আরোও একটি এম্বুলেন্স পরিশেবা চালু করলো যুব ভারতী

আরোও একটি এম্বুলেন্স পরিশেবা চালু করলো যুব ভারতী

দীর্ঘদিন ধরেই সমাজসেবামূলক কাজে যুক্ত শিলিগুড়ি গেট বাজার যুব ভারতী।বর্তমানে মানুষের সেবার স্বার্থে ক্লাবের সম্পুর্ণ ভবনই প্রায় উৎসর্গ করেছে রোগী পরিষেবায়।বর্তমানে ছোট একটি স্বাস্থ্যকেন্দ্রের রুপ নিয়েছে গেটবাজার যুব ভারতী। সকাল হতেই দুরদুরান্ত থেকে রোগীরা নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করতে হাজির হয় এখানে।সামান্য মুল্যে এই পরিষেবা দিয়ে থাকেন তারা।সোমবার চিকিৎসা পরিষেবায় আরোও একধাপ এগোলো এই সংস্থাটি।এদিন মেয়র গৌতম দেবের হাত দিয়ে আরোও একটি এম্বুলেন্স চালু করলেন। এদিন নারকেল ফাটিয়ে ও সবুজ পতাকা নাড়িয়ে এর সুচনা করেন তিনি।উপস্থিন ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পুর চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, মেয়র পারিষদ মানিক দে, কাউন্সিলর তাপস চ্যাটার্জি,বিমান তপাদার।
Read More
নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও শিলিগুড়িতে এসে পৌঁছালো কেন্দ্রীয় বাহিনী

নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও শিলিগুড়িতে এসে পৌঁছালো কেন্দ্রীয় বাহিনী

শিলিগুড়িতে এসে পৌঁছালো এক কোম্পানির কেন্দ্রীয় বাহিনী।লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগেই প্রত্যাশামতো শিলিগুড়িতে পৌছে গেল এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।শনিবার সকালে হলদিবাড়ি থেকে এক কোম্পানি বিএসএফ জওয়ান শিলিগুড়িতে পৌঁছায়।শিলিগুড়ি সংলগ্ন জাবরাভিটায় পলিটেকনিক কলেজের হোস্টেলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী। আজ থেকেই এরিয়া ডমিনেশনে এলাকায় টহল দেবে জওয়ানরা। জানা গিয়েছে, দার্জিলিং জেলায় ৫ কোম্পানি ও কালিম্পং জেলায় ৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।
Read More
পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের ডাকে রাজ্যজুড়ে ধর্ণায় আশাকর্মীরা

পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের ডাকে রাজ্যজুড়ে ধর্ণায় আশাকর্মীরা

একাধিক দাবিতে কর্মবিরতি রেখে ধর্ণায় বসলো আশাকর্মীরা। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের ডাকে রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করল তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানায় আন্দোলনরত আশাকর্মীরা। শুক্রবার শিলিগুড়ি হাশমি চকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।জানা যায়, দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের একাধিক নীতির বিরুদ্ধে আন্দোলন করে আসছে আশা কর্মীরা। তাদের মূল দাবিগুলির মধ্যে অন্যতম হলো মাসিক ভাতা বৃদ্ধি, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন প্রদান করা, সমস্ত উপযুক্ত কাজের ভাতা প্রদান ইত্যাদি। আশা কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করে আসলেও এখনো পর্যন্ত তাদের দাবি মানা হয়নি ফলে তারা বাধ্য হয়ে কর্মবিরতি ডেকেছে। আজ থেকে এই কর্মবিরতি…
Read More
কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ফসিন ব্লকে সয়েল টেস্টিংয়ের কাজের সূচনা হল

কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ফসিন ব্লকে সয়েল টেস্টিংয়ের কাজের সূচনা হল

শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে নতুনভাবে সাজিয়ে তুলতে উদ্যোগী শিলিগুড়ি পুরনিগম। আনুষ্ঠানিকভাবে স্টেডিয়ামের ফসিন ব্লকে সয়েল টেস্টিংয়ের কাজের সূচনা করলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। আগামী ৬ তারিখের মধ্যে স্টেডিয়াম সংস্কারের কাজ শুরু হবে বলে জানান মেয়র। বৃহস্পতিবার, ফসিন ব্লকের এই সয়েল টেস্টিং শুরু হয়। মেয়র জানান প্রায় ৬ লক্ষ্য টাকা ব্যয়ে এই সয়েল টেস্টিং করানো হবে। আগামী ১৫ দিনের মধ্যে তার রিপোর্ট আসার কথা রয়েছে।অন্যদিকে তিনি জানান, কয়েকটি ভাগে ভাগ করে স্টেডিয়াম সংস্কারের কাজ শুরু হবে।  আগামী ৬ তারিখের মধ্যে প্রথম ভাগের কাজ শুরু হবে। তার জন্য বরাদ্দ হয়েছে ৫ কোটি টাকা।আরো একটি ভাগের জন্যও ৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।…
Read More
লোকসভা নির্বাচনের দিনক্ষন ঘোষণা না হলেও নিবিড় প্রচার সেরে চলেছে শাসক ও বিরোধীদল

