শিলিগুড়িতে তৈরি হতে চলেছে আতশবাজি হাব

শিলিগুড়িতে তৈরি হতে চলেছে আতশবাজি হাব

শিলিগুড়িতে তৈরি হতে চলেছে আতশবাজি হাব। শহরের বাইরের দিকে মহকুমা এলাকায় জমি দেখে সেখানে এই হাব গড়ে তোলা হবে। নিয়ম কানুন মেনে ও লাইসেন্স থাকলেই সেখানে শিলিগুড়ির বাজি ব্যবসায়ীরা আতশবাজি বিক্রি করতে পারবেন। এছাড়াও শিলিগুড়িতে নতুন বেশকিছু বাজি প্রস্তুতকারক কারখানা তৈরি হতে চলেছে।সোমবার শিলিগুড়ি মৈনাক ট্যুরিস্ট লজে জেলাশাসক এস পুনমবল্লমের সঙ্গে এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনায় বসেছিলেন বাজি ব্যবসায়ীরা। যেখানে বাজি হাবের জন্য জমি, ও কারখানার জন্য জমির ব্যাপারে জানানো হয় ব্যবসায়ীদের তরফে। এছাড়াও কিছু বাজি বিক্রেতাদের জন্য টেম্পোরারি লাইসেন্সের ব্যাপারেও কথা বলা হয় জেলাশাসকের সঙ্গে।বাজি হাবটি তৈরি হয়ে গেলে শহরের সমস্ত বাজির দোকান সেখানে সরিয়ে নিয়ে যাওয়া হবে। এদিন…
Read More
নারী নিরাপত্তার দাবিতে অবস্থান বিক্ষোভে বিজেপির মহিলা মোর্চা

নারী নিরাপত্তার দাবিতে অবস্থান বিক্ষোভে বিজেপির মহিলা মোর্চা

রাজ্য জুড়ে বারংবার উঠে আসছে নারী নির্যাতনের ঘটনা। একের পর এক ঘটনায় শিউরে উঠছে রাজ্যবাসী। এরই মাঝে এই সকল ঘটনাকে ঘিরে সুর চড়াতে বাদ রাখছে না বিরোধী দলগুলি। বারংবার শাসক দলের উপর আঙ্গুল তুলছে একাধিক রাজনৈতিক মহল। একাধিক জায়গায় নারী নিরাপত্তার দাবিতে বিক্ষোভেও সরব হয়েছে বিভিন্ন দল। ঠিক তেমনই এদিন শিলিগুড়ির প্রাণ কেন্দ্র ভেনাস মোড়ে বিক্ষোভে সরব হয় বিজেপির মহিলা মোর্চা। এদিন বিক্ষোভ সমাবেশ থেকে রাজ্য সরকারকে একহাত নেয় তারা। পাশাপাশি মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় বঞ্চনা করা হয় এদিন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্র। এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক বিজেপি মহিলা সমর্থক এবং কর্মীরা। পাশাপাশি এদিন…
Read More
শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে ‘রান ফর ভারত’ দৌড়ের

শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে ‘রান ফর ভারত’ দৌড়ের

শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে রান ফর ভারত দৌড়ের। বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এমনটাই জানান আয়োজক সংস্থার সদস্যরা। জানা গিয়েছে, বনবাসী কল্যাণ আশ্রমের পক্ষ থেকে আগামী ১৩ ই আগস্ট এই দৌড়ের আয়োজন করা হয়েছে। উত্তরবঙ্গ বিশ্ব বিদ্যালয়ের সামনে থেকে দৌড় শুরু হবে এবং শেষ হবে শালবাড়ি এলাকায় অবস্থিত বনবাসী কল্যাণ আশ্রমের কার্যালয়ের সামনে গিয়ে। এই দৌড়ে ১৩ বছর বয়স থেকে ৩৫ বছর বয়স পর্যন্ত সকলে অংশগ্রহণ করতে পারবে। বৃহস্পতিবার দুপুরে এই বিষয়ে বিস্তারিত জানান আয়োজক সংস্থার সদস্যরা।
Read More
শিলিগুড়িতে পালিত হল ইস্টবেঙ্গল ক্লাবের ১০৪তম প্রতিষ্ঠা দিবস

