03
Jan
আগামী ৭ এবং ৮ জানুয়ারি অষ্টম আইএসকেএফ ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশি ২০২৩ আয়োজিত হতে চলেছে শিলিগুড়ি সুব্রত সংঘ ময়দানে। জানাগেছে, জানাগেছে, ৭টি রাজ্য আসাম, মনিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা, উড়িষ্যা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় ২৫০জন খেলোয়াড় অংশগ্রহণ করবে। পাশাপাশি এই খেলায় প্রধান অতিথি হিসেবে থাকছে শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এছাড়া বিজয়ী দলদের জন্য থাকছে মেডেল ও সার্টিফিকেট । এদিন সংস্থার সদস্য পীযূষ কান্তি বর্মন বলেন, যারা বাইরে থেকে খেলায় অংশগ্রহণ করতে আসছে তাদের জন্য বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
