শিক্ষক দিবসে উপলক্ষে অভিনব দৃষ্টান্ত, শিলিগুড়ি গার্লস প্রাইমারি হাই স্কুলে মিড-ডে মিলে বিরিয়ানি

শিক্ষক দিবসে উপলক্ষে অভিনব দৃষ্টান্ত, শিলিগুড়ি গার্লস প্রাইমারি হাই স্কুলে মিড-ডে মিলে বিরিয়ানি

বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রায় বারোশো ছাত্রীর জন্য পরিবেশিত হলো বিরিয়ানি। সাধারণত মিড-ডে মিলে প্রতিদিন নির্দিষ্ট খাবার দেওয়া হলেও এদিনের মেনু ছিল একেবারেই অন্যরকম। সুস্বাদু বিরিয়ানি পেয়ে খুশির জোয়ার ছাত্রছাত্রীদের মধ্যে।বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা জানান, বিশেষ দিনটিকে স্মরণীয় করে তুলতেই এই উদ্যোগ। শুধুমাত্র শিক্ষকদের সম্মান জানানো নয়, বরং ছাত্রছাত্রীদের মুখে হাসি ফোটানোই ছিল মূল উদ্দেশ্য। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা সহ এলাকার কাউন্সিলর মিলি শীল সিনহা। তিনি বিদ্যালয়ের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “শিক্ষক দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের জন্য এরকম উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।” বিদ্যালয়ের কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতেও বিশেষ দিনে ছাত্রছাত্রীদের জন্য এভাবে আলাদা রকম আয়োজন করা হবে।
Read More
শিলিগুড়িতে দাপিয়ে বেড়ালো মদ্য*প চালক, ভয়া*বহ দুর্ঘট*নায় জ*খম বহু

শিলিগুড়িতে দাপিয়ে বেড়ালো মদ্য*প চালক, ভয়া*বহ দুর্ঘট*নায় জ*খম বহু

শহরের রাস্তায় ফের বেপরোয়া গাড়ি চালানোর কাণ্ডে কেঁপে উঠল ভানু নগর এলাকা। বুধবার গভীর রাতে এক মদ্যপ চালকের বেপরোয়া গতির জেরে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগামী চারচাকা একের পর এক মোটরসাইকেল ও গাড়িকে সজোরে ধাক্কা মারে। এমনকি বাড়ির সামনে দাঁড় করানো একটি ব্যক্তিগত গাড়িও ধাক্কার মুখে পড়ে। দুর্ঘটনার ফলে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত চালককে গাড়ি থেকে নামিয়ে আটক রাখে। খবর পেয়ে ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে ও গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িগুলির মধ্যে একটি ড্রেনে পড়ে যায়, পরে ক্রেনের সাহায্যে তা উদ্ধার করা হয়। এই ঘটনায়…
Read More
সাফাই কর্মীদের হাতে গণেশ পুজোর উদ্বোধন, শিলিগুড়িতে অনন্য নজির

সাফাই কর্মীদের হাতে গণেশ পুজোর উদ্বোধন, শিলিগুড়িতে অনন্য নজির

প্রচলিত প্রথা ভেঙে এখানে গণেশ পুজোর উদ্বোধন করলেন না কোনো জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্তা বা প্রখ্যাত শিল্পী। বরং উদ্বোধনের দায়িত্ব তুলে দেওয়া হলো সাফাই কর্মীদের হাতে। পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের পরিচ্ছন্নতা ও সুস্থ পরিবেশ বজায় রাখতে সাফাই কর্মীরা সারাবছর নিরলস পরিশ্রম করে চলেন। কিন্তু অধিকাংশ সময়ই সমাজের চোখে তাদের অবদান অদেখা থেকে যায়। সেই অদেখা পরিশ্রমকেই সামনে আনার উদ্দেশ্যে এবং কৃতজ্ঞতা প্রকাশের মনোভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এই সম্মান পেয়ে উচ্ছ্বসিত সাফাই কর্মীরাও। তাদের কথায়, “এতদিন ধরে কাজ করে যাচ্ছি, কিন্তু এভাবে আমাদের সম্মানিত করা হবে ভাবিনি। আজকের এই মুহূর্ত সত্যিই গর্বের।”পাড়ার মানুষ এবং দর্শনার্থীরাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।…
Read More
শিলিগুড়িতে গণেশ পুজো উপলক্ষ্যে থিম প্যান্ডেল ও আলোকসজ্জায় উৎসবের আমেজ