শিলিগুড়িতে পালিত হল ইস্টবেঙ্গল ক্লাবের ১০৪তম প্রতিষ্ঠা দিবস

শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের তরফে শিলিগুড়িতে ইস্টবেঙ্গল ক্লাব এর ১০৪ তম এবং ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সপ্তম তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হল। মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ইস্টবেঙ্গল রোডকে লাল হলুদ বেলুন এবং ইস্টবেঙ্গল ক্লাবের পতাকা দিয়ে সজিয়ে তোলা হয়। এদিন প্রথমে প্রদীপ প্রজ্বলন করে ক্লাবের পতাকা উত্তোলন করেন ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থক বাসুদেব ঘোষ। পরবর্তীতে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। পাশাপাশি ক্লাবের ইতিহাস নিয়ে বক্তব্য তুলে ধরেন শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সদস্যরা।এদিন শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের কার্যকরী সভাপতি মদন ভট্টাচার্য বলেন, "আমাদের লড়াই কলকাতা ফুটবল লিগ দিয়ে শুরু হয়ে গেছে। এবারের ফুটবল টিমও খুব ভালো হয়েছে।"
Read More
অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিলিগুড়িতে শুরু হলো ডিস্ট্রিক্ট যোগা চ্যাম্পিয়নশিপ

অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিলিগুড়িতে শুরু হলো ডিস্ট্রিক্ট যোগা চ্যাম্পিয়নশিপ

দার্জিলিং জেলা যোগাসন স্পোর্টস এসোসিয়েশনের দার্জিলিং জেলা কমিটির তরফে অনুষ্ঠিত হলো দার্জিলিং ডিস্ট্রিক্ট যোগা চ্যাম্পিয়নশিপ। প্রদীপ জ্বালিয়ে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন পুরনিগমের ক্রীড়া বিভাগের মেয়র পারিষদ দিলীপ বর্মন। শনিবার শিলিগুড়ির প্রধাননগর এলাকার নবাঙ্কুর সংঘের হল ঘরে এই যোগা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়।এদিন প্রদীপ প্রজ্বলন করে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন শিলিগুড়ি পুরনিগমের ক্রীড়া বিভাগের মেয়র পারিষদ দিলীপ বর্মন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ ক্যাপ্টেন নলিনী রঞ্জন রায়, দার্জিলিং জেলা যোগাসন স্পোর্টস এসোসিয়েশনের সম্পাদক শিব হাজরা সহ এসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তারা। এই চ্যাম্পিয়নশিপকে মোট তিনটি বিভাগে ভাগ করা হয়েছে ৯ থেকে ১৩, ১৪ থেকে ১৮ ও ১৯ থেকে ২৮ বছর। মোট চারটে ইভেন্টে…
Read More
মজুত বালি পাথর তোলা নিয়ে সমস্যা, সভাধিপতির বাড়ির সামনে বিক্ষোভ ট্রাক্টর অ্যাসোসিয়েশনের

মজুত বালি পাথর তোলা নিয়ে সমস্যা, সভাধিপতির বাড়ির সামনে বিক্ষোভ ট্রাক্টর অ্যাসোসিয়েশনের

