উত্তরবঙ্গ

জলমগ্ন রাস্তায় মাছ ধরার প্রতিবাদ! মালদার দক্ষিণ যদুপুরে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা

জলমগ্ন রাস্তায় মাছ ধরার প্রতিবাদ! মালদার দক্ষিণ যদুপুরে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা

বর্ষা এখনও ঠিকমতো শুরুই হয়নি, তার আগেই জলমগ্ন গোটা এলাকা। মালদার ইংলিশবাজার ব্লকের যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ যদুপুর মডেল কলোনির বাসিন্দাদের দুর্ভোগ চরমে। এলাকার একমাত্র যাতায়াতের রাস্তা বৃষ্টির প্রথম দফায়ই পরিণত হয়েছে খালে। এই সমস্যার জেরেই গত বছর জলে ডুবে মৃত্যু হয়েছিল এক শিশুর। কিন্তু তবুও প্রশাসনের টনক নড়েনি বলে অভিযোগ। এই সমস্যার প্রতিবাদে অভিনব পথ বেছে নেন স্থানীয়রা। জলমগ্ন রাস্তায় জাল ফেলে প্রতীকী মাছ ধরে তাঁরা। এর মাধ্যমে তাঁরা প্রশাসনের চোখে আঙুল দিয়ে বোঝাতে চান, রাস্তা নয়, যেন তারা এখন জলপথে বাস করছেন। গ্রামবাসী আবেদা খাতুন বলেন, "প্রায় দশ বছর ধরে একই অবস্থা। ভোটের আগে নেতারা এসে…
Read More
দার্জিলিংয়ে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস

দার্জিলিংয়ে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস

গোটা দেশ ও বিশ্বের অন্যান্য প্রান্তের মতোই, শৈল শহর দার্জিলিংয়েও মহাধুমধামে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এই পাহাড়ি শহরে, প্রাকৃতিক আবহাওয়ার মাঝে যোগচর্চার একটি বিশেষ পরিবেশ তৈরি হয়। এই বিশেষ দিনে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেয় ফিফ্থ বেঙ্গল ব্যাটেলিয়ন এনসিসি (NCC), দার্জিলিং। তাদের উদ্যোগে আয়োজিত হয় যোগাভ্যাসের এক মনোমুগ্ধকর কর্মসূচি। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ছাত্রছাত্রী, সকলেই অংশ নেয় এই আয়োজনে। পাহাড়ের শান্ত, নির্মল প্রকৃতির মাঝে যোগাভ্যাস যেন এক নতুন মাত্রা এনে দেয় শরীর ও মনের সুস্থতায়। এনসিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, শরীরচর্চার পাশাপাশি যোগ মানুষের মানসিক শান্তি, আত্মনিয়ন্ত্রণ ও একাগ্রতার পথ খুলে দেয়। আগামী প্রজন্মের মধ্যে…
Read More
রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে আন্তর্জাতিক যোগ দিবস পালন, যোগাভ্যাসে অভ্যস্ত হওয়ার বার্তা

রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে আন্তর্জাতিক যোগ দিবস পালন, যোগাভ্যাসে অভ্যস্ত হওয়ার বার্তা

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যের অন্যান্য প্রান্তের মতোই রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে শনিবার পালিত হলো এই বিশেষ দিনটি। হাসপাতালের হলঘরে আয়োজিত হয় যোগা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অংশ নেন হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও এলাকার বহু সাধারণ মানুষ। সকলেই একযোগে বিভিন্ন যোগাভ্যাসে অংশগ্রহণ করেন। শরীর ও মনের সুস্থতা বজায় রাখতে নিয়মিত যোগচর্চার গুরুত্বের কথা তুলে ধরেন উপস্থিত সকলে। উদ্যোক্তাদের তরফে জানানো হয়, বর্তমান সময়ে জীবনযাত্রার চাপ ও ব্যস্ততার মাঝে যোগা একমাত্র পথ যা শরীর-মনকে সুস্থ ও সচল রাখতে পারে। এদিনের অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট সমাজসেবী নিতাই মন্ডল বলেন, “বিভিন্ন জায়গার পাশাপাশি আজ রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালেও আন্তর্জাতিক যোগ দিবস পালিত হলো। মানুষ যেন নিয়মিত যোগাভ্যাসে…
Read More
সাফাই কর্মীদের পাশে দাঁড়িয়ে মানবিক নজির গড়লেন  শিলিগুড়ির কাউন্সিলর