শিলিগুড়িতে গণেশ পুজো উপলক্ষ্যে থিম প্যান্ডেল ও আলোকসজ্জায় উৎসবের আমেজ

উত্তরবঙ্গের বাণিজ্যকেন্দ্র শিলিগুড়ি এখন উৎসবের আবহে মেতে উঠেছে। দুর্গাপুজোর আগে শহরজুড়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী সিদ্ধিদাতা গণেশের পুজো। মুম্বই–পুনের ধাঁচে এই পুজো গত কয়েক বছরে উত্তরবঙ্গেও জনপ্রিয় হয়ে উঠেছে। এ বছর সেই জনপ্রিয়তা আগের তুলনায় আরও বেশি চোখে পড়ছে। শহরের অলিগলি থেকে বড় বড় বাণিজ্যিক সংগঠন সবখানেই চলছে গণেশ আরাধনার ধুম। থিম প্যান্ডেল, টাক লাগানো আলো ও নতুনত্বের ছোঁয়া শহরের বিভিন্ন বারোয়ারি পুজো কমিটি দুর্গাপুজোর অনুকরণে থিম প্যান্ডেল তৈরি করেছে। শুধু তাই নয়, টাক লাগানো আলোকসজ্জা ও নানান শৈল্পিক সাজে সেজে উঠেছে পুজোমণ্ডপগুলো। সন্ধ্যা নামলেই ঝলমল করা আলোতে শহরের রাস্তাঘাট ভরে উঠছে উৎসবের আবহে। দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে প্রতিটি মণ্ডপে।…
Read More
শর্ট সার্কিটে আগুন, বাসগুলির বৈদ্যুতিক ব্যবস্থা পরীক্ষার পরিকাঠামো নেই এনবিএসটিসি-র

শর্ট সার্কিটে আগুন, বাসগুলির বৈদ্যুতিক ব্যবস্থা পরীক্ষার পরিকাঠামো নেই এনবিএসটিসি-র

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এনবিএসটিসি) বাসে একের পর এক আগুন লাগার ঘটনা সামনে আসলেও, সেই বাসগুলির বৈদ্যুতিক ব্যবস্থা পরীক্ষার কোনো পরিকাঠামোই নেই। গত দুই বছরে অন্তত ছয়টি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে, যার মূল কারণ হিসেবে শর্ট সার্কিট উঠে এসেছে। এই সমস্যার সমাধানে এবার বাইরে থেকে কোনো এজেন্সিকে দিয়ে বাসগুলির 'স্বাস্থ্য পরীক্ষা' করানোর পরিকল্পনা করছে নিগম। এনবিএসটিসি-র ডিরেক্টর দীপঙ্কর পিপলাই জানান, নিগমের কাছে বিএস-৪, ৫ এবং ৬ মডেলের আধুনিক বাসগুলির বৈদ্যুতিক ব্যবস্থা তদারকি করার মতো পরিকাঠামোর অভাব রয়েছে। গত দুই বছরে কোচবিহার, ময়নাগুড়ি, মাথাভাঙা এবং সম্প্রতি মুর্শিদাবাদের সাগরদিঘিতে বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এর মধ্যে ময়নাগুড়িতে আগুন লাগা বাসের ফায়ার…
Read More
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বড়সড় সাফল্য

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বড়সড় সাফল্য

পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং ভক্তিনগর থানার পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হল প্রায় দুই কেজি ব্রাউন সুগার। ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন এলাকায় তল্লাশি চালায় এসওজি এবং ভক্তিনগর থানার পুলিশ। সেখানে একটি চারচাকা গাড়ি আটক করা হয়। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় এক কেজি ৯২৬ গ্রাম ব্রাউন সুগার। আন্তর্জাতিক বাজারে যার মূল্য প্রায় কোটি টাকা বলে অনুমান। ধৃত যুবকের নাম রফিকুল শেখ, মালদার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, মালদা থেকে গাড়ি করে মাদক শিলিগুড়িতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসছিল সে। গোপন সূত্রে খবর পেয়েই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার…
Read More
ফের বাংলাদেশী নাগরিক গ্রেফতার শিলিগুড়িতে