মজুত বালি পাথর তোলার নির্দেশ থাকার পরেও বাধা দিচ্ছে প্রশাসন। মজুত বালি পাথর তোলা ও নিয়ে যাওয়া নিয়ে প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক এই দাবিতে বৃহস্পতিবার নকশালবাড়িতে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করলো নকশালবাড়ি ট্রাক্টর অ্যাসোসিয়েশন।‌‌ এদিন সভাধিপতির বাড়ির সামনে ট্রাক্টর রেখে বিক্ষোভ দেখান অ্যাসোসিয়েশনের সদস্যরা। অ্যাসোসিয়েশনের সদস্য পিযুষ চক্রবর্তী জানান, ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত মজুত বালি পাথর তোলার নির্দেশ থাকার পরেও পুলিশ বাধা দিচ্ছে। দ্রুত সমস্যার সমাধান করুক সভাধিপতি। এই দাবিতেই তাদের বিক্ষোভ। এছাড়াও এদিন সভাধিপতির সঙ্গে দেখা করে স্মারকলিপি প্রদান করেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। এই বিষয়ে সভাধিপতি জানান, এই সমস্যা নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলব।
Read More
তিনবাত্তি মোড়ে তৈরি হবে নতুন বাস টার্মিনাস, এলাকা পরিদর্শনে মেয়র

তিনবাত্তি মোড়ে তৈরি হবে নতুন বাস টার্মিনাস, এলাকা পরিদর্শনে মেয়র

শিলিগুড়ির তিনবাত্তি মোড়ে তৈরি হবে নতুন বাস টার্মিনাস, এলাকা পরিদর্শনে গেলেন মেয়র গৌতম দেব। শিলিগুড়ির তিনবাত্তি মোড়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার জায়গায় তৈরি হবে নতুন বাস টার্মিনাস ও NBSTC এর প্রশাসনিক ভবন। মঙ্গলবার, দিল্লি থেকে আগত বাস্তুকার তথা স্থপতি পি আর ম্যাহেতাকে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শনে গেলেন মেয়র গৌতম দেব। এদিন তিনবাত্তি মোড়ের নতুন বাস টার্মিনাসের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন মেয়র। তবে, পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেলের ওপর ক্ষোভ উগরে দেন মেয়র। এদিন মেয়র গৌতম দেব বলেন, "এই কাজ করতে রেলের তরফ থেকে অসহযোগিতা করা হচ্ছে। এই জায়গা NBSTC এর হলেও রেল নিজের বলে দাবি করছে। এই জায়গার সমস্ত…
Read More
উত্তরবঙ্গ নিয়ে আক্ষেপের সুর খোদ শিলিগুড়ির মেয়র গৌতম দেবের গলায়

উত্তরবঙ্গ নিয়ে আক্ষেপের সুর খোদ শিলিগুড়ির মেয়র গৌতম দেবের গলায়

এবার উত্তরবঙ্গ নিয়ে আক্ষেপের সুর খোদ শিলিগুড়ির মেয়র গৌতম দেবের গলায়। উত্তরবঙ্গ মানেই একটু পিছিয়ে পরা মনোভাব। পারফরম্যান্সের মধ্যে দিয়ে নিজেদের জায়গা করতে হয়। এমনটাই বক্তব্য গৌতম দেবের।গৌতম দেবের এই মন্তব্যের পরই রাজনৈতিকমহলে সমালোচনার ঝড় উঠেছে। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গ নিয়ে খোদ রাজ্যের শাসকদলের জনপ্রতিনিধির এই মনোভাবে অস্বস্তিতে রাজ্যের শাসকদল। এদিন মেয়র বলেন অনেক ক্ষেত্রেই মনে হয় উত্তরবঙ্গ পিছিয়ে রয়েছে।এবিষয়ে কলকাতায় সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষও। তিনি বলেন, আমরা সবসময় বলে এসেছি উত্তরবঙ্গ বঞ্চিত। আজ মেয়র নিজেও এই কথা স্বীকার করে নিলেন।
Read More
শহরের পানীয় জলের সমস্যা নিয়ে পুরনিগমের কমিশনারকে স্মারকলিপি প্রদান

