03
Aug
রাজ্যের নতুন মন্ত্রীদের শপথ গ্রহনের দিনেই বিধানসভার বাইরে বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি এদিন বলেন, 'উদয়ন গুহ এবং পার্থ ভৌমিক, এমন দুজনকে পূর্ণমন্ত্রী করেছে। এরা সরাসরি ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত।' শুভেন্দু এদিন বলেন,' আপনারা জানেন যে, শপথগ্রহণ অনুষ্ঠানে আগে ডাকতো না। সম্প্রতি ডাকা শুরু হয়েছে। মুখ্যসচিব কার্ড দিয়েছিলেন। আমি এজন্য ধন্যবাদ জানাবো। আমার যেতেও কোনও আপত্তি ছিল না। মন্ত্রিসভার তালিকাটা দেখছিলাম। তাতে ভারতীয় জনতা পার্টি, বিশেষ করে সনাতনী হিন্দুদের উপরে ভোটের পরে বিজেপিকে ভোট দেওয়ার জন্য, যারা আক্রান্ত হয়েছিলেন, এমন দুজনকে পূর্ণমন্ত্রী করেছে।উদয়ন গুহ এবং পার্থ ভৌমিককে। এরা সরাসরি ভোট পরবর্তী হিংসায় অভিযোগে অভিযুক্ত। এবং নির্দিষ্ট অভিযোগ আছে।…
