24
Aug
শিলিগুড়ি লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি গ্রেটার ফেমিনার উদ্যোগে ২৩/০৮/২০২৪ তারিখে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়। শিলিগুড়ির অন্তর্গত চম্পাসারির মধ্য পলাশ স্পোর্টিং ক্লাবে এই ক্যাম্পের আয়োজন করা হয়। শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটাল, নর্থবেঙ্গল নিউরো সেন্টার প্রাইভেট লিমিটেড, ষ্টার ডেন্টাল এন্ড কসমেটিকও এই ক্যাম্পের জন্য সমানরূপে যৌথ উদ্যোগ নেয়। ১৬ টি বৃক্ষরোপনের মধ্যে দিয়ে এদিনের পোগ্রামটির সূচনা করা হয়। এদিন বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষার পাশাপাশি ৫০ টি ছাতা ও শিশুদের বিনামূল্যে চশমাও বিতরণ করা হয়। বয়স্কদের জন্য চশমা কেনার ক্ষেত্রে চশমার দামে বিরাট ছাড় দেওয়া হয়। ৩০০ জনকে বিনামূল্যে খাওয়ানোরও ব্যবস্থা করা হয় এদিন। শিলিগুড়ি লায়ন্স ক্লাব অফ…
