পুরো দেশের সাথে শিলিগুড়ির ইসকন মন্দিরেও করা হল গোবর্ধন পুজো

পুরো দেশের সাথে শিলিগুড়ির ইসকন মন্দিরেও করা হল গোবর্ধন পুজো

প্রতিবারের মতো রীতি মেনে শিলিগুড়ির ইস্কন মন্দিরে পালিত হয়েছে গোবর্ধন পুজো। বিগত বছর সংক্রমণ কালে রীতি মেনে পুজো হলেও সব পুজোর অনুষ্ঠানে ভক্তদের উপস্থিত সংখ্যা ছিল অনেক কম৷ তবে এবছর কঠিন পরিস্থিতি কাটিয়ে বিভিন্ন জাগার পাশাপাশি শিলিগুড়ি ইস্কন মন্দিরে মহা ধুমধামে মধ্য করা হল দিয়ে গোবর্ধন পুজো। যেখানে এবার শিলিগুড়ি শহর সহ আশেপাশের এলাকা ছারাও উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকেও ভক্তদের সমাগম লক্ষ করা যায়। বৃহস্পতিবার গোবর্ধন পুজো উপলক্ষে পুজো অর্চনার পাশাপাশি কীর্তন, পরিক্রমা ও প্রসাদ বিতারণের আয়োজন করা হয়। উল্লেখ ১০৮ টি ভোগের পদ দিয়ে গোবর্ধন পাহারের প্রতিকৃতি তৈরী করে পুজো আয়োজন করা হয়ে থাকে ইস্কন মন্দিরে। পুরান মতে, ইন্দ্রের…
Read More
সামাজসেবার মধ্যে মায়ের শেষকৃত্য সম্পন্ন করলেন শিলিগুড়ির দুই ভাই

সামাজসেবার মধ্যে মায়ের শেষকৃত্য সম্পন্ন করলেন শিলিগুড়ির দুই ভাই

মিলনপল্লি নিবাসী দেবাশীষ দে ও পরমেষ দে দুই ভাই তাদের মাতৃ বিয়োগের শেষ কাজে নানান সামাজসেবা মূলক কাজ ও রক্তদান শিবিরের মধ্যে সম্পূর্ণ করলেন। আজ এক অনুষ্ঠানের তেরাই ব্লাড ব‍্যাংকের এর সহযোগিতায় এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় মিলনপল্লি রামঠাকুর মন্দিরে। মাটিগাড়া এক ব‍্যক্তির হাতে একটি হুইলচেয়ার তুলে দেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সম্পাদিকা পাপিয়া ঘোষ বোড়ো চেয়ারম্যান জয়ন্ত সাহা ও লাইন্স ক্লাব অফ প্রেরনা এর পক্ষে লক্ষ্মী মাকরা।
Read More
শিলিগুড়ি জংশন রেলওয়ে আগুনকে ঘিরে চাঞ্চল্য

শিলিগুড়ি জংশন রেলওয়ে আগুনকে ঘিরে চাঞ্চল্য

শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশনের যাত্রী প্রতীক্ষালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়াল চাঞ্চল্য। যদিও আরপিএফ এবং জিআরপি'র তৎপরতায় বড়ো কোন দুর্ঘটনা ঘটেনি। জানা গিয়েছে, এদিন যাত্রী প্রতিক্ষালয়ে দ্বিতীয় তলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় জিআরপি এবং আরপিএফ। জিআরপি এবং আরপিএফ কর্মীরাই আগুন নেভানোর কাজ শুরু করে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরফলে বড়ো দূর্ঘটনা থেকে রক্ষা পায় রেলওয়ে চত্বর। দমকল আধিকারিকরা জানান, যাত্রীদের অসাবধানতার কারণে আগুন লেগে থাকতে পারে। ঘটনার তদন্ত করা হচ্ছে।
Read More
শিলিগুড়ি বিবেকানন্দ ক্লাবের থিম এবছর ঐতিহাসিক “ডোকরা”