সাফাই কর্মীদের পাশে দাঁড়িয়ে মানবিক নজির গড়লেন শিলিগুড়ির কাউন্সিলর

সাফাই কর্মীদের পাশে দাঁড়িয়ে মানবিক নজির গড়লেন শিলিগুড়ি পুর নিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পরিষদের সদস্য দিলীপ বর্মন। বর্ষার আগে কর্মরত সাফাই কর্মীদের জন্য নিজ উদ্যোগে রেনকোট ও ছাতা বিতরণ করলেন তিনি। শনিবার ওয়ার্ডের ৪০ জন সাফাই কর্মীদের হাতে রেনকোট তুলে দেওয়া হয়। পাশাপাশি ওয়ার্ডের মহিলা সাফাই কর্মীদের মধ্যে ছাতাও বিতরণ করেন কাউন্সিলর। শুধু তাই নয়, এলাকায় যত্রতত্র ফেলে রাখা আবর্জনা দ্রুত সরাতে একটি নতুন অটো পরিষেবারও আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। জানা গেছে, এক স্থানীয় সমাজসেবীর আর্থিক সহায়তায় এই অটো পরিষেবা চালু করা সম্ভব হয়েছে। দিলীপ বাবু জানান, “সাফাই কর্মীরা যাতে বর্ষার সময় স্বাস্থ্য সুরক্ষিত রেখে কাজ করতে…
Read More
শিলিগুড়ির মাটিগাড়া থানার অন্তর্গত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ভেতর হঠাৎ বেজে উঠল সাইরেন

শিলিগুড়ির মাটিগাড়া থানার অন্তর্গত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ভেতর হঠাৎ বেজে উঠল সাইরেন

গতকাল রাত নটায় ঘটনাটি ঘটে শিলিগুড়ির শিব মন্দিরে বাসস্ট্যান্ডে অবস্থিত ইউনিয়ন ব্যাংক এ। ব্যাংকে কি জোরপূর্বক প্রবেশের চেষ্টা নাকি অন্য কোন কারণ সেই বিষয় নিয়েই আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা। জানা যায় ব্যাংকের কাজ শেষ করে বিকেলের মধ্যেই ব্যাংক ছেড়ে চলে গিয়েছিল ব্যাংক কর্মীরা। বৃহস্পতিবার রাত নটা নাগাদ হঠাৎ শিলিগুড়ির শিবমন্দিরে ইউনিয়ন ব্যাংকের শিবমন্দির ব্রাঞ্চে সাইরেন বেজে ওঠে। ব্যাংক বন্ধ থাকা অবস্থায় সাইরেন বেজে উঠায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। প্রায় ৩০ মিনিট ধরে বাজতে থাকে সেই সাইরেন। এতেই ঘর ছেড়ে বেরিয়ে আসেন স্থানীয়রা।এদিকে ময়নাগুড়ির পর শিলিগুড়িতে এটিএম লুঠের ঘটনার পর ব্যাংকের ভেতরে হঠাৎ সাইরেন বাজায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। স্থানীয়রা মাটিগাড়া…
Read More
করণদিঘিতে রাসায়নিকমুক্ত ড্রাগন ফলের চাষে সাফল্য

