উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ঢুকল হাতি !

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ঢুকল হাতি !

রাতের অন্ধকারে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ল হাতি! সকাল হলেও ক্যাম্পাস চত্বরেই রয়েছে হাতিটি। জানা যায়, গভীর রাতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে পড়ে একটি হাতি। হাতি দেখতে পেয়ে শোরগোল পড়ে যায় গোটা ক্যাম্পাস চত্বরে। অনেকেই হাতি দেখতে পেয়ে মুঠোফোনে ভিডিও করতে থাকে, অনেকেই আবার আতঙ্কে ক্যাম্পাসের ভেতর ঢুকে যায়। পরে অবশ্য হাতিটি ক্যাম্পাস লাগোয়া জঙ্গলে ঢুকে পড়ে। সকাল হতেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় পৌছায় বনদপ্তরের কর্মীরা। হাতিটির খোঁজে তল্লাশি শুরু করে তারা। খবর লেখা পর্যন্ত ক্যাম্পাস চত্বরেই রয়েছে হাতিটি।
Read More
চিকিৎসা ব্যাবস্থাকে আরোও স্বাভাবিক করতে “শ্রীনিবাস সেবা সদনে” বসানো হল এক্স-রে মেশিন

চিকিৎসা ব্যাবস্থাকে আরোও স্বাভাবিক করতে “শ্রীনিবাস সেবা সদনে” বসানো হল এক্স-রে মেশিন

পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের শ্রীনিবাস সেবা সদন প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে জেলা স্বাস্থ্য দপ্তরের  ২৯ লক্ষ ৪৪ হাজার আর্থিক সহযোগিতায় বসানো হল ডিজিট্যাল এক্স-রে মেসিন। এখন থেকে এই চিকিৎসা কেন্দ্রে আগত রোগীরা বিনামূল্যে এই এক্স-রে করার সুবিধে পাবে। বৃহস্পতিবার এই এক্স-রে মেসিনের উদ্ভোধন করেন মেয়র গৌতম দেব। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, ওয়ার্ড কাউন্সিলর সাথি দাস, ৪ নম্বর বোরো চেয়ারম্যান জয়ন্ত সাহা, মেয়র পারিষদ দুলাল দত্ত,সহ অন্যান্যরা। মেয়র গৌতম দেব জানান,এই মুহুর্তে শিলিগুড়ি পুরসভা এলাকায় চিকিৎসা ব্যাবস্থাকে ঢেলে সাজাতে বিভিন্ন ওয়ার্ডে উপ স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হয়েছে। পাশাপাশি এক্স-রে মেসিনের পাশাপাশি আল্ট্রা সোনোগ্রাফি মেসিন লাগানোর উদ্যোগ গ্রহন করা হয়েছে।তবে বেশ…
Read More
রাতের অন্ধকারের স্কুল থেকে চুরি হল ইলেকট্রিক সরঞ্জাম

রাতের অন্ধকারের স্কুল থেকে চুরি হল ইলেকট্রিক সরঞ্জাম

রাতের অন্ধকারের সুযোগ নিয়ে হাকিমপাড়া G.S.F.P স্কুল থেকে চুরি হল ইলেকট্রিক সরঞ্জাম। সকালে স্কুল খোলার পর প্রথমে ওই স্কুলের এক কর্মী দেখতে পান বিভিন্ন তার এবং কেসিং পাইপ গুলি নিচে পরে রয়েছে। পরবর্তীতে স্কুলের প্রধান শিক্ষিকাসহ বিভিন্ন শিক্ষকরা এসে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরবর্তীতে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা কৃষ্ণা দাস বিদ্যালয় খোলার পর আমরা দেখতে পায় বিভিন্ন সরঞ্জাম গুলি যত্রতত্র পড়ে রয়েছে। দেখার পরেই আমরা থানায় অভিযোগ করি। আনুমানিক ১০ হাজার টাকা মূল্য রয়েছে বিভিন্ন সরঞ্জামের। ঘটনার পর থেকে তদন্ত নেমেছে পুলিশ।
Read More
ডুয়ার্সের লোকালয় থেকে উদ্ধার হল হরিণের দেহ

