শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা গ্রাউন্ডে হবে পার্কিং ব্যবস্থা পরিদর্শন বিধায়ক তথা পর্যটন মন্ত্রী পরিদর্শনে শংকর ঘোষএর

শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা গ্রাউন্ডে হবে পার্কিং ব্যবস্থা পরিদর্শন বিধায়ক তথা পর্যটন মন্ত্রী পরিদর্শনে শংকর ঘোষএর

শিলিগুড়ি শহরের ক্রমবর্ধমান যানজট ও পার্কিং সমস্যার সমাধানে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা গ্রাউন্ডকে পার্কিং হিসেবে ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। শনিবার সেই এলাকা পরিদর্শন করেন শিলিগুড়ির বিধায়ক, রাজের মন্ত্রী Shankar Ghosh। পরিদর্শনের সময় তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য পার্কিং ব্যবস্থার বিভিন্ন দিক খতিয়ে দেখেন। তাঁর দাবি, এই উদ্যোগ বাস্তবায়িত হলে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় যানজট অনেকটাই কমবে এবং সাধারণ মানুষের পার্কিং সংক্রান্ত ভোগান্তিও হ্রাস পাবে। আগামী দিনে প্রয়োজনীয় পরি কাঠামো গড়ে তুলে মেলা গ্রাউন্ডকে সুষ্ঠুভাবে পার্কিংয়ের কাজে ব্যবহার করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানা গিয়েছে।
Read More
এক দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

এক দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

আজ, শুক্রবার উত্তরবঙ্গ সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা থেকে বিমানে তাঁর বাগডোগরা বিমানবন্দরে পৌঁছনোর কথা রয়েছে। মূলত রাজনৈতিক সৌজন্য এবং প্রশাসনিক কর্মসূচির এক ঠাসা সূচি নিয়ে মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় তৎপরতা তুঙ্গে।মুখ্যমন্ত্রী সোজা চলে যাবেন উত্তরবঙ্গের শাখা সচিবালয় 'উত্তরকন্যা'-য়। সেখানে উত্তরবঙ্গের সার্বিক পরিস্থিতি এবং বিপর্যয় মোকাবিলা নিয়ে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করবেন তিনি। বৈঠকে উপস্থিত থাকবেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পদস্থ প্রশাসনিক ও পুলিশ কর্তারা। বিপর্যয় মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি কেমন রয়েছে, তা এই বৈঠকে খতিয়ে দেখা হবে। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি একটি বিশেষ মানবিক কর্মসূচিও রয়েছে মুখ্যমন্ত্রীর। সম্প্রতি ময়নাগুড়িতে ঘটে যাওয়া মর্মান্তিক পথ দুর্ঘটনায়…
Read More
মাতৃ ও জরুরি স্বাস্থ্যসেবায় বড় পদক্ষেপ শিলিগুড়ি জেলা হাসপাতালের

মাতৃ ও জরুরি স্বাস্থ্যসেবায় বড় পদক্ষেপ শিলিগুড়ি জেলা হাসপাতালের

জরুরি স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী করতে শিলিগুড়ি জেলা হাসপাতালে চালু হয়েছে একটি অত্যাধুনিক পোর্টেবল আল্ট্রাসাউন্ড (ইউএসজি) মেশিন। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পর দার্জিলিং জেলার দ্বিতীয় বৃহত্তম সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান হিসেবে এই নতুন পরিষেবা রোগীদের দ্রুত ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর আগে হাসপাতালটিতে একটি পোর্টেবল এক্স-রে মেশিনও চালু করা হয়েছে। নতুন পোর্টেবল ইউএসজি মেশিনটি শ্রমকক্ষের বাইরে স্থাপন করা হয়েছে, যাতে প্রসবকালীন জটিল পরিস্থিতিতে রোগীকে অন্য বিভাগে স্থানান্তর না করেই তাৎক্ষণিক আল্ট্রাসাউন্ড পরীক্ষা করা যায়। এর ফলে মা ও গর্ভস্থ শিশুর শারীরিক অবস্থা দ্রুত মূল্যায়ন করে চিকিৎসকেরা প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবেন। হাসপাতালের সুপার চন্দন ঘোষ জানান, এই…
Read More
কন্টেনারভর্তি গোরু উদ্ধার, বিহার- আসাম পা*চারচক্রের ছক ভেস্তে দিল পুলিশ