শহরের পানীয় জলের সমস্যা নিয়ে পুরনিগমের কমিশনারকে স্মারকলিপি প্রদান

বৃহস্পতিবার শহরে পানীয় জলের সমস্যা নিয়ে শিলিগুড়ি পুরনিগমের কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়াকে স্মারকলিপি প্রদান করে CPI(M) কাউন্সিলররা। কাউন্সিলর তথা পুরনিগমের পরিষদীয় দলনেতা নুরুল ইসলাম বলেন, "গত 15 দিন ধরে গোটা শহর তীব্র জলের কষ্টে ভুগছে। কিন্তু পুরনিগমের কোন হেলদোল নেই। মেয়র থেকে শুরু করে সমস্ত কাউন্সিলাররা কলকাতায় গিয়ে বসে রয়েছে। দ্রুত গোটা শহরে পানীয় জলের সমস্যা সমাধান করতে হবে।"
Read More
জেলা হাসপাতালে নতুনভাবে তৈরি হওয়া লিফট ও ল্যাপরোস্কোপি মেশিনের উদ্বোধন করলেন মেয়র

জেলা হাসপাতালে নতুনভাবে তৈরি হওয়া লিফট ও ল্যাপরোস্কোপি মেশিনের উদ্বোধন করলেন মেয়র

শিলিগুড়ি জেলা হাসপাতালে নতুনভাবে তৈরি হওয়া লিফট ও ল্যাপরোস্কোপি মেশিনের উদ্বোধন করলেন শিলিগুড়ির মেয়র তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব। বৃহস্পতিবার, আনুষ্ঠানিকভাবে এই লিফ্ট ও ল্যাপরোস্কোপি মেশিনের উদ্বোধন করেন মেয়র। এতে রোগীদের অনেকটা সুবিধে হবে বলে জানান মেয়র। শিলিগুড়ি জেলা হাসপাতালকে নতুনভাবে সাজিয়ে তুলছে রোগী কল্যাণ সমিতি। একাধিক কাজ হাতে নেওয়া হয়েছে তার মধ্যে হলো নতুন লিফ্ট। বেশ কয়েকমাস ধরে এই লিফ্ট তৈরির কাজ চলছিল। বৃহস্পতিবার, এই নতুন লিফটের উদ্বোধন করেন মেয়র তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব। একইসাথে নতুন ল্যাপরোস্কোপি উদ্বোধন করা হয়।
Read More
দীর্ঘ বেশ কয়েকদিন ধরে বিকল ডিজিটাল এক্স-রে মেশিন, সমস্যায় রোগী ও রোগীর আত্মীয় স্বজনরা

দীর্ঘ বেশ কয়েকদিন ধরে বিকল ডিজিটাল এক্স-রে মেশিন, সমস্যায় রোগী ও রোগীর আত্মীয় স্বজনরা

মিটেছে পঞ্চায়েত ভোট তবে মিটলো না জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ডিজিট্যাল এক্সরে করার সমস্যা! কর্তৃপক্ষ নাম মোবাইল নম্বর লিখে রেখে দিচ্ছেন। মেশিন ঠিক হলেই রোগীদের ফোন করে ডেকে নেওয়া হবে। এখন ফোনের অপেক্ষায় রোগী ও রোগীর আত্মীয় স্বজনরা। কবে এই অসহায় মানুষ গুলো হাসপাতালের তরফে ফোন পান সেটাই এখন দেখার বিষয়। এই দুরাবস্থা প্রসঙ্গে এক্সরে বিভাগের কর্মী জানান, অনেক দিন থেকেই খারাপ মেশিন ওপর মহলকেও জানানো হয়েছে। এদিকে বৃষ্টি মাথায় নিয়ে কায়েত পাড়া থেকে এক্সরে করাতে আসা গৌরী রায় সহ অনেকে এসেই জানতে পারেন মেশিন খারাপ, ফোন নম্বর দিয়ে এখন অপেক্ষা কবে মেশিন ঠিক হবে। ঘটনায় অ্যাডিশনাল মেডিকেল সুপার…
Read More
একটানা বৃষ্টিতে ফের জলমগ্ন শিলিগুড়ির অশোক নগর

