উত্তরবঙ্গ

মালদায় ছয়টি আগ্নেয়াস্ত্র ও ৩৫ রাউন্ড গুলি সহ গ্রেফতার এক অস্ত্র ব্যবসায়ী

মালদায় ছয়টি আগ্নেয়াস্ত্র ও ৩৫ রাউন্ড গুলি সহ গ্রেফতার এক অস্ত্র ব্যবসায়ী

মালদহের কালিয়াচকে প্রচুর অস্ত্র উদ্ধার।পুলিশি অভিযানে উদ্ধার ছয়টি আগ্নেয়াস্ত্র। উদ্ধার অন্তত ৩৫ রাউন্ড গুলি। আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার অস্ত্র ব্যবসায়ী। ধৃত মনিরুল ইসলাম নামে অস্ত্র কারবারি। গোপন সূত্রে খবর পেয়ে মজমপুরের ঈদগাহপাড়া লিচুবাগানে হানা দেয় পুলিশ। সেইসময় মনিরুলকে আটক করে উদ্ধার হয় অস্ত্রশস্ত্র। ধৃত মনিরুল মজমপুরের বালুগ্রামের বাসিন্দা। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্র কারবার সংক্রান্ত আরও তথ্য পাওয়া যেতে পারে বলে আশা করছে পুলিশ। কি উদ্দেশ্যে, কোথা থেকে এত আগ্নেয়াস্ত্র ও গুলি আনা হয়েছিল তাও খতিয়ে দেখছে পুলিশ। আরও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে মনিরুলকে আজ মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।
Read More
৬০০ বছরের পুরনো ঐতিহাসিক জালালপুর রথ মেলার অনুমতি না দেওয়ায় মালদহে তীব্র উত্তেজনা

৬০০ বছরের পুরনো ঐতিহাসিক জালালপুর রথ মেলার অনুমতি না দেওয়ায় মালদহে তীব্র উত্তেজনা

একদিকে মুখ্যমন্ত্রী যখন ধুমধাম করে উদ্বোধন করেছেন দীঘায় জগন্নাথ দেবের মন্দির। শুরু হচ্ছে রথ যাত্রার প্রস্তুতি। আর ঠিক সেই সময় বন্ধ হয়ে রয়েছে মালদার ৬০০ বছরের পুরনো ঐতিহাসিক জালালপুরের রথের মেলা। যার উল্লেখ আছে বেণীমাধব শীলের ফুল ফুল পঞ্জিকাতে। গ্রামবাসীদের অভিযোগ রহস্যজনক কারণে পুলিশ মেলা করার অনুমতি দিচ্ছে না। বাধ্য হয়ে গ্রামবাসীরা রথের মেলা করার দাবিতে জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন। মালদার কালিয়াচক থানার অন্তর্গত জালালপুর এলাকা। এই এলাকায় প্রায় ৬২৯ বছর ধরে, চলছে রথযাত্রা। এই রথযাত্রাকে ঘিরে বসে রথের মেলা। ধর্মমত নির্বিশেষে মানুষ এই মেলায় অংশগ্রহণ করে। কিন্তু গত কয়েক বছর ধরে পুলিশ মেলা করার অনুমতি দিচ্ছে না। আর এতেই মন…
Read More
চাকরির দাবিতে কোচবিহারে ডেপুটেশন, হুঁশিয়ারি সারেন্ডার KLO ও লিঙ্কম্যান ওয়েলফেয়ার কমিটির

চাকরির দাবিতে কোচবিহারে ডেপুটেশন, হুঁশিয়ারি সারেন্ডার KLO ও লিঙ্কম্যান ওয়েলফেয়ার কমিটির

চাকরির দাবিতে ফের সরব হল সারেন্ডার KLO ও লিঙ্কম্যান ওয়েলফেয়ার কমিটি। মঙ্গলবার মিছিল করে কোচবিহার জেলা শাসক দপ্তরে পৌঁছে স্মারকলিপি দিলো কমিটির সদস্যরা। জানা গিয়েছে, এদিন জেলা শাসক দপ্তরের সামনে প্রথমে বিক্ষোভ দেখান তারা। এরপর একটি প্রতিনিধি দল জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিটির পক্ষ থেকে জানানো হয়, এর আগেও একাধিকবার স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। প্রশাসন প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ। তাদের কথায়, "তারা জানতে চায় — সরকার আদৌ চাকরি দেবে কিনা?
Read More
যোগা কেবল একটি ব্যায়াম নয়, বরং জীবনের দিক পরিবর্তনের একটি মাধ্যম

