কড়া নির্দেশ বিদ্যালয়গুলিকে

কড়া নির্দেশ বিদ্যালয়গুলিকে

আচমকা ভিজ়িটের পরই এবার কড়া নির্দেশ বিদ্যালয়গুলিকে, নড়ে চড়ে বসলো শিক্ষা দফতর। জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে যাওয়ার আগে হঠাৎই গাড়ি থামিয়ে জেলার অন্যতম প্রাচীন বিদ্যালয় ফণীন্দ্রদেব ইনস্টিটিউশনের ভেতরে ঢুকে যান হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। সোজা প্রধান শিক্ষকের ঘরে চলে যান তিনি। প্রধান শিক্ষকের কাছে রেজিস্টার বুক দেখতে চান বিচারপতি। জানতে পারেন সেদিন বিদ্যালয়ের ৪৫ জন শিক্ষকের মধ্যে ১২ জন শিক্ষক অনুপস্থিত! এই বিষয়ে জানতে চেয়ে এক সপ্তাহের মধ্যে জেলা স্কুল পরিদর্শকের কাছে রিপোর্ট তলব করেন বিচারপতি বসু। একগুচ্ছ নয়া নির্দেশিকা জারি হয়েছে বিদ্যালয়গুলির জন্য। জানানো হয়েছে, এবার থেকে প্রধান শিক্ষকের থেকে অনুমতি ছাড়া কোনো শিক্ষক কোনওরকম ছুটি নিতে পারবেন না।…
Read More
বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। পশ্চিমবঙ্গে রেল কতৃপক্ষের তরফে আসন্ন হোলি উপলক্ষে ছয়টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুখবর, যাত্রীদের কথা মাথায় রেখে রেল অতিরিক্ত বেশ কিছু ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল। শিয়ালদহ-গোরক্ষপুর, শিয়ালদহ-গয়া, শিয়ালদহ-পুরী, কলকাতা-জয়নগর, মালদহ-আনন্দবিহার, মালদহ-বালসাদের মধ্যে এই বিশেষ ট্রেনগুলি চালানো হবে। ২২ মার্চ সন্ধে‌ সওয়া ছ’টায় শিয়ালদহ থেকে গোরক্ষপুরের উদ্দেশ্যে স্পেশাল ট্রেন ছাড়বে। গয়ার উদ্দেশ্যে স্পেশাল ট্রেন ছাড়বে ২৪ মার্চ রাত সওয়া ন’টার সময়। পুরীর উদ্দেশ্য স্পেশাল ট্রেন ২৮ মার্চ রাত ১১.৫০ মিনিটে ছাড়বে। ২২ মার্চ রাত ১১.৫৫ মিনিটে ছাড়বে কলকাতা থেকে জয়নগরের ট্রেনটি। মালদহ…
Read More
নির্বাচনের আগে চমক দিতে তৈরী বিজেপি

নির্বাচনের আগে চমক দিতে তৈরী বিজেপি

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে চমক দিতে তৈরী বিজেপি। ইতিমধ্যেই চার দফায় প্রচারও সেরে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমন আবহে সকলের নজর কৃষ্ণনগরের উপর। সংসদ থেকে বহিষ্কৃত তৃণমূল নেত্রী মহুয়ার বিরুদ্ধে বিজেপির হয়ে মাঠে নামতে চলেছেন কৃষ্ণনগরের রাজমাতা। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও রাজনৈতিক মহলের হাওয়া এই কথাই বলছে। আসন্ন নির্বাচনে কৃষ্ণনগরের প্রার্থী হতে পারেন রাজমাতা অমৃতা রায়। লোকসভা নির্বাচনে মহুয়ার গড়ে মহুয়াকে হারানোর জন্য প্রথম থেকেই রাজমাতার নাম প্রস্তাব করেছিল জেলা নেতৃবৃন্দ। প্রাথমিকভাবে রাজি না হলেও পরে কয়েক দফা বৈঠকের পর বিজেপির হয়ে প্রার্থী…
Read More
ভারী বৃষ্টির পূর্বাভাস

