের মধ্যে। সোমবার সকালেই এই অডিট টিম পুরসভায় হাজির হয় এবং পুরপ্রশাসনের বিভিন্ন দফতরের নথি খতিয়ে দেখতে শুরু করে। বিশেষ সূত্রে জানা গিয়েছে, পুরসভায় একাধিক আর্থিক অনিয়ম এবং উন্নয়নমূলক কাজের স্বচ্ছতা নিয়ে সম্প্রতি একাধিক অভিযোগ জমা পড়ে রাজ্য সরকারের কাছে। সেই কারণেই নবান্ন থেকে উচ্চপর্যায়ের এই বিশেষ অডিট টিম পাঠানো হয়েছে বলে অনুমান করা হচ্ছে। এই ঘটনায় রাজনৈতিক মহলেও নানা জল্পনা শুরু হয়েছে। এই বিশেষ অডিটের মাধ্যমে পুরসভার আর্থিক খাত, উন্নয়নমূলক প্রকল্প, বরাদ্দকৃত অর্থের ব্যবহার সহ কর্মীদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে খুঁটিনাটি খতিয়ে দেখা হচ্ছে…
Read More
পর্যটন শিল্পেই নির্ভরশীল উত্তরবঙ্গ, আকর্ষণের কেন্দ্র কালিম্পংয়ের ডাওহিল

পর্যটন শিল্পেই নির্ভরশীল উত্তরবঙ্গ, আকর্ষণের কেন্দ্র কালিম্পংয়ের ডাওহিল

উত্তরবঙ্গের অর্থনীতি ও জীবিকার বড় একটি অংশ জুড়ে রয়েছে পর্যটন শিল্প। পাহাড়, নদী ও ডুয়ার্সের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ঘিরে বছরের প্রায় বারো মাসই পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। বিশেষ করে গ্রীষ্মের দাবদাহ থেকে মুক্তি পেতে বহু মানুষ সমতল থেকে পাহাড়ের দিকে ছুটে আসেন। তিস্তা নদী পেরিয়ে আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে পৌঁছে যাওয়া যায় পর্যটকদের আরেকটি প্রিয় গন্তব্যে—কালিম্পং জেলার ডাওহিল। দার্জিলিংয়ের প্রতিবেশী হলেও এই স্থানের সৌন্দর্য, শান্ত পরিবেশ ও বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্য অন্যরকম অনুভব জাগায়। দেশীয় পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকরাও সারা বছর জুড়ে এই স্থান ভ্রমণ করে থাকেন। ডাওহিলের অদূরে বিস্তৃত বনভূমি, পাখির ডাক, বসন্তের হালকা হাওয়া আর ঠান্ডা আবহাওয়া যেন পর্যটকদের…
Read More
“সবুজ বাঁচাও, সবুজ দেখাও” শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে মহাসাড়ম্বরে বনমহোৎসব ২০২৫

“সবুজ বাঁচাও, সবুজ দেখাও” শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে মহাসাড়ম্বরে বনমহোৎসব ২০২৫

রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে এবং জেলাস্তরীয় বনমহোৎসব কমিটি ও বনদফতরের সহযোগিতায় সোমবার মহাসাড়ম্বরে আয়োজিত হল বনমহোৎসব ২০২৫। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক চত্বরে এই উৎসবের সূচনা হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে বৃক্ষরোপণের মাধ্যমে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, পুলিশ কমিশনার সি সুধাকর, এসজেডিএ-র নব নিযুক্ত চেয়ারম্যান দিলীপ দুগ্গার, শিলিগুড়ি পৌরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মহাকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, বনদফতরের মুখ্য বনপাল ড. কণা তালুকদার, বেঙ্গল সাফারির প্রধান মুখ্য বনপাল রাজেশ যাদব, মহাকুমা শাসক অবধ সিংহল-সহ অন্যান্য উচ্চপদস্থ বন আধিকারিক ও রেঞ্জাররা। অনুষ্ঠানের শুরুতে এক বিশেষ ট্যাবেলো উন্মোচন করেন মেয়র গৌতম দেব। তিনি জানান, মুখ্যমন্ত্রীর স্বপ্নের…
Read More
ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুটি দোকান

