শিশুদের হাসিতে সেজে উঠল টয় ট্রেন পথ

শিশুদের হাসিতে সেজে উঠল টয় ট্রেন পথ

শিশু দিবসকে সামনে রেখে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর) আয়োজন করল এক অনন্য, আবেগঘন ও মানবিক উদ্যোগ। শিলিগুড়ি জংশন থেকে রংটং পর্যন্ত অটিস্টিক ও দৃষ্টিহীন শিশুদের নিয়ে বিশেষ টয় ট্রেন যাত্রার আয়োজন করা হয় বৃহস্পতিবার। পাহাড়ি রেলপথ জুড়ে এদিন ভেসে উঠেছিল ছোট ছোট মুখের উচ্ছ্বাস—যেন ঐতিহ্যের রেললাইনকে ছুঁয়ে গেল মানবিকতার সবচেয়ে সুন্দর রং। সকাল থেকেই শিলিগুড়ি জংশনে ছিল উৎসবের আবহ। প্ল্যাটফর্ম ভরে ওঠে রঙিন বেলুন, হাসিখুশি শিশু, সংগীত আর অভিভাবকদের উচ্ছ্বাসে। সকাল ১১টায় ট্রেনটি যাত্রা শুরু করলে পাহাড়ের প্রতিটি বাঁক, সুরঙ্গের আলো-ছায়া, অরণ্যের সবুজ সৌন্দর্য—সবই শিশুদের কাছে হয়ে ওঠে চমকে ভরা এক নতুন অভিজ্ঞতা। কেউ জানালা দিয়ে বাতাস ছোঁয়ার চেষ্টা করছে,…
Read More
শিশু দিবসে ডিএইচআরের বিশেষ আয়োজন

শিশু দিবসে ডিএইচআরের বিশেষ আয়োজন

শিশু দিবসকে কেন্দ্র করে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর) আয়োজনে শিলিগুড়ি জংশন থেকে রংটং পর্যন্ত অটিস্টিক ও দৃষ্টিহীন শিশুদের নিয়ে পরিচালিত হল বিশেষ টয় ট্রেন যাত্রা। পাহাড়ি রেলপথে ঐতিহ্যের সঙ্গে মিশে গেল ছোট ছোট মুখের আনন্দ, বিস্ময় আর রঙিন হাসি। শিলিগুড়ি জংশন এদিন পরিণত হয়েছিল উৎসবের ঠিকানায়। রঙিন বেলুন, খুশিতে ভরা শিশু, সংগীত ও অভিভাবকদের উচ্ছ্বাসে প্ল্যাটফর্ম মুখরিত হয়ে ওঠে। ট্রেনটি ছাড়তেই প্রতিটি বাঁক, সুরঙ্গের আলো-ছায়া আর অরণ্যের সবুজ সৌন্দর্য শিশুদের এনে দেয় এক অনন্য অভিজ্ঞতা। কেউ জানালার বাইরে তাকিয়ে শীতল বাতাস ছোঁয়ার চেষ্টা করছে, কেউ আবার ট্রেনের শব্দে মেতে উঠেছে নাচে—পুরো কামরাই যেন আনন্দের স্রোতে ভাসছিল। এই বিশেষ যাত্রায় উপস্থিত…
Read More
শিলিগুড়িতে ৩২ কেজি গাঁজা সহ গ্রেফতার যুবক

শিলিগুড়িতে ৩২ কেজি গাঁজা সহ গ্রেফতার যুবক

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলিগুড়ির জংশন এলাকা থেকে ৩২ কেজি গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ। বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ প্রধাননগর থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে শিলিগুড়ি জংশন এলাকায় এক যুবক মাদকসহ কলকাতা যাবার বাসের জন্য অপেক্ষা করছে। গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় প্রধাননগর থানার পুলিশ। অভিযানে মিলে যায় সাফল্য। স্কোয়াশ ভর্তি দুটি বস্তা থেকে উদ্ধার হয় পাঁচ প্যাকেট গাঁজা যার আনুমানিক ওজন ৩২ কেজি। পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। প্রধান নগর থানার আইসি বাসুদেব সরকারের উপস্থিতিতে…
Read More
শিলিগুড়িতে প্রয়াত চিকিৎসক বিবেক সরকারের প্রতি শেষ শ্রদ্ধা