যোগা কেবল একটি ব্যায়াম নয়, বরং জীবনের দিক পরিবর্তনের একটি মাধ্যম

নদিয়া জেলায় এখন এটা স্পষ্ট হয়ে উঠেছে যে আপনার সাফল্যই এগিয়ে যাওয়ার শক্তি, এবং আপনাকে নিজেই এটি তৈরি করতে হবে। আজকের দ্রুতগতির জীবনে, আধুনিকতার দৌড়ে, মানুষ বিভিন্নভাবে নিজেকে ব্যস্ত রাখছে। কিন্তু এই দৌড়ের মাঝে, মানুষ এখন স্বাস্থ্যের গুরুত্ব বুঝতে শুরু করেছে এবং যোগের প্রতি তাদের আগ্রহ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আজকাল বেশিরভাগ মানুষ মোবাইল আসক্তির শিকার হচ্ছে। মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকার জন্য যোগ এখন বাধ্যতামূলক হয়ে উঠছে। ফাস্ট ফুড খেয়ে মানুষ স্থূলতা এবং নানা ধরণের রোগের শিকার হচ্ছে এবং তারপর ওষুধের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। কিন্তু যদি আপনি ওষুধ থেকে দূরে থাকতে চান, তাহলে যোগ করা প্রয়োজন। এই কারণে, এখন…
Read More
শিলিগুড়ির টিকিয়াপাড়া থেকে ৩০০ গ্রাম ব্রাউন সুগারসহ যুবক গ্রেপ্তার

শিলিগুড়ির টিকিয়াপাড়া থেকে ৩০০ গ্রাম ব্রাউন সুগারসহ যুবক গ্রেপ্তার

গোপন সূত্রের ভিত্তিতে বিশাল পরিমাণ মাদক উদ্ধার করল শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। শনিবার শিলিগুড়ির টিকিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক যুবকের বাড়ি থেকে উদ্ধার করা হয় প্রায় ৩০০ গ্রাম ব্রাউন সুগার। ধৃত যুবকের নাম এমডি কালাম (বয়স ৩০), সে টিকিয়াপাড়ারই বাসিন্দা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ধৃত দীর্ঘদিন ধরেই মাদক কারবারের সঙ্গে যুক্ত। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে অনুমান পুলিশের।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে তারা অভিযান চালিয়ে এমডি কালামের বাড়িতে হানা দেয় এবং সেখান থেকেই মাদকের এই বিপুল পরিমাণ চালান উদ্ধার করা হয়। ঘটনার পরই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদক আইনে…
Read More
মালদা জেলা প্রশাসনের উদ্যোগে মালদায় অনুষ্ঠিত হতে চলেছে আম মেলা

মালদা জেলা প্রশাসনের উদ্যোগে মালদায় অনুষ্ঠিত হতে চলেছে আম মেলা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং মালদা জেলা প্রশাসনের উদ্যোগে মালদায় অনুষ্ঠিত হতে চলেছে আম মেলা। আগামী ১৯ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত মালদা কলেজ ময়দানে অনুষ্ঠিত হবে এই মেলা। মেলায় মালদা সহ বিভিন্ন জেলার বিভিন্ন প্রজাতির আম যেমন থাকবে ঠিক একই রকম ভাবে আমের তৈরি মিষ্টি আমসত্ত্ব সহ নানান খাদ্য এবং সামগ্রী বিক্রি হবে। আর এই আম মেলাকে সামনে রেখে দুটি ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হল। সোমবার মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে এই দুটি ট্যাবলোর উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক পীযূষ সালুঙ্খে, জেলা উদ্যান পালন আধিকারিক সামন্ত লায়েক, ইংলিশবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা।
Read More
সীমান্তে রাষ্ট্রসংঘ প্রতিনিধি দলের পরিদর্শন

