জাতীয় সড়কে ব্যবসায়ীকে মারধর করে ২.৬ লাখ টাকা ছিনতাই

জাতীয় সড়কে ব্যবসায়ীকে মারধর করে ২.৬ লাখ টাকা ছিনতাই

জাতীয় সড়কে ব্যবসায়ীকে মারধর করে ২ লক্ষ ৬০ হাজার টাকা ছিনতাই।বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ফাঁসিদেওয়ার ২৭ নম্বর জাতীয় সড়কের কান্তিভিটা সংলগ্ন বুড়িবালাসন সেতুর কাছে। আক্রান্ত ব্যবসায়ীর নাম মহম্মদ রোজাব আলি। ঝমকলালজোতের গোয়ালজোত এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, পেশায় ধান ব্যবসায়ী রোজাব আলি একটি স্কুল ব্যাগে ২ লক্ষ ৬০ হাজার টাকা নিয়ে খড়িবাড়ির ব্যবসায়ী উত্তম সিংহকে টাকা দিতে যাচ্ছিলেন। লিচুবাগানের কাছে দুটি মোটরসাইকেলে তিনজন দুষ্কৃতী তার পথ আটকায়।এরপর ব্যবসায়ীর মোটরসাইকেলের চাবি জঙ্গলে ছুড়ে ফেলে এবং হেলমেট দিয়ে তার মাথায় আঘাত করে।এরপর টাকার ব্যাগ নিয়ে ঘোষপুকুরের দিকে পালিয়ে যায় দুষ্কৃতিরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফাঁসিদেওয়া ও ঘোষপুকুর থানার পুলিশ।আহত ব্যবসায়ীকে ফাঁসিদেওয়া গ্রামীণ…
Read More
নদীতে প্লাস্টিক দূষণ রোধে সরব সমাজসেবী উত্তম চট্টোপাধ্যায়

নদীতে প্লাস্টিক দূষণ রোধে সরব সমাজসেবী উত্তম চট্টোপাধ্যায়

বর্ষা শুরুর আগেই সাহু নদীতে জমে থাকা বিপুল প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য ঘিরে উদ্বেগ প্রকাশ করলেন সমাজসেবী উত্তম চট্টোপাধ্যায়। তাঁর দাবি, নদীর বুকে জমে থাকা এই প্লাস্টিক বর্ষার জলে ভেসে গিয়ে বৃহত্তর জলপথ ও শেষপর্যন্ত পরিবেশের মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। পরিবেশ দূষণের আশঙ্কা তুলে ধরে তিনি বিষয়টি প্রশাসনের নজরে আনেন। পাশাপাশি ৬০ মাইক্রনের নিচে প্লাস্টিক উৎপাদন ও পাইকারি বেচাকেনা বন্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবিও জানান। এ বিষয়ে প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দপ্তর ও রাজনৈতিক সংগঠনের কাছে চিঠি পাঠিয়েছেন বলে জানান তিনি। প্রথমে ব্যক্তিগত উদ্যোগে নদী পরিষ্কারের কাজ শুরু হলেও পরে প্রশাসনের সহায়তা মেলে বলে উল্লেখ করেন তিনি। শিলিগুড়ির ডেপুটি মেয়রের…
Read More
তিন ঘণ্টার রেল ব্লক, শিলিগুড়িতে শুরু গার্ডার বসানোর কাজ

