12
Sep
বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণ বুধবারও বৃষ্টিতে ভিজেছে বাংলার একাধিক জেলা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। এদিন হুগলি, নদিয়া, দুই ২৪ পরগনার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতেও কম-বেশি বৃষ্টি হবে। এরপর শুক্রবার হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের উপকূল-সহ পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে আজও। আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না। এদিন উত্তর…