ফের বাংলাদেশী নাগরিক গ্রেফতার শিলিগুড়িতে

এস এস বি সূত্রে জানা গিয়েছে সোমবার রাত্রি আটটা নাগাদ ভারত নেপাল সীমান্তের পানি ট্যাংকিতে অরুণ কান্তি রায় নামে ওই বাংলাদেশি যুবককে গ্রেফতার করে এস এস বির সীমান্তে টহলরত জাওয়ান রা। ধৃত অরুণ কান্তি রায়ের বাড়ি বাংলাদেশের লালমনিরহাট এলাকায়। ধৃতে কাছে ভারতীয় নকল আধার কার্ড উদ্ধার করেছে ssb। ওই আধার কার্ডে ধৃতের নাম অর্ঘ্য বর্মন রয়েছে। পাশাপাশি ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ১৪ টি মোবাইল ফোন এবং সিম কার্ড। এস এস বি সূত্রে জানা গিয়েছে ধৃত বিগত ২ বছর যাবৎ ভারতেই বসবাস করছে বলে দাবি করেছে। ভবেশ বর্মন নামে এক ব্যক্তি তাকে ভারতে আশ্রয় দিয়েছিল বলেই জিজ্ঞাসাবাদে জানায় ধৃত। ধৃতের…
Read More
সাত বছরের শ্রেষ্ঠা রায়ের প্রাণ বাঁচাতে জনগণের কাছে সাহায্যের আবেদন

সাত বছরের শ্রেষ্ঠা রায়ের প্রাণ বাঁচাতে জনগণের কাছে সাহায্যের আবেদন

বাবা রবি রায় সামান্য টোটো চালক। কয়েক বছর থেকে শিলিগুড়িতে চিকিৎসা চলছে শ্রেষ্ঠার। কিন্তু বর্তমানে সমস্যা জটিল আকার নিয়েছে। অস্বাভাবিক খিচুনি সঙ্গে, যখন তখন অতিউত্তেজিত, চঞ্চল হয়ে ওঠে। আঁচড়ে, কামড়ে দিতে থাকে মেয়েটি।প্রয়োজন সুচিকিৎসা। সেজন্য নিয়ে যেতে হবে ভিনরাজ্যে। প্রয়োজন অনেক টাকার। সাহায্যের জন্য এগিয়ে এসেছেন প্রতিবন্ধী (অন্ধ) মৃন্ময় সিংহ। মৃন্ময় আজ শ্রেষ্ঠার পরিবারকে শিলিগুড়িতে নিয়ে আসেন। শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে জনগণের কাছে সাহায্যের আবেদন করে পরিবারটি।সেজন্য দেওয়া হয়েছে রবির 9851449673 মোবাইল নম্বর। এই নম্বরে সাহায্য পাঠিয়ে পরিবারটিকে সাহায্য করা যাবে। আপনার সাধ্যমতো সাহায্য করে শিশুটির প্রাণ বাঁচাতে সাহায্য করুন। এছাড়াও শেয়ার করে অন্যের কাছে অসহায় পরিবারটির আবেদন…
Read More
এনজেপি রেলওয়ে কোয়ার্টারে চাঞ্চল্যকর চুরির ঘটনা উন্মোচিত, দুই অভিযুক্তকে গ্রেফতার

এনজেপি রেলওয়ে কোয়ার্টারে চাঞ্চল্যকর চুরির ঘটনা উন্মোচিত, দুই অভিযুক্তকে গ্রেফতার