ভারী বৃষ্টির পূর্বাভাস

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে দোলের আগে রীতিমত নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। আগামী শনিবার পর্যন্ত আকাশ পরিস্কার হওয়ার তেমন কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই হলুদ ও কমলা সতর্কতা জারি হয়েছে রাজ্যে। ভারতীয় মৌসম ভবন জানাচ্ছে, আগামী ৩ দিনই বাংলার উপর বজায় থাকবে ঝড়বৃষ্টির দাপট। দক্ষিণবঙ্গ তো বৃষ্টিতে ভাসবেই, রেহাই পাবেনা উত্তরবঙ্গও। বৃষ্টির পাশাপাশি ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া। ইতিমধ্যেই সতর্ক হতে বলা হয়েছে মৎস্যজীবীদের। ক্ষতিগ্রস্থ হতে পারে কাঁচাবাড়ি। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম,…
Read More
বিশাল মন্তব্য অর্জুনের তরফে

বিশাল মন্তব্য অর্জুনের তরফে

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে চব্বিশের লোকসভা নির্বাচনে টিকিট না পেতেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন অর্জুন সিং, ঘোষণা করেন বিজেপিতে যোগদানের কথা। এরপরেই ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিককে নিশানা করেন তিনি। অর্জুনের দাবি, নৈহাটি এলাকায় শেখ শাহজাহান এবং তাঁর অনুগামীদের বিঘার পর বিঘা জমি আছে। সেই জমি কিনতে তাঁদের সাহায্য করেছিলেন পার্থ। সাংসদের দাবি, শাহজাহানকে বাঁচানোর জন্য পার্থকে সন্দেশখালি পাঠিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অর্জুন সিংয়ের সকল দাবি অবশ্য উড়িয়ে দিয়েছেন পার্থ। প্রসঙ্গত, চব্বিশের লোকসভা নির্বাচনে অর্জুন সিংকে ব্যারাকপুর কেন্দ্র থেকে…
Read More
নির্বাচন পূর্বে বেশ কিছু চমক গেরুয়া শিবিরের তরফে

নির্বাচন পূর্বে বেশ কিছু চমক গেরুয়া শিবিরের তরফে

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে চমক দিতে তৈরী বিজেপি। কেন্দ্রের শাসক দল বিজেপি প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। গেরুয়া শিবিরের দ্বিতীয় প্রার্থী তালিকায় কাদের নাম থাকতে পারে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। তমলুক কেন্দ্রের পদ্ম-প্রার্থী হিসেবে যেমন উঠে আসছে কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম। অন্যদিকে জোড়াফুল ছেড়ে পদ্মফুলে যোগ দিয়েছেন তাপস রায়। কলকাতা উত্তর কেন্দ্রে প্রার্থী করা হতে পারে তাঁকে। তাপস রায়ের মতো কৌস্তভ বাগচিও কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। শোনা যাচ্ছে, বিজেপির তরফ থেকেও ভারতের এক প্রাক্তন মহিলা ক্রিকেটারকে…
Read More
বড় সুখবর কর্মীদের জন্য

বড় সুখবর কর্মীদের জন্য

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে কিছুদিন আগেই সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেছে কেন্দ্র সরকার। যার জেরে কেন্দ্রের অধীনে কর্মরত চাকরিজীবীরা এখন ৫০ শতাংশ ডিএ পেতে চলেছেন। এই একই হারে ডিএ দিতে হবে বলে দাবি করে আসছে দেশের প্রতিটি রাজ্যের কর্মীরা। আর এবার সেই দাবি মেনে একলাফে কেন্দ্রের অনেকটাই কাছে পৌঁছে গেলেন এই রাজ্যের সরকারি কর্মীরা। সূত্রের খবর, ভোটের মুখে এই রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বেড়ে হয়েছে ৪২.৫ শতাংশ। রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি…
Read More
বিরোধী দলের চ্যালেঞ্জ গ্রহণ করলো কেন্দ্রের শাসক দল