তিন ঘণ্টার রেল ব্লক, শিলিগুড়িতে শুরু গার্ডার বসানোর কাজ

বাংলার সাথে বিহার - সিকিম সংযোগের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক শিলিগুড়ির দার্জিলিং মোড়ে জোরকদমে চলছে জাতীয় সড়ক (NH) বিস্তারের কাজ। দীর্ঘদিন ধরেই অতিরিক্ত যানবাহনের চাপে এই রাস্তায় ব্যাপক যানজট তৈরি হচ্ছিল। সেই সমস্যা মেটাতে রেলের সহযোগিতায় রেলওভার ব্রিজ (ROB) নির্মাণের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাত থেকে তিন ঘন্টা নির্দিষ্ট সময়সীমা ধরে গার্ডার বসানোর কাজ শুরু হয়। জানা গিয়েছে, মোট ছ’টি গার্ডার বসানো হবে। কাজের স্বার্থে প্রতিদিন গভীর রাতে প্রায় তিন ঘণ্টা রেলপথ ব্লক রাখা হচ্ছে সাথে রেলপথে বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হচ্ছে। রাত দু’টো পর্যন্ত নির্ধারিত সময়ে এই কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই কাজের জেরে নির্দিষ্ট সময়ে…
Read More
নতুন নিয়মে শুরু উচ্চ মাধ্যমিক,পরীক্ষা কেন্দ্রে জারি ক*ড়া নিরাপত্তা

নতুন নিয়মে শুরু উচ্চ মাধ্যমিক,পরীক্ষা কেন্দ্রে জারি ক*ড়া নিরাপত্তা

আজ থেকে শুরু হল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তবে এবারের পরীক্ষা অন্যান্য বছরের তুলনায় কিছুটা ভিন্ন, কারণ প্রথমবারের মতো সেমিস্টার পদ্ধতিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এদিন সকাল থেকেই শিলিগুড়ি,  জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুদূয়ার, মালদা সহ উত্তর ও দিনাজপুর জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্ধারিত সময়ের আগেই অনেক পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছে যায়। পরীক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে ছিল কড়া পুলিশি নিরাপত্তা ও নজরদারি। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো, যাতে যানজটের কারণে কোনও পরীক্ষার্থীর অসুবিধা না হয়। পরীক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরাও কেন্দ্রে উপস্থিত ছিলেন। অনেক অভিভাবকই জানান, সেমিস্টার পদ্ধতি নতুন হলেও এতে ছাত্র-ছাত্রীদের উপর…
Read More
কর্মসংস্থান, পুনর্বাসন ও অটোনোমাস কাউন্সিলের দাবিতে রাস্তায় বিক্ষোভ

কর্মসংস্থান, পুনর্বাসন ও অটোনোমাস কাউন্সিলের দাবিতে রাস্তায় বিক্ষোভ

প্রাক্তন কেএলও লিংকম্যানদের কর্মসংস্থান সহ ৩ দফা দাবিতে উত্তরকন্যা অভিযান, ফুলবাড়ির চুনাভাটিতে মিছিল আটকাল পুলিশ। প্রাক্তন কেএলও লিংকম্যানদের কর্মসংস্থান সহ তিন দফা দাবিতে বৃহস্পতিবার উত্তরকন্যা অভিযানের ডাক দেন জলপাইগুড়ি ও কোচবিহার জেলার লিংকম্যানরা। এদিন ফুলবাড়ির চুনাভাটি মোড়ে পৌঁছাতেই বিশাল পুলিশ বাহিনী মিছিল আটকে দেয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিপুল পুলিশ বাহিনী। ছিল জল কামান ও ব্যারিকেডের পাশাপাশি বর্জ গাড়িও। মিছিল আটকানো হলে রাস্তায় বসেই বিক্ষোভ প্রদর্শন করেন তারা। আন্দোলনকারীদের দাবি, প্রাক্তন কেএলও ও লিংকম্যানদের অবিলম্বে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা ও অটোনোমাস কাউন্সিল গঠনের দাবিও তোলেন তারা।
Read More
দেশব্যাপী ধর্মঘটে শিলিগুড়িতে আংশিক প্রভাব