শিলিগুড়িতে প্রয়াত চিকিৎসক বিবেক সরকারের প্রতি শেষ শ্রদ্ধা

১৬-৯-১৯৬১ জন্ম ডক্টর বিবেকানন্দ সরকারের। মানুষের ভালোবাসায় বিবেকানন্দ কখন বিবেক সরকার হয়ে উঠে কেউ বুঝতে পারেনি। ২০১৩ সালে এক কঠিন স্নায়ু রোগে আক্রান্ত হন এই চিকিৎসক। হাজার মানুষের ভালোবাসায় ও চিকিৎসায় সেই সময় সুস্থ হয়ে ঘরে ফিরে আসেন তিনি। আবারো সেই রোগের পুনরাবৃত্তিতে আর ফেরানো গেল না শৈল‍্য চিকিৎসক বিবেক সরকারকে। তার মৃত্যুর খবর শহরে ছড়িয়ে পরতেই ঐ চিকিৎসকে শেষ শ্রদ্ধা জানাতে তার ফেরার অপেক্ষা করছিল শহর শিলিগুড়ি। বৃহস্পতিবার তার শিবমন্দিরের বাড়ি থেকে মেডিকেল কলেজ হয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালে পৌছাতেই সকলে তাকে শেষ বিদায় জানাতে ভিড় করেছিলেন।সকল রাজনৈতিক দলের সদস‍্যদের দেখা যায়। যেহেতু বিবেক সরকার শিলিগুড়ি জেলা হাসপাতালে অনেক বছর…
Read More
জেলা হাসপাতালের উদ‍্যোগে স্বাস্থ্য কর্মীদের আগুন নিয়ে সচেতন করেতে বিশেষ মকড্রিল অনুষ্ঠিত হল

জেলা হাসপাতালের উদ‍্যোগে স্বাস্থ্য কর্মীদের আগুন নিয়ে সচেতন করেতে বিশেষ মকড্রিল অনুষ্ঠিত হল

যে কোন আগুনের ঘটনা ঘটলে তা প্রাথমিক ভাবে মোকাবেলা করে বড় দূর্ঘটনা থেকে রক্ষা করা যায় সেজন‍্য দমকলের সহযোগিতায় মকড্রিল হয়ে গেল শিলিগুড়ি জেলা হাসপাতালে। জেলা হাসপাতালের উদ‍্যোগে স্বাস্থ্য কর্মীদের মধ্যে আগুন নিয়ে সচেতন করেতে বিশেষ মক অনুষ্ঠিত হোল। কোন বড় আগুনের ঘটনায় ভয় না পেয়ে প্রাথমিক উপায়ে সেই আগুন নিভানোর বিভিন্ন উপায় মক ড্রিল মধ্যে তুলে ধরেন দমকল কর্মীরা। হাসপাতাল চত্বরে আগুন নেভানোর বিভিন্ন সিলিন্ডার কিভাবে আগুন নেভাতে সহায়তা করবে সেই সব তুলে ধরা হয় এই মক ড্রিলে। এই পুরো বিষয়টি বিস্তারিত তুলে ধরেন শিলিগুড়ি জেলা হাসপাতাল সুপার ডাঃ চন্দন ঘোষ।তিনি জানান প্রথমে এই বিষয় নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।এরপর…
Read More
রিচা ঘোষের নামে ক্রিকেট স্টেডিয়াম তৈরির ঘোষণায় সিপিআইএমের কটাক্ষ