শিলিগুড়ি বিবেকানন্দ ক্লাবের থিম এবছর ঐতিহাসিক “ডোকরা”

শিলিগুড়ি বিবেকানন্দ ক্লাবের ৭৫ তম বর্ষের শ‍্যামা পূজোতে থিম ঐতিহাসিক "ডোকরা" শিল্পের মন্ডপ। এবছর শিলিগুড়ি বিবেকানন্দ ক্লাবের ৭৫তম বর্ষ,এই বছরকে স্বরণীয় করে রাখতে শ‍্যামা পূজা দিয়ে শুরু করে সারা বছর নানান সামাজিক কাজ ও নানান প্রতিযোগীতামূলক খেলাধুলার মধ‍্য দিয়ে পালন করা হবে। আজ বিবেকানন্দ স্কুল মাঠে পূজো মন্ডপে এক সাংবাদিক বৈঠকে ক্লাব সভাপতি পিযুষ কান্তি ঘোষ,সম্পাদক নিলয় চক্রবর্তী ছাড়াও দুই পূজো কমিটির সম্পাদক ও অন‍্যান‍্য সদস‍্যরা উপস্থিত থেকে জানান,চলতি বছর ক্লাবের "হীরকজয়ন্তী"কে স্বরণীয় করে রাখতে সারা বছর নানান সামাজিক কাজ হাতে নেওয়া হয়েছে। ক্লাব সম্পাদক নিলয়বাবু জানান, ঐতিহাসিক "ডোকরা" শিল্পকে চির স্বরণীয় করে রাখা এবং সাধারণ মানুষের মধ্যে এই শিল্পের…
Read More
আমি নই,সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়েছে সিপিএম, সাফ জানালেন মমতা

আমি নই,সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়েছে সিপিএম, সাফ জানালেন মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে সিঙ্গুর থেকে টাটাদের রাজ্য থেকে তাড়ানোর দায় সিপিএমের ওপর চাপিয়ে দিলেন। বুধবার শিলিগুড়িতে পুলিশের উদ্যোগে বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে মমতা বলেন, টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে।’ পাশাপাশি সিপিএমকে উদ্দেশ্য করে মমতা বলেন ‘আপনারা লোকের জমি জোর করে দখল করতে গিয়েছিলেন। আমরা জমি ফেরত দিয়েছি। জায়গার তো অভাব নেই।আমরা এতো প্রোজেক্ট করেছি, কই জোর করে তো জমি আমরা নেইনি।’মমতা জানান, বাংলা কোচ ফ্যাক্টরি হচ্ছে। দেউচা পাচামির মতো দ্বিতীয় বৃহত্তম শিল্পতালুক হচ্ছে। বাংলায় তাজপুর বন্দর হচ্ছে, হাসিমারাকেও সিভিল এয়ারপোর্ট করার চেষ্টা হচ্ছে।তিনি আরও বলেন এই রাজ্যে শিল্পপতিদের নিয়ে কোনওরকম ভেদাভেদ করা হয় না। রাজ্য চায়, সকলে এখানে বিনিয়োগ…
Read More
শিলিগুড়ির ডিকোড মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য

শিলিগুড়ির ডিকোড মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য

সোমবার সকালে শিলিগুড়ির এয়ারভিউ মোড়ের ডিকোড মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। যদিও ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দমকল চলে আসায় বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে ওই মার্কেট চত্বর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে স্থানীয় ব্যবসায়ীরা দেখেন ওই মার্কেটে থাকা বৈদুতিক মিটার থেকে ধোঁয়া বের হচ্ছে। দেখা মাত্রাই দ্রুততার সাথে দমকলকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ১০নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর জ্যোৎস্না আগারওয়াল, বিজেপি নেতা বিকাশ সরকার সহ স্থানীয় ব্যবসায়ীরা।
Read More
শিলিগুড়িতে ডেঙ্গু সংক্রমণ রুখতে তৎপর পুরনিগম

