30
Sep
পাহাড়ের পর্যটনকে আরও আকর্ষণীয় করে তুলতে আগামী ছয় মাসের রূপরেখা তৈরি করতে শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ বৈঠক। জিটিএ এবং পর্যটন দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী বিশাল নামা, দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং এলাকার প্রশাসনিক আধিকারিক, কার্শিয়াংয়ের বিধায়ক, দার্জিলিং ও কালিম্পংয়ের ডিএম-সহ জিটিএ-র কর্তারাও। বৈঠকে পাহাড়ের পর্যটন পরিকাঠামো, যানজট, বর্জ্য ব্যবস্থাপনা, হোমস্টে এবং নতুন পর্যটন আকর্ষণ তৈরির মতো একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, দার্জিলিং, কালিম্পং, মিরিক, দুধিয়া, মংপু, কার্শিয়াং-সহ বিভিন্ন পর্যটন এলাকাকে এলাকা ভিত্তিকভাবে আরও আকর্ষণীয় করে তোলা হবে। দার্জিলিংকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে আরও উন্নত করার পরিকল্পনারও প্রাথমিক পর্যালোচনা করা…