সীমান্তে রাষ্ট্রসংঘ প্রতিনিধি দলের পরিদর্শন

ভারত - বাংলাদেশ সীমান্তে চলমান উত্তেজনার মাঝে মঙ্গলবার ফুলবাড়ি সীমান্তে উপস্থিত হন রাষ্ট্রসংঘের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। প্রায় ৪০ জন সদস্যের এই প্রতিনিধি দলটি সীমান্ত পরিদর্শন করে বিএসএফ ও কাস্টমস আধিকারিকদের সঙ্গে একগুচ্ছ গুরুত্বপূর্ণ বৈঠকে বসে। জানা গেছে, বৈঠকে সীমান্ত নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য, পরিবহণ ব্যবস্থা ও চলমান সমস্যাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সম্প্রতি ভুটান থেকে পাথর বোঝাই লরি ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করায় ভারতীয় লরি চালকদের আপত্তির জেরে সীমান্তে চরম অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এই ইস্যুতে রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা গভীর উদ্বেগ প্রকাশ করে, সমাধানের পথ খোঁজার উপর জোর দেয় বলে খবর। প্রতিনিধি দলের একজন সদস্য জানিয়েছেন, “এই অঞ্চলের ভূ-রাজনৈতিক ও…
Read More
ইয়াবা ট্যাবলেট সহ উদ্ধার নগদ ৪ লক্ষ টাকা, ধৃত দুই যুবককে গ্রেপ্তার করলো পুলিশ

ইয়াবা ট্যাবলেট সহ উদ্ধার নগদ ৪ লক্ষ টাকা, ধৃত দুই যুবককে গ্রেপ্তার করলো পুলিশ

ফের বড় সাফল্য তুফানগঞ্জ থানার পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে শৈলধূকরী মণ্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ২৩০ গ্রাম ইয়াবা ট্যাবলেট সাথে নগদ ৪ লক্ষ টাকা সহ দুই যুবককে গ্রেপ্তার করে। থানা সূত্রে জানা গেছে, ধৃত দুই যুবকের নাম জাহিদুল আলী ও জাহিদুল মণ্ডল। জাহিদুল আলীর বাড়ি সাহেবগঞ্জ থানার সুকারুর কুটি এলাকায়, জাহিদুল মণ্ডলের বাড়ি বলরামপুর মণ্ডলপাড়া এলাকায়। পুলিশ সূত্রে আরও জানা গেছে, গোপন সূত্রে খবর পাওয়ার পরই পুলিশ বলরামপুর শৈলধূকরী মণ্ডলপাড়া এলাকায় ওত পেতে ছিল। জাহিদুল মণ্ডল দীর্ঘদিন ধরে মাদক কারবারে যুক্ত, সে এই চক্রের অন্যতম মূল কারবারি। তার মাদক কারবারের জাল বিভিন্ন এলাকায় ছড়ানো। পুলিশের বহুবারের প্রচেষ্টার করেও বাগে…
Read More
সবুজে মোড়ানো বালুরঘাট গড়তে নিরলস পরিবেশপ্রেম—অবসরেও বৃক্ষরোপণে সদা সক্রিয় সাগর কর চৌধুরী

সবুজে মোড়ানো বালুরঘাট গড়তে নিরলস পরিবেশপ্রেম—অবসরেও বৃক্ষরোপণে সদা সক্রিয় সাগর কর চৌধুরী

কর্মজীবন শেষ, কিন্তু প্রকৃতির প্রতি ভালবাসা ও দায়বদ্ধতা এখনো অটুট। অবসরপ্রাপ্ত ফরেস্ট রেঞ্জ অফিসার সাগর কর চৌধুরী জীবনের শেষ প্রান্তেও পরিবেশ রক্ষায় যেভাবে নিজের সময় ও শ্রম ব্যয় করছেন, তা সত্যিই অনুকরণীয়। বালুরঘাট পৌরসভার 'গ্রীন সিটি' প্রকল্পকে বাস্তবায়নের লক্ষ্যে এদিন শহরের বিভিন্ন রাস্তায় গাছ লাগানোর এক বিশেষ কর্মসূচি পালন করা হয়। নেতৃত্বে ছিলেন সাগর কর চৌধুরী ও তাঁর পরিবেশপ্রেমী দল। শহরের যে সমস্ত ডিভাইডারে পূর্বে গাছ লাগানো হয়েছিল কিন্তু প্রাকৃতিক কারণে সেগুলি নষ্ট হয়ে গিয়েছিল, সেখানে নতুন করে রি-প্লান্টেশন করা হয়। সাগর বাবু বলেন, “শুধু সরকারের দায় নয়, নাগরিক হিসেবেও আমাদের দায়িত্ব গাছ লাগানো ও তার পরিচর্যা করা। আমি কর্মজীবনেও…
Read More
পছন্দই কি শেষ কথা? যোগ্যতার ভিত্তিতে পোস্টিং নয়, অনিকেতদের মামলায় রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন আদালতের

