মোবাইলের দোকানে দুঃ*সাহসিক চু*রি!

মোবাইলের দোকানে দুঃ*সাহসিক চু*রি!

শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঠাকুরনগর এলাকায় একটি মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা।  গভীর রাতে দোকানের টিন কেটে ও সিলিং ভেঙে ভেতরে ঢুকে লক্ষাধিক টাকার মোবাইল ফোন, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি যান দোকান মালিক।  বুধবার দোকান খুলতে এসে তিনি দেখতে পান দোকানের ভেতরে জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে ও উপরের সিলিং ভাঙা অবস্থায় রয়েছে। এরপরই বিষয়টি তাঁর নজরে আসে ও চুরির খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে দোকানের…
Read More
হেলমেটবিহীন চালকদের ফাইন, ট্রাফিকের কঠোর অভিযান

হেলমেটবিহীন চালকদের ফাইন, ট্রাফিকের কঠোর অভিযান

কেউ বন্ধকের বাইক নিয়ে আবার কেউ বাবা স্কুটি নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে ইষ্টান বাইপাস জুরে। আজ হঠাৎই আশিঘড় সংলগ্ন লোকনাথ মন্দিরে সামনে আশিঘড় ট্রাফিক গার্ডের পক্ষ থেকে হেলমেট বিহিন চালক দের আটকাতে এমন উত্তর গাড়ি চালক দের। আজ আর অজুহাত শুনলো না ট্রাফিক পুলিশ।আজ বাইক চালক দের হাতে ধরিয়ে দিলেন আইন ভাঙ্গার অপরাধে চালান ধরিয়ে দেওয়া হয়। ১৮ বছরের নিচে যারা গাড়ি নিয়ে ঘোরাঘুরি করছে তাদের কে ফাইন ধরিয়ে দিলেন যার টাকা পরিমান ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
Read More
বিদ্যালয়ে অতিরিক্ত ফি আদায়ের বিরুদ্ধে শিলিগুড়িতে এবিভিপির প্রতিবাদ কর্মসূচি

বিদ্যালয়ে অতিরিক্ত ফি আদায়ের বিরুদ্ধে শিলিগুড়িতে এবিভিপির প্রতিবাদ কর্মসূচি

রাজ্য সরকারের অবহেলার ফলে সারা রাজ্যের পাশাপাশি শিলিগুড়ির বিভিন্ন বিদ্যালয়ে অতিরিক্ত ভর্তি ফি নেওয়ার অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠে আসছিল। এই অনিয়মের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের স্বার্থে আজ মঙ্গলবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) শিলিগুড়ি মহানগরের পক্ষ থেকে শিলিগুড়ি ডিআই অফিসে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। এদিন বাসু হাসপাতালের সামনে থেকে সংগঠনের সদস্যরা জমায়েত হয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। কর্মসূচির মাধ্যমে অবিলম্বে রাজ্য সরকারের তরফ থেকে বিদ্যালয়গুলিতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করার দাবি জানানো হয়, যাতে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় বন্ধ করা যায়। এবিভিপির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে তাদের এই আন্দোলন আগামী দিনেও অব্যাহত থাকবে এবং ছাত্রসমাজের স্বার্থে…
Read More
SIR-এর হিয়ারিং এ গিয়ে অসুস্থ ৭৭ বছর বয়সি বৃদ্ধ!

SIR-এর হিয়ারিং এ গিয়ে অসুস্থ ৭৭ বছর বয়সি বৃদ্ধ!

রাজ্য জুড়ে চলছে এসআইআরের হিয়ারিং, সারা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও চলছে SIR-এর হিয়ারিং প্রক্রিয়া। SIR-এর হিয়ারিং চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন ৭৭ বছর বয়সি এক বৃদ্ধ হিমাংশু মোহন দাস। জানা যায়, সোমবার শিলিগুড়ি নেতাজি বয়েজ হাইস্কুলে হিয়ারিংয়ে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই বৃদ্ধ। পরিবার সূত্রে জানা যায়, হিমাংশুবাবু দীর্ঘকাল অরুণাচলপ্রদেশে কর্মরত ছিলেন। ২০০৭ সালে অবসর নেওয়ার পর তিনি শিলিগুড়িতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তবে কর্মজীবনে ভিনরাজ্যে কাজ করতে হয়েছে তাঁকে। তাই এসআইআরের হিয়ারিং প্রক্রিয়ার মুখে পড়তে হয়েছে। কিন্তু এদিন দীর্ঘক্ষণ অপেক্ষার ধকল সহ্য করতে না পেরে হিয়ারিং চলাকালীনই তিনি অসুস্থ বোধ করেন। হিমাংশুবাবুর মেয়ে চৈতালী দাস বণিক বলেন, ‘বাবার অসুস্থতার সময়…
Read More
এসআইআর আ*তঙ্কে ফের মৃ*ত্যুর অভিযোগ! ঘটনার খবর পেয়ে চুনাভাটিতে পৌঁছান মেয়র

