৫০ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করলো এস টি এফ

৫০ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করলো এস টি এফ

WB-50B-1074 নাম্বারের একটি ছোট চার চাকার গাড়িতে ব্রাউন সুগার নিয়ে পাচারের ছক কষে ছিল কোচবিহার নিবাসী বাপি মহন্ত ও মদন বর্মন। তবে পাচারের আগেই ফুলবাড়ী জটিয়াকালীতে স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার হয় ওই দুই পাচারকারী। পুলিশ সূত্রে জানা গেছে কোচবিহার থেকে ৫১৫ গ্রাম ব্রাউন সুগার, যার বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। একটি ব্যাগে করে নিয়ে উত্তর দিনাজপুরের উদ্দেশ্যে যাচ্ছিল ওই দুই পাচারকারী। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি এসটিএফ এই অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে, আটক করা হয় পাচারের ব্যবহৃত একটি গাড়ি। ]পরবর্তীতে উদ্ধার হওয়া মাদক,গাড়ি ও দুই ব্যাক্তিকে এনজেপি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তদন্তের স্বার্থে পাঁচ দিনের…
Read More
প্রচণ্ড দাবদাহে নিয়মিত জল পান করবার তাগিদে এক অভিনব উদ্দ্যোগ গ্রহণ করল শিলিগুড়ি নেতাজি বয়েজ প্রাইমারি স্কুল

প্রচণ্ড দাবদাহে নিয়মিত জল পান করবার তাগিদে এক অভিনব উদ্দ্যোগ গ্রহণ করল শিলিগুড়ি নেতাজি বয়েজ প্রাইমারি স্কুল

শিশুদের এই দাবদাহে নিয়মিত জল পান করবার তাগিদে এক অভিনব উদ্দ‍্যোগ গ্রহণ করলে শিলিগুড়ি নেতাজি বয়েজ প্রাইমারি স্কুল, একিই সাথে শিশুদের প্রীয় খাবার বিরিয়ানি খাওয়ানো হল স্কুলে। শিশুদের স্বাস্থ্যের দিকে চিন্তা করে পঠনপাঠনের পাশাপাশি এক অভিনব উদ্দ‍্যোগ গ্রহণ করলে শিলিগুড়ি নেতাজি বয়েজ প্রাইমারি স্কুল। সোমবার এক অনুষ্ঠানের মধ‍্যদিয়ে প্রাইমারি কাউন্সিলর এর চেয়ারম্যান দীলিপ রায়,স্কুলের প্রাক্তন শিক্ষক বিধূভূষন রায় সহ স্কুলের সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে "ওয়াটার বেল"এর সূচনা করা হয়। একি সাথে সকল ছাত্রদের বিরিয়ানি খাওয়ানো এবং পরিবেশের ওপর অঙ্কন প্রতিযোগিতা করা হয়।স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাঞ্চন দাস এক বিবৃতিতে জানান,শহরে বর্তমানে প্রচন্ড গরম তাই শিশুরা জল খাওয়া নিয়ে খুব একটা আগ্রহ…
Read More
ঈদের আনন্দে সকাল থেকেই উৎসবমুখর হয়ে ওঠে শিলিগুড়ি শহর

ঈদের আনন্দে সকাল থেকেই উৎসবমুখর হয়ে ওঠে শিলিগুড়ি শহর

বৃহস্পতিবার সকাল থেকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ভিড় জমাতে থাকেন ৮ থেকে ৮০ সকলে। ঈদের নামাজ পড়তে হাজির হন মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা। এদিন নামাজ উপলক্ষে স্টেডিয়ামে ছিল কড়া নিরাপত্তা। পুলিশের তরফে নেওয়া হয় বিশেষ নজরদারি ব্যবস্থা, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। নামাজ শেষে সকলের মধ্যে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে খুশির বার্তা ছড়িয়ে পড়ে। এদিন জামা মসজিদের ইমাম গুলাম আরশাদ বরকাদি জানান, “প্রত্যেকটি উৎসব খুশির মেজাজ নিয়ে আসে। ঈদের নামাজও ঠিক সেই বার্তাই দেয়—ভ্রাতৃত্ব, শান্তি ও মানবতার। তিনি আরও বলেন, “আমরা চাই, ঈদের এই খুশি শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ না থেকে সবার মধ্যে ছড়িয়ে পড়ুক।
Read More
আজ শিলিগুড়ির অন্যতম ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র বিধান মার্কেটে অনুষ্ঠিত হচ্ছে ব্যবসায়ী সমিতির নির্বাচন

আজ শিলিগুড়ির অন্যতম ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র বিধান মার্কেটে অনুষ্ঠিত হচ্ছে ব্যবসায়ী সমিতির নির্বাচন

