05
Sep
জানা গিয়েছে, বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৫টা নাগাদ ৪১তম ব্যাটেলিয়নের ‘সি’ কোম্পানির বর্ডার ইন্টারঅ্যাকশন টিম (BIT) পুরনো সেতুর কাছে, সীমান্ত খুঁটি নম্বর ৯০ এর ভারতীয় এলাকায় ওই মহিলাকে আটক করে। প্রাথমিকভাবে তিনি নিজেকে “নিনিওমান মুর্নি” নামে ভারতীয় নাগরিক বলে দাবি করেন। কিন্তু জিজ্ঞাসাবাদের সময় একাধিক জাল নথি ধরা পড়ে, যার মধ্যে ইন্দোনেশিয়ার পরিচয়পত্রও ছিল। পরে তিনি স্বীকার করেন যে, আসলে তাঁর নাম “নি কাদেক সিসিয়ানি”, তিনি ইন্দোনেশিয়ার বালি প্রদেশের বাসিন্দা। অভিযুক্ত মহিলা স্বীকার করেছেন যে— মুম্বইয়ে স্থানীয় দালালের মাধ্যমে ভুয়ো আধার ও প্যান কার্ড সংগ্রহ করেছিলেন। প্রায় এক দশক ধরে মুম্বইয়ে বসবাস করছিলেন ওই জাল নথি ব্যবহার করে।…
