09
Jan
রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। এই পরিস্থিতিতে জেল যাত্রা আপাতত শেষ হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের। নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নেমে তাঁদের গ্রেফতার করেছিল ইডি। এবারও মঞ্জুর হয়নি জামিনের আবেদন। আদালত আবারও পার্থ এবং অর্পিতাকে জেল হেফাজতেই পাঠাল। আদালতের নির্দেশ, তাঁদের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে। এদিন অবশ্য পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় দু'জনেই শারীরিক অবস্থার কারণ দেখিয়ে জামিন চেয়েছিলেন। আদালতে বলা হয়েছিল যে তাঁদের শরীর ভালো নেই। এরপরও অবশ্য কারোর দাবি মান্যতা পায়নি বিচারকের কাছে। পার্থ এও জানান যে, জেলে তাঁর সঠিকভাবে চিকিৎসা…