সকাল থেকেই ভোটদানের মধ্য দিয়ে জমজমাট হয়ে উঠেছে নির্বাচনের আবহ। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা প্রায় ১৭০০। ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৮ টা থেকেই, চলবে দিনভর। এদিন নির্বাচনকে কেন্দ্র করে মার্কেট চত্বরে দেখা গিয়েছে চরম উত্তেজনা এবং উৎসবমুখর পরিবেশ। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা ছিল যথেষ্ট কড়া। মোতায়েন ছিল পর্যাপ্ত পুলিশ বাহিনী, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে। এবারের নির্বাচনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন দুই ভাই—সুব্রত সাহা ও বাপি সাহা। যদিও তারা উভয়েই এই ‘ভাই-ভাই প্রতিদ্বন্দ্বিতা’-র প্রসঙ্গকে এড়িয়ে গেছেন। একদিকে রয়েছে সুব্রত সাহার প্যানেল, অন্যদিকে বাপি সাহার প্যানেল।মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবারের নির্বাচনে। এদিন সুব্রত সাহা এদিন বলেন,“সকাল…
Read More
অবৈধ কাফ সিরাপ সহ গ্রেপ্তার এক

অবৈধ কাফ সিরাপ সহ গ্রেপ্তার এক

ফের একবার মাদক পাচারের বিরুদ্ধে অভিযানে নেমে সাফল্য পেল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। প্রচুর পরিমান অবৈধ কাফ সিরাপ সহ একজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত ব্যক্তির  নাম Md বিপুল। ফুলবাড়ী দুই নম্বর জোরপাকড়ি এলাকার বাসিন্দা। জানা যায়, শুক্রবার সন্ধ্যায় নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত অম্বিকানগর গাঁটপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। ওই ব্যক্তি সেখানে এই মাদক বিক্রির উদ্দেশ্যে দাঁড়িয়েছিল। ধৃতকে শনিবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে। ঘটনায় আরো কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।
Read More
ভোর রাত্রে ভয়াবহ অগ্নিকাণ্ড শিলিগুড়ির ভক্তিনগর এনজেপি মেইনরোড সংলগ্ন এলাকায়

ভোর রাত্রে ভয়াবহ অগ্নিকাণ্ড শিলিগুড়ির ভক্তিনগর এনজেপি মেইনরোড সংলগ্ন এলাকায়

আজ ভোর রাত্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শিলিগুড়ির ভক্তিনগর এনজেপি মেইনরোড সংলগ্ন ৩৫ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে। আগুনে পুড়ে একাধিক সরঞ্জাম ছাই হয়ে যায়। আগুনের কবলে পড়ে পুড়ে যায় তিনটি গাড়ি। শর্ট সার্কিট থেকেই আগুনে সূত্রপাত বলে জানা যায়। এরপরে খবর দেওয়া হয় ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট এবং দমকলকে। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন ও ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের লোকেরা। অবশেষে ফায়ার ব্রিগেড তৎপরতার সাথে আগুন নেভানোর কাজ করে। এই বিষয়ে বাড়ির মালিক বিকি রায় জানান, আজ ভোররাতে আগুন লাগে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি এবং পরিচয় পত্রগুলিও বাঁচানো যায়নি। তবে শেষমেষ ফায়ার ব্রিগেড অতি দ্রুততার সঙ্গে আগুন নেভানোর কাজ করে।…
Read More
৩৮ কেজি গাঁজা সহ দুই পাচারকারী গ্রেফতার

৩৮ কেজি গাঁজা সহ দুই পাচারকারী গ্রেফতার

গোপন সূত্রে খবরের ভিত্তিতে গতকাল গভীর রাতে কলকাতা ফুলবাড়ী সাতাশ নাম্বার জাতীয় সড়কের মোড়ে একটি ছোট চার চাকার গাড়িকে আটক করে। তল্লাশি করতেই গাড়ির ভেতর থেকে তিনটি গাঁজা বস্তা উদ্ধার করে পুলিশ। যার ওজন ৩৮ কেজি বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে সুত্র মারফত জানা যায়। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি ছোট চারচাকা গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের নাম অজিত মন্ডল(৩৮), রবিউল হক(৩০) বীরপাড়া আলিপুরদুয়ারের বাসিন্দা। তবে এই গাজা গুলি কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল। এই পাচার পিছনে আর কারা কারা যুক্ত রয়েছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ফাঁসি দেওয়ার ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা…
Read More
শিলিগুড়ি পুরনিগমে একাধিক সমস্যা নিয়ে কমিশনারকে স্মারকলিপি বিজেপি কাউন্সিলরদের