লোকসভা নির্বাচনের দিনক্ষন ঘোষণা না হলেও নিবিড় প্রচার সেরে চলেছে শাসক ও বিরোধীদল

লোকসভা নির্বাচনের দিনক্ষন ঘোষণা না হলেও নিবিড় প্রচার সেরে চলেছে শাসক ও বিরোধীদল।বিগত লোকসভায় রাজ্যে বিজেপি ভালো ফল করায় তাদের আত্মবিশ্বাস রয়েছে তুঙ্গে।তাদের মতে গতবারের লোকসভা নির্বাচনের তুলনায় এবার সিট আরোও বাড়বে।তবে একবিন্দু জায়গা ছাড়তে নারাজ রাজ্যের শাসকদল তৃনমুল কংগ্রেস। তারা এবার ৪২ শে ৪২টি সিট নিয়ে বিজেপিকে ধূলিসাৎ করতে মরিয়া। সেই পরিপেক্ষিতে ক্ষমতা প্রদর্শনের তাগিদে  আগামী ১০ই ফেব্রুয়ারি ব্রিগেড সভার ডাক দিয়েছে তৃনমুল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।এই জমায়েতের মধ্য দিয়েই  লোকসভা ভোটে তৃণমূল কে  ভোট দিয়ে জয় করার বার্তা দেবেন তিনি।আর সেই জমায়েতকে স্বার্থক করতে ময়দানে নেমেছে শাসক দলের নেতা কর্মীরা।বুধবার ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের অন্তর্গত অম্বিকানগরে দেওয়াল লিখনের মধ্য…
Read More
চা বাগানে নতুন কমিউনিটি হল তৈরি করতে চলেছে শিলিগুড়ি মহকুমা পরিষদ

চা বাগানে নতুন কমিউনিটি হল তৈরি করতে চলেছে শিলিগুড়ি মহকুমা পরিষদ

শ্রমিকদের সুবিধার্থে চা বাগানে নতুন কমিউনিটি হল তৈরি করতে চলেছে শিলিগুড়ি মহকুমা পরিষদ। পাশাপাশি, বিভিন্ন জায়গায় লাগানো হবে সোলার লাইট। মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদের কার্যালয়ে আয়োজিত বৈঠকের পর এমনটাই জানালেন শিলিগুড়ি মহাকুমা পরিষদের সভাধিপতি অরুণ। মঙ্গলবার, শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকার উন্নয়নের লক্ষ্যে পূর্ত কার্য পরিবহন জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির সঙ্গে বৈঠক সারলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ।বৈঠকে একাধিক কাজ নিয়ে আলোচনা হয়। জানা যায় তৃহানা, জাবরা, খড়িবাড়ি ও বেলগাছি চা বাগানে চারটি নতুন কমিউনিটি হল তৈরি করা হবে। তিনি আরো জানান মহাকুমা পরিষদের অন্তর্গত বিভিন্ন জায়গায় প্রায় ১০০ টি সোলার লাইট লাগানো হবে। শিলিগুড়িতে অবস্থিত মহাকুমা পরিষদের কার্যালয়ের…
Read More
কিরণচন্দ্র ভবনের নতুন বহুতল নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মেয়র

কিরণচন্দ্র ভবনের নতুন বহুতল নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মেয়র

শিলিগুড়ির কিরণচন্দ্র ভবনের নতুন বহুতল নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন শিলিগুড়ির মেয়র গৌতক দেব। মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে শিলিগুড়ির ১৪ নং ওয়ার্ডে এই ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি।জানা গিয়েছে, মোট ৭ কোটি টাকা ব্যয়ে এই বহুতল নির্মাণ করা হবে। মোট ৪২ হাজার স্কয়ার ফিটের হবে এই ভবন।একইসাথে পুরোনো ভবনের সংস্কার হবে। জুন মাসের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। ২ নং বোরো কার্যালয়কেও এই নতুন ভবন স্থানান্তরিত করা হবে।
Read More
আদিবাসী ও পিছিয়ে পরা শিশুদের খেলাধূলোর সামগ্রী বিতরণ করলো শিলিগুড়ি পুলিশ কমিশনারেট