কন্টেনারভর্তি গোরু উদ্ধার, বিহার- আসাম পা*চারচক্রের ছক ভেস্তে দিল পুলিশ

গোরু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পেল ফাঁসিদেওয়ার বিধাননগর থানার পুলিশ। বিহার থেকে আসামে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ, এমন একটি কন্টেনার থেকে ২০টি গরু উদ্ধার করা হয়েছে। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর মুরালিগঞ্জ চেকপোস্টে ২৭ নম্বর জাতীয় সড়কে নিয়মিত নাকা তল্লাশির সময় কলকাতা- শিলিগুড়িগামী একটি সন্দেহজনক কন্টেনার আটক করা হয়। তল্লাশিতে কন্টেনারের ভিতর ২০টি গরু উদ্ধার হয়। চালকের কাছে গবাদিপশু পরিবহনের বৈধ নথি চাওয়া হলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। এরপরই চালক পুরুষোত্তম কুমারকে গ্রেফতার করে বিধাননগর থানায় নিয়ে যাওয়া হয়। উদ্ধার হওয়া গরুগুলিকে নিরাপদে খোয়ারে পাঠানো হয়েছে। প্রাথমিক…
Read More
যানজটের সমস্যা সমাধানে কাঞ্চনজঙ্ঘা মাঠে পার্কিং হাব তৈরির উদ্যোগ প্রশাসনের

যানজটের সমস্যা সমাধানে কাঞ্চনজঙ্ঘা মাঠে পার্কিং হাব তৈরির উদ্যোগ প্রশাসনের

শহরের কেন্দ্রস্থলে প্রতিদিন বাড়তে থাকা যানজট ও পার্কিং সংকট মোকাবিলায় বড় পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। সেই লক্ষ্যেই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা মাঠকে আধুনিক পার্কিং হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা শুরু হয়েছে। মঙ্গলবার পার্কিং জোনের উপযুক্ততা খতিয়ে দেখতে মাঠ পরিদর্শনে যান শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের ডিসিপি কাজী শামসুদ্দিন আহমেদ, শিলিগুড়ি পুরনিগমের কমিশনার বীর বিক্রম রায়, শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের কুন্তল গোস্বামী, বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির প্রতিনিধি রাজু সাহা- সহ প্রশাসনের একাধিক আধিকারিক। প্রশাসনের মতে, শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলিতে পর্যাপ্ত পার্কিংয়ের অভাবে রাস্তার ধারে গাড়ি দাঁড় করানোর প্রবণতা বাড়ছে, যার ফলে যান চলাচলে বিঘ্ন ঘটছে। এই পরিস্থিতি থেকে মুক্তি দিতেই কাঞ্চনজঙ্ঘা মেলা…
Read More
বাগডোগরায় সাংসদ কাকলি ঘোষ দস্তিদার

বাগডোগরায় সাংসদ কাকলি ঘোষ দস্তিদার

বাগডোগরা বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, পশ্চিমবঙ্গে গত কয়েক বছরে সাধারণ মানুষের উপর যেভাবে অত্যাচার, হিংসা ও অপরাধের ঘটনা বেড়েছে, তাতে দুষ্কৃত দমনে কঠোর আইন অত্যন্ত প্রয়োজনীয়। তিনি আরজি কর হাসপাতালের ঘটনাও উল্লেখ করে বলেন, এই ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সময়ের দাবি। তিনি আশা প্রকাশ করেন, গুন্ডা দমন সংক্রান্ত বিলটি সর্বসম্মতিক্রমে পাশ হবে ও আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। এদিন কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে তিনি দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেন।
Read More
স্নানযাত্রার পুণ্যতিথিতে শারদোৎসবের সূচনা, ৫৯তম বর্ষে নতুন চমক শিলিগুড়ির উদয়ন সমিতির