দেশব্যাপী ধর্মঘটে শিলিগুড়িতে আংশিক প্রভাব

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা দেশব্যাপী ধর্মঘটের প্রভাব পড়েছে শিলিগুড়িতেও। শহরের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি বাজার ও দোকানপাট বন্ধ থাকতে দেখা যায়। সকাল থেকেই ধর্মঘটের সমর্থনে বিভিন্ন সংগঠনের কর্মীরা রাস্তায় নামেন এবং পিকেটিং করতে দেখা যায়। তবে আজ উচ্চমাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় পরীক্ষার্থীদের সুবিধার্থে পরিবহন পরিষেবা ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে। সেই কারণে শহরের বিভিন্ন রাস্তায় বাস, অটো ও টোটো চলাচল বেশিরভাগ ক্ষেত্রেই স্বাভাবিক ছিল। পরীক্ষাকেন্দ্রগুলির সামনে পুলিশি নজরদারিও চোখে পড়ে। অন্যদিকে, শহরের একটি সরকারি ব্যাংকে ভিন্ন চিত্র ধরা পড়ে। অধিকাংশ দোকানপাট বন্ধ থাকলেও ওই ব্যাংকের কর্মীরা ধর্মঘট উপেক্ষা করে প্রশাসনের উপস্থিতিতে ব্যাংকে প্রবেশ করেন এবং পরিষেবা চালু রাখেন। বিষয়টি নিয়ে…
Read More
নাবালক খু*নে গ্রেপ্তার অভিযুক্ত!

নাবালক খু*নে গ্রেপ্তার অভিযুক্ত!

মাটিগাড়ায় নাবালক হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত রাজ পাসোয়ানকে গ্রেপ্তার করল পুলিশ। মঙ্গলবার শিলিগুড়ি থেকে পালানোর চেষ্টা করার সময় কাওয়াখালি এলাকা থেকে তাকে আটক করে মাটিগাড়া থানার পুলিশ। বুধবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় ও পুলিশি রিমান্ডের আবেদন জানানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শনিবার টোটো চালক রাজ পাসোয়ান ১৫ বছরের নাবালক শুভজিৎ মোদককে ফোন করে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই নিখোঁজ হয়ে পড়ে শুভজিৎ। পরিবারের পক্ষ থেকে মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্তে নামে। এদিকে ছেলেকে খুঁজে না পেয়ে থানার সামনে বিক্ষোভ দেখান শুভজিতের পরিবারের সদস্যরা। তদন্ত চলাকালীন সোমবার গভীর রাতে শুকনা…
Read More
নাবালককে ডেকে নিয়ে খু*ন? শিমুলতলায় উদ্ধার দশম শ্রেণির ছাত্রের দে*হ

নাবালককে ডেকে নিয়ে খু*ন? শিমুলতলায় উদ্ধার দশম শ্রেণির ছাত্রের দে*হ

ত্রিকোণ প্রেমের জেরে এক নাবালক ছাত্রকে অপহরণের পর খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মাটিগাড়ার শিমুলতলা এলাকায়। মৃত ছাত্রের নাম শুভজিৎ মোদক (১৫), দশম শ্রেণির ছাত্র। গত শনিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল সে। পরিবারের অভিযোগ, এলাকারই ২৫ বছর বয়সী রাজ পাসওয়ান নামে এক যুবক এই ঘটনার সঙ্গে জড়িত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুভজিৎ ও রাজ দুজনেই একই কিশোরীকে পছন্দ করতো। এই বিষয়কে কেন্দ্র করে প্রায় এক মাস আগে তাদের মধ্যে তীব্র বিবাদও হয়েছিল বলে দাবি বন্ধুদের। অভিযোগ, শনিবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ রাজ ফোন করে শুভজিৎকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাত ১০টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ হয়ে…
Read More
অ*গ্নিকাণ্ডে ক্ষ*তিগ্রস্তদের জন্য তৎপর প্রশাসন, মিলল আর্থিক সহায়তা

