প্রেসক্রিপশন গাফিলতির অভিযোগে উত্তাল শিলিগুড়ি জেলা হাসপাতাল

প্রেসক্রিপশন গাফিলতির অভিযোগে উত্তাল শিলিগুড়ি জেলা হাসপাতাল

শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসকদের প্রেসক্রিপশন সংক্রান্ত গাফিলতির অভিযোগে গর্জে উঠল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। বুধবার এই অভিযোগকে কেন্দ্র করে হাসপাতাল সুপারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভে সামিল হয় সংগঠনের কর্মী-সমর্থকরা। বিক্ষোভকারীদের অভিযোগ, চিকিৎসকদের দেওয়া বহু প্রেসক্রিপশনে ওষুধের নাম এমন অস্পষ্ট ও দুর্বোধ্যভাবে লেখা হচ্ছে, যা কোনো মেডিসিন শপেই বুঝতে বা সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। এর ফলে রোগী ও তাঁদের পরিজনদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে এবং চিকিৎসা পেতে বিলম্ব ঘটছে। এছাড়াও বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে পরিষেবা নিতে এসে বহু রোগী ও তাঁদের পরিবারকে অমানবিক আচরণের সম্মুখীন হতে হচ্ছে। সংগঠনের দাবি, হাসপাতালের কিছু চিকিৎসক, নার্স ও…
Read More
ট্রাফিক শৃঙ্খলায় জোর, ভারী যান নিষেধে স্বস্তি শহরবাসীর

ট্রাফিক শৃঙ্খলায় জোর, ভারী যান নিষেধে স্বস্তি শহরবাসীর

দীর্ঘদিনের যানজট সমস্যা থেকে শহরবাসীকে মুক্তি দিতে কড়া অবস্থান নিয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।  নাগরিকদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় ভারী ও মালবাহী যান চলাচলের উপর বিধিনিষেধ জারি করা হয়েছে। নির্দেশিকায় ইস্টার্ন বাইপাসে সকাল ৯টা থেকে দুপুর ১২টা ও দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মালবাহী যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এছাড়াও হায়দরপাড়া, বাবুপাড়া, হাকিমপাড়া, দেশবন্ধুপাড়া, সুভাষপল্লী, পাঞ্জাবিপাড়া, অরবিন্দপল্লী, কাছারি রোড ও হিলকার্ট রোডে ভারী ও অতিভারী যান প্রবেশে কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নতুন ট্রাফিক ব্যবস্থার বাস্তব প্রভাব খতিয়ে দেখতে এদিন সরেজমিনে শহর পরিদর্শনে বের হন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ডিএসপি শামসুদ্দিন আহমেদ। শালুগাড়া থেকে ইস্টার্ন…
Read More
পাঁচ দিনের কাজের দাবিতে ব্যাঙ্ক কর্মীদের দেশব্যাপী ধর্মঘট

পাঁচ দিনের কাজের দাবিতে ব্যাঙ্ক কর্মীদের দেশব্যাপী ধর্মঘট

শিলিগুড়ি ও জলপাইগুড়িতে স্তব্ধ ব্যাঙ্ক পরিষেবা। সপ্তাহে পাঁচ দিন কাজের দাবি এবং আরও একাধিক ইস্যুকে কেন্দ্র করে আজ, ২৭শে জানুয়ারি দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে গোটা দেশের পাশাপাশি শিলিগুড়ি এবং জলপাইগুড়িতেও ব্যাঙ্ক ধর্মঘট পালিত হচ্ছে। আজ সকাল থেকেই শহরের বিভিন্ন ব্যাঙ্কের সামনে কর্মীরা জমায়েত হয়ে বিক্ষোভ সমাবেশে শামিল হন। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নসের আহ্বানে এই ধর্মঘট পালিত হচ্ছে। আন্দোলনকারী কর্মীদের দাবি, অবিলম্বে তাদের ন্যায্য দাবিদাওয়া মেনে নিতে হবে। ধর্মঘটের জেরে ব্যাঙ্ক পরিষেবা পুরোপুরি বন্ধ থাকায় সাধারণ গ্রাহকদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে পরবর্তী আলোচনার দিকে তাকিয়ে রয়েছেন আন্দোলনকারীরা।
Read More
সাহুডাঙ্গিতে আনন্দপাঠ শিশু নিকেতনের ক্রীড়া উৎসব