এসআইআর আ*তঙ্কে ফের মৃ*ত্যুর অভিযোগ! ঘটনার খবর পেয়ে চুনাভাটিতে পৌঁছান মেয়র

ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার চুনাভাটি এলাকায় এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। মৃত ব্যক্তির নাম মহম্মদ খাদেম। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ভোটার তালিকায় নাম ওঠা-নামা নিয়ে চরম মানসিক চাপে ভুগছিলেন তিনি। সোমবার সন্ধ্যার পর থেকে মহম্মদ খাদেমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে তার ঝুলন্ত দেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা। ঘটনার পর এলাকায় শোক ও উত্তেজনার পরিবেশ তৈরি হয়। মৃতের ছেলে মহম্মদ সাহিদ অভিযোগ করে জানান, এসআইআর সংক্রান্ত আতঙ্কে তার বাবার ঘুম উড়ে গিয়েছিল। যদিও মহম্মদ খাদেমের নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল না, তবে তাদের কাছে বহু পুরনো নথিপত্র রয়েছে ও তারা দীর্ঘদিন ধরেই এই…
Read More
এসআইআর শুনানিতে গিয়ে অসুস্থ বৃদ্ধ!

এসআইআর শুনানিতে গিয়ে অসুস্থ বৃদ্ধ!

২০০২ সালে বন দফতরে কাজ করার সূত্রে অরুণাচল প্রদেশে কর্মরত ছিলেন ২১ নম্বর ওয়ার্ডের ঘোষ পাড়ার বাসিন্দা হিমাংশু মোহন দাস। ২০০৭ সালে চাকরি থেকে অবসর নিয়ে শিলিগুড়ি তার নিজের বাড়ি ফিরে আসেন। এখন তার বয়স ৭৭ বছর। সোমবার শিলিগুড়ির নেতাজি বয়েজ হাই স্কুলের ক্যাম্পে এসআইআরের শুনানির জন্য ডাকা হয় হিমাংশু বাবুকে। একদিকে যেমন বয়স হয়েছে ৭৭ বছর, তার ওপর হৃদরোগ ও উচ্চ রক্তচাপ জনিত একাধিক রোগে আক্রান্ত তিনি। এসআইআর শুনানিতে ডাক পেয়ে সোমবার সকলের মত ক্যাম্পে গিয়ে লাইনে দাঁড়িয়েছিলেন তিনি। সেখানেই ঘটে বিপত্তি। লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন হিমাংশু বাবু। অসুস্থতার কারণে অজ্ঞান হয়ে যেতে থাকেন। তৎক্ষণাৎ তাকে নিয়ে চোখে…
Read More
শিলিগুড়িতে ডিওয়াইএফআই-এর সাংবাদিক সম্মেলন

শিলিগুড়িতে ডিওয়াইএফআই-এর সাংবাদিক সম্মেলন

“শিল্প চাই, কাজ চাই - বাম পথে বাংলা চাই” এই স্লোগানকে সামনে রেখে সোমবার শিলিগুড়ির ডিওয়াইএফআই  জেলা দপ্তরে এক সাংবাদিক সম্মেলন করেন সংগঠনের রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা। রাজ্যের শিল্প ও কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে তিনি তীব্র সমালোচনা করেন। ধ্রুবজ্যোতি সাহা বলেন, রাজ্যে শিল্পায়নের অভাব ও পরিকল্পনাহীন নীতির কারণে যুবসমাজ ক্রমশ কর্মসংস্থানের সুযোগ হারাচ্ছে। বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে শিল্প স্থাপনে তেমন কোনও অগ্রগতি নেই বলে অভিযোগ করেন তিনি। এর ফলে রাজ্যের যুবকদের কাজের সন্ধানে ভিনরাজ্যে পাড়ি দিতে হচ্ছে। তিনি আরও জানান, পরিকল্পিত শিল্পায়ন ও স্থায়ী কর্মসংস্থানই রাজ্যের অর্থনৈতিক উন্নতির একমাত্র পথ। সেই পথ দেখাতে পারে বামপন্থী বিকল্প রাজনীতি এই দাবিও…
Read More
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে শিলিগুড়িতে তৃণমূল যুব কংগ্রেসের কেক কাটা ও রক্তদান শিবির

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে শিলিগুড়িতে তৃণমূল যুব কংগ্রেসের কেক কাটা ও রক্তদান শিবির

আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে শিলিগুড়িতে মানবিক ও অভিনব কর্মসূচির আয়োজন করল শিলিগুড়ি টাউন ১(বি) তৃণমূল যুব কংগ্রেস। প্রিয় দিদির জন্মদিনকে স্মরণীয় করে তুলতে কেক কাটার পাশাপাশি একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। আজ শিলিগুড়ির এসএফ রোডে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল থেকেই রক্তদাতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রায় ৫০ ইউনিট রক্ত সংগ্রহ করার লক্ষ্য নেওয়া হয়েছে এবং এই রক্ত সংগ্রহ করে ক্যান্সার হাসপাতালগুলিতে দেওয়া হবে। এই কর্মসূচি প্রসঙ্গে দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জয়ব্রত মুক্তি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানবিক কাজের বার্তা দেন। সেই আদর্শকে সামনে রেখেই এই রক্তদান…
Read More
রবিবার ছাড়াও অন্যান্য দিনে আনন্দ আর চমকের দেখা মিলল লাটাগুড়িতে

রবিবার ছাড়াও অন্যান্য দিনে আনন্দ আর চমকের দেখা মিলল লাটাগুড়িতে

পিকনিকের আনন্দে মেতে থাকা পর্যটকদের সামনে আচমকাই হাজির গজরাজ। লাটাগুড়ি জঙ্গলের বুক চিরে যাওয়া জাতীয় সড়কে নির্ভয়ে হেঁটে যেতে দেখা যায় হাতিটিকে। হঠাৎ এই দৃশ্য দেখে রাস্তায় চলাচলরত গাড়িগুলি থমকে যায়। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে পড়ে বহু মানুষ। কেউ বিস্ময়ে, কেউ আনন্দে মোবাইল ক্যামেরায় ধরে রাখেন সেই মুহূর্ত। ডামডিম এলাকার যুবক পঙ্কজ এই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। নতুন বছরের শুরুতে এমন প্রাকৃতিক দৃশ্য যেন পর্যটকদের আনন্দে যোগ করল এক অন্য মাত্রা।
Read More
বন্যপ্রাণী পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল সীমান্তরক্ষী বাহিনী

বন্যপ্রাণী পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল সীমান্তরক্ষী বাহিনী

শিলিগুড়ির পানিট্যাঙ্কি আন্তর্জাতিক ভারত নেপাল সীমান্তে বন্যপ্রাণী পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল সীমান্তরক্ষী বাহিনী। ভারত-নেপাল সীমান্তে নিয়মিত নজরদারির সময় সন্দেহজনক গতিবিধির জেরে দুই যুবককে আটক করে এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা। জানা যায় তল্লাশিতে তাদের কাছ থেকে উদ্ধার হয় একাধিক বিরল ও সংরক্ষিত বন্যপ্রাণীর দেহাংশ। ধৃত দুই যুবকের নাম দিক বাহাদুর দার্নেল ও কর্ণ বাহাদুর বিশ্বকর্মা। তারা দু’জনেই নেপালের কোষি অঞ্চলের বাসিন্দা বলে জানা গিয়েছে। এসএসবির জওয়ানরা প্রাথমিকভাবে তাদের আটক করে তল্লাশি চালালে বস্তাবন্দি অবস্থায় মেলে চারটি হরিণের শিং, একটি বিরল প্রজাতির গোরালের শিং, তিনটি সাপের কঙ্কাল, একটি বুনো শূকরের দাঁত সহ চারটি হর্নবিল পাখির ঠোঁট। ঘটনার খবর পেয়ে…
Read More
বৈকুণ্ঠপুর জঙ্গলে বনদুর্গার বিশেষ নিশি পুজো, ভক্তদের ঢলে কড়া নজরদারি

বৈকুণ্ঠপুর জঙ্গলে বনদুর্গার বিশেষ নিশি পুজো, ভক্তদের ঢলে কড়া নজরদারি

বৈকুণ্ঠপুর গভীর জঙ্গলে শুক্রবার গভীর রাতে বনদুর্গা পুজোকে ঘিরে ভক্তদের ঢল। শিলিগুড়ি সংলগ্ন রাজগঞ্জ ব্লকের ফাড়াবাড়ির কাছে দিল্লিভিটা চাঁদের খাল সংলগ্ন বনদুর্গা মন্দিরে সকাল থেকেই দলে দলে ভক্তরা এসে পৌঁছচ্ছেন। প্রাচীন রীতি মেনে গভীর রাতে অনুষ্ঠিত হয় মা বনদুর্গার বিশেষ নিশি পুজো। পৌষ মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত এই পুজোকে কেন্দ্র করে দূরদূরান্ত থেকে আগত ভক্তরা মায়ের দর্শন করে মানত ও প্রার্থনা জানান। ঘন বনজঙ্গলের মাঝে অবস্থিত স্থায়ী এই মন্দিরে শুক্রবার সকাল থেকেই উৎসবের আবহ। পুজো কমিটির তরফে জানানো হয়েছে, এবছর বনদুর্গা পুজো ৪৫তম বর্ষে পদার্পণ করেছে। পুজো কমিটির সম্পাদক রাজু সাহা জানান, এই বনদুর্গা পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে দীর্ঘ ইতিহাস…
Read More
স্কুলের ভর্তিতে বাড়তি ফি নেওয়ার অভিযোগ, বিক্ষোভ ছাত্রীদের