করণদিঘিতে রাসায়নিকমুক্ত ড্রাগন ফলের চাষে সাফল্য

উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার দোরাদিন গ্রামে প্রথমবারের মতো শুরু হয়েছে উন্নতমানের রাসায়নিকমুক্ত ড্রাগন ফলের চাষ। এই অভিনব উদ্যোগ নিয়েছেন কলকাতার বাসিন্দা, অথচ মাটির টানে গ্রামের প্রতি দায়বদ্ধ তপন মণ্ডল। তাঁর প্রতিষ্ঠিত রত্নগর্ভা অর্গানিক ফার্ম ইতিমধ্যেই নজর কাড়তে শুরু করেছে কৃষি ও ফল ব্যবসায়ী মহলে। ২০২১ ও ২০২২ সালে কলকাতার বাজারে ড্রাগন ফল দেখে প্রথম আগ্রহ জন্মায় তপনবাবুর। তিনি জানান, ইউটিউব দেখে ফলটির চাষপদ্ধতি সম্পর্কে ধারণা নেন এবং সেই থেকেই নিজের গ্রামে চাষের সিদ্ধান্ত নেন। অবশেষে ২০২৩ সালের নভেম্বর মাসে তাঁর নিজস্ব ৩ একর জমিতে ড্রাগন ফলের চাষ শুরু করেন তিনি। তপনবাবুর কথায়, “আমি রাসায়নিকমুক্ত পদ্ধতিতে উন্নতমানের ড্রাগন ফল উৎপাদন…
Read More
প্লাইউড মিল স্থানান্তরের বিরুদ্ধে শ্রমিকদের বিক্ষোভ, রাজ্য সড়ক অবরোধ

প্লাইউড মিল স্থানান্তরের বিরুদ্ধে শ্রমিকদের বিক্ষোভ, রাজ্য সড়ক অবরোধ

তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের শালডাঙ্গা এলাকায় বৃহস্পতিবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, একটি প্লাইউড কারখানা স্থানান্তরের সিদ্ধান্ত ঘিরে। এই সিদ্ধান্তের প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন কারখানার প্রায় ২০০ জন শ্রমিক। টায়ার জ্বালিয়ে ও রাস্তা অবরোধ করে তারা মিল স্থানান্তরের বিরোধিতা করেন। জানা গিয়েছে, মহিষকুচি এক গ্রাম পঞ্চায়েতের শালডাঙ্গা এলাকায় একটি পুরনো প্লাইউড মিল দীর্ঘদিন ধরেই চালু রয়েছে। সম্প্রতি মিল কর্তৃপক্ষ সেই কারখানা ঘোকসা ডাঙ্গা এলাকায় স্থানান্তরের অনুমতি চেয়ে কোচবিহার বন দপ্তরে আবেদন করে। পরবর্তীতে বনবিভাগের আধিকারিকরা মিল পরিদর্শন করে স্থানান্তরের অনুমোদন দেন। এই সিদ্ধান্তকে ঘিরেই উদ্বেগ ছড়িয়েছে শ্রমিকদের মধ্যে। তাঁদের অভিযোগ, কোনও রকম পূর্ব সতর্কতা ছাড়াই মিল স্থানান্তরের…
Read More
হাসমি চকে বিশাল আকার গাছ ভেঙে ক্ষতিগ্রস্ত হনুমান মন্দির

হাসমি চকে বিশাল আকার গাছ ভেঙে ক্ষতিগ্রস্ত হনুমান মন্দির

বুধবার গভীর রাতে হাসমি চক সংলগ্ন হিলকার্ড রোডে একটি বিশাল আকৃতির পুরনো বটগাছ আচমকাই ভেঙে পড়ে। ওই গাছটিকে ঘিরেই ছিল একটি হনুমান মন্দির, গাছ ভেঙে পড়ায় সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয় মন্দিরটি। ঘটনার সাথে সাথে মন্দিরের ভেতরে থাকা মূর্তি সরিয়ে নেয় স্থানীয় বাসিন্দারা। গাছ ভেঙে পড়ায় হাসমি চক থেকে সেবক মোড় যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা রাত থেকেই সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার সকাল থেকে পুরনিগমের কর্মীরা গাছ সরানোর কাজ শুরু করেছেন। ধাপে ধাপে গাছের ডাল ও গুঁড়ি কেটে রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
Read More
নগরায়নের প্রভাবে লোকালয়ে ইয়েলো মনিটর লিজার্ডের আগমন