শিলিগুড়ি পুরনিগমে একাধিক সমস্যা নিয়ে কমিশনারকে স্মারকলিপি বিজেপি কাউন্সিলরদের

শহরের একাধিক নাগরিক সমস্যা ও বেআইনি নির্মাণের অভিযোগ নিয়ে শিলিগুড়ি পুরনিগমের কমিশনারকে স্মারকলিপি জমা দিলেন বিজেপির কাউন্সিলররা। শনিবার পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জয়েনের নেতৃত্বে এই স্মারকলিপি জমা দেওয়া হয়। তার সঙ্গে উপস্থিত ছিলেন কাউন্সিলর অনিতা মাহাতো, বিবেক সিং সহ অন্যান্য বিজেপি কাউন্সিলররা। বিজেপি কাউন্সিলরদের অভিযোগ, শহরে প্রতিনিয়ত বেআইনি নির্মাণ, অনুমোদনহীন বিল্ডিং প্ল্যান, রেস্তোরাঁ এবং সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যাগুলি দিনে দিনে বেড়েই চলেছে। অথচ পুরনিগম প্রশাসন কার্যত নিরব দর্শকের ভূমিকা পালন করছে। উল্লেখ্য, এর আগেই শুক্রবার শিলিগুড়ি পুরবোর্ডের বৈঠক বয়কট করেন বিজেপির কাউন্সিলররা। বৈঠক বয়কটের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা পুরবোর্ডের কাজকর্ম ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।…
Read More
শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বিশেষ উদ্যোগ, রেলের জমিতে এক টাকায় পাট্টা দেওয়ার ভাবনা

শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বিশেষ উদ্যোগ, রেলের জমিতে এক টাকায় পাট্টা দেওয়ার ভাবনা

শিলিগুড়ির রেলের জমিতে দীর্ঘদিন ধরে বসবাসকারী মানুষদের জন্য স্থায়ী পাট্টা দেওয়ার বিষয়ে এক টাকায় পাট্টা দেওয়ার চিন্তাভাবনা করছেন শহরের মেয়র গৌতম দেব। বহুদিন ধরেই রেলের জমিতে বসবাস করছেন অনেকে, কিন্তু নেই কোনও স্থায়ী কাগজপত্র। ফলে সরকারি সুযোগ-সুবিধা যেমন ট্রেড লাইসেন্স, বিদ্যুৎ সংযোগ বা ব্যাংক ঋণের সুবিধা থেকেও বঞ্চিত তাঁরা। শনিবার, ১১৬তম ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে এই প্রসঙ্গটি ফের একবার উঠে আসে। মেয়রের কাছে ফোন করে এক ব্যক্তি নিজের দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরেন এবং রেলের জমিতে বসবাসকারী মানুষদের জন্য স্থায়ী পাট্টার দাবি জানান। মেয়র গৌতম দেব এই ফোনকল শুনে ক্ষোভ উগরে দেন রেল দপ্তরের ভূমিকাকে ঘিরে। তিনি বলেন, “রেল শুধু…
Read More
বাংলাদেশ কে বুড়ো আংগুল দেখালো ভারত, পাঠালো না কোন আম-ই

বাংলাদেশ কে বুড়ো আংগুল দেখালো ভারত, পাঠালো না কোন আম-ই

বাংলাদেশ কে এবার ভারতের আমের স্বাদ থেকে বিরত রাখছে আম চাষীরা, ফলে দেশের আম দেশের মানুষ ই খাবে। তাই বলছেন বিক্রেতারা। ফলে এই বছরের জামাইষষ্ঠী তে কম দামেই রকমারি আম খাবার সুযোগ পাবেন আম ভক্তরা। এই বছরের আম যাচ্ছে না আর বা়ংলা দেশে ।রাজ্যের আম রাজ্য কিংবা জেলায় রয়েছে। ফলে দেশের আমভারতের বিভিন্ন রাজ্যে  বিক্রি হচ্ছে। ফলে অনেকটাই কম দামে আম কিনছেন ক্রেতারা। সামনের রবিবার জামাইষষ্ঠী আর জামাইষষ্ঠীর আগে আমের চড়া দাম থেকে রেহাই পেয়েছে সাধারণ মানুষ। এখন বাজারে বেগুন ফুলি, গোলাপ খাস আম মাত্র ৪০ টাকা থেকে ৫০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। এছাড়াও হিম সাগর সহ অন্যান্য আম…
Read More
বাংলাদেশী সন্দেহে এক ব্যক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