পছন্দই কি শেষ কথা? যোগ্যতার ভিত্তিতে পোস্টিং নয়, অনিকেতদের মামলায় রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন আদালতের

চিকিৎসক নিয়োগে স্বচ্ছতা নিয়ে উঠল প্রশ্ন। আরজি কর আন্দোলনের কেন্দ্রবিন্দুতে থাকা তিন চিকিৎসকের বদলি নিয়ে কলকাতা হাইকোর্টে জবাবদিহির মুখে রাজ্য সরকার। দেবাশিস হালদার, অনিকেত মাহাতো এবং আসফাকুল্লা নাইয়ার পোস্টিং বদল নিয়ে অভিযোগ, কাউন্সেলিং প্রক্রিয়া অনুসরণ না করেই তাঁদের অন্যত্র স্থানান্তর করা হয়েছে। এই তিন চিকিৎসকই বদলির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। যদিও দেবাশিস ও আসফাকুল্লা নতুন জায়গায় যোগ দিয়েছেন, অনিকেত তা করতে অস্বীকৃত। সোমবার অনিকেত মাহাতোর মামলায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। অন্য দুই চিকিৎসকের ক্ষেত্রেও পরবর্তী শুনানির আগেই রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন আদালত। আদালতের পর্যবেক্ষণ—‘যোগ্যতা যদি মাপকাঠি না হয়, তবে কাউন্সেলিংয়ের অর্থ কী?’ অনিকেতের…
Read More
বিপুলসংখ্যক বিদেশী মদের বোতল উদ্ধার করলেন মালদা জিআরপি পুলিশ

বিপুলসংখ্যক বিদেশী মদের বোতল উদ্ধার করলেন মালদা জিআরপি পুলিশ

আমের ডালিতে করে ফরেন লিকার পাচার করার আগে মালদা জিআরপি হাতে ধরা পরল এক পাচারকারী । উদ্ধার হয় বিপুলসংখ্যক মদের বোতল। রবিবার রাতে দিল্লি গামী ফারাক্কা এক্সপ্রেস করে আমের ডালির ভিতরে মদের বোতলগুলি নিয়ে পাচারের উদ্দেশ্যে পাটনা নিয়ে যাওয়া হচ্ছিল। তবে জিআরপি পুলিশ ওই পাচারকারী মালদা টাউন স্টেশন থেকে ধরে ফেলে। জিআরপি পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে ছয় পেটি আমের ডালি মধ্যে তিন পেটি ডালির ভেতর থেকে মদের বোতলগুলি উদ্ধার হয়। ধৃত ওই পাচারকারীর বাড়ি বিহারের পাটনাই। মালদা টাউন জিআরপির আই সি প্রশান্ত রায় জানান উদ্ধার মদের বোতল গুলির বাজার মূল্য প্রায় ১৯ হাজার টাকা। যেহেতু বিহারে নিষিদ্ধ ফরেন লিকার…
Read More
ফুলবাড়ীর ভারত বাংলাদেশ সীমান্ত বন্ধ করে বিক্ষোভ ভারতীয় ট্রাক চালকদের

