30
Apr
সম্প্রতি হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছে ২৫ হাজারের বেশি শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি। এবার প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানির পর আদালত চত্বরেই বিক্ষোভের মুখে পড়তে হল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ছিল নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি। সেই শুনানি শেষ হওয়ার পর বিকাশ রঞ্জন বাইরে আসতেই তাঁকে ঘিরে ধরে একদল লোক। তাঁরা বলতে শুরু করেন, আপনার জন্য প্যানেল বাতিল হচ্ছে। কোনও ক্রমে সেখান থেকে বেরিয়ে যান বিকাশ ভট্টাচার্য। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবার প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় সিবিআই রিপোর্টে উঠে এসেছে ব্যাপক বেনিয়মের ইঙ্গিত। নকল ওয়েবসাইট তৈরি করে নিয়োগ থেকে শুরু করে পাশ না করা প্রার্থীদের…