বিরোধী দলের চ্যালেঞ্জ গ্রহণ করলো কেন্দ্রের শাসক দল

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে চমক দিতে তৈরী বিজেপি। গত রবিবার ব্রিগেডের সভা থেকে বিজেপির বিরুদ্ধে ‘গর্জে’ উঠেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পদ্ম-শিবিরকে মুখোমুখি তর্কে বসার খোলা চ্যালেঞ্জ জানান। এবার তৃণমূল ‘সেনাপতি’র সেই চ্যালেঞ্জ গ্রহণ করলো কেন্দ্রের শাসক দল। নিজেদের এক্স হ্যান্ডেলে বিজেপি লেখে, ‘আপনার সুবিধা অনুযায়ী স্থান এবং সময় নির্বাচন করুন। মুখোমুখি তর্কের জন্য আমরা আমাদের একজন যুব মোর্চা কার্যকর্তাকে পাঠিয়ে দেব’। এরপরেই অভিষেক লেখেন, ‘আজ ময়নাগুড়ি টাউন ক্লাবের মাঠ। দয়া করে AWAS এবং MGNREGA-র শ্বেতপত্র নিয়ে আসবেন। দেখা হচ্ছে’। লেখার শেষে হাতজোড় করার ইমোজিও…
Read More
নয়া নিয়ম ঘোষিত হলো পরীক্ষা নিয়ে

নয়া নিয়ম ঘোষিত হলো পরীক্ষা নিয়ে

পূর্ব ঘোষিত সময়েই শুরু হয়ে শেষ হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই আবহেই চলছে বেশ কিছু জল্পনা। বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার নিয়ম। নতুন শিক্ষানীতি অনুযায়ী উচ্চমাধ্যমিকে সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে। এবার থেকে একবার নয়, বছরে দুবার পরীক্ষায় বসতে হবে পড়ুয়াদের। ছ মাস অন্তর হবে পরীক্ষা। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই চালু হয়ে যাবে এই নতুন নিয়ম। পাশাপাশি বদলে যাচ্ছে উচ্চমাধ্যমিক পাঠ্যক্রম অর্থাৎ সিলেবাসও। প্রায় ১১ বছর পর বদল আনা হচ্ছে হচ্ছে এই সিলেবাসে। এই পদ্ধতির ঘোষণা করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। জানানো হয়েছে কবি শ্রীজাতের কবিতা অন্তর্ভুক্ত করা হবে উচ্চমাধ্যমিকের বাংলা বিষয়ে। ইতিহাসের পাঠ্যক্রমে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পড়তে হবে…
Read More
সন্দেশখালি মামলায় পাওয়া গিয়েছে বড় তথ্যের সন্ধান

সন্দেশখালি মামলায় পাওয়া গিয়েছে বড় তথ্যের সন্ধান

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় বড় পদক্ষেপ। অনেক প্রচেষ্টার পর অবশেষে ধরা পড়েছেন তৃণমূলের দুঁদে নেতা শেখ শাহজাহান। সন্দেশখালির বাহুবলীকে কেন্দ্রের তদন্তকারী সংস্থার হাতে তুলে দিতে হয়। সম্প্রতি তদন্তে নেমে আরো বড় তথ্যের সন্ধান পাওয়া গিয়েছে। সামনে আসে তার বিঘার পর বিঘা জমি, দুটি বড় আকারের দামী বিলাসবহুল গাড়ি। সন্দেশখালি উত্তপ্ত হতেই গাড়িগুলি আড়াল করে দেওয়া হয় এক ঘনিষ্ঠের বাড়িতে। খবর পেয়ে শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহ সভাপতির বাড়িতে হানা দিয়ে তা উদ্ধার করে ইডি। গাড়িগুলো খোলার জন্য মেকানিক ডাকতে হয় ED কে। এরপর গাড়ির লক ভেঙ্গে গাড়ি…
Read More
দুঃসংবাদ, তিনটি সেলাই পড়েছে মুখ্যমন্ত্রীর কপালে