স্নানযাত্রার পুণ্যতিথিতে শারদোৎসবের সূচনা, ৫৯তম বর্ষে নতুন চমক শিলিগুড়ির উদয়ন সমিতির

রথযাত্রার আবহ শুরু হতেই শিলিগুড়িতে বেজে উঠল শারদোৎসবের আগমনী সুর। জগন্নাথদেবের মহাপবিত্র স্নানযাত্রার তিথিকে স্মরণ করে ঐতিহ্যবাহী উদয়ন সমিতি সাড়ম্বরে সম্পন্ন করল এবারের দুর্গাপুজোর খুঁটি পুজো। এর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হল মণ্ডপ নির্মাণের কাজ। সোমবারের অনুষ্ঠানে ক্লাব সদস্যদের পাশাপাশি এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন। আবালবৃদ্ধবনিতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবের আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। পুজো কমিটির সদস্যদের মতে, খুঁটি পুজোর মধ্য দিয়েই কার্যত শুরু হয়ে গেল শারদোৎসবের প্রস্তুতি। এবার ৫৯তম বর্ষে পদার্পণ করছে শিলিগুড়ির অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো উদয়ন সমিতি। অর্ধশতকেরও বেশি ঐতিহ্য বহনকারী এই পুজো প্রতি বছরের মতো এবারও দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ নিয়ে আসছে। এবারের থিমে দক্ষিণ ভারতের বিখ্যাত…
Read More
কান্তিভিটায় পুলিশের অভিযানে আটক মোষবোঝাই ট্রাক, মিলল না বৈধ কাগজপত্র

কান্তিভিটায় পুলিশের অভিযানে আটক মোষবোঝাই ট্রাক, মিলল না বৈধ কাগজপত্র

গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে ফাঁসিদেওয়া থানার অন্তর্গত কান্তিভিটা এলাকায় চিপস ফ্যাক্টরির কাছে অভিযান চালিয়ে একটি ১৪ চাকার ট্রাক আটক করল পুলিশ। আটক ট্রাকটির নম্বর WB-59C-9277। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রাকটিতে অবৈধভাবে ৩১টি মোষ পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। তল্লাশি চালিয়ে ট্রাকের ভিতর থেকে ৩১টি মোষ উদ্ধার করা হয়। চালকের কাছে পশু পরিবহণ সংক্রান্ত বৈধ কাগজপত্র, অনুমতিপত্র বা পরিবহণ শংসাপত্র চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। এরপর পুলিশ ট্রাকটি বাজেয়াপ্ত করে এবং ঘটনায় একটি নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। উদ্ধার হওয়া মোষগুলিকে নিরাপদ স্থানে রাখার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে।
Read More
অবৈধ নির্মাণে ক*ড়া পদক্ষেপ পুরনিগমের

অবৈধ নির্মাণে ক*ড়া পদক্ষেপ পুরনিগমের

সরকারি অর্থে নির্মিত প্রায় ১০ লক্ষ টাকার একটি পার্ক শেষ পর্যন্ত ভেঙে ফেলল শিলিগুড়ি পুরনিগম। শহরের ৪১ নম্বর ওয়ার্ডের রাম মন্দির রোড এলাকায় নির্মিত ওই পার্কটি ড্রেন, ফুটপাত ও রাস্তার একাংশ দখল করে গড়ে তোলা হয়েছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে সরেজমিনে পরিদর্শনে গিয়ে প্রশ্ন তোলেন শিলিগুড়ি পুরনিগমের কমিশনার বীর বিক্রম রাই। তিনি জানতে চান, সরকারি ড্রেন, ফুটপাত ও রাস্তার অংশ দখল করে কীভাবে এই নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল। পাশাপাশি সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রেও তিনি অসন্তোষ প্রকাশ করেন। এরপরই কমিশনার অবিলম্বে পার্কটি ভেঙে ফেলার নির্দেশ দেন। নির্দেশ মিলতেই পুরনিগমের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বুলডোজার দিয়ে পুরো পার্কটি গুঁড়িয়ে দেয়। ঘটনাকে ঘিরে…
Read More
বেলাকোবা পুলিশের বড়সড় সাফল্য: চোলাই মদের ঠেক ধ্বংস, ১০০০ লিটার লাহান নষ্ট, পলাতক মূল অভিযুক্ত