শিলিগুড়িতে ডেঙ্গু সংক্রমণ রুখতে তৎপর পুরনিগম

শহরে ক্রমশই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। আর ডেঙ্গুর প্রকোপ কমাতে তৎপর শিলিগুড়ি পুরনিগম। শহরের ৪১,৪২ এবং ৪৩ নং ওয়ার্ডের ডেঙ্গু পরিস্থিতির তত্ত্বাবধানে আজ মেয়র,ডেপুটি মেয়র সহ শিলিগুড়ি পুর নিগমের সমস্ত স্বাস্থ্য আধিকারিক ও স্বাস্থ্য কর্মীদের নিয়ে ৪২ নং ওয়ার্ডের ২ নং পৌর স্বাস্থ্য কেন্দ্রে জরুরী বৈঠক করা হয়। এরপর বাড়ি বাড়ি পৌঁছে বর্তমান পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেন পুরনিগমের মেয়র গৌতম দেব। ডেঙ্গুকে সম্পূর্ণ নির্মূল করতে দিনরাত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পুরনিগম এমনটাই জানান মেয়র।
Read More
সাজিয়ে তোলা হচ্ছে দেশবন্ধু পাড়ার সুব্রত শিশু উদ‍্যান

সাজিয়ে তোলা হচ্ছে দেশবন্ধু পাড়ার সুব্রত শিশু উদ‍্যান

শিলিগুড়ি পুরনিগমের প্রাক্তন চেয়ারম্যান স্বপন সরকারের স্মৃতি ধরে রাখতে আবক্ষ‍্য মূর্তি বসানোর পাশাপাশি আধুনিক লাইট দিয়ে সাজানো হচ্ছে শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার সুব্রত শিশু উদ‍্যান। আজ এই সূচনার শেষ পর্বে শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব পরিদর্শনে আসেন।পার্কের খুটিনাটি বিষয় সম্পর্কে ইঞ্জিনিয়ারদের পরামর্শ দেন মেয়র। সম্পূর্ণ পার্ক ঘুরে তিনি জানান, পূজোর আগে পার্কটি চালু করার ইচ্ছা ছিল কিন্তু লাইট গুলো বাইরে থেকে আসার কথা, সেকারণে পার্কের উদ্বোধন পিছিয়ে আগামী ২৯ তারিখ করা হবে।
Read More
কেন্দ্র ও রাজ‍্য সরকারের বিশেষ বাস পৌঁছাল আজ শিলিগুড়ি

কেন্দ্র ও রাজ‍্য সরকারের বিশেষ বাস পৌঁছাল আজ শিলিগুড়ি

সিএ (CA) এর কেন্দ্রীয় ও রাজ‍্য সরকারের বিভিন্ন প্রকল্প গুলোকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে বিশেষ বাতানুকূল (AC) বাস আজ শিলিগুড়ি এসে পৌঁছায়। ইনস্টুট অফ চার্টার্ড একাউন্টেড অফ ইন্ডিয়ার তরফ থেকে ১৮ই আগষ্ট MSME এর যাত্রা শুরু হয়েছিল মুম্বাই থেকে, আর যাত্রা শেষ হবে ১৮ই নভেম্বর মুম্বাইয়ে গিয়ে। এই বাসটিতে AC বাসের মধ‍্যে বিভিন্ন CA প্রকল্পের গুলির সুযোগ সুবিধা তুলে ধরা হয়েছে। ইনস্টুট অফ চার্টার্ড একাউন্টেড এর শিলিগুড়ি শাখার চেয়ারম্যান অভিজিৎ দত্ত জানান, এই MSME তে যাত্রার মূল উদ্দেশ্যে, সচেতন বৃদ্ধি আর CA এর আবশ্যিকতা এবং বিস্তারিত তথ‍্য তুলে ধরা হয়েছে।
Read More
ক্রমশ বাড়ছে জল, হড়পা বান থেকে শহর শিলিগুড়িকে বাঁচাতে নয়া ভাবনা