ফুলবাড়ীর ভারত বাংলাদেশ সীমান্ত বন্ধ করে বিক্ষোভ ভারতীয় ট্রাক চালকদের

শিলিগুড়ির ফুলবাড়ীর ভারত বাংলাদেশ সীমান্ত বন্ধ করে দিল ভারতীয় ট্রাক মালিক এবং চালকেরা। ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে চলতে দেওয়া হবে না ভুটানের গাড়ি। এই দাবিতেই আন্দোলনে ভারতীয় ট্রাক মালিক এবং চালকেরা। এলাকায় ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ভারত বাংলাদেশ সীমান্তের রাস্তায় বসে পড়েছেন ভারতীয় ট্রাক চালক এবং মালিকেরা। ভারত বাংলাদেশ সীমান্তে আটকে পড়ল প্রায় দুই হাজার ট্রাক। ভারত থেকে বাংলাদেশের ভুটানের ট্রাক পাথর নিয়ে যায়। কিন্তু এই সুযোগ পায় না ভারতীয় ট্রাক। এই কারণেই অনশন আন্দোলন শুরু। ভারতীয় ট্রাক মালিক এবং চালকদের অভিযোগ ভুটানের ট্রাক এর জন্য তারা ভাতে মরছেন। ভারত বাংলাদেশ সীমান্তের রাস্তায় বসে…
Read More
রুট ম্যাপের দাবিতে RTO দপ্তরে স্মারকলিপি ই-রিকশা চালকদের

রুট ম্যাপের দাবিতে RTO দপ্তরে স্মারকলিপি ই-রিকশা চালকদের

কোচবিহারের ই-রিকশা চালকদের ওপর অত্যাচার ও চলাচলে বাধার অভিযোগ তুলে রুট ম্যাপের দাবিতে স্মারকলিপি ই-রিকশা ইউনিয়নের। সোমবার তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা পরিমল বর্মনের নেতৃত্বে কোচবিহার জেলার শতাধিক ই-রিকশা চালক জমায়েত হয়ে কোচবিহার RTO দপ্তরের সামনে। চালকরা বিক্ষোভ প্রদর্শন পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, অভিযোগ তোলে রাস্তায় অটো ও বাস মালিকদের একাংশ প্রায়শই তাদের রিকশা দাঁড় করিয়ে যাত্রী নামিয়ে দিচ্ছে। এতে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে তাঁরা। চালকদের আরো অভিযোগ, সরকার তাদের কাছ থেকে ই-রিকশার নাম্বার প্লেট বাবদ ২৫ হাজার টাকা করে নিয়েছে, অথচ এখনো পর্যন্ত কোনও নির্দিষ্ট রুট ম্যাপ দেওয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে। ফলে কোথায় চলতে পারবেন আর কোথায় পারবেন…
Read More
দুই মাসের জন্য বন্ধ রাজগঞ্জের সিমেন্ট কারখানা, বিপাকে ৮০ শ্রমিক! তৃণমূল শ্রমিক সংগঠনের বিক্ষোভ

দুই মাসের জন্য বন্ধ রাজগঞ্জের সিমেন্ট কারখানা, বিপাকে ৮০ শ্রমিক! তৃণমূল শ্রমিক সংগঠনের বিক্ষোভ

দুই মাসের জন্য কার্যত বন্ধ করে দেওয়া হল রাজগঞ্জের একটি সিমেন্ট কারখানা। মালিকপক্ষের এই হঠাৎ সিদ্ধান্তে চিন্তার ভাঁজ পড়েছে প্রায় ৮০ জন স্থায়ী ও অস্থায়ী শ্রমিকের কপালে। কারখানার তরফে একটি নোটিশে জানানো হয়েছে,“ব্যবসায়িক সহযোগী তাদের সঙ্গে চুক্তি বাতিল করায় সাময়িকভাবে কারখানা বন্ধ রাখতে বাধ্য হয়েছে।” তবে মালিকপক্ষের এই সিদ্ধান্তে রাজি নয় শ্রমিকরা। সোমবার তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র নেতৃত্বে কারখানার গেটের সামনে বিক্ষোভে ফেটে পড়ে শ্রমিকেরা। বিক্ষোভে উপস্থিত ছিলো তৃণমূল শ্রমিক সংগঠনে-র জলপাইগুড়ি জেলা সভাপতি তপন দে, সলেমান মহম্মদ, রাজগঞ্জ ব্লক সভাপতি শ্রমিক সংগঠনের সভাপতি তপন দে জানান, “হঠাৎ কারখানা বন্ধ করে দেওয়া অমানবিক। শ্রমিকরা পরিবার নিয়ে বিপাকে পড়েছে। অন্তত এই…
Read More