16
Jun
রাগের মাথায় সহকর্মীকে গুলি করে খুন করলেন এক বিএসএফ জওয়ান। ১৩ রাউন্ড গুলি চালিয়েছেন ছত্তিশগড়ের বাসিন্দা ওই জওয়ান। শনিবার রাতে এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় সামশেরগঞ্জের পাহাড়পুরে। পরপর গুলির আওয়াজে চমকে ওঠেন আশপাশের বাসিন্দারা। জানা যায়, দুই জওয়ান বচসায় জড়িয়ে পড়েন। সেসময়ে বছর পঁচিশের শিবমকুমার মিশ্র রেগে গিয়ে ছাপান্ন বছরের রতনকুমার সিং শেখাওয়াতকে গুলি করে খুন করেন। অভিযুক্ত জওয়ান শিবমকুমার মিশ্রকে রবিবার সকালে জঙ্গিপুর আদালতে পাঠায় সামশেরগঞ্জ থানার পুলিশ। শনিবার রাত সাড়ে দশটা নাগাদ সামশেরগঞ্জের ধুলিয়ান পাহাড়ঘাটি এলাকায় দুই জওয়ান ডিউটি করছিলেন। হেড কনস্টেবল রতনকুমার সিংয়ের বাড়ি রাজস্থানে। অভিযোগ, কর্তব্যরত অবস্থায় কোনও বিষয় নিয়ে রতনের সঙ্গে বচসা বাধে শিবমকুমারের। তখনই রতনকে…
