06
Feb
রাজ্য সরকারের ঘোষিত বাজেটে আশা কর্মীদের জন্য মাত্র এক হাজার টাকা ভাতা বৃদ্ধির প্রতিবাদে আজ পথে নামলেন আশা কর্মীরা। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের উদ্যোগে বাঘাযতীন পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে। মিছিলে বিপুল সংখ্যক আশা কর্মী অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীদের দাবি, রাজ্য সরকার যে ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে তা বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে একেবারেই অপ্রতুল। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে সীমিত পারিশ্রমিকে কাজ করেও প্রাপ্য সম্মান ও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন আশা কর্মীরা। সেই ক্ষোভ থেকেই এদিনের আন্দোলন। এদিনের মিছিল থেকে একাধিক দাবি তোলা হয়। রাজ্য সরকার ঘোষিত ন্যূনতম মাসিক ১৫ হাজার টাকা বেতন…