ক্রমশ বাড়ছে জল, হড়পা বান থেকে শহর শিলিগুড়িকে বাঁচাতে নয়া ভাবনা

মালবাজার থেকে নয়া শিক্ষা। হড়পা বানের হাত থেকে শিলিগুড়ি শহর এবং মহানন্দা অভয়ারণ্যকে বাঁচাতে নয়া ভাবনা বন দপ্তরের। গুলমায় মহানন্দা নদীর সাড়ে তিন কিলোমিটার এলাকা ড্রেজিং করা হবে।নদীর মাঝখানটায় বড় বড় বোল্ডার জমে রয়েছে। পাহাড়ে অতিমাত্রায় বৃষ্টি হলে হড়পার সম্ভাবনা প্রবল। তাতে ভয়ঙ্কর রূপ নিতে পারে শহর শিলিগুড়ি। ক্রমশ বাড়ছে তিস্তার জল। ইতিমধ্যেই নদীর পার ভাঙতে শুরু করেছে। ক্ষতি হচ্ছে মহানন্দা অভয়ারণ্যেরও। বন্যপ্রাণের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। আজ এলাকা পরিদর্শনের পর একথা জানান রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি জানান, দার্জিলিংয়ের জেলাশাসক সব ঠিক করে মুখ্য বনপালকে রিপোর্ট দেবেন। মুখ্যসচিব সবুজ সংকেত দিলেই কাজটা শুরু হবে। বোল্ডার তুলে একটি নির্দিষ্ট…
Read More
ইউনেস্কোর সম্মানকে স্মরণীয় করে রাখতে পর্বত ভ্রমন

ইউনেস্কোর সম্মানকে স্মরণীয় করে রাখতে পর্বত ভ্রমন

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আর সেই দুর্গাপূজার ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পাওয়াকে স্মরণীয় করে রাখতে শিলিগুড়ির নর্থ বেঙ্গল এক্সপ্লোরারস ক্লাবের (North Bengal Explorers' Club) ৮ জন সদস্যের পর্বতারোহী একটি দল গত ১ অক্টোবর ২০২২ বিকেলে শিলিগুড়ি থেকে নেপালের মাউন্ট অন্নপূর্ণা বেস ক্যাম্পের (৪১৩০ মিটার) উদেশ্যে রওনা হয়। দলের সদস্যরা ছিলেন শঙ্কু বিশ্বাস (দলপতি), শুভজিৎ ভদ্র, মাম্পী সরকার(বিশ্বাস), রণবীর সরকার, শুভেন্দু ভট্টাচার্য, অভিজ্যোতি পাল, রাজীব বসাক, শাশ্বতী পাল। প্রথম দিকে আবহাওয়া অনুকূল থাকলেও তিন নম্বর দিন থেকে নেমে আসে নানান দুর্যোগ। ঝড় বৃষ্টি এর মধ্যে দিয়ে যদিও বা এগিয়ে যাওয়া যাচ্ছিল, কিন্তু ওপরে কিছু glaciar বিস্ফোরণ হওয়ায় কিছু নদী ও ঝোরা পার…
Read More
পুজো আসতেই মালদা ছেড়ে শিলিগুড়ি পারি দিচ্ছে ঢাকিরা