নগরায়নের প্রভাবে লোকালয়ে ইয়েলো মনিটর লিজার্ডের আগমন

নগরায়নের বিরূপ প্রভাব আরও একবার চোখে পড়লো জলপাইগুড়ি শহরে। বৃহস্পতিবার জলপাইগুড়ির জনবহুল দিনবাজার এলাকা থেকে এক বিরল প্রজাতির ইয়েলো মনিটর লিজার্ড উদ্ধার করলো পরিবেশকর্মী বিশ্বজিত দত্ত চৌধুরি। বিশেষজ্ঞদের মতে, এই প্রজাতির সরীসৃপ বন দপ্তরের সংরক্ষিত তালিকাভুক্ত। এর আগেও শহর সংলগ্ন অঞ্চল থেকে একাধিকবার এমন বিরল প্রাণী উদ্ধারের ঘটনা ঘটেছে। পরিবেশকর্মী বিশ্বজিত দত্ত চৌধুরি জানান, “নগরায়নের কারণে বন্য প্রাণীদের স্বাভাবিক আবাসস্থল প্রতিনিয়ত সংকুচিত হচ্ছে। ফলে এরা বাধ্য হয়ে লোকালয়ে আশ্রয় নিচ্ছে। এটি আমাদের জন্য একটি সতর্কবার্তা। মানব সভ্যতার টিকে থাকার জন্য এই প্রাণীগুলিকেও বাঁচিয়ে রাখা একান্ত প্রয়োজন।” স্থানীয় বাসিন্দারা প্রাণীটি দেখতে ভিড় জমালেও পরে সেটিকে নিরাপদে বন দপ্তরের হাতে তুলে দেওয়া…
Read More
ভয়াবহ আগুন, তবে বড় বিপদ থেকে রক্ষা পেল খট্টিমারি বাজার

ভয়াবহ আগুন, তবে বড় বিপদ থেকে রক্ষা পেল খট্টিমারি বাজার

রাতভর মুষলধারে বৃষ্টি না থাকলে হয়তো ভস্মীভূত হয়ে যেত গোটা খট্টিমারি বাজার। সাপ্তাহিক জনবহুল এই বাজারে রাতে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, কিন্তু শেষ পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগই হয়ে উঠল আশীর্বাদ। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ২টা ৩০ মিনিট নাগাদ, বাজারের ভেতর ভাগ্য রায়ের মোবাইল ও ইলেকট্রনিক্স দোকানে আগুন লেগে যায়। বাজারের এক বাসিন্দা আগুনের শিখা দেখতে পেয়ে প্রতিবেশীদের ডাক দেন। এরপর বৃষ্টির জমে থাকা জল দিয়েই স্থানীয়রা মিলিতভাবে আগুন নেভানোর চেষ্টায় নামেন। আগুন এতটাই ভয়ংকর হয়ে উঠেছিল যে এলাকাবাসী আতঙ্কে জেগে ওঠেন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ডাউকিমারি আউটপোস্টের পুলিশ, গ্রামীণ পুলিশ ও ধূপগুড়ি দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন।…
Read More
শিলিগুড়িতে রাতের অন্ধকারে এটিএম লুট! খোয়া গেল সাড়ে দশ লক্ষ টাকা

শিলিগুড়িতে রাতের অন্ধকারে এটিএম লুট! খোয়া গেল সাড়ে দশ লক্ষ টাকা

সোমবার গভীর রাতে চম্পাশরী মোড় সংলগ্ন জ্যোতি নগর এলাকায় অবস্থিত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি এটিএম লুট করে চম্পাট দুষ্কৃতীরা। প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রায় সাড়ে দশ লক্ষ টাকা খোয়া গিয়েছে। ঘটনাটি ঘটেছে রাত দুটো থেকে তিনটের মধ্যে। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি সাদা গাড়িতে মুখ ঢেকে চার থেকে পাঁচজন দুষ্কৃতী ঘটনাস্থলে আসে। এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, তার বাড়ির বিপরীতেই অবস্থিত এই এসবিআই এটিএমটিতে দুষ্কৃতীরা ঢোকে। তাঁর মেয়ে ঘটনাটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ১০০ নম্বরে ফোন করার চেষ্টা করেন, কিন্তু কোনোভাবে পুলিশের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। এরপর তিনি বাবাকে সব জানান। ঘরের বেলকনি থেকে ওই ব্যক্তি দেখেন, দুষ্কৃতীরা এটিএম থেকে বেরিয়ে আসে…
Read More
বালুরঘাট – হিলি রেল প্রকল্পে জমি সমস্যার অবসান, অগ্রগতি রুখছে ক্ষতিপূরণ ও অর্থ সংকট