সাহুডাঙ্গিতে আনন্দপাঠ শিশু নিকেতনের ক্রীড়া উৎসব

মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে শিশুদের দূরে রাখার ভাবনাকে সামনে রেখে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাহুডাঙ্গির তেলানি পাড়ায় অবস্থিত আনন্দ পাঠ শিশু নিকেতন স্কুলে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এদিন স্কুল প্রাঙ্গণে বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশ নেয় পড়ুয়ারা। উৎসাহ ও আনন্দের মধ্য দিয়ে শিশুরা শারীরিক কসরত ও দলগত খেলায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে শিক্ষক- শিক্ষিকা ও অভিভাবকদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। স্কুলের প্রধান শিক্ষক জানান, বর্তমান সময়ে শিশুরা ক্রমশ মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে। সেই কারণেই মাসে কয়েকদিন পড়ুয়াদের স্কুলের বাইরে নিয়ে গিয়ে খেলাধুলার আয়োজন করা হয়, যাতে তারা প্রকৃতির সান্নিধ্যে এসে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে…
Read More
প্রজাতন্ত্র দিবসে মানবসেবার নজির

প্রজাতন্ত্র দিবসে মানবসেবার নজির

৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শিলিগুড়ি সব্যসাচী সংঘ ও লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি ফুটহিলস-এর যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। মানবসেবাকে সামনে রেখে এই শিবিরটি অনুষ্ঠিত হয় চম্পাসারি মোড়ে অবস্থিত শিলিগুড়ি সব্যসাচী সংঘ প্রাঙ্গণে। শিবিরে স্থানীয় বাসিন্দাদের চোখের বিভিন্ন সমস্যা ও সাধারণ স্বাস্থ্য সংক্রান্ত পরীক্ষা করা হয়। অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত থেকে বিনামূল্যে পরামর্শ দেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। বহু মানুষ এই শিবিরে এসে পরিষেবার সুবিধা গ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রজাতন্ত্র দিবসের তাৎপর্যকে স্মরণ করে সমাজের সর্বস্তরের মানুষের কাছে স্বাস্থ্যসেবাকে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। স্থানীয় মানুষের সহযোগিতায়…
Read More
বৈধ নথিপত্র ছাড়া পিকআপে আপেল, নকশালবাড়ি পুলিশের বাজেয়াপ্তি

বৈধ নথিপত্র ছাড়া পিকআপে আপেল, নকশালবাড়ি পুলিশের বাজেয়াপ্তি

বৈধ নথিপত্র না পাওয়ায় বাজেয়াপ্ত পিক‌আপ বোঝাই আপেল। গতকাল গভীর রাতে নকশালবাড়ি পুলিশের অভিযানে পানিঘাটা মোড় এলাকায় পিক‌আপ বোঝাই আপেল বাজেয়াপ্ত করল নকশালবাড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, বৈধ নথিপত্র না পাওয়ায় পিক‌আপ বাজেয়াপ্ত করে ৭০ কার্টুন আপেল বাজেয়াপ্ত করা হয়। ২জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত শৈলেন্দ্র গোন্ড ও হেমচন্দ্র রাম। ধৃতরা উত্তরপ্রদেশের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, নেপালের ইটারি থেকে মিরিকের পশুপতি হয়ে উত্তরপ্রদেশের বারানসি যেত এই আপেল!  আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। গোটা ঘটনায় তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ।
Read More
৭৭তম প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি: শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাঠে জোরদার কুচকাওয়াজের অনুশীলন

৭৭তম প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি: শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাঠে জোরদার কুচকাওয়াজের অনুশীলন

প্রজাতন্ত্র দিবসের আগে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাঠে চললো কুচকাওয়াজের অনুশীলন।৭৭তম প্রজাতন্ত্র দিবসকে সামনে শনিবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে চললো কুচকাওয়াজের অনুশীলন।প্রতিবছরের মতো এবছরও শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাঠে ওই অনুশীলনের আয়োজন করা হয়। এদিনের এই মহড়ায় মোট ১৮টি দল অংশগ্রহণ করে।এর মধ্যে ছিল এসএসবির একটি দল,১৪টি স্কুলের পড়ুয়াদের,পাশাপাশি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তিনটি বিশেষ কনটিনজেন্ট।এই বিশেষ কনটিনজেন্ট গুলির মধ্যে ছিল উইনার্স কনটিনজেন্ট,লেডি কনটিনজেন্ট ও মেল কনটিনজেন্ট।এদিন  শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাঠেই কুচকাওয়াজের অনুশীলনের নেতৃত্ব দেন এসিপি শিলিগুড়ি মোহাম্মদ আব্দুল হাই সরদার। পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন,রিজার্ভ ইন্সপেক্টর তেনজিং লামা এবং ইন্সপেক্টর হেডকোয়ার্টার জিয়াসউদ্দিন আহমেদ।জানা গিয়েছে,আগামী ২৬শে জানুয়ারির মূল অনুষ্ঠানে কুচকাওয়াজে নেতৃত্ব দিতে চলেছেন রিজার্ভ…
Read More
শিলিগুড়ির বহুতলে অ*গ্নিকাণ্ড

