18
Feb
মণিপালসিগনা হেল্থ ইনসিওরেন্স উত্তর-পূর্ব ভারতে উন্নত মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে তাদের প্রধান পণ্য মণিপালসিগনা সর্বহ্-কে সামনে রেখে এগোচ্ছে। নিয়েলসনকিফউ পরিচালিত সমীক্ষায় ‘প্রোডাক্ট অফ দ্য ইয়ার ২০২৫ – হেলথ ইন্স্যুরেন্স’ হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত এই সংস্থা প্রথমবার বিমা গ্রহণকারীদের জন্য মৌলিক সুরক্ষা থেকে শুরু করে শূন্য অপেক্ষাকালসহ উন্নত সুবিধাযুক্ত বিভিন্ন পূর্ণাঙ্গ পরিকল্পনার বিকল্প হাজির করেছে।কোম্পানির চিফ মার্কেটিং অফিসার স্বপ্না দেশাই গুয়াহাটিতে এক সাংবাদিক সম্মেলনে বলেন, উত্তর-পূর্বের প্রতিটি পরিবারের কাছে সাশ্রয়ী, অন্তর্ভুক্তিমূলক ও উন্নত মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আঞ্চলিক সম্প্রসারণের অংশ হিসেবে আমরা উত্তর-পূর্বের গুরুত্বপূর্ণ শহরগুলিতে আটটি শাখা চালু করেছি এবং আগামী তিন বছরে প্রায় ১০,০০০ উপদেষ্টা নিয়োগ করতে চলেছি, যাঁদের মধ্যে তিন…