রিচা ঘোষের নামে ক্রিকেট স্টেডিয়াম তৈরির ঘোষণায় সিপিআইএমের কটাক্ষ

মহিলা ক্রিকেটার রিচা ঘোষের নামে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম তৈরির ঘোষণাকে কেন্দ্র করে নতুন করে তাপ বাড়ল উত্তরবঙ্গের রাজনীতিতে। নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে “ভোটের রাজনীতি” বলে কটাক্ষ করল দার্জিলিং জেলা সিপিআইএম। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে জেলা সম্পাদক সমন পাঠক বলেন, “বাম আমলেই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়াম তৈরি হয়েছিল। এমনকি কাওয়াখালীতেও স্টেডিয়াম তৈরির পরিকল্পনা ছিল। এখন নির্বাচন ঘনিয়ে আসতেই সরকার উন্নয়নের নামে প্রচারের রাজনীতি শুরু করেছে।” তিনি আরও অভিযোগ করেন, “রাজ্য সরকার উন্নয়নের নামে জনসাধারণকে বিভ্রান্ত করছে। পাশাপাশি শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণের সিদ্ধান্ত রাজ্যের ধর্মনিরপেক্ষ চেতনার পরিপন্থী। বর্তমান সরকার বিজেপির ধাঁচে কাজ করছে, যা উদ্বেগজনক।”
Read More
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সংলগ্ন অঞ্চলে চিতাবাঘের হা*নায় জ*খম ১

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সংলগ্ন অঞ্চলে চিতাবাঘের হা*নায় জ*খম ১

উত্তরবঙ্গ বিশ্ব বিদ্যালয়ের তিন নম্বর গেটের সামনে শান্তিপুর এলাকায় চিতাবাঘের আতঙ্ক। এদিন সকালে শৌচাগারে ঢোকার সময় এক ব্যক্তির ওপর চিতাবাঘের আক্রমণ ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শৌচাগারের ভেতরেই লুকিয়ে ছিল চিতাবাঘটি। ওই ব্যক্তি ভেতরে ঢুকতেই আচমকাই ঝাঁপিয়ে পড়ে বাঘটি, ফলে গুরুতরভাবে আহত হন তিনি। আহত ব্যক্তিকে তড়িঘড়ি করে শিলিগুড়ির মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের কর্মীরা। এলাকাজুড়ে তল্লাশি অভিযান চালানো হলেও চিতাবাঘটির কোনও হদিস মেলেনি। এতে আতঙ্ক ছড়িয়েছে শান্তিপুর ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই এলাকায় মাঝেমধ্যেই চিতাবাঘের দেখা মেলে, এলাকাবাসী দ্রুত নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
Read More
শিলিগুড়ি কলেজে নব্বইয়ের দশকের কাব্যভাষা ও ভাবধারা নিয়ে বিশেষ আলোচনা সভা

শিলিগুড়ি কলেজে নব্বইয়ের দশকের কাব্যভাষা ও ভাবধারা নিয়ে বিশেষ আলোচনা সভা

নব্বইয়ের দশকের দুই বাংলার কবিতা পাঠ, সাহিত্যচর্চা ও সৃষ্টিশীল ভাবনার আদান প্রদানকে কেন্দ্র করে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় শিলিগুড়ি কলেজে।অনুষ্ঠানের মূল বিষয় ছিল — “দুই বাংলার নব্বইয়ের দশকের কবিতা পাঠ ও পর্যবেক্ষণ।” অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের রাঙামাটি সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক ও কবি ড. মাসুদুল হক। তিনি নব্বইয়ের দশকের কবিদের কাব্যধারা, ভাষার পরিবর্তন ও সামাজিক প্রেক্ষাপটের সঙ্গে কবিতার সম্পর্ক নিয়ে বিশদ আলোচনা করেন। শিলিগুড়ি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. সুজিত কুমার বিশ্বাস জানান, এই আলোচনায় দুই বাংলার নব্বইয়ের দশকের কবি, লেখক ও সাহিত্যিকদের সাহিত্যচর্চা, কাব্য ভাষার বিবর্তন ও তাঁদের ভাবধারা নিয়ে বিশদ বিশ্লেষণ করা…
Read More
নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য, নেতার বাড়িতে বসে ফর্ম বিলি করায় বিতর্ক

নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য, নেতার বাড়িতে বসে ফর্ম বিলি করায় বিতর্ক

নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে বুথে না গিয়ে বিএলও অফিস বসালেন নেতার বাড়িতে। রাজ্যে জুড়ে শুরু হয়েছে এসআইআর ফর্ম বিলির কাজ। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, প্রতিটি বিএলও -কে প্রতিদিন বাড়ি পরিদর্শন করে ভোটারদের ফর্ম বিলিও সংগ্রহ করতে বলা হয়েছে। কিন্তু সেই নির্দেশকে কার্যত অমান্য করে রাজগঞ্জ ব্লকের ডাবগ্রাম ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ১৯/৭৭ নং বুথে ঘটছে এক বিতর্কিত ঘটনা। অভিযোগ, ওই বুথের বিএলও মৌসুমী রায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য ভবতোষ রায়ের বাড়ির অফিসে বসেই এসআইআর ফর্ম বিলি করছে ও সংগ্রহ করছে। স্থানীয়রা জানান, বিএলও তাঁদের বাড়িতে না গিয়ে প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বাড়িতেই বসেছে। অনেকে দূর দূরান্ত থেকে গাড়ি ভাড়া…
Read More
শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা জোরদারে ভারতীয় সেনার বিশেষ রণকৌশল

শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা জোরদারে ভারতীয় সেনার বিশেষ রণকৌশল

উত্তর–পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোরকে আরও মজবুত করতে ভারতীয় সেনা নিয়েছে বিশেষ রণকৌশল। সম্প্রতি প্রতিবেশী বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সমীকরণে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা ঘিরে নয়াদিল্লিতেও সতর্কতা জারি হয়েছে। ঠিক এই প্রেক্ষাপটে সীমান্ত নিরাপত্তা ও কৌশলগত নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করতে সেনাবাহিনীর এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ভারতীয় সেনা ইতিমধ্যেই বাংলাদেশ সীমান্ত সংলগ্ন তিনটি গুরুত্বপূর্ণ স্থান — আসামের ধুবরি, বিহারের কিষণগঞ্জ ও উত্তরবঙ্গের চোপড়া এলাকায় নতুন গ্যারিসন বা সেনা ঘাঁটি স্থাপন করেছে। এই তিনটি ঘাঁটি এমন স্থানে তৈরি করা হয়েছে, যা কৌশলগতভাবে বাংলাদেশের সীমান্ত থেকে অতি নিকটে ও শিলিগুড়ি করিডোরের সুরক্ষার…
Read More
বাড়ির দোকানেই চলছে এসআইআর ফর্ম বিতরণ, চাঞ্চল্য

বাড়ির দোকানেই চলছে এসআইআর ফর্ম বিতরণ, চাঞ্চল্য

নির্বাচন কমিশনের নির্দেশনাকে তোয়াক্কা না করেই খোলামেলাভাবে চলছে এসআইআর ফর্ম বিতরণের অভিযোগ। রাজগঞ্জ ব্লকের ডাবগ্রাম–২ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম হাতিয়াডাঙার শেওরাতলা বিএলও একটি বাড়ির দোকান থেকেই ফর্ম বিলি করছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, প্রতিটি পরিবারের কাছে গিয়ে এসআইআর ফর্ম বিলি করার নির্দেশ থাকলেও, অভিযোগ উঠেছে—সান্তনা রায় ওই বিএলও নিজে ও তাঁর স্বামী মিলে দোকানে বসে ফর্ম বিতরণ করছে। আরও বিস্ময়ের বিষয়, কোনও রকম নথিপত্র বা পরিচয় যাচাই ছাড়াই ফর্ম দেওয়া হচ্ছে বলে দাবি স্থানীয়দের। প্রশ্ন উঠছে—এভাবে যদি প্রক্রিয়া ফর্ম বিতরণ হয়, তাহলে কি মৃত ভোটার বা অযোগ্য নামও পুনরায় ভোটার তালিকায় যুক্ত…
Read More
শিলিগুড়ি জেলা হাসপাতালে এক সরকারি কর্মীর বাংলা বলতে অস্বীকার করায় প্রতিবাদ