বালুরঘাট – হিলি রেল প্রকল্পে জমি সমস্যার অবসান, অগ্রগতি রুখছে ক্ষতিপূরণ ও অর্থ সংকট

দীর্ঘ প্রতীক্ষার অবসান। প্রায় ১৫ বছর পর অবশেষে গতি পেল দক্ষিণ দিনাজপুরের বহুপ্রতীক্ষিত বালুরঘাট - হিলি রেল প্রকল্প। গত বুধবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের তরফে প্রায় ৩৮০ একর জমি হস্তান্তর করা হয়েছে ভারতীয় রেলের হাতে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জমি হস্তান্তরের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ায় সম্প্রসারণের কাজ শীঘ্রই শুরু করা যাবে। উল্লেখ্য, ১২ জুন কলকাতা হাইকোর্ট রেল কর্তৃপক্ষকে আগামী চার সপ্তাহের মধ্যে প্রকল্পের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দেয়। এর পরেই জোরকদমে জমি হস্তান্তরের কাজ সম্পন্ন করে জেলা প্রশাসন। তবে এই অগ্রগতির মধ্যেও রয়ে গেছে কিছু জটিলতা। এখনও কিছু জমিদাতা ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ। ক্ষতিপূরণ না মেলায় তারা উদ্বিগ্ন…
Read More
সহায়িকাকে সরানোর দাবিতে বিক্ষোভ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একাধিক অভিযোগ

সহায়িকাকে সরানোর দাবিতে বিক্ষোভ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একাধিক অভিযোগ

সহায়িকার বাড়িতে চালু থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঘিরে বিস্তর অভিযোগ। খামখেয়ালি ভাবে কেন্দ্র পরিচালনার অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন এলাকার মানুষ। বৃহস্পতিবার সহায়িকাকে অপসারণের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার জনমদল পশ্চিমপাড়া। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি রয়েছে সহায়িকা শামীমা খাতুনের বাড়িতেই। কেন্দ্রের জন্য বরাদ্দ দুটি সরকারি ঘর থাকলেও, নিয়মমাফিক পরিচালনার চিহ্ন নেই বললেই চলে। অভিযোগ, সহায়িকা ও তাঁর স্বামী দরবেশ আলি নিজেদের ইচ্ছেমতো কেন্দ্র চালান। সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত কেন্দ্র খোলা থাকার সরকারি নির্দেশ থাকলেও, কার্যক্ষেত্রে তা খোলা থাকে মাত্র এক ঘণ্টা, সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত। দশটার পর শিশুদের খাবার…
Read More
লিখুভিরে ধস, বিপর্যস্ত মেল্লি–কিরনে রোড | প্রশ্নের মুখে ফের এনএইচ-১০

লিখুভিরে ধস, বিপর্যস্ত মেল্লি–কিরনে রোড | প্রশ্নের মুখে ফের এনএইচ-১০

ফের পাহাড়ে দুর্যোগের ছায়া। কালিম্পং জেলার লিখুভির (Likhu Bhir) এলাকায় পাহাড় থেকে গড়িয়ে পড়ছে বড় বড় বোল্ডার। যার জেরে মেল্লি (Melli) থেকে কিরনে (Kirney) পর্যন্ত রাস্তার একাধিক অংশ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই কালিম্পংয়ে শুরু হয়েছে অতি ভারী বর্ষণ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১০৪.৬ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর প্রভাব পড়েছে ১০ নম্বর জাতীয় সড়ক (NH-10)-এর উপর, যেটি সিকিম ও উত্তরবঙ্গের মধ্যে যোগাযোগের প্রধান পথ। জেলা প্রশাসনের তরফে মেল্লি–কিরনে রুটে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে আবহাওয়ার অবনতির কারণে যে কোনও সময় পুরো জাতীয় সড়কটিই বন্ধ হয়ে যেতে পারে, এমন আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে,…
Read More