29
Sep
১০০ দিনের কাজ, আবাস যোজনার প্রাপ্য বকেয়া টাকা আদায় করতে শুক্রবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।জানা গিয়েছে, হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেসে করে প্রথমে কলকাতা এরপর দিল্লিতে যাবেন কর্মীরা। আগামী অক্টোবর মাসের ২ ও ৩ তারিখ দিল্লিতে কেন্দ্রের বিরুদ্ধে ধর্নায় সামিল হবেন তারা। এই ধর্না কর্মসূচির নেতৃত্ব দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এনজেপি স্টেশনে দিল্লির উদ্দেশ্যে যাওয়া কর্মীদের জল এবং দুপুরের খাবার তুলে দেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ, আইএনটিটিইউসি নিউ জলপাইগুড়ি শাখার সভাপতি সুজয় সরকার, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মদন ভট্টাচার্য, শিলিগুড়ি জলপাইগুড়ি…