বেলাকোবা পুলিশের বড়সড় সাফল্য: চোলাই মদের ঠেক ধ্বংস, ১০০০ লিটার লাহান নষ্ট, পলাতক মূল অভিযুক্ত

জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানা অন্তর্গত বেলাকোবা ফাঁড়ির পুলিশ বৃহস্পতিবার সকালে এক গোপন সূত্রের খবরের ভিত্তিতে বড়সড় অভিযান চালিয়ে একটি অবৈধ দেশি মদের (চোলাই) ঠেক ও কারখানা ধ্বংস করেছে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অবৈধ মদ এবং মদ তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশের অতর্কিত হানা ও অভিযুক্তের পলায়ন আসল ঘটনা: বেলাকোবা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক (OC) সাব-ইন্সপেক্টর বুদ্ধদেব ঘোষ আজ সকালে প্রায় ৮:৩০টা নাগাদ একটি নির্ভরযোগ্য সূত্র থেকে অবৈধ মদ তৈরির খবর পান। খবর পাওয়া মাত্রই এএসআই বিশ্বজিৎ মহান্ত, পুলিশ বাহিনী এবং সিভিএফ (CVFs) কর্মীদের সাথে নিয়ে রাজগঞ্জ থানার ফুতকিপাড়া…
Read More
শহরের সাফাই ব্যবস্থা পর্যবেক্ষণে পথে পুর প্রশাসক ও কমিশনার

শহরের সাফাই ব্যবস্থা পর্যবেক্ষণে পথে পুর প্রশাসক ও কমিশনার

আগামী ১ জুলাই থেকে শহরের রাস্তাঘাট বা প্রকাশ্য স্থানে আবর্জনা ফেললে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এই ঘোষণার পর বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন এলাকা পরিদর্শনে বের হন শিলিগুড়ি পুরনিগমের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক আর বিমলা ও কমিশনার বীর বিক্রম রায়। এদিন সেবক রোড-সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন তাঁরা। তাঁদের সঙ্গে ছিলেন পুরনিগমের বিভিন্ন বিভাগের আধিকারিক ও কর্মীরা। পরিদর্শনের সময় শহরের সাফাই ব্যবস্থা, বর্জ্য অপসারণের কাজ ও বিভিন্ন এলাকায় জমে থাকা আবর্জনার পরিস্থিতি খতিয়ে দেখা হয়। কোথাও কোথাও রাস্তার ধারে আবর্জনা পড়ে থাকতে দেখে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়। পুরনিগম সূত্রে জানা গিয়েছে, শহরকে আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে আগামী দিনে…
Read More
সেবক ফরেস্টে অভিযান, পাচারের উদ্দেশ্যে আনা বিপুল বিদেশি মদ জব্দ

