অসুস্থ তৃণমূলের প্রার্থী

অসুস্থ তৃণমূলের প্রার্থী

এবার অসুস্থ ৭০ বছর বয়সী রাজ্যের মন্ত্রী ও নীলবাড়ির লড়াইয়ে মানিকতলায় তৃণমূলের প্রার্থী সাধন পাণ্ডে। তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করা হল মন্ত্রীকে। বৃহস্পতিবার সকালে বাইপাসের ধারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। মন্ত্রীর করোনা পরীক্ষা হয়নি এখনো। চিকিৎসকদের পরামর্শে তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। উত্তর কলকাতার মানিকতলা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাধনবাবু। আগামী ২৯ এপ্রিল ভোটগ্রহণ সেখানে।
Read More
একের পর এক প্রার্থী আক্রান্ত

একের পর এক প্রার্থী আক্রান্ত

প্রতিদিন সংক্রমণ নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে রাজ্যবাসীর। কার্যত পশ্চিমবঙ্গে করোনাভাইরাস সুনামি হচ্ছে তা বলায় বাহুল্য। বাংলাতে ভোটের মরশুমে ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ। এবার আক্রান্ত এক সিপিএম নেতা। করোনায় আক্রান্ত যাদবপুর বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী তথা সিপিএম নেতা সুজন চক্রবর্তী৷ এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে৷ করোনায় আক্রান্ত হওয়ার ফলে আপাতত বাকি তিন দফার ভোটের প্রচার থেকে তাঁকে থাকতে হবে দূরেই৷ অতীতে করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন একাধিক রাজনীতিক৷
Read More
কড়া হচ্ছে কলকাতা পুলিশ

কড়া হচ্ছে কলকাতা পুলিশ

রাজ্যে বেলাগাম করোনা। হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। প্রতিদিন সংক্রমণের নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। তীব্র হয়ে উঠছে পরিস্থিতি৷ এই অবস্থায় রাস্তায় যাঁরা মাস্ক পরছেন না, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে পুলিশ৷ মূলত সচেতনতা ফেরাতে কড়া হচ্ছে কলকাতা পুলিশ৷ মাস্ক পরার জন্য এলাকায় মাইকিং করা শুরু করে পুলিশ। শুরু হচ্ছে ব্যাপক অভিযান। বিভিন্ন এলাকায় ধরপাকড়ও চলছে পুরোদমে। রাস্তায় উপস্থিত রয়েছেন অফিসাররা৷ মাস্ক ছাড়া বাইরে বেরলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷
Read More
ষষ্ঠ দফায় আরও কড়া নির্বাচন কমিশন

ষষ্ঠ দফায় আরও কড়া নির্বাচন কমিশন

আগামী ২২ এপ্রিল ষষ্ঠ দফার নির্বাচন। ষষ্ঠ দফার ভোট শান্তিপূর্ণ রাখতে চায় নির্বাচন কমিশন৷ আগামী ষষ্ঠ দফায় চার জেলার ৪৩টি আসনে নির্বাচন৷ ষষ্ঠ দফার নির্বাচনে বুথ পাহারায় ৭৭৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন৷ এই আসনগুলিতে মোট ভোটারের সংখ্যা ১.০৩ কোটি। অন্যদিকে, আগামী ২৬ এপ্রিল সপ্তম দফার নির্বাচন৷ এখন কতটা শান্তিপূর্ণ হয় এই ভোট তাই দেখার।  
Read More
বড় পদক্ষেপ রাজ্যের

