27
Dec
আন্তর্জাতিক রাজনীতি, যুদ্ধের ভয়াবহতা, শরণার্থী সংকট ও মানবাধিকারের মতো জ্বলন্ত ইস্যুতে বিশ্বজুড়ে যখন তীব্র বিতর্ক চলছে, ঠিক সেই সময়েই শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে এক ব্যতিক্রমী আন্তর্জাতিক সম্মেলন। শিলিগুড়ি কলেজ অব কমার্সের উদ্যোগে আগামী ৬ ও ৭ জানুয়ারি, ২০২৫, শহরের দিনবন্ধু মঞ্চে আয়োজিত হচ্ছে এই দুই দিনব্যাপী আন্তর্জাতিক আলোচনা সভা। এই সম্মেলনকে কেন্দ্র করে শনিবার একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত থেকে শিলিগুড়ি কলেজ অব কমার্সের অধ্যক্ষ ডঃ রঞ্জন সরকার জানান, বর্তমান বিশ্বে যুদ্ধ, গণ-উচ্ছেদ, শরণার্থী সমস্যা ও মানবাধিকারের অবনতি মানব সভ্যতার নৈতিক ভিত্তিকে গভীর সংকটে ফেলেছে। সেই প্রেক্ষাপটেই এই আন্তর্জাতিক মঞ্চ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ডঃ সরকার…
