04
Jul
রবিবার নকশালবাড়ী সারদা বিদ্যামন্দিরের পক্ষ থেকে 'শিব জ্ঞানে জীব সেবা' নামে একটি কর্মসূচী গ্রহণ করা হয়। যেখানে সমাজের বিভিন্ন এলাকার দুস্থ শিশুদের নিয়ে তাদের সংস্কার মূলক দিক শেখানো হয় ও তাদেরকে দিয়ে সাংস্কৃতিক কার্যক্রম করানো হয়। মোট ৯৭ জন শিশুদের খাওয়ানোর ব্যবস্থা করেন তারা। এবং তাদের হাতে পঠন-পাঠনের সামগ্রী তুলে দেন বিদ্যালয়ের প্রধান আচার্য সুজিত দাস।