অ*গ্নিকাণ্ডে ক্ষ*তিগ্রস্তদের জন্য তৎপর প্রশাসন, মিলল আর্থিক সহায়তা

শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির ঢাকনা কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালো মহকুমা পরিষদ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুনে দুটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয় সাথে আরও একটি ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় পরিবারগুল সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়ে। ঘটনার পর ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায় শিলিগুড়ি মহকুমা পরিষদ। এদিন মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ মণ্ডলের উপস্থিতিতে ও এসজেডিএ-র চেয়ারম্যান দিলীপ দুগ্গারের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারকে ৩৫ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। পাশাপাশি আংশিক ক্ষতিগ্রস্ত পরিবারকে ২৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। শিলিগুড়ি মহুকুমা পরিষদের এই উদ্যোগে স্বস্তি ফিরেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মধ্যে।
Read More
পৌরনিগমের তত্ত্বাবধানে সাহুডাঙ্গীর শ্মশান পরিষেবা

পৌরনিগমের তত্ত্বাবধানে সাহুডাঙ্গীর শ্মশান পরিষেবা

শিলিগুড়ির সাহুডাঙ্গী শ্মশান ঘাট ও বৈতরণী বৈদ্যুতিক চুল্লি ঘিরে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটল অবশেষে। একাধিক বছর বন্ধ থাকার পর নতুনভাবে সংস্কার ও রূপদানের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ পরিকাঠামোর দায়িত্ব আনুষ্ঠানিকভাবে শিলিগুড়ি পৌরনিগমের হাতে তুলে দিল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (এসজেডিএ)। ২০১৭ সালে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে তৈরি হওয়া বৈতরণী বৈদ্যুতিক চুল্লি প্রথমে এসজেডিএ-র তত্ত্বাবধানে ছিল। তবে আর্থিক ও রক্ষণাবেক্ষণজনিত সমস্যার কারণে পরিষেবা স্বাভাবিকভাবে চালু রাখা সম্ভব হয়নি। ফলে ধীরে ধীরে বন্ধ হয়ে পড়ে চুল্লি, সমস্যায় পড়েন সাধারণ মানুষ। সাহুডাঙ্গী শ্মশান ঘাট শুধু ডাবগ্রাম - ফুলবাড়ি বিধানসভা এলাকার বাসিন্দাদের নয়, আমবাড়ি, শিলিগুড়ি শহর ও আশপাশের বহু মানুষের কাছে কিরণচন্দ্র শ্মশান ঘাটের বিকল্প…
Read More
নতুন শ্রমকোডের বিরোধিতায় পথে নামল শ্রমিক ও কৃষক সংগঠন

নতুন শ্রমকোডের বিরোধিতায় পথে নামল শ্রমিক ও কৃষক সংগঠন

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও বিভিন্ন ফেডারেশন সহ সংযুক্ত কিষাণ মোর্চার যৌথ ডাকে রবিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বিক্ষোভ মিছিল। শ্রমকোড বাতিলের দাবিতে আগামী ১২ই ফেব্রুয়ারি দেশজুড়ে সাধারণ ধর্মঘটের সমর্থনে রাজ্যব্যাপী ধর্মঘট সফল করার আহ্বান জানিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিন শিলিগুড়ি স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশনে এলাকায় শেষ হয়। জানা যায় মিছিলে অংশগ্রহণ করে বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্য, কৃষক সংগঠনের প্রতিনিধিরা ও সমর্থকরা। তাঁদের হাতে ছিল ব্যানার, প্ল্যাকার্ড ও বিভিন্ন দাবি সম্বলিত পোস্টার। বনধ সমর্থকদের অভিযোগ, নতুন শ্রমকোড শ্রমিকদের অধিকার খর্ব করছে ও শ্রম আইনকে দুর্বল করছে। এর প্রতিবাদে দেশজুড়ে…
Read More
বিশ্বজুড়ে পালিত হচ্ছে গোলাপ দিবস, ভালোবাসার রঙে রাঙা শহর

