31
Dec
রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে আদালতের নির্দেশে খোয়া গিয়েছে চাকরি৷ বাতিল হওয়া সেই চাকরি বাঁচাতেই কলকাতা হাই কোর্টের দরজায় কড়া নাড়লেন আরও ৮৮ জন প্রাথমিক শিক্ষক। তাঁদের দাবি, বৈধ ভাবে এবং নিয়ম মেনেই তাঁরা প্রাথমিক শিক্ষকের চাকরিতে যোগ দিয়েছেন৷ সেই যুক্তিতে আদালতে হলফনামাও জমা দিলেন৷ আগামী সপ্তাহে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে তাঁদের আবেদন শোনা হবে। এর আগে ৫৪ জন প্রার্থী আদালতে হলফনামা দিতে এসেছিলেন। কিন্তু তাঁদের মধ্যে ৫৩ জনেরই চাকরি ফের বাতিল করে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এ বার আরও ৮৮ জন চাকরি ফেরত পাওয়ার দাবি নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন। চাকরি বাতিল হওয়া প্রাথমিক শিক্ষকদের…
