27
Aug
সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় এবার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ‘কেচ্ছা’ ফাঁস করলেন আরজি করের মর্গের প্রাক্তন ক্লার্ক। তারক চট্টোপাধ্যায়ের নামের এই ক্লার্ক সন্দীপ অধ্যক্ষ হওয়ার আগে থেকেই আরজি করে কাজ করতেন। রিটায়ারমেন্টের পর তাঁর মেয়াদ বাড়ানো হয়। সন্দীপ জমানায় কীভাবে ওই মেডিক্যাল কলেজ-হাসপাতালের ‘ভোলবদল’ হয়েছে তার সাক্ষী তারক। তারকের দাবি, সন্দীপের কয়েকজন ব্যক্তিগত বাউন্সার ছিল। সেই সঙ্গেই কিছুজন জুনিয়র চিকিৎসকদের নিয়ে একটি বাহিনী ছিল তাঁর। প্রাক্তন ক্লার্কের কথায়, ‘কাছের ছাত্রদের সন্দীপ ঘোষ মদ খাওয়াতেন। বাইরের কোনও লোক এলে হাসপাতালে থাকার জন্য গেস্ট হাউস ছিল। সেই গেস্ট হাউসকে তিনি বার…