বাংলাদেশী সন্দেহে এক ব্যক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

বুধবার রাত ১১ টা নাগাদ শিলিগুড়ি জলপাই মোড় এলাকায় এক সন্দেহভাজনকে ঘোরাঘুরি করতে দেখতে পায় স্থানীয়রা। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে কোথা থেকে এসেছে তার সঠিক কোন উত্তর সে দিতে পারে না। সেই ব্যক্তির কাছ থেকে একটি আধার কার্ড উদ্ধার হলেও তা আসলে ছিল জাল আধার কার্ড। দীর্ঘক্ষণ তাকে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করলেও সে মুর্শিদাবাদের থাকে বলে জানান কিন্তু মুর্শিদাবাদে কোথায় থাকেন কি করতে শিলিগুড়িতে এসেছে তা কিছুই সে জানায় না। পরবর্তীতে স্থানীয়রা শিলিগুড়ি থানায় খবর দিলে শিলিগুড়ি থানার পুলিশ এসে সেই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে জান।
Read More
শিলিগুড়ির সেনা ছাউনির কাছ থেকে গ্রেফতার আরও এক বাংলাদেশী

শিলিগুড়ির সেনা ছাউনির কাছ থেকে গ্রেফতার আরও এক বাংলাদেশী

বাগডোগরা ব্যাংডুবী সেনা ছাউনির কাছ থেকে গ্রেফতার ওই বাংলাদেশী নাগরিক। চলতি মাসেই এক বাংলাদেশীকে গ্রেফতার করেছিল ব্যংডুবি সেনা পুলিশ। তার ঠিক 19 দিনের মাথায় আবারও ধরা পড়লো বাংলাদেশের এক নাগরিক। এই নিয়ে দুই বাংলাদেশি ধরা পড়ল শিলিগুড়ির সেনা ছাউনির কাছে থেকেই। বুধবার ভোর পাঁচটা নাগাদ ব্যাংডুবির এমিইএস মোড়ে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন সেনা জওয়ানরা। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায়, আজিজুল ইসলাম নামে ওই ব্যক্তি বাংলাদেশের নাগরিক। এরপরই সেনা পুলিশ এবং গোয়েন্দারা দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করে। এবং পরে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেয়। আজ তাকে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে।  বাগডোগরা থানার পুলিশ…
Read More
শিলিগুড়িতে হাতির হামলায় গুরুতর জখম বয়স্ক মহিলা

শিলিগুড়িতে হাতির হামলায় গুরুতর জখম বয়স্ক মহিলা

শিলিগুড়িতে হাতির হামলায় গুরুতর জখম বয়স্ক মহিলা, বনদপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ ফারাবাড়ি নেপালি বস্তি এলাকায় রবিবার রাতে এক বয়স্ক মহিলা হাতির হামলায় গুরুতর জখম হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে একটি বন্য হাতি খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে। অন্ধকারে আচমকা ওই মহিলার উপর হামলা চালায় হাতিটি। স্থানীয়রা তড়িঘড়ি করে তাঁকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করেন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এলাকাবাসীদের অভিযোগ, প্রায়শই লোকালয়ে বন্য হাতির প্রবেশ ঘটছে এবং ঘরবাড়ি ভাঙচুর সহ নানা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটছে। কিন্তু বনদপ্তরের পক্ষ থেকে পর্যাপ্ত নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁরা দ্রুত বনদপ্তরের সক্রিয় ভূমিকা…
Read More
তিস্তা নদীতে জল আসার কারণে বাড়ছে বোরোলি মাছ ধরার প্রবণতা

তিস্তা নদীতে জল আসার কারণে বাড়ছে বোরোলি মাছ ধরার প্রবণতা

তিস্তা নদীতে জল আসার কারণে এখন বাড়ছে বোরোলি মাছ ধরার প্রবণতা। আর তাই এখন বাজারে চাহিদা বাড়ছে সাদা বোরোলি মাছের চাহিদা ও। সামনেই বর্ষা আর তার আগেই তিস্তা নদীতে এসেছে পাহারের জল।তাই এখন বোরোলি মাছ ধরতে দেখা যায় মধ্যবয়স্ক থেকে নারী পুরুষ সকলেও। কারণ নদীতে জলের পরিমাণ বাড়লে। তিস্তা নদীতে রকমারি মাছ আছে যার মধ্যে টেংরা খোলসা , বোরোলিসহ অন্যান্য মাছের দেখা মিলছে। তাই নদীর আশেপাশে এলাকার ছোট বড় সকলেই জাল নিয়ে  মাছ ধরছে। তবে এবার নদীতে জল বাড়ার সাথে সাথে মাছের পরিমাণ ও কমেছে বলে যারা মাছ ধরছেন তারা বলেন। তারা বলেন জলের পরিমাণ কমার সাথে  সাথে  মাছের পরিমাণ…
Read More