সম্প্রীতি কিছুদিন আগে এন জে পি রেল কোয়ার্টারে চুরি চুরি যাওয়া সোনা ও রুপোর অলংকার উদ্ধারের পাশাপাশি দুই যুবককে গ্রেফতার করল এন জে পি থানার পুলিশ। এই ঘটনায় দুই অভিযুক্ত বর্তমানে পুলিশের জালে। গত ১৩ই জুলাই ভোর রাত্রে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত সেন্ট্রাল কলোনির নেতাজি ক্লাবের সামনে চাঞ্চল্যকর একটি চুরির ঘটনা ঘটে। বাড়ির লোকের অভিযোগ সেই রাতে বাড়ির সকল সদস্যদের উপর নেশার ওষুধ স্প্রে করে সকলকে অচেতন করে চুরির ঘটনা ঘটায় চোরের দল। ঘরের আলমারির লকার ভেঙে  সোনার গয়না সহ বহু মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় চোর। খবর পাওয়া মাত্রই নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। তদন্তের…
Read More
শহর পরিচ্ছন্ন রাখতে শিলিগুড়িতে নতুন প্রকল্পের উদ্বোধন

শহর পরিচ্ছন্ন রাখতে শিলিগুড়িতে নতুন প্রকল্পের উদ্বোধন

শহরকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল শিলিগুড়ি পুরনিগম। সোমবার শিলিগুড়ি পুরনিগমের ৪২ নম্বর ওয়ার্ডের ডাম্পিং গ্রাউন্ডে শিলিগুড়ি পুরনিগম ও স্টেট আরবান ডেভলপমেন্ট এজেন্সি (সুডা)-র যৌথ উদ্যোগে ৪৭.১৫ কোটি টাকা ব্যয়ে বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়। এই প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পরিষদ সদস্য মানিক দে, শোভা সুবা সহ একাধিক অতিথি। মেয়র গৌতম দেব জানান, নতুন এই প্রকল্পের মাধ্যমে শহরের বর্জ্য ব্যবস্থাপনা অনেকটাই আধুনিক ও সুসংগঠিত হবে। পাশাপাশি শিলিগুড়িকে আরও পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ। মেয়র আরো জানান, এই প্রকল্প চালু হলে শহরে বর্জ্য প্রক্রিয়াকরণ ও…
Read More
ফের শিলিগুড়ির সোনার দোকানে ডাকাতি, ১০ লক্ষ টাকার সোনার চেইন নিয়ে পালিয়ে গেল দুই যুবক

ফের শিলিগুড়ির সোনার দোকানে ডাকাতি, ১০ লক্ষ টাকার সোনার চেইন নিয়ে পালিয়ে গেল দুই যুবক

সোমবার বেলা বারোটা নাগাদ শিবমন্দির বাজারের এই জুয়েলারিতে প্রথমে এক যুবক সোনার লকেট কিনতে ঢোকেন। বেশকয়েকটি লকেট দেখার পরেও পছন্দ না হওয়ায় সোনার চেইন দেখবেন বলে জানায়। এরপর একের পর এক সোনার মালা দোকানীর কাছ থেকে দেখতে চাইছিলেন ওই যুবক। কিছুক্ষণ বাদেই আরেক যুবক ওই জুয়েলারিতে আসে। সোনার মালা গুলির ওজন এবং দাম নিয়ে দোকানদারের সাথে এক যুবক কথা বলছিলেন। ঠিক সেই সময় অপর যুবক ওই দোকানের কাউন্টারে রাখা ১০ টি সোনার চেইন নিয়ে নিমেষেই চম্পট দেয়। পাশাপাশি প্রথমে যে যুবক সোনার মালা দেখতে ঢুকেছিল, সেও পছন্দ হচ্ছে না বলে কয়েক মিনিটের মধ্যেই দোকান থেকে দৌড়ে বেরিয়ে আসে। এবং রাস্তার…
Read More
রেল দপ্তরের নজরে শিলিগুড়ির যুবকের তৈরি সেবক-রংপো রেললাইন মডেল