ডুয়ার্সের লোকালয় থেকে উদ্ধার হল হরিণের দেহ

মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের মাথাচুলকা এলাকার ঘটনা। বুধবার সকালে স্থানীয়রা এলাকার একটি ফাঁকা জমির মধ্যে ওই হরিণের দেহ দেখতে পায়। খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়। এরপর খবর দেওয়া হয় বনদফতরে। খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা এসে হরিণের দেহ উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, এদিন সকালে ওই হরিণটি লোকালয়ে ঢুকে পড়ে। এরপর এলাকার বেশ কয়েকটি কুকুর হরিণটিকে তাড়া করে। কুকুরের কামড়েই হরিণটির মৃত্যু হয়েছে বলে বাসিন্দাদের অনুমান। তবে ময়নাতদন্তের পরেই হরিণের মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে। উল্লেখ্য এলাকাটির পাশেই রয়েছে খরিয়ার বন্দর জঙ্গল। ওই জঙ্গল থেকেই হরিণটি লোকালয়ে আসতে পারে বলে অনুমান বাসিন্দাদের।
Read More
শিলিগুড়িতে প্রথমবার “শিলিগুড়ি লিট ফেস্টের” আয়োজন

শিলিগুড়িতে প্রথমবার “শিলিগুড়ি লিট ফেস্টের” আয়োজন

শিলিগুড়িতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল শিলিগুড়ি লিট ফেস্ট, যার আয়োজন করেছে শিলিগুড়ি লিটারারি সোসাইটি। এই সাহিত্য উৎসবের মূল লক্ষ্য হল বিভিন্ন ভাষার লেখক, কবি ও সাহিত্যিকদের একত্রিত করা এবং সাহিত্যচর্চার একটি নতুন মঞ্চ গড়ে তোলা। শুক্রবার থেকে শুরু হওয়া এই দুই দিনব্যাপী উৎসবে রয়েছে বই প্রকাশ, সাহিত্য নিয়ে আলোচনা, কবিতা পাঠ, এবং একাধিক সাংস্কৃতিক পরিবেশনা। শিলিগুড়ির সাংস্কৃতিক মানচিত্রে একটি নতুন মাত্রা যোগ করল এই আয়োজন।
Read More
হনুমান জয়ন্তী উপলক্ষে মালাগুড়ি হনুমান মন্দিরে পূজো দিলেন মেয়র গৌতম দেব

হনুমান জয়ন্তী উপলক্ষে মালাগুড়ি হনুমান মন্দিরে পূজো দিলেন মেয়র গৌতম দেব

আজ হনুমান জয়ন্তী। সারা দেশ জুড়ে পালন করা হচ্ছে আজকের এইদিন। ঠিক তেমনি শহর শিলিগুড়িতেও সমস্ত হনুমান মন্দিরে সকাল থেকেই ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। এদিন সকালে শিলিগুড়ির হিল কাট রোডে অবস্থিত মাল্লাগুড়ি হনুমান মন্দিরে পুজো দিতে ভিড় জমান প্রচুর মানুষ। সকাল থেকেই মন্দিরে চলে পূজো অর্চনা। পাশাপাশি মন্দিরে পুজো দিতে পৌঁছান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। হনুমান মন্দিরে পুজো দিয়ে ও মন্দির প্রাঙ্গনে যোগ্য সম্পন্ন করে সকলের জন্য মঙ্গল কামনা করেন মেয়র গৌতম দেব। তিনি বলেন, প্রত্যেক বছর হনুমান জয়ন্তীর সকালে মাল্লাগুড়ির এই হনুমান মন্দিরে পুজো দিতে আসেন তিনি। ঠিক তেমনি এ বছরও পূজো দিতে এসেছেন এবং সকল শহরবাসীর জন্য…
Read More
নিষিদ্ধ কাপ সিরাপ সহ গ্রেপ্তার এক যুবক

নিষিদ্ধ কাপ সিরাপ সহ গ্রেপ্তার এক যুবক

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ কাপ সিরাপ সহ এক যুবককে গ্রেপ্তার করল শিলিগুড়ি ভক্তিনগর থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে ভক্তিনগর থানার পুলিশের কাছে খবর আসে ইস্টার্ন বাইপাস হয়ে একটি সিমেন্ট বোঝাই ট্রাকে নিয়ে যাওয়া হচ্ছে প্রায় ১০০ বোতল কাপ সিরাপ। গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই শিলিগুড়ি পৌর নিগমের ৪২ নম্বর ওয়ার্ড চয়ন পাড়ার ইস্টার্ন বাইপাস এলাকায় ফাঁদ পাতে পুলিশ। রাত প্রায় একটা নাগাদ ওই ট্রাক এসে পৌঁছয়ে নির্দিষ্ট পুলিশের ঐ নাকা বন্দী স্থানে।  তল্লাশি চালানো হয় ট্রাকে। ট্রাকের ড্রাইভার কেবিন থেকে উদ্ধার হয় একটি প্লাস্টিক ব্যাগ। ওই ব্যাগে ছিল ৯২ বোতল নিষিদ্ধ কাপ সিরাপ। এরপর ভক্তিনগর…
Read More
শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে ইন্টারন্যাশনাল সাঁওতাল কনফারেন্সের ঘোষণা, থাকছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে ইন্টারন্যাশনাল সাঁওতাল কনফারেন্সের ঘোষণা, থাকছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