বিশ্বজুড়ে পালিত হচ্ছে গোলাপ দিবস, ভালোবাসার রঙে রাঙা শহর

আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে গোলাপ দিবস। ভালোবাসা, অনুভূতি আর আবেগ প্রকাশের অন্যতম প্রতীক এই গোলাপ। প্রিয় মানুষকে ভালোবাসার বার্তা পৌঁছে দিতে আজ অনেকেই হাতে তুলে নিচ্ছেন লাল, হলুদ কিংবা গোলাপি গোলাপ। শহরের বিভিন্ন ফুলের দোকানগুলোতেও সকাল থেকেই দেখা যাচ্ছে ভিড়। কেউ কিনছেন প্রিয় মানুষকে দেওয়ার জন্য, আবার কেউ বন্ধুত্ব বা সম্মান জানাতেও বেছে নিচ্ছেন গোলাপ ফুল। ফুল ব্যবসায়ীদের কথায়, আজকের দিনে গোলাপের চাহিদা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই বেশি। ভালোবাসা প্রকাশের ভাষা অনেক রকম হতে পারে, কিন্তু একটি গোলাপ যেন সেই অনুভূতিকে আরও সুন্দরভাবে তুলে ধরে। তাই আজ গোলাপ দিবসে আপনিও কি আপনার ভালোবাসার মানুষকে গোলাপ দিচ্ছেন।
Read More
পথশ্রী প্রকল্পের আওতায় শিলিগুড়িতে উন্নয়নের নব জোয়ার

পথশ্রী প্রকল্পের আওতায় শিলিগুড়িতে উন্নয়নের নব জোয়ার

পথশ্রী প্রকল্পের আওতায় শিলিগুড়ি পৌরনিগম এলাকায় ৩৩টি উন্নয়নমূলক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন মেয়র জানান, পৌরনিগম এলাকায় মোট ১০০টি কাজ গ্রহণ করা হয়েছে। তার মধ্যে ৩৩টি কাজের সূচনা করা হয়েছে ও ইতিমধ্যেই ৮০টি কাজের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। বাকি কাজগুলিও পর্যায়ক্রমে শুরু হবে বলে তিনি আশ্বাস দেন। বিরোধীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে গৌতম দেব বলেন, এই উন্নয়নমূলক প্রকল্পে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। শহরের সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের সুবিধাই পৌরনিগমের মূল লক্ষ্য। পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পগুলির মাধ্যমে শহরের বিভিন্ন এলাকার রাস্তা সংস্কার ও পরিকাঠামোর উন্নয়ন…
Read More
হাজার টাকা ভাতা বৃদ্ধিতে ক্ষোভ ! ন্যূনতম মজুরি ও বকেয়া দাবিতে বাঘাযতীন পার্ক থেকে আশা কর্মীদের বিক্ষোভ মিছিল

হাজার টাকা ভাতা বৃদ্ধিতে ক্ষোভ ! ন্যূনতম মজুরি ও বকেয়া দাবিতে বাঘাযতীন পার্ক থেকে আশা কর্মীদের বিক্ষোভ মিছিল

রাজ্য সরকারের ঘোষিত বাজেটে আশা কর্মীদের জন্য মাত্র এক হাজার টাকা ভাতা বৃদ্ধির প্রতিবাদে আজ পথে নামলেন আশা কর্মীরা। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের উদ্যোগে বাঘাযতীন পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে। মিছিলে বিপুল সংখ্যক আশা কর্মী অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীদের দাবি, রাজ্য সরকার যে ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে তা বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে একেবারেই অপ্রতুল। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে সীমিত পারিশ্রমিকে কাজ করেও প্রাপ্য সম্মান ও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন আশা কর্মীরা। সেই ক্ষোভ থেকেই এদিনের আন্দোলন। এদিনের মিছিল থেকে একাধিক দাবি তোলা হয়। রাজ্য সরকার ঘোষিত ন্যূনতম মাসিক ১৫ হাজার টাকা বেতন…
Read More