রেল দপ্তরের নজরে শিলিগুড়ির যুবকের তৈরি সেবক-রংপো রেললাইন মডেল

প্রথমবারের মতো সিকিমে রেল চলাচলের স্বপ্ন এখন বাস্তবায়নের পথে। বহু প্রতীক্ষিত সেবক-রংপো রেল প্রকল্প ইতিমধ্যেই শেষ পর্যায়ের কাজের দিকে এগোচ্ছে। যদিও পাহাড়ি অঞ্চলে ঘনঘন ধস ও দুর্গম ভৌগোলিক পরিস্থিতি প্রকল্পের কাজে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে, তবুও দ্রুতগতিতেই এগিয়ে চলেছে এই ঐতিহাসিক উদ্যোগ। প্রকল্প ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা ও উৎসাহও সমানতালে বাড়ছে। এই প্রত্যাশার মধ্যেই নজর কেড়েছেন শিলিগুড়ির সাউথ একটিয়াসালের যুবক সুব্রত পাল। তিনি তৈরি করেছেন সেবক-রংপো লাইনের ওপর ভিত্তি করে রেল প্রকল্পের একাধিক অভিনব মডেল। তাঁর তৈরি মডেলগুলি শুধু শখের বসেই নয়, বাস্তব প্রকল্পের সঙ্গে সাযুজ্যপূর্ণভাবে গড়ে তোলা। ফলে প্রকল্পের ভবিষ্যৎ রূপ এক ঝলকেই ফুটে উঠছে সাধারণ মানুষের সামনে। সম্প্রতি…
Read More
ঝংকার মোড় থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত সার্ভিস রোড চালু করা হবে বলে জানালেন শিলিগুড়ির মেয়র

ঝংকার মোড় থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত সার্ভিস রোড চালু করা হবে বলে জানালেন শিলিগুড়ির মেয়র

বর্ধমান রোডের উড়ালপুলের কাজ এখনই শেষ না হলেও, যানজট কমাতে প্রশাসন উদ্যোগ নিল। শিলিগুড়ির মেয়র গৌতম দেব শনিবার নির্মীয়মাণ উড়ালপুল পরিদর্শন করে জানান, পুজোর আগে ঝংকার মোড় থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত সার্ভিস রোড চালু করা হবে। ফলে কিছুটা হলেও স্বস্তি মিলবে যানজটে জর্জরিত মানুষজনের। মেয়র স্পষ্ট জানিয়ে দেন, নতুন বছরের আগে উড়ালপুল চালু হওয়ার সম্ভাবনা নেই। ডিসেম্বরের মধ্যেও কাজ শেষ হওয়ার সুযোগ নেই। জানুয়ারিতেই মূল উড়ালপুল চালু করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী। প্রায় ৯০ কোটি টাকা ব্যয়ে রাজ্যের পূর্ত দপ্তরের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে এই উড়ালপুল। রেললাইনের উপর দিয়ে যে অংশ যাচ্ছে, সেই কাজ করছে রেল, তবে সেই অংশে এখনও…
Read More
রেল কোয়ার্টারে চুরির ঘটনায় অভিযুক্ত এক

রেল কোয়ার্টারে চুরির ঘটনায় অভিযুক্ত এক

১৩ই জুলাই ভোর রাত্রে নিউ জলপাইগুড়ি থানা সংলগ্ন সেন্ট্রাল কলোনির নেতাজি ক্লাবের সামনে ঘটে চাঞ্চল্যকর চুরির ঘটনা। অভিযোগ, রাতে বাড়ির সামনে এক ধরনের কোন নেশার ওষুধ স্প্রে করে বাড়ির সমস্ত সদস্যকে অচেতন করে চুরির ঘটনা ঘটায় চোরের দল। পরিবার সূত্রে জানা গেছে, রাতভর সবাই ঘুমন্ত অবস্থায় ছিলেন। সকালে ঘুম ভাঙতেই দেখা যায়, ঘরের দরজা খোলা, আলমারি-টেবিল তছনছ, নগদ টাকা, সোনার গয়না সহ বহু মূল্যবান সামগ্রী চুরি হয়ে গিয়েছে। খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।তদন্তে নেমে প্রায় এক মাস দশ দিন পর গ্রেফতার করতে সমর্থ হল সেই চুরির ঘটনায় জড়িত এক দুস্কৃতিকে।গত শুক্রবার সন্ধ্যায় নৌকাঘাট থেকে…
Read More