একটানা বৃষ্টিতে ফের জলমগ্ন শিলিগুড়ির অশোক নগর

বুধবার সকাল থেকে ভারী বৃষ্টি সমতল ও পাহাড়ে। লাগাতার বৃষ্টিতে ব্যাহত জনজীবন। উত্তরবঙ্গের পাঁচ জেলার পাশাপাশি দার্জিলিং, কালিম্পং জেলাতেও বৃষ্টি। একটানা বৃষ্টির জেরে জলমগ্ন শিলিগুড়ি পুরনিগমের ৩১ এবং ৩২ নম্বর ওয়ার্ডের অশোকনগর সহ বিস্তীর্ণ এলাকা। প্রায় হাঁটু সমান জল জমায় বিপাকে পড়েছেন স্থানীয়রা। বেশকিছু বাড়িতেও জল ঢুকে পড়েছে। প্রত্যক বছরের মতো এবারেও এলাকা জলমগ্ন হওয়ায় সমস্যায় পড়েছেন এলাকার মানুষ। এলাকাবাসীদের অভিযোগ, এই সমস্যা দীর্ঘদিনের, বিভিন্ন দলের নেতা-নেত্রীরা এসেও এর কোনো সূরাহা দিতে পারেনি। শুধু ভোটের সময় এসেই আশ্বাস দিয়ে যান এলাকাবাসীদের, তবে ভোট মিটলেই দেখা মেলে না এলাকার কাউন্সিলর কিংবা নেতা নেত্রীদের। ক্ষোভ উগরে দিলেন ওয়ার্ডের বাসিন্দারা। এক ঘন্টার তুমুল…
Read More
শিলিগুড়ির বিভিন্ন বাজারে বিভিন্ন সবজির  দাম আলাদা

শিলিগুড়ির বিভিন্ন বাজারে বিভিন্ন সবজির  দাম আলাদা

শিলিগুড়ির বিভিন্ন বাজারে সবজির দাম আলাদা। মরিচ, টমেটোর দামও অনেক ওঠানামা করছে । শিলিগুড়ির কিছু বাজারে কাঁচা মরিচের দাম কেজি প্রতি ১৫০ টাকা আবার কিছু জায়গায় ২০০ টাকা কেজি। টাস্ক ফোর্সের প্রতিনিধিরা শিলিগুড়ি শহরের ৬টি বাজারে অভিযান চালিয়ে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে। তথ্য সংগ্রহ করেও ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তারা। প্রতিবেদনটি মহকুমা ও জেলা প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে তারপর তাদের নির্দেশানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মরিচ, টমেটোসহ সবজির দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের অন্যান্য অংশের মতো, শিলিগুড়িতেও সবজির চড়া দামের কারণে সাধারণ জনগণের পকেটে টান পড়ছে । এ নিয়ে প্রশাসনের বিরুদ্ধে…
Read More
NJP স্টেশনে সংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনকে এক হাত নেন সুকান্ত মজুমদার

NJP স্টেশনে সংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনকে এক হাত নেন সুকান্ত মজুমদার

পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের অবস্থা একই সঠিকভাবে নির্বাচন হলে তৃণমূল ধুয়ে মুছে শেষ হয়ে যাবে। রাজনীতিতে NCP নেতা শরৎ পাওয়ারের মেয়ের যোগদান প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সোমবার সকালে কলকাতা থেকে ট্রেনে নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছান তিনি। জানা গিয়েছে, ধুপগুড়িতে নির্বাচনী জনসভা করতে তিনি যাবেন। তবে এদিন সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি রাজ্য সরকার ও নির্বাচন কমিশনকে এক হাত নেন। এদিন তিনি বলেন, "রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন দুটোই দলদাসে পরিণত হয়েছে। রাজ্য নির্বাচন কমিশন যে রাজ্য পুলিশকে দিয়ে নির্বাচনের নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী রাখার কথা জানিয়েছেন তার…
Read More