শিলিগুড়ির বহুতলে অ*গ্নিকাণ্ড

সরস্বতী পুজোর রাতে শিলিগুড়ির দেশবন্ধুপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা।  দেশবন্ধুপাড়ার এপিসি সরণীর একটি বহুতল আবাসনে এই অগ্নিকাণ্ড ঘটে। জানা গিয়েছে, আবাসনের বাসিন্দা বিজয় সাহার ঘর থেকেই আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটির কারণেই আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ও তীব্রতার কারণে বিজয় সাহার সম্পূর্ণ বাড়ি পুড়ে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বিভাগের তিনটি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুন নেভানোর কাজে স্থানীয় বাসিন্দারাও দমকলকে সহযোগিতা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর জয় চক্রবর্তী। তাঁরা পরিস্থিতি পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্ত…
Read More
এসডিও-র সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় মহকুমা শাসক দপ্তরের সামনে রাস্তা অ*বরোধ সিপিএম-এর

এসডিও-র সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় মহকুমা শাসক দপ্তরের সামনে রাস্তা অ*বরোধ সিপিএম-এর

এসআইআর-এর হয়রানির অভিযোগে শিলিগুড়ি মহকুমা শাসক-র কাছে আগেই সময় নিয়েছিল সিপিএম। কিন্তু নির্ধারিত সময়ে এসডিও-র সঙ্গে দেখা না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন দলের কর্মী-সমর্থকরা। বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা শাসক দপ্তরের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় সিপিএম। সিপিএম নেতৃত্বের অভিযোগ, সংশ্লিষ্ট এসআইআর দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষকে নানা ভাবে হয়রানি করে চলেছে। সেই অভিযোগ জানাতে প্রশাসনের শীর্ষ আধিকারিকের কাছে সময় চাওয়া হলেও সাক্ষাৎ না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। এর প্রতিবাদেই এই রাস্তা অবরোধ কর্মসূচি বলে জানিয়েছেন বাম নেতৃত্ব। অবরোধের জেরে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। বিক্ষোভকারীদের সঙ্গে…
Read More
শিলিগুড়ি মহাবিদ্যালয়ের প্লাটিনাম জুবলি উপলক্ষে শেষ প্রস্তুতি তুঙ্গে

শিলিগুড়ি মহাবিদ্যালয়ের প্লাটিনাম জুবলি উপলক্ষে শেষ প্রস্তুতি তুঙ্গে

শিলিগুড়ি মহাবিদ্যালয়ের প্লাটিনাম জুবলি উদযাপনকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে। সারা বছরব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে এই ঐতিহাসিক উপলক্ষ উদযাপন করেছে কলেজ কর্তৃপক্ষ। তারই সমাপ্তি ঘটতে চলেছে আগামী ২৫ ও ২৬ জানুয়ারি আয়োজিত বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে। এই অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তার দিকটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কলেজ সূত্রে জানা গেছে, বিশেষ আমন্ত্রণপত্র প্রদর্শন করেই অনুষ্ঠানে প্রবেশের ব্যবস্থা করা হবে। নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যেই পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে এবং কলেজ ক্যাম্পাসের নকশা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।সম্প্রতি কলেজ অধ্যক্ষের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন প্লাটিনাম জুবলি কমিটির সদস্য অধ্যাপক দর্শন চন্দ্র বর্মণ, অমল রায়, বিদ্যাবতী…
Read More
মহাকাল মন্দির নির্মাণ ঘিরে উ*ত্তেজনা

মহাকাল মন্দির নির্মাণ ঘিরে উ*ত্তেজনা

মহাকাল মন্দির নির্মাণকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল এলাকায়। অভিযোগ, কোনওরকম পূর্ব নোটিশ না দিয়েই একাধিক দোকান ও বাড়ি ভাঙার কাজ শুরু করেছে প্রশাসন। হঠাৎ উচ্ছেদের খবরে ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, “মহাকাল মন্দিরের শিলান্যাসের সময় এক কথা বলা হয়েছিল, এখন বলা হচ্ছে আরেক কথা। সবাই গরিব মানুষ, বছরের পর বছর ধরে এখানে দোকান চালিয়ে সংসার চালাই। ভাঙতে এলে এভাবে ভাঙা যায় না। যদি ভাঙতেই হয়, পুনর্বাসনের দিতে হবে। অপর এক বাসিন্দা অভিযোগ করে বলেন, কোনও ধরনের নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। তাঁর বক্তব্য, “মন্দির তৈরি হোক এতে কোনো আপত্তি নেই। কিন্তু গরিব মানুষের সর্বনাশ করে…
Read More
বিরোধী বিধায়কদের হে*নস্থার অভিযোগে শিলিগুড়িতে অনশন কর্মসূচি