বড় পদক্ষেপ রাজ্যের

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। বছর ঘুরতেই ফের গ্রাস করেছে করোনা আতঙ্ক। দৈনিক আক্রান্তের সংখ্যা রীতিমতো ভয় ধরাচ্ছে। নয়া রেকর্ড তৈরি করেছে করোনা ভাইরাস৷ বাদ যায়নি এই রাজ্যও। ইতিমধ্যেই রাজ্য সরকার করোনা মোকাবিলায় একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে। রাজ্যে করোনা মোকাবিলার জন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। রাজ্যে আরও বেশ কিছু ‘কোয়ারেন্টিন সেন্টার’ ও ‘সেফ হোম’ তৈরি করা হবে। যুদ্ধকালীন তৎপরতায় হচ্ছে কাজ।
Read More
বন্ধ হল কলকাতার বহু দর্শনীয় স্থান

বন্ধ হল কলকাতার বহু দর্শনীয় স্থান

ক্রমশই বাড়ছে করোনা আতঙ্ক। কিছুতেই আটকানো যাচ্ছে না করোনা সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর হারও৷ পশ্চিমবঙ্গের সব থেকে খারাপ অবস্থায় রয়েছে কলকাতা। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পর্যটন কেন্দ্রে ফের লাগাম পড়াতে চলেছে কেন্দ্র৷ ফের সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হল শহরের একাধিক দর্শনীয় স্থান। কলকাতার ভারতীয় জাদুঘর, ভিক্টোরিয়া মেমোরিয়াল সহ অন্যান্য স্মৃতিসৌধ ও মিউজিয়াম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ আগামী ১৫ মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Read More
একের পর এক তলব ইডির

একের পর এক তলব ইডির

সরগরম রাজ্য–রাজনীতি। চাপ বাড়ল তৃণমূল কংগ্রেসের উপর। আইকোর মামলায় ফের তলব ইডির। এবার মদন মিত্রের ছেলে স্বরূপ মিত্রকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী ২৩ এপ্রিল ডাকা হয়েছে মদন মিত্রের ছেলে স্বরূপকে। জিজ্ঞাসাবাদের জন্য তলব করল ইডি। যদিও ইডির এই নোটিস প্রাপ্তি নিয়ে কেউই কোনও প্রতিক্রিয়া জানাননি। আইকোর মামলায় এখন বড় ভরসা ইডি। এর আগে এই মামলায় একাধিক রাজনৈতিক নেতাকে তলব করছে ইডি।
Read More
ইডির নজরে তৃণমূলে নেতা

ইডির নজরে তৃণমূলে নেতা

ফের সরগরম রাজ্য–রাজনীতি। ফের ইডির তলব রাজনীতিতে। পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার ভুয়ো আর্থিক সংস্থা আইকোর মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তলব পেলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মানস ভুঁইঞা। আগামী সোমবার, ১৯ এপ্রিল সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে ডেকে পাঠানো হয়েছে মানস ভুঁইঞাকে। নোটিস পাঠানো হয়েছে তাঁকে। বেশ কয়েকটি তথ্যের ভিত্তিতেই তৃণমূলের নেতার তলব করছে ইডি।
Read More
রাতেই সভা

রাতেই সভা

নিজের সিদ্ধান্তে অনড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব প্রতিকূলতাকে ছাপিয়ে প্রচার করবেনই তিনি সে দিন হোক কি রাত। নিষেধাজ্ঞা শেষ হলেই ফের প্রচার শুরু করবেন মুখ্যমন্ত্রী। রাতেই জনসভা করবেন বলে মনস্থির করেছেন তিনি। রাতে বারাসতে জনসভা করবেন। এর পর তিনি বিধাননগরে একটি জনসভা করবেন মুখ্যমন্ত্রী। সোমবার বেশি রাতে ঘোষিত হল তৃণমূলের নয়া কর্মসূচি। সমস্ত রকমের প্রস্তুতি সারা হয়ে গিয়েছে।
Read More
ধরনায় মুখ্যমন্ত্রী