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুটি দোকান

মাদারিহাটে ভয়াবহ আগুনে পুড়ে ছাই দুটি দোকান। সকালবেলায় মাদারিহাটে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেলো দুটি দোকান। সকাল বেলায় দোকান খুলে ব্লাড সাম্পেল আনতে যাচ্ছিলেন দোকানের মালিক চঞ্চল সূত্রধর। যেখান থেকে ব্লাডাম্পেল সংগ্রহ করবেন সেখানে পৌঁছানোর আগেই তার কাছে ফোন যায় তার দোকানে ভয়াবহ আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে দোকানে ছুটে আসেন চঞ্চল বাবু। জানা যাচ্ছে মাদারিহাট বিডিও অফিসের উল্টোদিকে ল্যাবরেটরির দোকান রয়েছে চঞ্চল সূত্রধরের। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ল্যাব সহ পাশে থাকা প্রকাশ শিলের একটি সেলুন দোকান ও পুড়ে ছাই হয়ে যায়। প্রথমে এলাকার স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বীরপাড়া থেকে দমকলের একটি…
Read More
দু দিনের বৃষ্টিতে ভেঙ্গে পড়লো বাঁধ

দু দিনের বৃষ্টিতে ভেঙ্গে পড়লো বাঁধ

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই ঝড় বৃষ্টির পরিস্থিতিতে দু’কোটির বাঁধের একাংশ ভেঙে গিয়েছে বলে অভিযোগ। কোচবিহার-২ ব্লকের মধুপুর গ্রাম পঞ্চায়েতের হরিপুরে। সপ্তাহ না ঘুরতেই বোল্ডার বাঁধের বেহাল দশায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও জেলা সেচ দপ্তরের নির্বাহী বাস্তুকার বদিরুদ্দিন শেখ অভিযোগ মানতে চাননি। তিনি বলেন, ‘নতুন মাটি একটু বসে যেতে পারে। বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে।’ তোর্ষা তীরবর্তী কোচবিহার-২ ব্লকের মধুপুর গ্রাম পঞ্চায়েতে গত কয়েক বছরে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছিল। এরপর সেচ দপ্তর ভাঙন কবলিত হরিপুরে বাঁধ নির্মাণে বিশেষ উদ্যোগী হয়। প্রশাসন সূত্রে…
Read More
ফুলকপির আড়ালে মদ পাচার ! শিলিগুড়িতে গ্রেফতার ১

ফুলকপির আড়ালে মদ পাচার ! শিলিগুড়িতে গ্রেফতার ১

ফুলকপির বস্তার আড়ালে পাচারের ছক! গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১৮০০ বোতল মদ উদ্ধার করল শিলিগুড়ির আবগারি দপ্তর। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪১ লাখ ৭৫ হাজার টাকা বলে জানা গিয়েছে। এই ঘটনায় রোশন কুমার (২৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সে বিহারের বাসিন্দা। সূত্রের খবর, শনিবার সকালে আবগারি দপ্তরের ওসি দীপক টিগ্গা গোপন সূত্রে খবর পান, একটি পিকআপ ভ্যানে ফুলকপির বস্তার আড়ালে বিপুল পরিমাণ মদ পাচারের চেষ্টা হচ্ছে। সেই খবরের ভিত্তিতেই শিলিগুড়ির চম্পাসারির প্রধাননগর এলাকায় সার্কিট গেস্ট হাউসের সামনে বিহার নম্বরের একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান আটকানো হয়। জিজ্ঞাসাবাদে চালকের কথায় অসঙ্গতি পাওয়া গেলে…
Read More
শিলিগুড়ি হিলকার্ট রোড ব্যবসায়ী কমিটির তরফে রক্তদান শিবিরের আয়োজন

শিলিগুড়ি হিলকার্ট রোড ব্যবসায়ী কমিটির তরফে রক্তদান শিবিরের আয়োজন

প্রতি বছরের ন্যায় এবছরও গ্রীষ্মকালে বৃহত্তর রক্তদান শিবিরের আয়োজন করল শিলিগুড়ি হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতি। শনিবার সমিতির কার্যালয়ে এই রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। যেখানে বহু মানুষ উৎসাহের সাথে রক্তদানে এগিয়ে আসেন। বিগত বছরে ব্যবসায়ী সমিতি এই রক্তদান শিবিরের মাধ্যমে ২০৩ ইউনিট রক্ত সংগ্রহ করেছিল যা তুলে দেওয়া হয়েছিল একটি বেসরকারি হাসপাতালের হাতে। ফলে এ বছর তাদের লক্ষ্য ২৫০ ইউনিট রক্ত।  ব্যবসায়ি সমিতির সদস্যরা জানান, গ্রীষ্মকালে সব থেকে বেশি রক্তের সংকট দেখা যায় ফলে রক্তের ঘাটতি মেটাতে প্রতিবছর এই সময়েই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে থাকে। তারা আশাবাদী তাদের এই কাজের মাধ্যমে মানুষ আরো…
Read More