স্কুলের ভর্তিতে বাড়তি ফি নেওয়ার অভিযোগ, বিক্ষোভ ছাত্রীদের

ভর্তির ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি ২৪০ টাকা। তবুও শিলিগুড়ির শক্তিগড় বালিকা বিদ্যালয়ে ‌নেওয়া হচ্ছে ৪০০ টাকা। এই অতিরিক্ত ফি নেওয়ার বিরুদ্ধে ছাত্রীদের প্রতিরোধ।শনিবার সকাল থেকেই বিদ্যালয়ের রাস্তার সামনে ছাত্রীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এর জেরে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযোগ, সরকারিভাবে ভর্তির ফি রয়েছে ২৪০ টাকা।সেখানে বিদ্যালয় কর্তৃপক্ষ ৪০০ টাকা করে নিচ্ছে। অতিরিক্ত এই টাকা নেওয়ার কোনও স্পষ্ট কারণ জানানো হয়নি বলে অভিযোগ। অবিলম্বে সরকার নির্ধারিত ফি অনুযায়ী ভর্তি প্রক্রিয়া চালু করতে হবে এবং অতিরিক্ত টাকা ফেরত দিতে হবে বলে দাবী তোলেন পড়ুয়ারা। এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বলতে গেলে তিনি…
Read More
২৮ নম্বর ওয়ার্ড উৎসবের সূচনা, প্রদীপ জ্বালালেন মেয়র

২৮ নম্বর ওয়ার্ড উৎসবের সূচনা, প্রদীপ জ্বালালেন মেয়র

শিলিগুড়ি পৌর নিগমের উদ্দ‍্যোগে ও ২৮ নম্বর ওর্য়াড কমিটির সহযোগিতায় এক রঙিন অনুষ্ঠানের মধ্যে শুরু হয় ওর্য়াড উৎসব সংকল্পের। প্রদীপ জ্জ্বালিয়ে পাঁচদিন ধ‍রে চলা ২৮ নম্বর ওর্য়াড উৎসবের যাত্রা শুরু করে মেয়র গৌতম দেব। সঙ্গে উপস্থিত ছিলেন মেয়র পারিষদ মানিক দে বোরো চেয়ারম‍্যান আলম খান কাউন্সিলর সাথী দাস ও ২৮ নম্বর ওর্য়াড কাউন্সিলর সম্প্রীতা দাস। ৮টি দল নিয়ে ক্রিকেট প্রতিযোগিতা দিয়ে শুরু হয়ে শেষ হবে আগামী ৫ তারিখ।এ ছাড়াও বিভিন্ন ক্রীড়ার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও রয়েছে এই উৎসবে।
Read More
ভগবত গীতার অবমাননার অভিযোগে আশিগড় ফাঁড়িতে দেড় হাজার ভক্তের জমায়েত

ভগবত গীতার অবমাননার অভিযোগে আশিগড় ফাঁড়িতে দেড় হাজার ভক্তের জমায়েত

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অন্তর্গত আশিগড় ফাঁড়িতে শুক্রবার ভগবত গীতার অবমাননার অভিযোগকে কেন্দ্র প্রায় দেড় হাজার ভক্তকে সঙ্গে নিয়ে ফাঁড়িতে উপস্থিত হয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে লিখিত অভিযোগ দায়ের করেন বিশিষ্ট ধর্মগুরু হিরণময় গোস্বামী। অভিযোগ, সম্প্রতি একটি ঘটনায় ভগবত গীতার প্রতি অবমাননাকর মন্তব্য ও আচরণ করা হয়েছে, যা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত হেনেছে। এই ঘটনার প্রতিবাদে শান্তিপূর্ণভাবে ফাঁড়ির সামনে জমায়েত হন ভক্তরা ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ধর্মগুরু হিরণময় গোস্বামী বলেন, “ভগবত গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনদর্শনের ভিত্তি। এর অবমাননা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। প্রশাসনের কাছে একটাই দাবি আইনের আওতায় এনে…
Read More