আদিবাসী ও পিছিয়ে পরা শিশুদের খেলাধূলোর সামগ্রী বিতরণ করলো শিলিগুড়ি পুলিশ কমিশনারেট

জয় জোহার নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় আদিবাসী ও পিছিয়ে পরা শিশুদের মধ্যে খেলাধূলোর সামগ্রী বিতরণ করলো শিলিগুড়ি পুলিশ কমিশনারেট সি সুধাকর। সোমবার মাল্লাগুড়ি পুলিশ লাইনে গুলমা ও দাগাপুর চা বাগানের ৬৬ জন শিশুকে ওই খেলার সামগ্রী তুলে দেন কমিশনার সি সুধাকর। মূলত শিশুরা যাতে অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িয়ে না পরে তা থেকে রুখতেই এই উদ্যোগ কমিশনারেটের।
Read More
দিদিকে বলো’তে অভিযোগের পর একটিয়াশালে নতুন রাস্তা ও ড্রেনের কাজের শিলান্যাস

দিদিকে বলো’তে অভিযোগের পর একটিয়াশালে নতুন রাস্তা ও ড্রেনের কাজের শিলান্যাস

দিদিকে বলো’তে অভিযোগ করেছিলেন।সেই অভিযোগের পরই নতুন রাস্তা ও ড্রেন পেলেন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত দক্ষিণ একটিয়াশাল এলাকার বাসিন্দারা।জানা গিয়েছে, দক্ষিণ একটিয়াশাল এলাকার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে।বেহাল রাস্তার জেরে অতিষ্ঠ বাসিন্দারা। একাধিক জায়গায় বিষয়টি জানিয়েছিলেন তারা।তবে সুরাহা হয়নি।পরবর্তীতে দিদিকে বলো’তে অভিযোগ করেন।সেখানে অভিযোগ করে অবশেষে নতুন রাস্তা এবং ড্রেন পাচ্ছেন বাসিন্দারা। সোমবার প্রথশ্রী প্রকল্পের আয়তায় দক্ষিণ একটিয়াশালের প্রায় ৭৫ মিটার সিসি রোড সহ ১৫০মিটার ড্রেনের শিলান্যাস করলেন রাজগঞ্জ পঞ্চায়ত সমিতির সভাপতি রুপালী দে সরকার, ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি দেবাশীষ প্রামানিক সহ অন্যান্যরা।
Read More
শিলিগুড়ি জংশন স্টেশনকে করা হচ্ছে আরও আধুনিক, শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী

শিলিগুড়ি জংশন স্টেশনকে করা হচ্ছে আরও আধুনিক, শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী

শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনকে বিশ্বমানের স্টেশন হিসেবে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। এবার সেই তালিকায় নাম জুড়লো শিলিগুড়ির আরও একটি স্টেশনের। নাম জুড়লো শিলিগুড়ি জংশনের। অমৃত ভারত প্রকল্পের আওতায় এই স্টেশনটিকে অত্যাধুনিক আঙ্গিকে সাজিয়ে তোলা হবে। এই কাজের শিলান্যাস হলো সোমবার। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্টা সহ দুই বিধায়ক শংকর ঘোষ এবং শিখা চ্যাটার্জী এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ জানান, বাগরাকোট এলাকায় রেল লাইনের ওপর দিয়ে ফুট ওভার ব্রিজ তৈরি করা প্রয়োজন৷ এছাড়াও ঠাকুরনগর এলাকায় রেল ওভার ব্রিজের জন্য টাকা বরাদ্দ হয়েছে সমস্ত জট কাটিয়ে সেই কাজ দ্রুত শুরু হওয়া…
Read More
প্রায়শই ঘটছে পথ দুর্ঘটনা, ইস্টার্ন বাইপাসে একাধিক দাবীতে সরব বিজেপি