বিরোধী বিধায়কদের হে*নস্থার অভিযোগে শিলিগুড়িতে অনশন কর্মসূচি

রাজ্যে শাসকদলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে অনশন কর্মসূচিতে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। অভিযোগ, রাজ্যে বিরোধী দলের বিধায়কদের প্রতি প্রশাসনিক ও রাজনৈতিক হেনস্থার সহ শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ ব্যয়ে বাধা দেওয়ার প্রতিবাদে অনশন অবস্থান কর্মসূচিতে বসেছে শিলিগুড়ির বিধায়ক ও রাজ্য সম্পাদক শঙ্কর ঘোষ। শিলিগুড়ি শহরের হাতিমোড়ে এই অনশন কর্মসূচি পালন করা হচ্ছে। বিধায়কের অভিযোগ, বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ বরাদ্দ ও খরচের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে ও প্রশাসনের মাধ্যমে বিরোধী বিধায়কদের উন্নয়নমূলক কাজ আটকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন। আরো অভিযোগ, এমনকি ওয়ার্ক অর্ডার হয়ে যাওয়ার পরেও বহু ক্ষেত্রে কাজ শুরু করতে দেওয়া হচ্ছে না বলেও…
Read More
সাত দফা দাবিতে শিলিগুড়ি মহকুমা পরিষদ ঘেরাও ডি ওয়াই এফ আই-এর

সাত দফা দাবিতে শিলিগুড়ি মহকুমা পরিষদ ঘেরাও ডি ওয়াই এফ আই-এর

সাত দফা দাবিকে সামনে রেখে আজ শিলিগুড়িতে শিলিগুড়ি মহকুমা পরিষদ ঘেরাও কর্মসূচি পালন করল ডি ওয়াই এফ আই। এদিন শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে একটি মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শিলিগুড়ি মহকুমা পরিষদের সামনে এসে জমায়েত হয়। ডি ওয়াই এফ আই নেতৃত্বের অভিযোগ, রাজ্য সরকার বেকার যুবকদের চাকরি দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা আজও বাস্তবায়িত হয়নি। সংগঠনের জেলা সম্পাদক সাগর শর্মা বলেন, যেখানে নিয়োগ হচ্ছে, সেখানেই ব্যাপক দুর্নীতি চলছে। এর ফলে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন এবং চাকরি পাচ্ছেন না বহু যুবক-যুবতী। তাঁদের দাবি, অবিলম্বে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া চালু করে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।…
Read More
শিক্ষার্থীদের জন্য অভিনব আয়োজনে ক্ষুদিরামপল্লী বিদ্যালয়

শিক্ষার্থীদের জন্য অভিনব আয়োজনে ক্ষুদিরামপল্লী বিদ্যালয়

শিলিগুড়ি ২৪ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরামপল্লী প্রাথমিক বিদ্যালয়ে অভিনব আয়োজন ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে অভিভাবক, পড়ুয়া ও স্থানীয় বাসিন্দাদের মন জয় করল বিদ্যালয় কর্তৃপক্ষ। সরকারি বিদ্যালয়গুলিও যে আজ শিক্ষা ও সাংস্কৃতিক চর্চায় বেসরকারি স্কুলের সঙ্গে সমানতালে এগিয়ে চলেছে, সেই বার্তাই তুলে ধরা হল এই অনুষ্ঠানের মাধ্যমে। দিনভর চলা এই অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণ ছিল উৎসবের রঙে রাঙানো। অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে।  এরপর একে একে মঞ্চস্থ হয় বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। ছাত্রছাত্রীদের নৃত্য, সংগীত, আবৃত্তি ও নাট্য পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।  খুদে পড়ুয়াদের সাবলীল উপস্থাপনা ও আত্মবিশ্বাসী অংশগ্রহণ অভিভাবকদের মধ্যে আলাদা উচ্ছ্বাস সৃষ্টি করে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল খেলাধুলায় পারদর্শী…
Read More