দুঃসংবাদ, তিনটি সেলাই পড়েছে মুখ্যমন্ত্রীর কপালে

দুঃসংবাদ, আবারও আহত হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। গুরুতরভাবে আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে, তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। SSKM সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর কপালে তিনটি সেলাই পড়েছে। নাকে একটি সেলাই পড়েছে। প্রাথমিকভাবে মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান, নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান এবং কার্ডিওলজিস্টরা তাকে দেখেন। পাশাপাশি ইসিজি, ইকো কার্ডিওগ্রাম, ড্রপলার, সিটি স্ক্যান করানো হয়েছে। মুখ্যমন্ত্রীকে হাসপাতালে পর্যবেক্ষণে থাকার পরামর্শ দিলেও তিনি হাসপাতালে থাকতে চাননি। রাতেই মমতাকে এসএসকেএম থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূ তথা তৃণমূল কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়ও জানান, কিছু ধাক্কা লেগে বাড়িতেই পড়ে গিয়েছেন মমতা।
Read More
দাম কমলো পেট্রোল এবং ডিজেলের

দাম কমলো পেট্রোল এবং ডিজেলের

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে জাতীয় স্তরে পেট্রোল এবং ডিজেলের নতুন দাম প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে আজ একাধিক রাজ্যে পেট্রোল এবং ডিজেল সস্তা হয়েছে। সাম্প্রতিক আপডেট অনুসারে, হিমাচল প্রদেশে পেট্রোল ২৯ পয়সা এবং ডিজেলের দাম ২৭ পয়সা কমেছে। পাশাপাশি, ছত্তিশগড়ে পেট্রোল এবং ডিজেলের দাম কমেছে যথাক্রমে ৫০ পয়সা এবং ৪৯ পয়সা। গুজরাটে পেট্রোল সস্তা হয়েছে ৪৯ পয়সা এবং ডিজেলের ক্ষেত্রে দাম কমেছে ৪৮ পয়সা। অপরদিকে, রাজস্থান, মহারাষ্ট্র এবং পাঞ্জাবে পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে দেখা গেছে। দিল্লিতে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে প্রতি লিটার ৯৬.৭২ টাকায়।…
Read More
কোন প্রার্থী দাঁড়াচ্ছেন অভিজিৎ-এর বিরুদ্ধে

কোন প্রার্থী দাঁড়াচ্ছেন অভিজিৎ-এর বিরুদ্ধে

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে চমক দিতে তৈরী বিজেপি। সদ্য রাজনীতির ময়দানে পা রেখেছেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। এবার শোনা যাচ্ছে, তাঁর বিপরীতে তৃণমুল প্রার্থী হিসেবে দাঁড়াতে পারেন যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। যদি কোনও নাটকীয় পরিবর্তন না হয়, তাহলে ভোট ময়দানে মুখোমুখি লড়তে দেখা যাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং দেবাংশু ভট্টাচার্যকে। অতীতে কালীঘাটের বাড়ি থেকে নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার ব্রিগেডের সভামঞ্চ থেকে চব্বিশের লোকসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করবেন বলে খবর।
Read More
পরিষেবা শুরুর তারিখ নিয়ে উঠছে প্রশ্ন

পরিষেবা শুরুর তারিখ নিয়ে উঠছে প্রশ্ন

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। গঙ্গার নিচ দিয়ে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে বাণিজ্যিকভাবে মেট্রো পরিষেবা শুরু হওয়ার কথা আগামী ১৫ই মার্চ থেকে। ইস্ট-ওয়েস্ট করিডরের এই অংশে মেট্রো পরিষেবা শুরু হলে কয়েক মিনিটে হাওড়া থেকে পৌঁছে যাওয়া যাবে ধর্মতলা। তবে জানা যাচ্ছে, অস্থায়ী নিরাপত্তা কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন হাওড়া ময়দান মেট্রো স্টেশনের বাইরে। বিক্ষোভকারীদের অভিযোগ, মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে নাকি জানানো হয়েছে, তাদের মধ্য থেকে ১০০ জনকে আর কাজে রাখা হবে না। এই প্রকল্পে নিযুক্ত অস্থায়ী নিরাপত্তারক্ষী ও ট্রাফিক মার্শালদের একাংশ এই মুহূর্তে চাকরি বাঁচানোর উদ্দেশ্যেই এই বিক্ষোভ করেছেন। তবে এই বিক্ষোভ যদি ১৫ই মার্চ অবধি জারি থাকে তাহলে…
Read More