পুজো আসতেই মালদা ছেড়ে শিলিগুড়ি পারি দিচ্ছে ঢাকিরা

কবে আসবে মরশুম আর কবেইবা আসবে বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দূর্গাপূজো। সারা বছর তারই অপেক্ষায় থাকে ঢাকিরা।করোনার দুটো বছর পর স্বাভাবিক ছন্দে ফিরেছে উৎসব। করোনার সময় ভালো করে পূজো না হওয়ায় অনেক ঢাকিরাই শিলিগুড়ি আসেনি। এবার ফের উৎসবের আসায় শিলিগুড়িতে আসতে শুরু করেছে ঢাকিরা। পূজোর কদিন কাটবে মন্ডপেই। আশা এবার অন্তত কিছু টাকা রোজগার করে পরিবারের জন্য নিয়ে যাওয়া যাবে। দুটো পয়সার জন্য ভিটেমাটি ছেড়ে শিলিগুড়িতে এসেছে মালদহের প্রচুর ঢাকি। বাবা কাকুদের সঙ্গে আসতে দেখা গিয়েছে মিঠুন রবিদাস, নিখিল রবিদাসকে। প্রত্যেকেই স্কুল পড়ুয়া। কেউ তৃতীয় আবার কেউ পঞ্চম শ্রেণীতে পরে। ঢাকের সঙ্গে কেউ বাজায় তাসা আবার কেউ কাঁসর। সেগুলোর পাশাপাশি প্রথমবারের…
Read More
রাষ্ট্রপতি পুরষ্কারে ভূষিত হল শিলিগুড়ির পল্লব বিশ্বাস

রাষ্ট্রপতি পুরষ্কারে ভূষিত হল শিলিগুড়ির পল্লব বিশ্বাস

সমাজসেবার কাজে দৃষ্টান্ত স্থাপন করে রাষ্ট্রপতি পুরষ্কারে ভূষিত হল সূর্যসেন মহাবিদ‍্যালয়ের NSS ইউনিটের ছাত্র পল্লব বিশ্বাস। তার বাড়ি বালুরঘাটে হলেও পড়াশুনার সূত্রে শিলিগুড়ির সূর্যসেন মহা বিদ‍্যালয়ে ভর্তি হয় সে। শিলিগুড়িতে থাকাকালীন সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে NSS ইউনিটে যোগদান করে সে। পল্লব বিশ্বাস মূলত 'নদী বাঁচাও' ও 'বেটি পড়াও বেটি বাঁচাও' এর প্রতি কাজ করে এই বিশেষ সন্মান পেয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর হাত থেকে পুরষ্কার নিয়ে আপ্লুত পল্লব জানান, সমাজের প্রতি দায় আরও বেড়ে গেল। নিউ জলপাইগুড়ি স্টেশনে নামতেই সূর্যসেন মহা বিদ‍্যালয়ের NSS ইউনিট ২ এর সকল ছাত্র-ছাত্রীরা হুট খোলা জিপে করে ব্যান্ড বাজিয়ে তাকে সংবর্ধনা জানায়। অন‍্য দিকে, এই আনন্দের…
Read More
খুদে টেবিল টেনিস খেলোয়াড় সঙ্গে ৮০ তম জন্মদিন পালন করলেন ভারতী ঘোষ

খুদে টেবিল টেনিস খেলোয়াড় সঙ্গে ৮০ তম জন্মদিন পালন করলেন ভারতী ঘোষ

শিলিগুড়ি শহরের টেবিল টেনিসের অন‍্যতম নাম ভারতী ঘোষ। আজ তাঁর ৮০ তম জন্মদিনে আপ্লুত "বঙ্গরত্ন" ভারতী ঘোষ। ভক্তদের ভালোবাসায় আরও বেঁচে থাকার আশা প্রকাশ করেন তিনি। আজ এক ঝাঁক খুদে টেবিল টেনিস খেলোয়াড় ও তাদের অভিভাবকেরা সকলে মিলে শিলিগুড়ির দেশবন্ধু পাড়ায় ভারতী ঘোষের বাড়িতে কেক নিয়ে হাজির হন। আজ তার ৮০ তম জন্মদিনে শহর থেকে ক্রীড়ামহল সকলে আনন্দ ব‍্যক্ত করেছেন।
Read More