ধরনায় মুখ্যমন্ত্রী

কালো দিন গণতন্ত্রের পক্ষে। আগে কোনো নির্বাচনে যা হয়নি তাই হল। নাটকীয় মোড় দেখলো কলকাতা। সোমবার রাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। চব্বিশ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি মুখ্যমন্ত্রীর প্রচারে। পঞ্চম দফার আগে আর প্রচারই করতে পারবেন না তিনি। উস্কানি মূলক মন্তব্যের জেরেই এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। স্বাভাবিকভাবেই কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে তৃণমূল নেতৃত্ব। তাই অবশেষে গান্ধীজির দেখানো পথেই হাঁটলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কমিশনের এই সিদ্ধান্তের পরই গান্ধীজির পাদদেশে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে দুপুর ১২টা থেকে ধরনায় বসতে চলেছেন তিনি। টুইট করে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন…
Read More
প্রচার বন্ধ তৃণমূল সুপ্রিমোর

প্রচার বন্ধ তৃণমূল সুপ্রিমোর

পঞ্চম দফার ভোটের আগে নাটকীয় মোড়। নির্বাচনী আবহে বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া হল। কড়া নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। আগামী ২৪ ঘণ্টা নির্বাচনী প্রচার করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। নিষেধাজ্ঞা জারি করা হল। আজ রাত ৮ টা থেকে কাল রাত ৮ টা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনটাই নির্দেশ দিয়েছে কমিশন। প্ররোচনামূলক মন্তব্যের জেরেই এই নিষেধাজ্ঞা বলে জানাচ্ছে কমিশন। স্বাভাবিকভাবেই কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে তৃণমূল নেতৃত্ব।
Read More
অগ্নিকাণ্ড কলকাতায়

অগ্নিকাণ্ড কলকাতায়

অগ্নিকাণ্ড বাগুইআটিতে। বাগুইআটির ট্রাফিক গার্ডের পরিত্য়াক্ত গাড়িতে আগুন লেগেছে। বেশ কয়েকটি গাড়ি আগুনে ভস্মিভূত হয়ে গিয়েছে। তবে হতাহতের কোনও খবর নেই এখনও। দুর্ঘটনাস্থলে পৌঁছে যান দমকলমন্ত্রী সুজিত বসু। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ইঞ্জিন। কী ভাবে আগুন লেগেছিল, তা জানা যায়নি এখনও। এর আগেও উড়ালপুলের নিচে ওই একই জায়গায় আগুন লেগেছিলো।
Read More
সতর্কবার্তা জারি নবান্ন তরফে

সতর্কবার্তা জারি নবান্ন তরফে

দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল সাধারণ মানুষ। জটিল হচ্ছে পরিস্থিতি। ক্রমশ চূড়ান্ত আতঙ্কের পরিবেশ তৈরি করছে করোনা। ভয়াবহতার সব মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। সংক্রমণের নিরিখে এ রাজ্যে প্রথম স্থানে রয়েছে কলকাতা। একগুচ্ছ নির্দেশিকা জারি করল নবান্ন। বাড়ানো হয়েছে করোনা পরীক্ষার সংখ্যা। এবার নবান্ন থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং কলকাতায় কোভিড হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে। শহরে মাইক্রো কনটেনমেন্ট জোনের সংখ্যা বাড়ানো হতে পারে। কলকাতা পুরসভাকে ২৪ ঘণ্টা সতর্ক থাকার পরামর্শ দিল নবান্ন।
Read More
বড় ঘোষণা

বড় ঘোষণা

ফের হু হু করে বাড়তে শুরু করে করোনা সংক্রমণ৷ ভয়াবহ হয়ে উঠেছে পরিস্থিতি। তৈরি হচ্ছে নতুন রেকর্ড৷ পাশাপাশি বাড়ল মৃত্যুর সংখ্যাও৷ এই পরিস্থিতিতে এবার বড়সড় ঘোষণা করল নবান্ন। রাজ্য সরকার সমস্ত সরকারি ও আধা সরকারি দফতরে কর্মীদের হাজিরা কমিয়ে পঞ্চাশ শতাংশ করেছে৷ নবান্নের প্রশাসনিক স্তরে সেই নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিকে কোভিড মোকাবিলার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে নবান্ন।
Read More