প্রায়শই ঘটছে পথ দুর্ঘটনা, ইস্টার্ন বাইপাসে একাধিক দাবীতে সরব বিজেপি

প্রায়শই ঘটছে পথ দুর্ঘটনা।ঘটছে প্রাণহানির মত ঘটনাও।এই পরিস্থিতিতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পথে নামলো বিজেপি।রবিবার ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জীর নেতৃত্বে ইস্টার্ন বাইপাসের বানেশ্বর মোড় এলাকায় পথ অবরোধে সামিল হন বিজেপির নেতা কর্মীরা। বিজেপির অভিযোগ, রাস্তার দুই ধারে পথবাতি না থাকায় অন্ধকারের জেরে দুর্ঘটনা ঘটছে।এসজেডিএ-র তরফে রাস্তা সংস্কারের জন্য পথবাতি সরানো হয়েছিল, রাস্তা সংস্কার শেষ হয়ে গেলে পুনরায় পথবাতি দেওয়া হয়নি। এর জেরে দুর্ঘটনা ঘটছে।সম্প্রতি এক যুবকের মৃত্যুর ঘটনাও ঘটেছে।নিরাপত্তাহীনতায় ভুগছে পথচারীরা।এই পরিস্থিতিতে পথ নিরাপত্তার স্বার্থে দ্রুত পথবাতির ব্যবস্থা করার পাশাপাশি পুলিশ পেট্রোলিং এর দাবি জানান বিধায়ক শিখা চ্যাটার্জী।
Read More
জঙ্গল থেকে বেরিয়ে এবার শিলিগুড়িতে লোকালয়ে হাতি

জঙ্গল থেকে বেরিয়ে এবার শিলিগুড়িতে লোকালয়ে হাতি

বৈকুন্ঠপুর জঙ্গল থেকে বেরিয়ে এবার শিলিগুড়িতে লোকালয়ে ঢুকে পড়ল একটি হাতি।শনিবার সকাল থেকে সেই হাতিটিকে ঘিরে এনজেপি ভোলামোড় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।রাতে হাতিটিকে জঙ্গলে ফেরাবেন বনকর্মীরা।জঙ্গল থেকে বেরিয়ে ক্যানেল রোড, ভালোবাসা মোড় হয়ে হাতিটি ভোলামোড়ে আরপিএফের ৪ নম্বর ব্যাটলিয়নে ঢুকে পড়ে।সন্ধ্যার পর হাতিটিকে ব্যাটলিয়ন থেকে বের করে জঙ্গলে ফেরাবেন ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা।সকাল থেকেই এলাকায় রয়েছেন বনকর্মীরা।
Read More
নাগরিকদের সমস‍্যা সমাধান না হওয়ায় পুরকর্মীদের উপর ক্ষেপে উঠলেন মেয়র

নাগরিকদের সমস‍্যা সমাধান না হওয়ায় পুরকর্মীদের উপর ক্ষেপে উঠলেন মেয়র

শিলিগুড়ি শহরের নাগরিকদের একাধিক সমস‍্যা সমাধান না হওয়ায় ক্ষেপে উঠলেন মেয়র, এবং পুরকর্মীদের সর্তক করে হুশিয়ারী দেন তিনি।শহরতলির একাধিক ড্রেন,কালভার্ট,রাস্তার বেআইনি বিল্ডিং এর সমস‍্যার কথা শোনেন মেয়র গৌতম দেব।এরই মাঝে কিছু সমস‍্যা সমাধানে পুরকর্মীদের আচরন শুনে ক্ষেপে লাল মেয়র গৌতম দেব।পুরকর্মীদের কড়া হুশিয়ারী দেন মেয়র। মানুষ সমস‍্যার জন‍্য এখানে ফোন করে।তা দেখে শুনে সমস‍্যা সমানের চেষ্টা করাটা প্রধান লক্ষ্য।তা না করে কাজের কোন ফলোয়াপ নেই এটা কি হচ্ছে।
Read More
‘নর্থ বেঙ্গল পেইন্টার্স ‘ সোসাইটি অফ আর্ট এন্ড কালচারের পক্ষ থেকে আয়োজিত হতে চলেছে “আর্টফেয়ার”

‘নর্থ বেঙ্গল পেইন্টার্স ‘ সোসাইটি অফ আর্ট এন্ড কালচারের পক্ষ থেকে আয়োজিত হতে চলেছে “আর্টফেয়ার”

'নর্থ বেঙ্গল পেইন্টার্স ' সোসাইটি অফ আর্ট এন্ড কালচারের পক্ষ থেকে শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে "আর্টফেয়ার "। আজ এই নিয়ে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সংস্থার পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করা হয়।  ২০১৩ থেকে  তাদের পথচলা শুরু তাই এ বছর দশ বছর পূর্তিতে শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে আর্ট ফেয়ার বা মেলা। শিলিগুড়ির ভুটিয়া মার্কেটের মাঠে ১৪ই মার্চ থেকে ১৯শে মার্চ সংগঠিত হবে এই আর্ট ফেয়ার।দুপুর ১টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত খোলা থাকবে এই মেলা।শিলিগুড়ি ছাড়াও কলকাতা সহ বিভিন্ন জায়গা থেকে স্টল দেবেন, এবং বিভিন্ন আর্টের গ্রুপ যারা এখানে পার্টিসিপেট করতে চাইছেন তারা স্টল অনুযায়ী পার্টিসিপেট করতে পারবেন। মূলত ফাইন আর্ট, স্কাল্পচার নিয়েই…
Read More