শিলিগুড়ি জেলা হাসপাতালে এক সরকারি কর্মীর বাংলা বলতে অস্বীকার করায় প্রতিবাদ

হিন্দি বুঝতে পারলে বুঝুন, নাহলে শিখে আসুন।হিন্দি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ।আমি বাংলা বলবো না।হ্যাঁ, এই কথাগুলোও হিন্দিতেই বললেন এক সরকারি কর্মী। অভিযোগ, শিলিগুড়ি জেলা হাসপাতালের এক ফার্মাসিস্ট এক রোগীর পরিবারকে এই কথা গুলিই বলেছেন। রোগীর পরিবারের অভিযোগ, তিনি হিন্দি বুঝতে পারছিলেন না, চিকিৎসক কোন ওষুধ কখন খেতে বলেছেন তা তিনি ফার্মাসিস্ট কে বুঝিয়ে দিতে বলেন। কিন্তু অভিযোগ,কর্তব্যরত শিলিগুড়ি জেলা হাসপাতালের ওই ফার্মাসিস্ট বাংলা বুঝলেও নাকি বাংলা বলতে চাইছিলেন না। রোগীর পরিবার ওই ফার্মাসিস্ট কে বাংলাতে বলার অনুরোধ করেন। রোগীর পরিবারের অভিযোগ, সেই সময় ওই ফার্মাসিস্ট রোগীর পরিবারকে বলেন, হিন্দি শিখে আসুন, হিন্দি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, তাই আমি হিন্দিতেই কথা বলব। বাংলাতে বলবো না।এই…
Read More
ফের জাল সার্টিফিকেট কাণ্ডে ধৃ*ত ৫

ফের জাল সার্টিফিকেট কাণ্ডে ধৃ*ত ৫

ফের জাল জন্মশংসাপত্র কাণ্ডে বড়সড় সাফল্য পেল গোয়েন্দা বিভাগ। গতকাল শিলিগুড়ির চাঁদমনি এলাকায় অভিযান চালিয়ে দেবীডাঙ্গার বাসিন্দা মহেশ সাহা ও রাজীব ছেত্রী নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে গোয়েন্দারা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ছয়টি জাল জন্মের শংসাপত্র। ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গোয়েন্দারা আরও তিনজনের হদিশ পান। এরপর মাটিগাড়া ও গজলডোবার মিলনপল্লী এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, তাদের কাছ থেকেও উদ্ধার হয়েছে আরও চারটি জাল জন্মের শংসাপত্র। এছাড়াও ধৃতদের মোবাইল থেকে বিপুল সংখ্যক জাল জন্ম ও মৃত্যুর পিডিএফ ফাইল উদ্ধার হয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, এই চক্র দীর্ঘদিন ধরে শংসাপত্র জাল করে বিভিন্ন সরকারি কাজে ব্যবহার…
Read More
শিলিগুড়ির দেশবন্ধু পাড়ায় এস আই আর হেল্প ক্যাম্প করলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ

শিলিগুড়ির দেশবন্ধু পাড়ায় এস আই আর হেল্প ক্যাম্প করলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ

সাধারণ মানুষকে এসআইআর সম্পর্কে সব রকম সহায়তা করতে এই উদ্যোগ বলেই জানিয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক। আজ সকাল ন'টা নাগাদ শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার এন টি এস মোড়ে এস আই আর হেল্প ডেস্কে বসেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক এবং বিজেপির কর্মকর্তারা। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের বক্তব্য, এস আই আর নিয়ে তৃণমূল মানুষকে ভয় দেখাচ্ছে ভুল বোঝাচ্ছে। সেই ভয় এবং ভুল বার্তা যাতে মানুষের মধ্যে না থাকে সেই কারণেই তার এই উদ্যোগ। তিনি বলেন যে কোন মানুষ যদি এস আই আর নিয়ে উদ্বেগে থাকেন তারা এই ক্যাম্পে এলে তাদের সমস্ত রকম সহায়তা করবে বিজেপির কর্মকর্তারা। শংকর বাবু বলেন তৃণমূল এস আই আর এর বিরোধিতা…
Read More