18
Jun
একের পর এক দুর্যোগ হানছে অসমের ওপর দিয়ে। কিছুদিন আগের বন্যা পরিস্থিতির সামলে ওঠার আগেই আরো এক বন্যার কবলে অসম। এই মুহূর্তে আরও অবনতির দিকে এগোচ্ছে অসমের বন্যা পরিস্থিতি। এক ধাক্কায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৬। উল্লেখ্য গত মাসে একটানা বৃষ্টি এবং বন্যায় অসমে ব্যাপক ক্ষয়ক্ষতির পরে ফের অতিভারী বর্ষণ শুরু হয়েছে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে। চলতি সপ্তাহের প্রথম থেকেই গোটা রাজ্য জুড়ে চলছে ঝড়-বৃষ্টির তান্ডব। স্থানীয় সূত্রের খবর, ইতিমধ্যেই অসমের ২৫টি জেলায় বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে এবং তার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১১ লক্ষ মানুষ। একসপ্তাহের টানা বৃষ্টিতে ইতিমধ্যেই বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র এবং গৌরঙ্গ নদী। আর মূলত সেই…