সেবক ফরেস্টে অভিযান, পাচারের উদ্দেশ্যে আনা বিপুল বিদেশি মদ জব্দ

৪০লক্ষ টাকারও বেশি সিকিম মদ ও বিয়ার উদ্ধার,গ্রেফতার দার্জিলিংয়ের ৩ যুবক।সিকিম থেকে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় পাচারের উদ্দেশ্যে আনা বিপুল পরিমাণ নন-ডিউটি পেইড (এনডিপি) মদ ও বিয়ার উদ্ধার করল জলপাইগুড়ি এক্সাইজ ডিভিশন।সেবক ফরেস্ট সংলগ্ন বেঙ্গল সাফারি এলাকার কাছে গভীর রাতে অভিযান চালিয়ে দুটি গাড়ি আটক করা হয়।ঘটনায় দার্জিলিং জেলার তিন যুবককে গ্রেফতার করেছে আবগারি দফতর।আবগারি সূত্রে জানা গিয়েছে,জলপাইগুড়ি এক্সাইজ ডিভিশনের স্পেশাল কমিশনার সুজিত দাসের কাছে গোপন সূত্রে খবর আসে যে সিকিম থেকে দুটি গাড়িতে করে বিপুল পরিমাণ মদ পাচার করা হচ্ছে।খবর পাওয়ার পর ভক্তিনগর রেঞ্জের ডেপুটি এক্সাইজ কালেক্টর কিরাদ সিং বার্দির নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়। ভক্তিনগর রেঞ্জের…
Read More
আশা কর্মীদের ভাতা বাড়লেও বঞ্চিত NUHM কর্মীরা! মুখ্যমন্ত্রীর উদ্দেশে দাবিপত্র, রাজ্যজুড়ে পেন ডাউন আন্দোলন

আশা কর্মীদের ভাতা বাড়লেও বঞ্চিত NUHM কর্মীরা! মুখ্যমন্ত্রীর উদ্দেশে দাবিপত্র, রাজ্যজুড়ে পেন ডাউন আন্দোলন

ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদে ডেপুটেশন জমা দিলেন ন্যাশনাল আরবান হেলথ মিশন (NUHM)-এর অন্তর্ভুক্ত কর্মীরা। মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH)-এর হাতে জমা দেওয়া এই দাবিপত্র মূলত রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশে লেখা হয়েছে বলে জানান আন্দোলনকারীরা। কর্মীদের অভিযোগ, সাম্প্রতিক রাজ্য বাজেটে আশা কর্মী-সহ বিভিন্ন স্বাস্থ্যকর্মীদের ভাতা বৃদ্ধির ঘোষণা করা হলেও NUHM-এর অধীনে কর্মরতদের জন্য কোনও আর্থিক সুবিধা ঘোষণা করা হয়নি। এর ফলে তাঁরা নিজেদের বঞ্চিত বলে মনে করছেন। আন্দোলনরত কর্মীদের দাবি, শুধুমাত্র আশা কর্মীরাই স্বাস্থ্য পরিষেবার সমস্ত কাজ করেন— এমন ধারণা বাস্তবের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাঁদের বক্তব্য, গর্ভবতী মহিলাদের স্বাস্থ্যপরীক্ষা, ওষুধ বিতরণ, ল্যাব সংক্রান্ত কাজ, চিকিৎসা পরিষেবা পরিচালনা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ…
Read More
শিলিগুড়িতে প্রবল বৃষ্টিতে জলমগ্ন: স্বামীজি মোড় সহ একাধিক এলাকা জলের তলায়, ব্যাহত জনজীবন

শিলিগুড়িতে প্রবল বৃষ্টিতে জলমগ্ন: স্বামীজি মোড় সহ একাধিক এলাকা জলের তলায়, ব্যাহত জনজীবন

শিলিগুড়ি ও তার পার্শ্ববর্তী এলাকায় আজ সকাল থেকেই শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। আর এই কয়েক ঘণ্টার প্রবল বৃষ্টিতেই পুরনিগমের ড্রেনেজ বা নিকাশি ব্যবস্থার কঙ্কালসার রূপটি ফের সামনে চলে এসেছে। লাগাতার বর্ষণের জেরে শহরের একাধিক নিচু এলাকা এবং মূল রাস্তাগুলিতে মারাত্মক জলজমার (Waterlogging) পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত স্বামীজি মোড় (Swamiji More) সম্পূর্ণভাবে জলের তলায় চলে গেছে। রাস্তায় প্রায় হাঁটু সমান জল জমে যাওয়ায় যান চলাচল কার্যত স্তব্ধ। দুই চাকার গাড়ি এবং ছোট চার চাকার গাড়িগুলিকে এই জলমগ্ন রাস্তা পার হতে গিয়ে চরম নাজেহাল হতে হচ্ছে। মাঝরাস্তায় বহু গাড়ি বিকল হয়ে…
Read More