আসন্ন নবম ইন্টারন্যাশনাল সানতাল কনফারেন্স উপলক্ষে বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করলেন ইন্টারন্যাশনাল সাঁওতাল কাউন্সিলের সদস্যরা। উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি চুনিয়া মুরমু, প্রেসিডেন্ট নরেশ কুমার মুর্মুসহ অন্যান্য সদস্যরা। সাংবাদিকদের উদ্দেশ্যে চুনিয়া মুরমু জানান, এবারের কনফারেন্স অনুষ্ঠিত হতে চলেছে উত্তরবঙ্গের বিধাননগরের সন্তোষিনী হাই স্কুল মাঠে, আগামী ২৪ ও ২৫ এপ্রিল। এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ২৪ এপ্রিল উপস্থিত থাকবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে সাঁওতাল সমাজের ঐতিহ্য, সংস্কৃতি, শিক্ষা ও সামাজিক উন্নয়ন বিষয়ক নানা আলোচনা ও অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
Read More
ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে ভেঙে পড়লো বিশাল গাছ

ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে ভেঙে পড়লো বিশাল গাছ

বুধবার রাত থেকে বৃষ্টির জের বাগডোগরা- পানিঘাটাগামী রাজ্য সড়কের উপর একটি গাছ ভেঙে পড়ে। যার জেরে যাতায়ত স্তব্ধ হয়ে যায়। গুরুত্বপূর্ণ এই রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় সকাল থেকেই সমস্যার মধ্যে পড়তে হয় অনেককে। দ্রুত ভেঙে পড়া গাছটি রাস্তা থেকে সরানোর কাজ শুরু করেন স্থানীয়রা। পরবর্তীতে বাগডোগরা বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাছ কেটে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
Read More
যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে শিলিগুড়িতে ডিআই অফিস অভিযান

যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে শিলিগুড়িতে ডিআই অফিস অভিযান

বুধবার শিলিগুড়ির বাঘা যতীন পার্ক থেকে মিছিল করে ডিআই অফিসের উদ্দেশ্যে রওনা দেয় ২০১৬ এসএসসি চাকরি প্রার্থীরা। এদিন বাঘাযতীন পার্ক থেকে শিলিগুড়ির ভেনাস মোড় এ বিক্ষোভ এবং কিছুক্ষণ রাস্তা অবরোধ করে ডিআই অফিসে এর দিকে রওনা হয় চাকরিপ্রার্থীরা। এদিন মূলত যোগ্যদের চাকরি ফেরাতে হবে এবং রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়ে এই মিছিল করা হয়।
Read More
চম্পাসরি এলাকায় বোমাতঙ্ক, পৌঁছাল সেনা বাহিনী

চম্পাসরি এলাকায় বোমাতঙ্ক, পৌঁছাল সেনা বাহিনী

শিলিগুড়ির প্রধান নগর থানার অন্তর্গত চম্পাসরি গ্রাম পঞ্চায়েত এলাকার পবিত্র নগরে ছড়ালো বোমাতঙ্ক। জানা যায় গতকাল দুপুর নাগাদ পবিত্র নগর এলাকায় এক ফাকা জমিতে জনাকয়ক যুবক ওই গ্রেনেড পড়ে থাকতে দেখে। তৎক্ষণাৎ গ্রেনেডের ছবি তুলে প্রধান নগর থানার পুলিশের কাছে পাঠায় তারা। পরে ঘটনাস্থলে পৌঁছায় প্রধান নগর থানার পুলিশ বাহিনী এবং খবর দেওয়া হয় সিআইডি কেও। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ জানতে পারে গ্রেনেডটি হাতে তৈরি নয়, বরং ম্যানুফ্যাকচার করা হয়েছে। তৎক্ষণাৎ ওই জায়গাটিকে খালি করে দেয় পুলিশ এবং সিল করে দেওয়া হয় জায়গাটিকে।  শুক্রবার ২৪ ঘন্টা পেরিয়ে গেলে ওই পরিত্যক্ত জমিতে গ্রেনেড উদ্ধার করতে পৌঁছায় সেনাকর্মীরা। জানা যায় গ্রেনেড উদ্ধার করে…
Read More
দোকানের মালিকানার দাবিতে ফের বিক্ষোভে সামিল বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি

দোকানের মালিকানার দাবিতে ফের বিক্ষোভে সামিল বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি

দোকানের মালিকানার দাবিতে শিলিগুড়ি প্রধান ডাক ঘরের সামনে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে সামিল হল শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্যরা। এর আগেও বহুবার তাদের এই দাবি নিয়ে বিক্ষোভে সামিল হয়েছিল সমিতির সদস্যরা, তবে এখনো তাদের সেই দাবি পূরণ না হওয়ায় শুক্রবার ফের একবার বিক্ষোভে সামিল হন ব্যবসায়ী সমিতির সদস্যরা। তারা জানান, দ্রুত তাদের এই দাবি পূরণ না করলে পরবর্তীতে তারা আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে ও প্রয়োজনে নবান্ন পর্যন্ত যাবে তারা।
Read More
চৈতি ছটকে ঘিরে শিলিগুড়িতে সেজে উঠছে বিভিন্ন ঘাট

চৈতি ছটকে ঘিরে শিলিগুড়িতে সেজে উঠছে বিভিন্ন ঘাট

রাত পোহালেই চৈতি ছট। ইতিমধ্যেই 'নাহা খায়ে', ও 'খারনা'-র মধ্য দিয়ে শুরু হয়ে গিয়েছে চৈতি ছট উদযাপন। শিলিগুড়িতেও চলছে এর জোড় প্রস্তুতি। উল্লেখ্য কার্তিকী ছটের মত চৈতি ছটও মহাসমারহে পালিত হয় ঝারখান্ড, বিহারের মতো রাজ্যে। ঠিক তেমনি শিলিগুড়ির ৫ নম্বর ওয়ার্ডেও কার্তিকি ছট ও চৈতি ছট দুটোই ধুমধাম এর সাথে আয়োজিত হয়। মূলত বিহারী সম্প্রদায়ের মানুষদের জন্য কার্তিকি ছট হল ছোট ছট এবং চৈতি ছট হলেও বড় ছট। তবে চৈতি ছট তারাই পালন করেন যাদের মনস্কামনা থাকে। এবং এবছর এই চৈতি ছুটির প্রথম অর্ঘ্য হলো ৩ই এপ্রিল ও দ্বিতীয় অর্ঘ্য হলো 4ই এপ্রিল। তাই এই মুহূর্তে জোর কদমে চলছে ছট…
Read More
দুর্ঘটনাগ্রস্থ স্কুল বাস, অল্প বিস্তর আহত বেশ কয়েকজন খুদে পড়ুয়া

দুর্ঘটনাগ্রস্থ স্কুল বাস, অল্প বিস্তর আহত বেশ কয়েকজন খুদে পড়ুয়া

চলতে চলতে হঠাৎই বাসের চাকা খুলে দুর্ঘটনার স্বীকার হল একটি বেসরকারির স্কুলের বাস। ঘটনায় আহত হল বাসে থাকা বেশ কয়েকজন পড়ুয়া। সাত সকালে দুর্ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জলপাইমোড় সংলগ্ন এলাকায়। জানা গেছে ফুলবাড়ীর একটি বেসরকারি স্কুলের বাস ছাত্র-ছাত্রীদের নিয়ে স্কুলে যাবার সময় হঠাৎই গাড়ির পিছনে থাকা চাকা খুলে যায়। চাকা খুলে যাওয়ায় রাস্তার উপর বাসের পিছনের অংশ আছড়ে পড়ে।আর তাতেই আহত হয় বেশ কয়েকজন খুদে পড়ুয়া। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।স্থানীয়দের ও সেখানে থাকা ট্রাফিক পুলিশের সহযোগিতায় শিশুদের উদ্ধার করে অন্য বাসে স্কুলে পাঠানো হয়। মাঝেমধ্যেই এমন বেসরকারি স্কুল বাসগুলির দুর্ঘটনা নিয়ে প্রশাসনের দিকে আঙ্গুল তুলছে শহরবাসী।
Read More